Author: Jewel 007

রাঙ্গামাটি সংবাদদাতা: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)” এর আওতায় “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৭ মে) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জনাব নাসির উদ্দিন চৌধুরী। তিনি কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা এবং আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি কৃষকদের আয় বৃদ্ধি ও টেকসই কৃষি ব্যবস্থাপনা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে কৃষি কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলার কৃষি অফিসার জনাব মো. শাহাবুদ্দিন আহমেদ। তিনি বলেন, কৃষকদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং…

Read More

বাকৃবি সংবাদদাতা: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) আয়োজনে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণা অগ্রগতি কর্মশালা ২০২৪-২০২৫’। আগামী শনিবার (০৯ মে) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে কর্মশালাটির উদ্বোধন করা হবে। এবারের কর্মশালার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘জলবায়ু সহনশীল এবং টেকসই উন্নয়নমুখী কৃষি রূপান্তর’। বৃহস্পতিবার (০৭ মে) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মশালার বিভিন্ন দিক তুলে ধরেন বাউরেসের পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন বাউরেসের সহযোগী পরিচালক অধ্যাপক মুহাম্মদ জাভিদুল হক ভূঁঞা, অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান এবং সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. পরেশ কুমার শর্মা। সংবাদ সম্মেলনে…

Read More

বাকৃবি সংবাদদাতা: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ৩৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ‘আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা-২০২৬’। বৃহস্পতিবার (৭ মে) বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে এ ক্রীড়া আসরের পর্দা ওঠে। বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের তত্ত্বাবধানে আয়োজিত এবারের প্রতিযোগিতায় দেশের ৩৩টি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে মোট ৩০৭ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন। এর মধ্যে ১৯১ জন ছাত্র ও ১১৬ জন ছাত্রী রয়েছেন। প্রতিযোগিতা চলবে আগামী ১১ মে পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ও প্রতিযোগিতার সদস্য-সচিব কৃষিবিদ মো. আসাদুল হক সজল। প্রধান অতিথি হিসেবে…

Read More

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ব্র্যাক সীড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে “উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন” শীর্ষক একদিনব্যাপী কৃষি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) মাধবপুর টেরিটরির ৬৫ জন ডিলার, রিটেইলার ও বীজ ব্যবসায়ী এ কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালায় বীজ উৎপাদন, বিপণন, বাজারজাতকরণ এবং আধুনিক কৃষি প্রযুক্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের কৃষি খাতকে নিরাপদ, আধুনিক ও টেকসই ধারায় এগিয়ে নিতে মানসম্মত বীজ ও উত্তম কৃষি পদ্ধতির কোনো বিকল্প নেই। কৃষকদের সচেতনতা বাড়াতে এবং নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা…

Read More

বিশেষ সংবাদদাতা: হবিগঞ্জ সদর উপজেলায় ব্র্যাক সীড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ-এর উদ্যোগে “উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন” শীর্ষক একদিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দেশের কৃষিকে নিরাপদ, আধুনিক ও টেকসই ধারায় রূপান্তরের লক্ষ্যে এ আয়োজনকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন সংশ্লিষ্টরা। আজ ৬ মে (বুধবার) অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোহাম্মদ আনোয়ারুল হক, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, হবিগঞ্জ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এ.কে.এম. মাকসুদুল হক। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কৃষিবিদ এ.এস.এম. নাজমুল হক, প্রডাক্ট ম্যানেজার (বীজ আলু)। কর্মশালাটি সঞ্চালনা করেন হবিগঞ্জ রিজিওনের রিজিওনাল সেলস ম্যানেজার আনিছুর রহমান। মোট ৭৯ জন অংশগ্রহণকারী—যাদের…

Read More

বান্দরবান সংবাদদাতা: বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)” প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক GAP (Good Agricultural Practices) সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৬ মে) আয়োজিত এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার সম্মানিত উপপরিচালক কৃষিবিদ আবু নঈম মোহাম্মদ সাইফুদ্দিন। তিনি GAP-এর উদ্দেশ্য, গুরুত্ব ও প্রাথমিক ধারণা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং নিরাপদ ও মানসম্মত কৃষিপণ্য উৎপাদনে এর ভূমিকা তুলে ধরেন। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক (পিপি) সুমন কুমার বসাক, রোয়াংছড়ি উপজেলার উপজেলা কৃষি অফিসার মোঃ এহসানুল হক এবং কৃষি সম্প্রসারণ অফিসার পাপন সরকার। প্রশিক্ষণে বক্তারা…

