Author: Jewel 007

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে বিনা উদ্ভাবিত বিভিন্ন ফসলের উচ্চফলনশীল জাত পরিচিতি, চাষাবাদ পদ্ধতি, বীজ উৎপাদন এবং সংরক্ষণ বিষয়ক কৃষক প্রশিক্ষণ শনিবার (১৮ জুলাই) বরিশালে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) উদ্যোগে শহরতলী রহমতপুরে অবস্থিত বিনার হলরুমে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিনার মহাপরিচালক ড. শরিফুল হক ভূঞা। বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মাহবুবুল আলম তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিনার প্রশাসন ও সাপোর্ট সার্ভিসের পরিচালক ড. মো. লুৎফর রহমান মোল্যা, বায়োটেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ড. রেজা মোহাম্মদ ইমন, উপপ্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান, বরিশালের…

Read More

চট্টগ্রাম সংবাদদাতা: সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলার কৃষকদের দ্রুত চাষাবাদে ফিরিয়ে আনতে ধানবীজ ও চারা বিতরণ এবং আগামী ১৫ দিনের মধ্যে শতভাগ গবাদিপশুকে খুরা রোগের (এফএমডি) টিকার আওতায় আনার ঘোষণা দিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। একই সঙ্গে গোখাদ্য সহায়তা, ক্ষতিগ্রস্ত মৎস্যচাষীদের পুনর্বাসন এবং কৃষিপণ্য সংরক্ষণে দেশব্যাপী প্রায় দুই হাজার মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি। শুক্রবার (১৭ জুলাই) চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্যচাষী ও খামারিদের মাঝে ধানবীজ, কৃষি উপকরণ ও গোখাদ্য বিতরণ এবং গবাদিপশুকে টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময়…

Read More

চট্টগ্রাম সংবাদদাতা: সাম্প্রতিক অতিবৃষ্টি ও বন্যায় চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলায় মৎস্য ও প্রাণিসম্পদ খাতে শত শত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মাঠপর্যায়ের প্রাথমিক তথ্য অনুযায়ী, শুধু মৎস্য খাতেই ২০০ কোটির বেশি এবং প্রাণিসম্পদ খাতে প্রায় ৭৭ কোটি টাকার ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মাধ্যমে তথ্য সংগ্রহ এখনও চলমান রয়েছে। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্যচাষী ও খামারিদের পুনর্বাসনে জরুরি সহায়তা কর্মসূচি হাতে নিয়েছে সরকার। মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম অঞ্চলের সাম্প্রতিক বন্যায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ক্ষয়ক্ষতি এবং বন্যা-পরবর্তী করণীয় বিষয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য…

Read More

মো. খোরশেদ আলম জুয়েল : জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশে তাপপ্রবাহের তীব্রতা বাড়ছে, আর এর সরাসরি আঘাত পড়ছে বাংলাদেশের মৎস্য খাতে। অতিরিক্ত গরমে মাছের নার্সারি ও হ্যাচারিতে ব্যাপক হারে পোনা মারা যাওয়ায় খামারিরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে শুধু খামারিরাই নয়, দেশের সামগ্রিক মাছ উৎপাদন ও খাদ্যনিরাপত্তাও ঝুঁকির মুখে পড়তে পারে। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশ এক গবেষণায় জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে তীব্র তাপপ্রবাহের সময় অগভীর নার্সারি পুকুরের পানির তাপমাত্রা ৩৫ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যাচ্ছে। অথচ অধিকাংশ মাছের পোনা সুস্থভাবে বেড়ে ওঠার জন্য ২৫ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাই উপযোগী। তাপমাত্রা…

Read More

নিজস্ব প্রতিবেদক: সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গঠিত ‘সেল’-এর সহায়ক টাস্কফোর্সের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কর্মসূচির বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি চারাগাছের সঠিক পর্যবেক্ষণ ও তথ্যভিত্তিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে দ্রুত ‘ট্রি মনিটরিং অ্যাপ’ (Tree Monitoring App) চালুর সিদ্ধান্তের কথা জানানো হয়। বৃহস্পতিবার (১৬ জুলাই) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, এমপি। সভায় পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় প্রধানমন্ত্রীর ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময়…

