নিজস্ব প্রতিবেদক: দেশের রপ্তানি আয় বৃদ্ধি এবং রপ্তানিতে তৈরি পোশাকনির্ভরতা কমাতে পণ্য ও বাজার উভয় ক্ষেত্রেই বৈচিত্র্য আনতে সমন্বিত কৌশল প্রণয়ন করছে সরকার। এ লক্ষ্যে বিশ্বের ১৮টি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক গন্তব্যের বাজার সম্ভাবনা, বিদ্যমান প্রতিবন্ধকতা, প্রতিযোগী দেশগুলোর অবস্থান এবং বাংলাদেশের করণীয় বিশ্লেষণ করে পৃথক বাজারভিত্তিক রপ্তানি কৌশল তৈরি করা হচ্ছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ‘Bangladesh Export Diversification Strategy: Product and Market Diversification Across 18 Key Trading Destinations’ শীর্ষক কর্মশালায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান। বাণিজ্য সচিব বলেন, বাংলাদেশের রপ্তানিকে আরও শক্তিশালী ও টেকসই করতে পণ্য বৈচিত্র্যকরণ এবং বাজার বৈচিত্র্যকরণ—দুই…
Author: Jewel 007
রাজশাহী সংবাদদাতা: রাজশাহীতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এবং প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের যৌথ উদ্যোগে সর্প দংশন সচেতনতা বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় উক্ত কর্মশালাটি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, রাজশাহী ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সোহেল সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ রাজশাহীর উপ-বিভাগীয় প্রকৌশলী মোর্শেদ মাহমুদ চৌধুরী। সভাপতিত্ব করেন প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক প্রকৌ. জুনায়েদ আহমেদ। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, রাজশাহীর বন্যপ্রাণী পরিদর্শক…
বাকৃবি সংবাদদাতা : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে ক্যাম্পাসে এখন থেকে সার্বক্ষণিক দুটি অ্যাম্বুলেন্স থাকবে। বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ মো. আতিকুর রহমানের উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয়ের পরিবহণ শাখার সহযোগিতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ মো. আতিকুর রহমান পরিবহণ শাখার পরিচালকের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি তুলে ধরেন এবং পরিচালক একই দিনে উদ্যোগটি বাস্তবায়ন করেছেন। শাখা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান বলেন, শিক্ষার্থীদের মৌলিক চিকিৎসাসেবা নিশ্চিত করা আমাদের অন্যতম প্রধান অগ্রাধিকার। রাতে মাত্র একটি অ্যাম্বুলেন্স থাকায় সাধারণ শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে জরুরি মুহূর্তে চরম ভোগান্তির শিকার হচ্ছিল। বিষয়টি আমরা গুরুত্বের সাথে বিবেচনা করে পরিবহণ…
সিকৃবি সংবাদদাতা: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার এক্সটেনশন এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার-কে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ১০(১) ধারা অনুযায়ী প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদারকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের শর্ত অনুযায়ী, তিনি চার (৪) বছর অথবা তাঁর অবসর গ্রহণের তারিখ পর্যন্ত (যেটি আগে হবে) ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করবেন। …
বাকৃবি সংবাদদাতা: ব্রয়লার মুরগির উৎপাদনে কৃত্রিম মেডিসিনের বিকল্প হিসেবে ঔষধি উদ্ভিদ প্ল্যানটেইন ব্যবহার করে নিরাপদ ও পুষ্টিগুণসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনের প্রযুক্তি উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল গবেষক। প্রায় দুই দশকের ধারাবাহিক গবেষণায় প্ল্যানটেইনের অ্যান্টিঅক্সিডেন্ট ও ঔষধি বৈশিষ্ট্য কাজে লাগিয়ে ‘বাউ-প্লান্টিভ’ নামে একটি ফাইটোজেনিক ফিড অ্যাডিটিভ তৈরি করেছেন তারা। এটি ব্যবহারে ব্রয়লার মাংসে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বাড়ার পাশাপাশি মাংসের অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য ও হিট স্ট্রেস সহনশীলতা বৃদ্ধি পায়। একই সঙ্গে আমদানিনির্ভরতা কমিয়ে দেশে প্ল্যানটেইনের বীজ উৎপাদন, চাষ, প্রক্রিয়াজাতকরণ ও খামারে ব্যবহারের সম্ভাব্য একটি দেশীয় ভ্যালু চেইন গড়ে তোলার ভিত্তি তৈরি করেছেন গবেষকরা। গবেষণাটির নেতৃত্ব দিচ্ছেন প্রকল্প পরিচালক ও বাকৃবির…
নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় নগরীর খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) এই সভার আয়োজন করে। ডিএই বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার মো. রফিকুল ইসলাম খান, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম কিবরিয়া, ডিএই ভোলার উপপরিচালক মো. খায়রুল ইসলাম মল্লিক, বরগুনার উপপরিচালক এস এম বদরুল আলম, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের যুগ্ম পরিচালক মো. আসাদুজ্জামান, পটুয়াখালীর উপপরিচালক ড. মোহাম্মদ আমানুল ইসলাম, পিরোজপুরের উপপরিচালক সৌমিত্র সরকার, হর্টিকালচার সেন্টারের উপপরিচালক মো. অলিউল আলম, বরিশালের…
নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, রোগ হওয়ার পর নিয়ন্ত্রণের চেয়ে রোগ প্রতিরোধই বেশি গুরুত্বপূর্ণ। আগেভাগে সচেতনতা তৈরি এবং যথাযথ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা গেলে জলাতঙ্কে আক্রান্ত ও মৃত্যুর ঘটনা অনেকাংশে কমানো সম্ভব। এ জন্য টিকাদান কর্মসূচি সম্প্রসারণ, জনসচেতনতা বৃদ্ধি এবং রোগ হওয়ার পর দ্রুত ও কার্যকর চিকিৎসা নিশ্চিত করতে হবে। সোমবার (২৮ সেপ্টেম্বর)রাজধানীর তুলা উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৬ উপলক্ষে প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। এ বছরের প্রতিপাদ্য ছিল- “Stronger Together: একসাথে, আরও শক্তিশালী- জলাতঙ্কমুক্ত বিশ্ব গড়ি”। প্রতিমন্ত্রী বলেন, শহরাঞ্চলের মানুষের মধ্যে জলাতঙ্ক সম্পর্কে…
বরিশাল সংবাদদাতা: নিরাপদ খাদ্য নিশ্চিতে ব্রয়লার মুরগীর সঠিক ব্যবস্থাপনা ও পুষ্টির গুরুত্ব এবং অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে খামারিদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন ওয়াপসা-বিবি নেতৃবৃন্দ। শনিবার (২৬ সেপ্টেম্বর) বরিশালের ব্র্যাক লার্নিং সেন্টারে ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশ শাখা (WPSA-BB) আয়োজিত ‘বরিশাল বিভাগীয় কর্মশালায় পোল্ট্রি খাতকে আরও নিরাপদ, আধুনিক ও টেকসই করতে খামার পর্যায়ে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা অনুসরণ, রোগ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজন ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার না করার ওপর গুরুত্বারোপ করে এ আহ্বান জানানো হয়। প্রফেসর ড. মো. ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ এস এম হেমায়েত জাহান, বিশেষ…
বাকৃবি সংবাদদাতা: তরুণ উদ্যোক্তা তৈরি ও বেসরকারি খাতের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় তরুণ উদ্যোক্তাদের অর্থায়ন, এসএমই ও কৃষি খাতে ঋণপ্রবাহ বাড়ানো, ঋণখেলাপি ও অর্থপাচার রোধসহ ব্যাংকিং খাতের বিভিন্ন বিষয় উঠে আসে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। ‘বেসরকারি খাতের উন্নয়নে বাংলাদেশ ব্যাংক ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা’ শীর্ষক এ আয়োজনে প্রথম পর্বে প্রণোদনা প্যাকেজের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পরে ব্যাংক কর্মকর্তা ও উদ্যোক্তাদের অংশগ্রহণে মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের ময়মনসিংহ অঞ্চলের…
Mr. Shah Fahad Habib, Director of Planet Pharma Ltd., represented Bangladesh at the exclusive 3-Day MBC Poultry Masterclass held in Ghent, Belgium, from September 22 to 24, 2026. Organized by Innovad, the event served as a premier global platform bringing together international industry experts, academia, veterinarians, nutritionists, and production leaders from around the globe to exchange knowledge and share best practices. The intensive program focused on critical global poultry production challenges, spanning key areas such as mycotoxicosis, Bacteriosis, intestinal health, laying hen metabolic disorders, and coccidiosis control. Hosted alongside distinguished scholars from Ghent University and industry leaders, the event featured…