Read More

রাঙ্গামাটি সংবাদদাতা: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যেই সাধারণ জনগণের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদান কার্যক্রম শুরু করেছেন। আর মৎস্য আহরণকারীরাও কৃষক কার্ডের আওতায় আসবেন। (০৬ মে) দুপুরে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণনকেন্দ্রে কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্তকরণ ও মৎস্যজীবীদের মাঝে ভিজিএফ (চাল) বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, কাপ্তাই লেক বাংলাদেশের ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। অতীতে এই লেক থেকে যে পরিমাণ মাছ আহরণ করা হতো, বর্তমানে তা আর পাওয়া যাচ্ছে না। আজ যে পোনা মাছ অবমুক্ত করা…

Read More

নিজস্ব প্রতিবেদক: ড. মো. সুরাতুজ্জামান সম্প্রতি সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নকারী সংস্থা জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৫ তম ব্যাচের একজন মেধাবী কর্মকর্তা। অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন অর্থ বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে ২ (দুই) বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। তিনি সাবেক মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী একান্ত সচিবসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এর পাশাপাশি তিনি বিভিন্ন সমাজকল্যাণমুখী কর্মকান্ড এবং লেখালেখির সাথে জড়িত রয়েছেন।

Read More

নিজস্ব প্রতিবেদক: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সার্কুলার অর্থনীতিতে রূপান্তর এখন আর কেবল পরিবেশগত কোনো আলোচনার বিষয় নয়; এটি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ প্রতিযোগিতা সক্ষমতা, টেকসই প্রবৃদ্ধি এবং বৈশ্বিক বাজারে অবস্থান শক্তিশালী করার অন্যতম প্রধান পূর্বশর্ত। তিনি বলেন, “বিশ্ববাজার দ্রুত পরিবর্তিত হচ্ছে। টেকসই উৎপাদন এখন আন্তর্জাতিক বাণিজ্যে প্রতিযোগিতামূলক সক্ষমতার অন্যতম নির্ধারক। ক্রেতা, বিনিয়োগকারী ও ভোক্তারা এখন এমন উৎপাদন ব্যবস্থার প্রতি আগ্রহী, যা দক্ষতা, দায়িত্বশীলতা ও দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার পরিচয় বহন করে।” আজ বুধবার (৬ মে) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)-এর যৌথ আয়োজনে “বাংলাদেশে SWITCH2CE পাইলট উদ্যোগের মাধ্যমে সার্কুলার অর্থনীতির রূপান্তর ত্বরান্বিতকরণ” শীর্ষক বিশেষ সেমিনারে…

Read More

বগুড়া সংবাদদাতা: বীজ ব্যবসায়ী ডিলারদের সাথে সরাসরি সংযোগ বৃদ্ধি, উন্নত মানের বীজ সম্পর্কে সচেতনতা এবং বিক্রয় কার্যক্রম জোরদার করার লক্ষ্যে “সুপ্রীম সীড কাস্টমার ডে” অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় কাস্টমারদের সক্রিয় অংশগ্রহণ অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে। মঙ্গলবার (৫ মে) দুপুর ১টায় কালাই-গোমস্তাপুর জোনের অধীন ক্ষেতচাঁচিয়া রিজিওনের বগুড়া জেলার দুপচাঁচিয়া ও গাবতলী এলাকায় উক্ত আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই আগত সুপ্রীম সীড ডিলারদের সঙ্গে একান্ত (ওয়ান-টু-ওয়ান) আলোচনা করে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হয়। পরে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কাস্টমার মেহেদী হাসান এবং পবিত্র গীতা পাঠ করেন কৃষিবিদ মিল্টন চন্দ্র বাইন। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মো. হেলাল উদ্দিন। প্রধান অতিথি হিসেবে…

Read More