Author: Jewel 007

নিজস্ব প্রতিবেদক: কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) পরিদর্শন করেছেন। এ সময় তিনি ব্রির গবেষণা কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত হওয়ার পাশাপাশি গবেষণা মাঠ, জিন ব্যাংক ও কৃষিযান্ত্রিকীকরণ কার্যক্রম পরিদর্শন করেন। দুপুরে ব্রি ক্যাম্পাসে পৌঁছালে কৃষি সচিবকে স্বাগত জানান ব্রির মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলাম। পরে তিনি ব্রি ক্যাম্পাসে একটি গাছের চারা রোপণ করেন। এরপর ব্রির প্রশিক্ষণ ভবনের সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে ‘ব্রির অগ্রগতি, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা’ শীর্ষক কর্মশালা এবং ব্রির ৬ষ্ঠ ও তদূর্ধ্ব গ্রেডের বিজ্ঞানীদের জন্য আয়োজিত ‘আধুনিক অফিস ও আর্থিক ব্যবস্থাপনা এবং প্রকিউরমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন…

Read More

নিজস্ব প্রতিবেদক: আমদানি-রপ্তানি পণ্য খালাসের পদ্ধতি সহজ করা, লজিস্টিকস ব্যবস্থার উন্নয়ন এবং বাণিজ্য ব্যয় কমাতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ন্যাশনাল ট্রেড ফ্যাসিলিটেশন কমিটির দশম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বাণিজ্যমন্ত্রী বলেন, পণ্য চালান খালাসের সময় ও ব্যয় কমাতে সরকার দপ্তরগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং বাণিজ্য প্রক্রিয়া সহজ করার কাজ করছে। এসব উদ্যোগের সুফল ব্যবসায়ীদের কাছে পৌঁছাতে সংশ্লিষ্ট সব পক্ষের কার্যকর সমন্বয় প্রয়োজন। সভায় উপস্থাপিত কার্যপত্র অনুযায়ী, বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বাণিজ্য সহজীকরণ চুক্তির আওতায় বাংলাদেশের ৫৪টি পদক্ষেপের মধ্যে ৪৭টি বাস্তবায়িত হয়েছে। এর…

Read More

মো. আমিনুল ইসলাম (রাজশাহী) : কৃষকদের মধ্যে সারের সুষম বণ্টন নিশ্চিত ও কৃত্রিম সংকট ঠেকাতে রাজশাহীর পবা উপজেলায় ‘পবা সার ডটকম’ (pabasaar.com) নামে একটি ডিজিটাল সেবা চালু করা হয়েছে। এর মাধ্যমে উপজেলার বিভিন্ন ডিলারের কাছে সারের মজুত, বিক্রি ও অবশিষ্টে এর  তথ্য অনলাইনে দেখতে পারবেন সবাই। গত ২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে পবা উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার এম এ মান্নান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে এ সেবার উদ্বোধন করেন রাজশাহীর বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদীন।…

Read More

বিশেষ সংবাদদাতা: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, ছাগল-ভেড়ার ভাইরাস জনিত রোগ পিপিআর এবং গবাদিপশুর ভাইরাস জনিত রোগ-এফএমডি নিয়ন্ত্রণে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তবে ট্রান্স বাউন্ডারি অ্যানিম্যাল ডিজিজ এসব রোগের দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণ ও নির্মূলে পিপিআর ও এফএমডির দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণ কোনো একক দেশের পক্ষে সম্ভব নয়। এ লক্ষ্য অর্জনে ডব্লিউওএএইচ, এফএও, উন্নয়ন সহযোগী এবং আঞ্চলিক দেশগুলোর মধ্যে টেকসই অর্থায়ন, কারিগরি সহায়তা এবং শক্তিশালী আঞ্চলিক সহযোগিতা অত্যন্ত জরুরি। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত ‘FAO Global Conference for Actions on One Health in Agrifood Systems’-এর সাইড ইভেন্টে ‘ওয়ান হেলথ এবং সীমান্ত…

Read More

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় মসলা উৎপাদন ও প্রক্রিয়াজাতকারী একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে নষ্ট ও পোকায় খাওয়া মরিচে নিষিদ্ধ রঙ প্রয়োগ, মরিচের গুঁড়োয় ইন্ডাস্ট্রিয়াল ও নিষিদ্ধ সিঁদুরের রঙ ব্যবহার, হলুদের গুঁড়োয় চালের গুঁড়ো মেশানোসহ নানা অনিয়মের প্রমাণ পেয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার দুর্গাপুরের বারপাড়া এলাকায় ‘আরমান মসলা মিল’-এ এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানের মসলা উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ কার্যক্রমে এসব অনিয়ম ধরা পড়ে। অভিযানকালে দেখা যায়, মরিচের গুঁড়োর রং…

