Author: Jewel 007

আদিয়ান এগ্রো লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান ইম্পালস এগ্রি সায়েন্স লিমিটেডের উদ্যোগে বার্ষিক বিক্রয় সমাপনী অনুষ্ঠান ২০২৫-২৬ গত ১২ , ১৩ ও ১৪ অক্টোবর ২০২৬ তারিখে কক্সবাজারের হোটেল লং বিচে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। তিন দিনব্যাপী এ অনুষ্ঠানে সারাদেশ থেকে আগত প্রায় ১০০ জন বিক্রয় প্রতিনিধি, টিম লিডার ও টেকনিক্যাল টিমের সদস্য অংশগ্রহণ করেন। বিগত অর্থবছরের বিক্রয় কার্যক্রম পর্যালোচনা, অর্জন ও সীমাবদ্ধতা বিশ্লেষণ, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন এবং কর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও দলীয় চেতনা জোরদার করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানের প্রথম দিন কক্সবাজার সমুদ্রসৈকতে বিভিন্ন খেলাধুলা ও টিম বিল্ডিং কার্যক্রমের আয়োজন করা হয়। এসব কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে কর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য,…

Read More

বাকৃবি সংবাদদাতা : বাংলাদেশে প্রথমবারের মতো ‘ডান্ডুবিয়া অ্যানানডালেই বুলার্ড’ নামের সিকাডা বা ঝিঁঝিঁ পোকার একটি প্রজাতির উপস্থিতি শনাক্ত করেছেন বাংলাদেশ, চীন ও ভারতের গবেষকেরা। মাঠপর্যায়ে নমুনা সংগ্রহ, গঠনগত বৈশিষ্ট্য বিশ্লেষণ ও পরিবেশগত তথ্য পর্যালোচনার মাধ্যমে প্রজাতিটির পরিচয় নিশ্চিত করা হয়েছে। গবেষণাটি যৌথভাবে পরিচালনা করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবুল মঞ্জুর খান এবং চীনের নর্থওয়েস্ট এ অ্যান্ড এফ বিশ্ববিদ্যালয়ের গবেষক কং ওয়েই। মাঠপর্যায়ে তথ্য ও নমুনা সংগ্রহ এবং পোকা শনাক্তকরণে সরাসরি যুক্ত ছিলেন ভারতীয় গবেষক বাবু সাদ্দাম ও বাকৃবির স্নাতকোত্তর শিক্ষার্থী শাহমত জাওয়াদ। গবেষণাপত্রটি আন্তর্জাতিক বৈজ্ঞানিক সাময়িকী ‘ইনসেক্টস’-এ প্রকাশিত হয়েছে। গবেষণার জন্য ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে…

Read More

নিজস্ব প্রতিবেদক: ব্যাংকিং ও পোলট্রি ফিড শিল্পে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন পেশাজীবী সাইফুল আলম আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান নবায়ন ট্রেডার্স লিমিটেডে সিনিয়র ম্যানেজার (প্রকিউরমেন্ট) হিসেবে যোগদান করেছেন। নতুন দায়িত্বে তিনি প্রতিষ্ঠানের প্রকিউরমেন্ট ও সরবরাহব্যবস্থাপনা কার্যক্রমকে আরও দক্ষ, গতিশীল ও কার্যকর করতে কাজ করবেন। দুই দশকেরও বেশি সময়ের পেশাগত পথচলায় ব্যাংকিং থেকে শুরু করে পোলট্রি ফিড শিল্প—বিভিন্ন খাতে কাজের অভিজ্ঞতা অর্জন করেছেন সাইফুল আলম। ফলে অর্থায়ন, করপোরেট ব্যবস্থাপনা, ব্যবসায়িক কার্যক্রম, সরবরাহব্যবস্থা ও প্রকিউরমেন্ট বিষয়ে তাঁর রয়েছে সমন্বিত বাস্তব অভিজ্ঞতা। সাইফুল আলম কর্মজীবন শুরু করেন ব্যাংকিং খাতে। এ সময়ে তিনি প্রিমিয়ার ব্যাংক, এনসিসি ব্যাংক ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে বিভিন্ন দায়িত্বে কাজ করেন। ব্যাংকিং খাতে অর্জিত…

