নিজস্ব প্রতিবেদক: ব্যাংকিং ও পোলট্রি ফিড শিল্পে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন পেশাজীবী সাইফুল আলম আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান নবায়ন ট্রেডার্স লিমিটেডে সিনিয়র ম্যানেজার (প্রকিউরমেন্ট) হিসেবে যোগদান করেছেন। নতুন দায়িত্বে তিনি প্রতিষ্ঠানের প্রকিউরমেন্ট ও সরবরাহব্যবস্থাপনা কার্যক্রমকে আরও দক্ষ, গতিশীল ও কার্যকর করতে কাজ করবেন। দুই দশকেরও বেশি সময়ের পেশাগত পথচলায় ব্যাংকিং থেকে শুরু করে পোলট্রি ফিড শিল্প—বিভিন্ন খাতে কাজের অভিজ্ঞতা অর্জন করেছেন সাইফুল আলম। ফলে অর্থায়ন, করপোরেট ব্যবস্থাপনা, ব্যবসায়িক কার্যক্রম, সরবরাহব্যবস্থা ও প্রকিউরমেন্ট বিষয়ে তাঁর রয়েছে সমন্বিত বাস্তব অভিজ্ঞতা। সাইফুল আলম কর্মজীবন শুরু করেন ব্যাংকিং খাতে। এ সময়ে তিনি প্রিমিয়ার ব্যাংক, এনসিসি ব্যাংক ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে বিভিন্ন দায়িত্বে কাজ করেন। ব্যাংকিং খাতে অর্জিত…
Author: Jewel 007
নিজস্ব প্রতিবেদক: কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, খাদ্য উৎপাদনে শুধু পরিমাণ বাড়ানোই যথেষ্ট নয়; মানুষের স্বাস্থ্য ও পুষ্টির চাহিদা বিবেচনায় নিরাপদ, পুষ্টিকর ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে হবে। মন্ত্রী আজ শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের মিলনায়তনে বিশ্ব খাদ্য দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল ‘আজকের উদ্ভাবন, আগামী দিনের সমৃদ্ধি’ (Innovate Today, Nourish Tomorrow)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান। মন্ত্রী বলেন, বিশ্বে খাদ্যসংকটের পাশাপাশি খাদ্যের গুণগত মান ও পুষ্টি নিশ্চিত করার বিষয়টি ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তাই…
নিজস্ব প্রতিবেদক: দেশের পোল্ট্রি ও এগ্রিবিজনেস খাতে সাত বছরেরও বেশি সময়ের পেশাগত অভিজ্ঞতাসম্পন্ন কর্পোরেট ব্যক্তিত্ব মো. মনোয়ার হোসেন সম্প্রতি বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান থেকে পণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান RS Contract Farm-এ হেড অব CBF পদে যোগদান করেছেন। নতুন দায়িত্বে তিনি রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলের প্রান্তিক খামারিদের টেকসইভাবে টিকিয়ে রাখা এবং তাদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কন্ট্রাক্ট ফার্মিং কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। RS Contract Farm-এ যোগদানের আগে মো. মনোয়ার হোসেন দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান Alal Group-এর কন্ট্রাক্ট ফার্মিং বিভাগে বাংলাদেশের বিভিন্ন শাখায় ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে Tamim Group-এর কন্ট্রাক্ট ফার্মিং বিভাগে কো-অর্ডিনেটর হিসেবে উত্তরবঙ্গ ও…