Read More

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের পোলট্রি খাতকে আরও টেকসই, স্থিতিশীল ও বৈশ্বিক প্রতিযোগিতামূলক পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে World’s Poultry Science Association–Bangladesh Branch (WPSA-BB) আয়োজন করতে যাচ্ছে International Technical Seminar-2026। “Resilient Poultry Production for Global Competitiveness” প্রতিপাদ্যে আগামী ৩ অক্টোবর ২০২৬, শনিবার, রাজধানীর Hotel Radisson Blu Water Garden Dhaka-এ অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক এ কারিগরি সেমিনার। সেমিনারে দেশের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞ, বিজ্ঞানী, সরকারি নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, নীতিনির্ধারক, শিক্ষাবিদ, গবেষক, পোলট্রি পেশাজীবী এবং সংশ্লিষ্ট শিল্পের প্রতিনিধিরা অংশ নেবেন। টেকসই, সহনশীল ও বৈশ্বিকভাবে প্রতিযোগিতামূলক পোলট্রি উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে এতে আলোচনা হবে। সেমিনারে থাকছে তিনটি গুরুত্বপূর্ণ কারিগরি অধিবেশন। এর মধ্যে প্রথম অধিবেশনে…

Read More

নাহিদ বিন রফিক (বরিশাল): দক্ষিণাঞ্চলে কৃষির বর্তমান অবস্থা, সমস্যা ও সম্ভাবনা বিষয়ক মতবিনিময় সভা গত ১৯ সেপ্টেম্বর বরিশালের ধান গবেষণা ইনস্টিটিউটের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)আয়োজিত এই সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের প্ল্যানিং, পলিসি এবং কো-অর্ডিনেশন অনুবিভাগের অতিরিক্ত সচিব মোস্তফা কামাল। ডিএইর অতিরিক্ত পরিচালক মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ কিশোর কুমার মজুমদার, আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম কিবরিয়া, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহম্মাদ আশিক ইকবাল খান, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের যুগ্ম পরিচালক মো. আসাদুজ্জামান, ডিএই বরিশালের উপপরিচালক মোসাম্মৎ মরিয়ম,…

Read More

নিজস্ব প্রতিবেদক :  মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে দেশের  প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের উদ্ভাবন ও গবেষণালব্ধ অর্জনের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা  হবে। কারণ বিজ্ঞানীরা তাদের মেধা, শ্রম, সময় ও নিষ্ঠা ব্যয় করে নতুন প্রযুক্তি ও জ্ঞান সৃষ্টি করেন। এসব কাজের স্বীকৃতি না পেলে ভবিষ্যতে গবেষণার প্রতি আগ্রহ কমে যেতে পারে। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) পরিচালনা বোর্ডের ৪৯তম সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বোর্ডের চেয়ারম্যান হিসেবে সভায় সভাপতিত্ব করেন। মন্ত্রী বলেন, প্রাণিসম্পদ…

Read More

নিজস্ব প্রতিবেদক: নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে বাজার নজরদারি আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, শুধু রমজান মাস নয়, সারা বছর নিত্যপণ্যের বাজারে স্থিতিশীলতা বজায় রাখা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে ব্যবসায়ী সংগঠন, আমদানিকারক, উৎপাদক এবং সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও বাড়ানো হবে। আজ (২১ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখা এবং সার্বিক বাজার পরিস্থিতি পর্যালোচনা–সংক্রান্ত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, “বাজারে কোনো ধরনের অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হতে দেওয়া হবে না। কেউ বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে…

Read More

নিজস্ব প্রতিবেদক : মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ইতালির সাথে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। বিশেষ করে মৎস্য ও মৎস্য চাষ, প্রাণিসম্পদ, সামুদ্রিক মৎস্য এবং ব্লু ইকোনমির বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানের সাইডলাইনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি এবং ইতালির কৃষি, খাদ্য সার্বভৌমত্ব ও বন মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি অব স্টেট লুইজি দে’এরামো (প্রতি মন্ত্রী) (Mr. Luigi D’Eramo)-এর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের সংশ্লিষ্ট খাতের পারস্পরিক স্বার্থ ও সহযোগিতার সম্ভাবনা নিয়ে মতবিনিময় করা হয়।…

Read More