এগ্রিনিউজ২৪.কম ডেস্ক: আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ১২টা থেকে আগামী ৩৬ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের আট বিভাগের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে তীব্র বজ্রপাত, কালবৈশাখী ঝড় এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। তবে, প্রাকৃতিক কারণে ঝড়-বৃষ্টির সময় ও স্থান কিছুটা আগে বা পরে পরিবর্তিত হতে পারে – জানিয়েছন তারা। পূর্বাভাস অনুযায়ী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল, রংপুর ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে এই আবহাওয়ার প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে। এসব বিভাগের অধিকাংশ জেলাতেই তীব্র বজ্রপাতসহ কালবৈশাখী ঝড় এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ,…
Author: Jewel 007
মো. গোলাম আরিফ (পাবনা) : পাবনা’র আটঘরিয়া উপজেলায় প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্পসারণ অধিদপ্তর আটঘরিয়া’র আয়োজনে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) উপজেলা পরিষদ মিলনায়তনে এ কংগ্রেস আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্পসারণ অধিদপ্তর খামারবাড়ি পাবনা’র উপপরিচালক কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম প্রামানিক। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার। কংগ্রেসে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হটিকালচার সেন্টার টেবুনিয়া, পাবনা’র উপপরিচালক কৃষিবিদ এএফএম গোলাম ফারুক; কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনা’র অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষিবিদ মোঃ নুরে আলম, অতিরিক্ত উপপরিচালক (শস্য)…
নিজস্ব প্রতিবেদক: কৃষি যান্ত্রীকীকরণে বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে বেলারুশ। আজ মাননীয় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদের সাথে তাঁর সচিবালয়স্থ কৃষি মন্ত্রণালয়ের অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত বেলারুশ রাষ্ট্রদূত মিখাইল কাসকো (Mikail Kasko) সৌজন্য সাক্ষাৎ এর সময় এ আগ্রহ প্রকাশ করেন তিনি। সাক্ষাৎকালে দুই দেশের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত মিখাইল কাসকো বলেন, বেলারুশ কৃষি ও প্রাণিসম্পদ খাতে বিশেষ অভিজ্ঞতাসম্পন্ন। বাংলাদেশ আগ্রহী হলে কৃষি যান্ত্রিকীকরণে তাঁর দেশ সহযোগিতা করতে আগ্রহী। বিশ্বের অন্যতম পটাশ সার উৎপাদনকারী দেশ হিসেবে বাংলাদেশে সার সরবরাহে বেলারুশ আগ্রহী বলেও রাষ্ট্রদূত জানান। মন্ত্রী বলেন, বাংলাদেশ কৃষি প্রধান অর্থনীতির দেশ। দেশের…
রাজশাহী সংবাদদাতা: সোমবার (২৭ এপ্রিল) নাটোরে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্প এর আওতায় নাটোর সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের কাঁঠালবাড়িয়া নতুন বাজার এলাকায় কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর আয়োজনে নাটোর সদর, নাটোরে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে মো. হারিজ উদ্দিন দেওয়ান, সমাজ সেবক, কাঁঠারবাড়িয়া, নতুন বাজার, নাটোর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মো. হাবিবুল ইসলাম খান, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নাটোর। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নীলিমা জাহান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নাটোর সদর, নাটোর। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন মাশরুম পুষ্টিগুণ ও ঔষধি গুনাগুন সম্পন্ন। মাশরুম চাষ বাড়ালে বাড়বে…
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে রপ্তানি বহুমুখীকরণ, বাজার প্রবেশাধিকার বৃদ্ধি এবং বিনিয়োগ প্রবাহ জোরদার করা প্রয়োজন বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) ঢাকার হোটেল শেরাটনে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) আয়োজিত “যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারকরণ” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার এবং দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ধারাবাহিকভাবে বৃদ্ধি পেলেও রপ্তানি খাতে এখনও একমুখী নির্ভরতা রয়ে গেছে। বিশেষ করে তৈরি পোশাক খাতের ওপর অতিনির্ভরতা দেশের জন্য ঝুঁকিপূর্ণ উল্লেখ করে তিনি রপ্তানি পণ্য বৈচিত্র্যকরণের ওপর জোর দেন। বাণিজ্যমন্ত্রী বলেন, সরকার ইতোমধ্যে ওষুধশিল্প,…