Read More

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে সুগন্ধি পোলাও চালের লাগামহীন মূল্যবৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভোক্তা অধিকার সংগঠন কনজুমার ফোরাম (সিএফ)। সংগঠনটির অভিযোগ, গুটিকয়েক ব্যবসায়ীর সমন্বিত কারসাজির কারণে অল্প সময়ের ব্যবধানে পোলাও চালের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে, যার পুরো চাপ বহন করতে হচ্ছে সাধারণ ভোক্তাদের। এই পরিস্থিতিতে বাজার স্থিতিশীল রাখতে সুগন্ধি পোলাও চালের রপ্তানি অবিলম্বে বন্ধসহ কার্যকর সরকারি হস্তক্ষেপের দাবি জানিয়েছে সংগঠনটি। মঙ্গলবার (১৪ জুলাই) কনজুমার ফোরামের সাধারণ সম্পাদক এমদাদ হোসেন মালেক স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, মাত্র দুই সপ্তাহ আগেও যে পোলাও চালের পাইকারি মূল্য ছিল প্রতি কেজি ১৫৭ টাকা, বর্তমানে একই চাল কোম্পানিগুলো বিক্রি করছে ১৯৫ টাকায়। অর্থাৎ মাত্র ১৪…

Read More

ফাহমিদা আক্তার (সিলেট): মৌলভীবাজারে সিলেট অঞ্চলের আঞ্চলিক গবেষণা সম্প্রসারণ পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকালে মৌলভীবাজার আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের যৌথ আয়োজনে মৌলভীবাজারের আকবরপুর বিএআরআই মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. কাওছার উদ্দিন আহাম্মদ। প্রধান অতিথি বক্তব্য বলেন, গবেষণার মাধ্যমে কৃষিতে নতুন নতুন জাত উদ্ভাবন হচ্ছে। আর এগুলো মাঠ পর্যায়ে পৌঁছে দেওয়া হচ্ছে কৃষি সংশ্লিষ্ট দপ্তর গুলোর কাজ। কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গবেষণা কার্যক্রম এবং কৃষি সম্প্রসারণের মধ্যে কার্যকর সমন্বয় জোরদার করা প্রয়োজন। তিনি…

Read More

নিজস্ব প্রতিবেদক: বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ড. মো. রফিকুল ইসলাম বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মহাপরিচালক (রুটিন দায়িত্ব) হিসেবে যোগদান করেছেন। বুধবার (১৫ জুলাই) কৃষি মন্ত্রণালয়ের এক অফিস আদেশের মাধ্যমে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়। একই দিন তিনি নতুন দায়িত্ব গ্রহণ করেন। মহাপরিচালকের দায়িত্ব গ্রহণের আগে ড. মো. রফিকুল ইসলাম ব্রির পরিচালক (গবেষণা) (রুটিন দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি মৃত্তিকা বিজ্ঞান বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান হিসেবেও দায়িত্বে ছিলেন। ১৯৯৮ সালে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে কর্মজীবন শুরু করেন ড. মো. রফিকুল ইসলাম। দীর্ঘ ২৮ বছরের কর্মজীবনে তিনি গবেষণা ও প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে…

Read More

নিজস্ব প্রতিবেদক : ইট ভাটায় জ্বালানী হিসেবে কোন ভাবেই কাঠ পোড়ানো যাবে না বলে সতর্ক করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, এমপি। আজ বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ ব্রিকস ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের (BBMOA) সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মন্ত্রী এই মন্তব্য করেন। ইটভাটা শিল্পের পরিবেশগত প্রভাব, বায়ুমান ব্যবস্থাপনা এবং দূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনার উদ্দেশ্যে এই সভার আয়োজন করা হয়। তিনি বলেন, ইটের বিকল্প এখনো পুরোপুরি তৈরি হয় নি। তাই ইট ভাটা বন্ধ না করে, কিভাবে ইট ভাটা থেকে সৃষ্ট দূষণ কমানো…

Read More

নিজস্ব প্রতিবেদক :  মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি বলেছেন, প্রাণিসম্পদ ও মৎস্য খাতের টেকসই উন্নয়নে দেশের উদ্যোক্তাদের সমন্বিত তালিকা প্রণয়ন করা হবে। তিনি বলেন, শিক্ষিত তরুণরা বাণিজ্যিক ও বিজ্ঞানভিত্তিক খামার ব্যবস্থাপনায় এগিয়ে এলে উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে, ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং দেশের খাদ্য নিরাপত্তা আরও সুদৃঢ় হবে। আজ বুধবার(১৫ জুলাই) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত বিভাগীয় মৎস্য ও প্রাণিসম্পদ পরিচালকদের সঙ্গে ভার্চুয়াল (জুম) সভায় অংশগ্রহণ করে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বিভাগীয় পরিচালক, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে সারা দেশের খামারি এবং মৎস্য ও প্রাণিসম্পদ খাতসংশ্লিষ্ট উদ্যোক্তাদের জাতীয় ডাটাবেজ তৈরির মাধ্যমে তথ্য…

Read More