চট্টগ্রাম সংবাদদাতা: চট্টগ্রামের খাতুনগঞ্জে একটি গোডাউনে বিভিন্ন প্রতিষ্ঠানের ১৬০ থেকে ১৭০ টন এলাচ মজুদের তথ্য পেয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এর মধ্যে একটি প্রতিষ্ঠান প্রায় ১১ মাসে মজুদ করা ১৫ টন এলাচের মাত্র আধা টন বিক্রি করেছে। আরেকটি প্রতিষ্ঠান ৩০ টন এলাচ বিক্রির রশিদ দেখালেও পণ্য সরবরাহ করেনি। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পরিচালিত অভিযানে এসব তথ্য উঠে আসে। অভিযানে এলাচ মজুদ রেখে কৃত্রিম সংকট সৃষ্টি ও মূল্যবৃদ্ধির চেষ্টার দায়ে হোসেন কর্পোরেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই গোডাউনে সংরক্ষিত আমদানিকৃত জিরার মূল বস্তায় উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় আরাফাত ট্রেডিংকে জরিমানা করা হয় আরো ৪০ হাজার টাকা। অধিদপ্তরের চট্টগ্রাম…
• ড. এম আব্দুল মোমিনআজ ১৬ অক্টোবর, বিশ্ব খাদ্য দিবস। ১৯৪৫ সালের এই দিনে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) প্রতিষ্ঠিত হয়েছিল। সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতিবছর ১৬ অক্টোবর বিশ্বব্যাপি পালিত হয় বিশ্ব খাদ্য দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য-Innovate today. Nourish tomorrow’ বা আজকের উদ্ভাবন, আগামীর পুষ্টি। এই প্রতিপাদ্যের মাধ্যমে এফএও-র আহ্বান হলো বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের সঙ্গে ঐতিহ্যগত জ্ঞান মিলিয়ে এমন কৃষি-খাদ্যব্যবস্থা গড়ে তোলা, যা বর্তমান প্রজন্মের মানুষকে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা দেবে এবং ভবিষ্যৎ প্রজন্মের খাদ্য ও পুষ্টির অধিকারের সুরক্ষা দেবে। প্রতিপাদ্যটি মনে করিয়ে দেয়, ক্ষুধা জয়ের লড়াই শুধু পেট ভরানোর নয়, পুষ্টিকর খাবার নিশ্চিত করাও। পুষ্টিকর খাবার…
দেশের পোল্ট্রি ও এগ্রিবিজনেস শিল্পে দীর্ঘ আট বছরেরও বেশি সময়ের সফল অভিজ্ঞতা সম্পন্ন কর্পোরেট ব্যক্তিত্ব কৃষিবিদ মো: কাইয়ুম হোসেন নিবিড় সম্প্রতি শীর্ষস্থানীয় বহুজাতিক প্রতিষ্ঠান থেকে আমদানিকৃত পণ্য বাজারজাত কারী প্রতিষ্ঠান VATSFARMA Bangladesh -এ ‘’হেড অফ সেলস (কর্পোরেট)’’ হিসেবে যোগদান করেছেন। নতুন এই দায়িত্ব পালনকালে তিনি Spain, Vietnam, India, Turkey ও Cyprus ইত্যাদি দেশের আন্তর্জাতিক মানের Animal Feed Additives এবং Farm Products নিয়ে কাজ করবেন। পেশাগত অভিজ্ঞতা ও নেতৃত্বVATSFARMA-তে যোগদানের পূর্বে তিনি দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান Paragon Group-এর কন্টাক্ট গ্রোয়িং ফার্মস ডিভিশনে ‘হেড অফ প্রোডাকশন’ এবং PRAN-RFL Group-এর কন্ট্রাক্ট ব্রয়লার ফার্ম ডিভিশনে ‘হেড অফ ডিপার্টমেন্ট’ হিসেবে অত্যন্ত সফলতার সাথে নেতৃত্ব দিয়েছেন।…
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রিমিয়াম বাজারে বাংলাদেশের চিংড়ির অবস্থান শক্তিশালী করতে পরিবেশবান্ধব উৎপাদন, শ্রমিকের অধিকার এবং উৎপাদন থেকে রপ্তানি পর্যন্ত ডিজিটাল ট্রেসেবিলিটি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, চিংড়ি চাষের জমির পরিমাণে এগিয়ে থাকলেও রপ্তানিতে প্রতিবেশী ভারতের তুলনায় পিছিয়ে রয়েছে বাংলাদেশ। এ ব্যবধান কমাতে উৎপাদনশীলতা ও গুণগত মান বাড়ানোর পাশাপাশি সরবরাহ ব্যবস্থার প্রতিটি ধাপে দায়িত্বশীল ব্যবসায়িক আচরণ নিশ্চিত করতে হবে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শেরাটন ঢাকা হোটেলে চিংড়ি খাতবিষয়ক এক উচ্চপর্যায়ের সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), মন্টেরে বে অ্যাকোয়ারিয়াম (এমবিএ) এবং বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএফইএ) সদস্য প্রতিষ্ঠান…
