ড. মো. শরীফুল ইসলাম : বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির নীরব বিপ্লবগুলোর মধ্যে কোরবানির পশু উৎপাদনে স্বনির্ভরতা অন্যতম। একসময় কোরবানির ঈদ ঘনিয়ে এলেই সীমান্তপথে বিদেশি গরুর প্রবেশ ছিল সাধারণ দৃশ্য। দেশের বাজার অনেকাংশেই নির্ভর করত বাইরের পশুর ওপর। কিন্তু সময় বদলেছে। আজ বাংলাদেশ শুধু কোরবানির পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ নয়, বরং উদ্বৃত্ত উৎপাদনের সক্ষমতাও অর্জন করেছে। এটি নিছক কৃষি বা প্রাণিসম্পদ খাতের সাফল্য নয়; এটি গ্রামীণ উন্নয়ন, যুব উদ্যোক্তা সৃষ্টি, নারীর অংশগ্রহণ এবং জাতীয় অর্থনীতির এক অনন্য অর্জনের গল্প। ২০২৫ সালের কোরবানির ঈদে বাংলাদেশে প্রায় ৯১ লাখ ৩৬ হাজার ৭৩৪টি পশু কোরবানি হয়েছে। এর মধ্যে প্রায় ৪৭ লাখ ৫ হাজার গরু ও মহিষ…
Author: Jewel 007
নিজস্ব প্রতিবেদক : তামিম এগ্রো ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পোদ্যোক্তা মো. শাহজাহান আলী বাংলাদেশ রাইস ব্রান অয়েল মিলস অ্যাসোসিয়েশন (Bangladesh Rice Bran Oil Mills Association – BRBOMA) -এর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। দেশের রাইস ব্রান অয়েল শিল্পের উন্নয়ন, আধুনিকায়ন এবং খাতসংশ্লিষ্ট উদ্যোক্তাদের স্বার্থ সংরক্ষণে তাঁর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। মো. শাহজাহান আলী দীর্ঘদিন ধরে দেশের কৃষিভিত্তিক শিল্প, প্রাণিখাদ্য, ভোজ্যতেল এবং উৎপাদন খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তাঁর নেতৃত্বে তামিম গ্রুপ দেশের শিল্পখাতে কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে উল্লেখযোগ্য অবস্থান তৈরি করেছে। এদিকে, তাঁর এই নতুন দায়িত্বপ্রাপ্তিতে টিম কেয়ারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। এক শুভেচ্ছা…
পাবনা সংবাদদাতা : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের রপ্তানি সক্ষমতা বৃদ্ধি ও বৈদেশিক বাজারে মাংস রপ্তানিকে উৎসাহিত করার ব্যাপারে সরকার গুরুত্ব দিচ্ছে। আজরবিবার (১৮ মে)পাবনায় বেঙ্গল মিট প্রসেসিং কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রান্তিক জনগোষ্ঠী ও কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কাজ করে যাচ্ছেন। সরকার দেশের উৎপাদিত পণ্য ও খামারভিত্তিক উৎপাদন বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন এবং দেশের চাহিদা পূরণের বিষয়টিও গুরুত্ব দিচ্ছে। প্রতিমন্ত্রী বলেন, “আমাদের প্রচুর সম্পদ রয়েছে। সেগুলোকে কাজে লাগিয়ে আগামী দিনে দেশের অর্থনীতিকে কীভাবে আরও শক্তিশালী করা যায়, বিশেষ…
মো. জুলফিকার আলী (সিলেট) : সিলেটের কোম্পানীগঞ্জে ‘কৃষি ও কৃষকের সুরক্ষায় করণীয়’ শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয়, সিলেট এর আয়োজনে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কোম্পানীগঞ্জ এর সহযোগিতায় কৃষক প্রশিক্ষণ হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কৃষি তথ্য সার্ভিস,আঞ্চলিক কার্যালয়, সিলেট এর আঞ্চলিক বেতার কৃষি অফিসার কৃষিবিদ ফাহমিদা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি তথ্য সার্ভিসের পরিচালক কৃষিবিদ মো. মসীহুর রহমান। তিনি দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন- বর্তমান সরকার কৃষি ও কৃষকের সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে ‘কৃষক কার্ড’ প্রি-পাইলটিং কার্যক্রম ও কৃষকের ঋণ মওকুফ করেছে। কৃষি তথ্য প্রাপ্তি…
নিজস্ব প্রতিবেদক: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পের দীর্ঘমেয়াদি প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে হলে টেকসই উৎপাদন ব্যবস্থা, উদ্ভাবন, গবেষণা এবং পণ্য বৈচিত্র্যের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, “সাস্টেইনেবিলিটি এখন আর কেবল একটি স্লোগান নয়; এটি শিল্পের অস্তিত্ব ও ভবিষ্যৎ টিকে থাকার অপরিহার্য শর্ত।” শনিবার (১৬ মে) রাজধানীর Le Méridien Dhaka-এ অনুষ্ঠিত “Grand Launching Event of Textile Innovation Exchange” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ সীমিত। বিদ্যুৎ, গ্যাস ও পানি—সবকিছুই অত্যন্ত মূল্যবান সম্পদ। তাই শিল্পে শক্তি সাশ্রয়, পানি পুনঃব্যবহার, সার্কুলার উৎপাদন…