আবেদিন এগ্রোভেট লিমিটেড কর্তৃক আয়োজিত “বার্ষিক ট্যুর ২০২৫” গত ২০ এপ্রিল থেকে ২৪ এপ্রিল ২০২৬ পর্যন্ত কক্সবাজারে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। উক্ত ট্যুরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত সম্মানিত ডিলারবৃন্দ এবং কোম্পানির সহকর্মীগণ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের নিয়ে গঠিত টিমটি কক্সবাজারের মনোরম পরিবেশে এক আনন্দঘন ও উৎসবমুখর সময় অতিবাহিত করেন। ভ্রমণকালীন সময়ে অংশগ্রহণকারীরা কক্সবাজারের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন এবং সমুদ্র সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন, যা সকলের জন্য এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকে। উল্লেখ্য, ২০২৫ সালের সেলস টার্গেট সফলভাবে অর্জনকারী ডিলার ও সহকর্মীদের মধ্য থেকে নির্বাচিত ব্যক্তিরাই এই বিশেষ ট্যুরে অংশগ্রহণের সুযোগ লাভ করেন। এই উদ্যোগ কোম্পানির কর্মদক্ষতা বৃদ্ধি ও অংশীদারদের…
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল নিবন্ধিত ভেটেরিনারি প্র্যাকটিশনারদের স্বাক্ষর হালনাগাদ করার জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে। কাউন্সিল জানিয়েছে, ভেটেরিনারিয়ানদের সনাক্তকরণের ক্ষেত্রে পূর্বে দাখিলকৃত ও সংরক্ষিত স্বাক্ষরের সঙ্গে বর্তমান স্বাক্ষর মিলিয়ে দেখা হয়। কিন্তু অনেক ক্ষেত্রে নিবন্ধন গ্রহণের সময় দেওয়া স্বাক্ষর পরবর্তীতে পরিবর্তিত হলেও তা হালনাগাদ করা হয়নি। এ অবস্থায়, যেসব ভেটেরিনারিয়ান তাদের পুরোনো স্বাক্ষরের পরিবর্তে বর্তমান স্বাক্ষর সংরক্ষণ করতে চান, তাদের আগামী ৪ জুন ২০২৬ তারিখের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করার আহ্বান জানানো হয়েছে। আবেদনপত্রটি ই-মেইলের মাধ্যমে election@bvc.gov.bd ঠিকানায় পাঠাতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত আবেদন ফরম কাউন্সিলের ওয়েবসাইট www.bvc.gov.bd- এর “কাউন্সিল নির্বাচন” সেবা থেকে সংগ্রহ করা যাবে। এ…
মো. গোলাম আরিফ (পাবনা) : পাবনা সদর উপজেলায় ৮ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ২০২৫–২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে এ উপকরণ বিতরণ করা হয়। আজ (২৭ এপ্রিল) কর্মসূচির উদ্বোধন করেন পাবনা সদর উপজেলা নির্বাহী অফিসার তামারা তাসবিহা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পাবনা সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাকিরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষিবিদ শৈলেন কুমার পাল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র পাবনা সদরের সাবেক সভাপতি এ কে এম মূসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন…
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) ও সিকৃবি রিসার্চ সিস্টেম (সাউরেস) এর যৌথ উদ্যোগে মাৎস্যবিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে সিকৃবি শিক্ষকদের চার দিন ব্যাপি ‘বিডি-পেডাগোজিক্যাল ট্রেনিং ফর দ্যা ইয়াং টিচার অব সিলেট এগ্রিকালচারাল ইউনিভার্সিটি-এওএল’ বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ সোমবার (২৭ এপ্রিল ) সিকৃবি আইকিউএসির পরিচালক প্রফেসর ড. এম. রাশেদ হাসনাতের সভাপতিত্বে এবং জলজ সম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. মৃত্যুঞ্জয় কুন্ড এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নির্মল চন্দ্র রায় ও সাউরেসের পরিচালক প্রফেসর…
নিজস্ব প্রতিবেদক: ঢাকায় আজ (২৭ এপ্রিল) কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের অফিসকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সাক্ষাৎকালে কৃষি পণ্য আমদানি-রপ্তানি, শিক্ষা ও গবেষণা এবং পারস্পরিক সহযোগিতার নানা দিক উঠে আসে। শুরুতে মন্ত্রী হাইকমিশনারকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের কৃষিখাতে বহু মিল রয়েছে এবং বাংলাদেশ কৃষিকে রপ্তানিমুখী করতে কাজ করে যাচ্ছে। তিনি জানান, উচ্চ ফলনশীল ফসল ও আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্প্রসারণে সরকার অগ্রাধিকার দিচ্ছে। বাংলাদেশের আনারসের গুণগত মানের কথা তুলে ধরে…