Read More

নিজস্ব প্রতিবেদক: কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, খাদ্য উৎপাদনে শুধু পরিমাণ বাড়ানোই যথেষ্ট নয়; মানুষের স্বাস্থ্য ও পুষ্টির চাহিদা বিবেচনায় নিরাপদ, পুষ্টিকর ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে হবে। মন্ত্রী আজ শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের মিলনায়তনে বিশ্ব খাদ্য দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল ‘আজকের উদ্ভাবন, আগামী দিনের সমৃদ্ধি’ (Innovate Today, Nourish Tomorrow)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান। মন্ত্রী বলেন, বিশ্বে খাদ্যসংকটের পাশাপাশি খাদ্যের গুণগত মান ও পুষ্টি নিশ্চিত করার বিষয়টি ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তাই…

Read More

নিজস্ব প্রতিবেদক: দেশের পোল্ট্রি ও এগ্রিবিজনেস খাতে সাত বছরেরও বেশি সময়ের পেশাগত অভিজ্ঞতাসম্পন্ন কর্পোরেট ব্যক্তিত্ব মো. মনোয়ার হোসেন সম্প্রতি বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান থেকে পণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান RS Contract Farm-এ হেড অব CBF পদে যোগদান করেছেন। নতুন দায়িত্বে তিনি রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলের প্রান্তিক খামারিদের টেকসইভাবে টিকিয়ে রাখা এবং তাদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কন্ট্রাক্ট ফার্মিং কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। RS Contract Farm-এ যোগদানের আগে মো. মনোয়ার হোসেন দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান Alal Group-এর কন্ট্রাক্ট ফার্মিং বিভাগে বাংলাদেশের বিভিন্ন শাখায় ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে Tamim Group-এর কন্ট্রাক্ট ফার্মিং বিভাগে কো-অর্ডিনেটর হিসেবে উত্তরবঙ্গ ও…

Read More

চট্টগ্রাম সংবাদদাতা: চট্টগ্রামের খাতুনগঞ্জে একটি গোডাউনে বিভিন্ন প্রতিষ্ঠানের ১৬০ থেকে ১৭০ টন এলাচ মজুদের তথ্য পেয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এর মধ্যে একটি প্রতিষ্ঠান প্রায় ১১ মাসে মজুদ করা ১৫ টন এলাচের মাত্র আধা টন বিক্রি করেছে। আরেকটি প্রতিষ্ঠান ৩০ টন এলাচ বিক্রির রশিদ দেখালেও পণ্য সরবরাহ করেনি। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পরিচালিত অভিযানে এসব তথ্য উঠে আসে। অভিযানে এলাচ মজুদ রেখে কৃত্রিম সংকট সৃষ্টি ও মূল্যবৃদ্ধির চেষ্টার দায়ে হোসেন কর্পোরেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই গোডাউনে সংরক্ষিত আমদানিকৃত জিরার মূল বস্তায় উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় আরাফাত ট্রেডিংকে জরিমানা করা হয় আরো ৪০ হাজার টাকা। অধিদপ্তরের চট্টগ্রাম…

Read More

• ড. এম আব্দুল মোমিনআজ ১৬ অক্টোবর, বিশ্ব খাদ্য দিবস। ১৯৪৫ সালের এই দিনে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) প্রতিষ্ঠিত হয়েছিল। সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতিবছর ১৬ অক্টোবর বিশ্বব্যাপি পালিত হয় বিশ্ব খাদ্য দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য-Innovate today. Nourish tomorrow’ বা আজকের উদ্ভাবন, আগামীর পুষ্টি। এই প্রতিপাদ্যের মাধ্যমে এফএও-র আহ্বান হলো বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের সঙ্গে ঐতিহ্যগত জ্ঞান মিলিয়ে এমন কৃষি-খাদ্যব্যবস্থা গড়ে তোলা, যা বর্তমান প্রজন্মের মানুষকে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা দেবে এবং ভবিষ্যৎ প্রজন্মের খাদ্য ও পুষ্টির অধিকারের সুরক্ষা দেবে। প্রতিপাদ্যটি মনে করিয়ে দেয়, ক্ষুধা জয়ের লড়াই শুধু পেট ভরানোর নয়, পুষ্টিকর খাবার নিশ্চিত করাও। পুষ্টিকর খাবার…

