বাকৃবি সংবাদদাতা: বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) নতুন মহাপরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট মৎস্যবিজ্ঞানী ড. মো. লতিফুল ইসলাম। এর আগে তিনি একই প্রতিষ্ঠানের পরিচালক (প্রশাসন ও অর্থ) হিসেবে চলতি দায়িত্ব পালন করছিলেন। দীর্ঘ প্রায় তিন দশকের গবেষণা, প্রশাসনিক অভিজ্ঞতা এবং উপকূলীয় মৎস্য ও কাঁকড়া চাষ প্রযুক্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার (১৩ জুলাই) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মৎস্য-৫ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাসরিন চৌধুরী স্বাক্ষরিত আদেশে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, ময়মনসিংহের পরিচালক (প্রশাসন ও অর্থ) ড.…
Author: Jewel 007
নিজস্ব প্রতিবেদক: অর্থ মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতার প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) এর প্রতিনিধি সম্মান জানিয়েছে। আইএমএফ-এর সাথে বাংলাদেশের আগামী দিনের নতুন কর্মসূচির ভিত্তি ও সিকোয়েন্সিং নিয়ে এবং নীতিমালার সার্বিক দিক নিয়ে আলোচনা হয়েছে। আজ সোমবার (১৩ জুলাই) মন্ত্রণালয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) বাংলাদেশ ও হংকং বিষয়ক মিশন প্রধান Ivo Krznar এর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় এসব জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থমন্ত্রী বলেন, আইএমএফ-এর সাথে নতুন কর্মসূচি কোন ভিত্তির ওপর পরিচালিত হবে, তা পরিষ্কার করা হয়েছে এবং প্রস্তাবিত ভিত্তিসমূহের ওপর তারা সম্পূর্ণ একমত পোষণ করেছেন। সংস্কার…
রাজশাহী সংবাদদাতা : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্য বাস্তবায়নে রাজশাহীতে একটি আধুনিক মিট প্রসেসিং সেন্টার বা কসাইখানা স্থাপন করা হবে, যাতে স্বাস্থ্যসম্মতভাবে মাংস উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও সরবরাহ নিশ্চিত করা যায়। আজ সোমবার (১৩ জুলাই) দুপুরে রাজশাহী সিটি কর্পোরেশনের এনেক্স ভবনের সিটি হলরুমে আধুনিক কসাইখানা নির্মাণ বিষয়ে অংশীজনের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, প্রস্তাবিত আধুনিক মিট প্রসেসিং সেন্টারে পশু জবাইয়ের আগে নিবন্ধিত ভেটেরিনারি চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করা হবে। ধর্মীয় বিধান অনুযায়ী ইমামের উপস্থিতিতে হালাল পদ্ধতিতে…
নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে কৃষি গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কর্মশালা আজ বরিশালের রহমতপুরে শুরু হয়েছে। আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের উদ্যোগ এই কর্মশালার আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির। বারি বরিশালের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদরদপ্তরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সহিদুল ইসলাম খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলাম, ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা। গেস্ট অব অনার হিসেবে ছিলেন ডাল গবেষণা কেন্দ্রের সাবেক পরিচালক ড. মো. ছালেহ উদ্দিন এবং সাবেক…
সিরাজগঞ্জ সংবাদদাতা : বাংলাদেশের টেকসই উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নে পরিবেশসম্মত বায়োমেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, এমপি। রবিবার (১২ জুলাই) সিরাজগঞ্জ জেলার সকল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের জন্য নির্মিত বায়োমেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র (Biomedical Waste Management Facility) উদ্বোধনকালে ভার্চুয়ালি যুক্ত হয়ে মন্ত্রী এই কথা বলেন। তিনি আরও বলেন, প্রকল্পটির সুফল শুধু স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানেই সীমাবদ্ধ নয়; বরং তিন মিলিয়নেরও বেশি মানুষের জন্য নিরাপদ স্বাস্থ্য ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনিরাপদ বায়োমেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনার ফলে রোগ সংক্রমণের ঝুঁকি হ্রাস, পরিবেশের গুণগত মান উন্নয়ন এবং জেলার সর্বত্র স্বাস্থ্যকর…