জামালপুর সংবাদদাতা : জামালপুরের সরিষাবাড়ীতে খামারিদের আধুনিক ও বিজ্ঞানভিত্তিক খামার ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করতে ‘আধুনিক খামার ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আমান ফিড পিএলসি-এর উদ্যোগে এবং প্রতিষ্ঠানটির এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর মেসার্স মা পোল্ট্রি ফিড অ্যান্ড মেডিসিনের সার্বিক সহযোগিতায় জগন্নাথগঞ্জ ঘাট এলাকায় এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন মেসার্স মা পোল্ট্রি ফিড অ্যান্ড মেডিসিনের কর্ণধার মো. সোহেল রানা। অনুষ্ঠানে আমান ফিড পিএলসির টাঙ্গাইল অঞ্চলের ম্যানেজার (টেকনিক্যাল) ডা. জাহিদ হোসেন, জামালপুরের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মো. সুরুজ্জামান, জামালপুর ও শেরপুরের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (টেকনিক্যাল) ডা. মো. সাইফুল ইসলাম এবং টাঙ্গাইল ও জামালপুরের এক্সিকিউটিভ (ক্যাটল) মো. তানভীর রহমান উপস্থিত ছিলেন। সেমিনারে খামারিদের আধুনিক ব্যবস্থাপনা পদ্ধতি, প্রাণীর…
জয়পুরহাট সংবাদদাতা : জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মনঝাড় বাজারে যেন বসেছিল খামারিদের মিলনমেলা। প্রাণবন্ত আলোচনা, অভিজ্ঞতা বিনিময় আর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘সেইফ ফিড খামারী মেলা-২০২৬’। “এসো নির্ভেজাল খাদ্যে স্বপ্ন পূরণ করি…” স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ মেলায় মৎস্য ও পোল্ট্রি খাতের প্রায় ২০০ খামারি অংশ নেন। মেলায় অংশ নেওয়া খামারিদের মধ্যে ছিলেন ১৫০ জন মৎস্য খামারি এবং ৫০ জন পোল্ট্রি খামারি। খামারিদের সরাসরি অংশগ্রহণে আয়োজনটি শুধু পণ্য ও প্রযুক্তি পরিচিতির মধ্যে সীমাবদ্ধ থাকেনি; বরং নিরাপদ ও মানসম্মত খাদ্য, সঠিক পুষ্টি ব্যবস্থাপনা এবং খামারের উৎপাদনশীলতা বাড়ানোর নানা দিক নিয়ে মতবিনিময়ের সুযোগ তৈরি করে। সেইফ ফিড, আর বি এগ্রো লিমিটেড, কেজিএস গ্রুপ,…
The fifth edition put business, knowledge, investment, and market access at the center of three days of industry exchange. International Desk: VIV Africa 2026 concluded in Kigali after three days bringing together the Feed to Food industry for business, knowledge exchange, and innovation. Held at the Kigali Convention Centre, the fifth edition began with the Leadership Conference on October 6, followed by two exhibition days on October 7–8, bringing together professionals from across Africa and international markets to exchange knowledge, discover technologies and practical solutions, and develop new business relationships. Attendance reached a new high, with a record 2,257 visitors…