Read More

দেশের পোল্ট্রি ও এগ্রিবিজনেস শিল্পে দীর্ঘ আট বছরেরও বেশি সময়ের সফল অভিজ্ঞতা সম্পন্ন কর্পোরেট ব্যক্তিত্ব কৃষিবিদ মো: কাইয়ুম হোসেন নিবিড় সম্প্রতি শীর্ষস্থানীয় বহুজাতিক প্রতিষ্ঠান থেকে আমদানিকৃত পণ্য বাজারজাত কারী প্রতিষ্ঠান VATSFARMA Bangladesh -এ ‘’হেড অফ সেলস (কর্পোরেট)’’ হিসেবে যোগদান করেছেন। নতুন এই দায়িত্ব পালনকালে তিনি Spain, Vietnam, India, Turkey ও Cyprus ইত্যাদি দেশের আন্তর্জাতিক মানের Animal Feed Additives এবং Farm Products নিয়ে কাজ করবেন। ​পেশাগত অভিজ্ঞতা ও নেতৃত্ব​VATSFARMA-তে যোগদানের পূর্বে তিনি দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান Paragon Group-এর কন্টাক্ট গ্রোয়িং ফার্মস ডিভিশনে ‘হেড অফ প্রোডাকশন’ এবং PRAN-RFL Group-এর কন্ট্রাক্ট ব্রয়লার ফার্ম ডিভিশনে ‘হেড অফ ডিপার্টমেন্ট’ হিসেবে অত্যন্ত সফলতার সাথে নেতৃত্ব দিয়েছেন।…

Read More

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রিমিয়াম বাজারে বাংলাদেশের চিংড়ির অবস্থান শক্তিশালী করতে পরিবেশবান্ধব উৎপাদন, শ্রমিকের অধিকার এবং উৎপাদন থেকে রপ্তানি পর্যন্ত ডিজিটাল ট্রেসেবিলিটি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, চিংড়ি চাষের জমির পরিমাণে এগিয়ে থাকলেও রপ্তানিতে প্রতিবেশী ভারতের তুলনায় পিছিয়ে রয়েছে বাংলাদেশ। এ ব্যবধান কমাতে উৎপাদনশীলতা ও গুণগত মান বাড়ানোর পাশাপাশি সরবরাহ ব্যবস্থার প্রতিটি ধাপে দায়িত্বশীল ব্যবসায়িক আচরণ নিশ্চিত করতে হবে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শেরাটন ঢাকা হোটেলে চিংড়ি খাতবিষয়ক এক উচ্চপর্যায়ের সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), মন্টেরে বে অ্যাকোয়ারিয়াম (এমবিএ) এবং বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএফইএ) সদস্য প্রতিষ্ঠান…

Read More

জামালপুর সংবাদদাতা : জামালপুরের সরিষাবাড়ীতে খামারিদের আধুনিক ও বিজ্ঞানভিত্তিক খামার ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করতে ‘আধুনিক খামার ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আমান ফিড পিএলসি-এর উদ্যোগে এবং প্রতিষ্ঠানটির এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর মেসার্স মা পোল্ট্রি ফিড অ্যান্ড মেডিসিনের সার্বিক সহযোগিতায় জগন্নাথগঞ্জ ঘাট এলাকায় এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন মেসার্স মা পোল্ট্রি ফিড অ্যান্ড মেডিসিনের কর্ণধার মো. সোহেল রানা। অনুষ্ঠানে আমান ফিড পিএলসির টাঙ্গাইল অঞ্চলের ম্যানেজার (টেকনিক্যাল) ডা. জাহিদ হোসেন, জামালপুরের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মো. সুরুজ্জামান, জামালপুর ও শেরপুরের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (টেকনিক্যাল) ডা. মো. সাইফুল ইসলাম এবং টাঙ্গাইল ও জামালপুরের এক্সিকিউটিভ (ক্যাটল) মো. তানভীর রহমান উপস্থিত ছিলেন। সেমিনারে খামারিদের আধুনিক ব্যবস্থাপনা পদ্ধতি, প্রাণীর…

Read More