রাজশাহী সংবাদদাতা : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, স্থানীয় জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা ও চাহিদার পরিপ্রেক্ষিতে রাজশাহীর ঐতিহ্যবাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে একটি আধুনিক, দৃষ্টিনন্দন ও আন্তর্জাতিক মানের সাফারি পার্কে রূপান্তর করা হবে। আজ সোমবার (১৩ জুলাই) সকালে রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, অতীতে অব্যবস্থাপনা, দুর্নীতি ও অপরিকল্পিত কর্মকাণ্ডের কারণে রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানার ঐতিহ্য ও সৌন্দর্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ অবস্থার পরিবর্তনে সরকার আন্তরিক ও কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। তিনি বলেন, খুব শিগগিরই একটি বিশেষজ্ঞ দল রাজশাহীতে এসে চিড়িয়াখানাটিকে আন্তর্জাতিক মানের আধুনিক সাফারি পার্কে রূপান্তরের সম্ভাব্যতা…
নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালের বাবুগঞ্জে পলিনেট হাউজ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ রবিবার (১২ জুলাই) দেলোয়ারা এগ্রো ট্রেনিং সেন্টারের উদ্যোগে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেলোয়ারা এগ্রো ট্রেনিং সেন্টারের স্বত্ত্বাধীকারী মো. আবু বকর সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক এসএম মাহবুব আলম। বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি তথ্য অফিসার (রুটিন দায়িত্ব) এস এম নাহিদ বিন রফিক এবং বেসরকারি সংস্থা সিমিট বাংলাদেশের বরিশাল অঞ্চলের সাবেক হাব ম্যানেজার হীরা লাল নাথ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়েত ইসলামী বাংলাদেশের বাবুগঞ্জ উপজেলার আমীর মো. রফিকুল ইসলাম, ফরিদপুরের পেঁপে চাষি মো. মসসীন, বাবুগঞ্জের কৃষক মো. সিদ্দিকুর রহমান,…
Kuala Lumpur, Malaysia —Fresh Move, an AI-driven agricultural supply chain platform, has officially launched in Malaysia, founded by two Bangladeshi graduates and one Malaysian graduate of University of Malaya, with a mission to connect local farmers and importers directly to groceries, hotels, and restaurants across the country. The idea for Fresh Move began during a university field trip to Cameron Highlands, where co-founder and CEO Md Farhad Hossain witnessed high-quality vegetables and fruits going unsold due to poor market access, weak packaging, and unreliable transport — despite Malaysia’s fertile land and favorable climate. To test how much untapped potential existed,…
ঢেমশি নামটি নতুন মনে হলেও এটি কিন্তু আমাদের ঐতিহ্যবাহী আদি ফসলের মধ্যে একটি। এক সময় এটির জনপ্রিয়তা গ্রহণযোগ্যতা অনেক ছিল। কালের ঢামাঢোলের মাঝে হারিয়ে যেতে বসেছিল। কিছু মানুষের আন্তরিকতা প্রচেষ্টায় এবং ঢেমশির বৈশিষ্ট্যের কারণে আবারো আস্তে আস্তে করে জায়গা করে নিচ্ছে কৃষি ভুবনে। ঢেমশি আদি শীতকালের ফসল। ঢেমশির ইরেজি নাম বাকহুইট (Buckwheat)। এটির বৈজ্ঞানিক নাম Fagopyrum esculentum । আর পরিবার হলো Poaceae। যদিও গমের নামের সাথে মিল আছে কিন্তু গম পরিবারভুক্ত এটি নয়। উদ্ভিদতাত্ত্বিক দিক দিয়ে গমের সাথে কোন মিল নেই। বরং সরিষার সাথে বেশ মিল আছে। আসলে ঢেমশি বীজ বপন থেকে পাকা পর্যন্ত সরিষার সাথে, কাটার পর ধানের সাথে…
নিজস্ব প্রতিবেদক : কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে উৎস পর্যায় থেকেই কীটনাশকের মান নিয়ন্ত্রণ জোরদার করতে হবে। মন্ত্রী আজ রবিবার (১২ জুলাই) রাজধানীর ফার্মেগেটস্থ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মোঃ আবদুছ ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সচিব ড. রফিকুল ই মোহামেদ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম সোহেল ও কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মাহমুদুর রহমান। মন্ত্রী বলেন, দেশের মানুষের জন্য নিরাপদ…