বাকৃবি সংবাদদাতা: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশ শাখার (ডব্লিউপিএসএ-বিবি) উদ্যোগে বিভাগীয় কারিগরি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় পোল্ট্রি শিল্পের আধুনিক প্রযুক্তি, খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, বায়োসিকিউরিটি, উদ্যোক্তা উন্নয়ন, খামার ব্যবস্থাপনা এবং উৎপাদনশীলতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে একাধিক কারিগরি সেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. মনোরঞ্জন ধর এবং ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন…
বাকৃবি সংবাদদাতা: প্রাণিখাদ্যের ব্যয় কমিয়ে উৎপাদনশীলতা বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমর্থিত `বাউ-এফএস’ নামে একটি স্মার্ট সফটওয়্যার প্যাকেজ উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল গবেষক। সফটওয়্যারটি পোল্ট্রি, গবাদিপশু ও মাছের খাদ্য প্রস্তুতে সর্বনিম্ন খরচে সুষম খাদ্য ফর্মুলা নির্ধারণে সহায়তা বলে জানিয়েছেন গবেষকরা। প্রকল্পটির প্রধান গবেষক (পিআই) হিসেবে দায়িত্ব পালন করছেন বাকৃবির পোল্ট্রি সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. শহিদুর রহমান। `ডেভেলপমেন্ট অ্যান্ড ভ্যালিডেশন অব সফটওয়্যার অ্যাসিস্টেড লাইভস্টক অ্যান্ড পোল্ট্রি ফিডিং ফর প্রোডাক্টিভিটি’ শীর্ষক গবেষণা প্রকল্পের আওতায় এবং লাইভস্টক এন্ড ডেইরি ডেভলপমেন্ট প্রজেক্টের (এলডিডিপিস) অর্থায়নে এ সফটওয়্যারটি উদ্ভাবন করা হয়েছে। সম্প্রতি বাকৃবির অ্যানিম্যাল হাজবেন্ড্রি অনুষদের সম্মেলন কক্ষে ওই প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত…
নিজস্ব প্রতিবেদক : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি আজ শুক্রবার (১৫ মে)রাজধানীর মিরপুরে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা আকস্মিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী চিড়িয়াখানার সার্বিক পরিবেশ, পশুপাখিদের পরিচর্যা ও স্বাস্থ্যব্যবস্থা, খাদ্য সরবরাহ, নিরাপত্তা ব্যবস্থা এবং দূর-দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। তিনি বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় প্রতিমন্ত্রী বলেন, জাতীয় চিড়িয়াখানা দেশের গুরুত্বপূর্ণ বিনোদন ও শিক্ষা কেন্দ্রগুলোর অন্যতম। পশুপাখিদের জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি দর্শনার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত সেবা প্রদান করতে হবে। তিনি চিড়িয়াখানাকে আরও আধুনিক, পরিচ্ছন্ন, দর্শনার্থীবান্ধব এবং পশুপাখির জন্য…
নাহিদ বিন রফিক (বরিশাল): বরগুনায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা উদ্বোধন করলেন জাতীয় সংসদের চীফ হুইপ মো. নূরুল ইসলাম মণি। এ উপলক্ষ্যে আজ (১৪ মে) শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার। বিশেষ অতিথি ছিলেন বরগুনা জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা এবং জেলা পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা (পিপিএম-সেবা)। স্বাগত বক্তা হিসেবে ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপপরিচালক রথীন্দ্র নাথ বিশ^াস। প্রধান অতিথি বক্তৃতায় চীফ হুইপ বলেন, দেশের সব মানুষ যেন খেয়ে-পরে ভালো থাকা যায়; সেজন্য বর্তমান সরকারের পক্ষ হতে চাষিদের মাঝে কৃষক কার্ড দেওয়া শুরু হয়েছে।…
নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, গবেষণা কার্যক্রমে নতুন উদ্ভাবন ও সফলতা অর্জনকারীদের স্বর্ণপদক প্রদানসহ পদোন্নতিতে অগ্রাধিকার দেওয়া হবে। তিনি বলেন, “আমি ব্যক্তিগতভাবে এবং সরকারি পর্যায়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেই গবেষণাকে। যারা গবেষণায় সফলতা অর্জন করবে, তাদের যথাযথ মূল্যায়ন করা হবে এবং সার্বিক বিবেচনায় বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।” বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)-এ আয়োজিত “বিএলআরআই-এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ ও মতবিনিময়” শীর্ষক সভায় বিজ্ঞানী ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গবেষকদের উদ্দেশ্যে বলেন, “লাল কার্পেট নয়, আপনাদের গবেষণার সফলতাই আমাকে আনন্দিত করবে।” তিনি প্রশ্ন…



