নিজস্ব প্রতিবেদক : সর্বজনীন পেনশন স্কিমের অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মঙ্গলবার (১২ মে) বিকেলে উচ্চপর্যায়ের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীতে অর্থমন্ত্রীর সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সভায় জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মোঃ সুরাতুজ্জামান সর্বজনীন পেনশন স্কিমের বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত উপস্থাপনা তুলে ধরেন। এতে জানানো হয়, চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা—এই চারটি স্কিমে মোট ৩ লাখ ৭৭ হাজার ৫৪৫ জন নাগরিক নিবন্ধিত হয়েছেন। পেনশন তহবিলে জমা হয়েছে প্রায় ২৫৫ কোটি ৭০ লাখ টাকা এবং মুনাফাসহ বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ২৭৯ কোটি ৭৪ লাখ টাকা। সভায়…
Author: Jewel 007
নিজস্ব প্রতিবেদক: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, Bangladesh Foreign Trade Institute (বিএফটিআই)-কে একটি কার্যকর, আধুনিক ও টেকসই প্রতিষ্ঠানে পরিণত করা হবে, যা দেশের আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, প্রতিষ্ঠানটিকে এমনভাবে গড়ে তোলা হবে যাতে ভবিষ্যতে এটি নিজস্ব আর্থিক সক্ষমতা অর্জন করে একটি স্বনির্ভর জ্ঞানকেন্দ্রে পরিণত হয়। আজ মঙ্গলবার (১২ মে) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিএফটিআই-এর ৬২তম বোর্ড সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাণিজ্যের জটিলতা মোকাবিলায় বাংলাদেশকে আরও দক্ষ ও প্রস্তুত হতে হবে। বিশেষ করে World Trade Organization (ডব্লিউটিও)-এর বিরোধ নিষ্পত্তি, বাণিজ্য নীতি বিশ্লেষণ এবং দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বাণিজ্য চুক্তির আলোচনায়…
মো. এমদাদুল হক (রাজশাহী) :রাজশাহীর গোদাগাড়ী উপজেলা চত্বরে গত সোমবার (১১ মে) সকালে কৃষকদের মাঝে আউশ ধানের বীজ ও সার বিতরণের উদ্বোধন অনুষ্ঠিত হয়। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫–২০২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন/প্রণোদনা সহায়তা খাতে খরিপ-১ মৌসুমে উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার এবং মৌ-খামারিদের মাঝে বিনামূল্যে মৌ-বক্স বিতরণ করা হয়। চলতি মৌসুমে আউশ ধানের উৎপাদন বৃদ্ধি এবং মৌ-চাষে উৎসাহিত করতে সরকারের পক্ষ থেকে এই বিশেষ প্রণোদনা সহায়তা প্রদান করা হয়। প্রণোদনার আওতায় উফশী আউশ ধানের বীজ এবং মৌ-চাষিদের মধু উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১০ জন চাষিকে মৌ-বক্সসহ অন্যান্য উপকরণ…
নিজস্ব প্রতিবেদক : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, সরকার ঘোষিত কর্মসূচির সফল বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যকর তদারকি নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার নির্দেশনা প্রদান করেন তিনি। আজ মঙ্গলবার (১২ মে) সকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-এর সম্মেলন কক্ষে সরকার ঘোষিত ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন বিষয়ে মন্ত্রণালয়ের যুগ্মসচিববৃন্দ ও তদূর্ধ্ব কর্মকর্তা এবং বিভিন্ন প্রকল্প পরিচালকদের সঙ্গে অনুষ্ঠিত এক আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার ঘোষিত ১৮০ দিনের কর্মসূচি একটি অত্যন্ত জনকল্যাণমূলক ও গুরুত্বপূর্ণ উদ্যোগ। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত উন্নয়ন পরিকল্পনা এবং সরকারের দলীয় কমিটমেন্ট বাস্তবায়নের…
মো. খোরশেদ আলম জুয়েল: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে গভীর সংকটে পড়েছে ইরানের পোলট্রি শিল্প। ফিডের দাম কয়েকগুণ বেড়ে যাওয়ায় গত কয়েক সপ্তাহে দেশটির খামারিরা প্রায় ২ কোটি ৫০ লাখ ডিমপাড়া মুরগি ৫০ সপ্তাহ বয়স পূর্ণ হওয়ার আগেই বিক্রি করতে বাধ্য হয়েছেন। এ তথ্য জানিয়েছেন ইরানের কাজভিন প্রদেশ লেয়ার চিকেন চেইনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নাসের নাবিপুর। স্থানীয় সংবাদমাধ্যম তাবনাক-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বছরের শুরু থেকেই দুর্বল অবস্থায় থাকা ইরানের পোলট্রি খাত এখন ভয়াবহ সংকটের মুখে দাঁড়িয়ে আছে। বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে চলতি বছরের শেষ নাগাদ বহু খামার কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হতে পারে।ঋণের সুদ…
বান্দরবান সংবাদদাতা: বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ কংগ্রেসে কৃষক-কৃষাণীদের অংশগ্রহণে প্রাণবন্ত আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ আবু নঈম মুহাম্মদ সাইফুদ্দিন, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বান্দরবান। সভাপতিত্ব করেন জনাব তাজমিন আলম তুলি, উপজেলা নির্বাহী অফিসার, রোয়াংছড়ি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন কৃষিবিদ মোঃ এহসানুল হক, উপজেলা কৃষি অফিসার, রোয়াংছড়ি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব পাপন সরকার, কৃষি সম্প্রসারণ অফিসার, রোয়াংছড়ি। এছাড়াও উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মেহ্লা অং মারমা এবং তারাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব উনুমং মারমা। কংগ্রেসে…
নিজস্ব প্রতিবেদক: অর্থ সচিব অর্থ বিভাগ ড. মো. খায়েরুজ্জামান মজুমদার বলেছেন, টেকসই সামাজিক নিরাপত্তা কাঠামো গড়ে তোলা এখন সময়ের দাবি। একটি কল্যাণ মূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দেশের সর্বস্তরের জনগণকে পেনশন কাঠামোতে অন্তর্ভুক্তিকরণ বিশেষভাবে প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন ১৮ বছরের অধিক বয়স্ক জনগোষ্ঠীকে সর্বজনীন পেনশন স্কিম সমূহ প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতায় অন্তর্ভুক্ত করা গেলে সুসংগঠিত সামাজিক ও আর্থিক নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে। এ বিষয়ে প্রচার কার্যক্রম জোরদার, সেমিনার ও ওয়ার্কশপ আয়োজনসহ সকল গোষ্ঠিকে অন্তর্ভুক্তির লক্ষ্যে সভা আয়োজনের জন্য জাতীয় পেনশন কর্তৃপক্ষকে নির্দেশনা দেন তিনি। এছাড়া কার্যকর যোগাযোগ কৌশল তৈরীর প্রয়োজনীয়তা উল্লেখ করেন। এ ক্ষেত্রে তিনি অর্থ বিভাগের সকল সহযোগিতার আশ্বাস…
মো. দেলোয়ার হোসেন, টিপি (রাজশাহী) : রাজশাহীর আমের গুণগত মান ও সুনাম অক্ষুণ্ন রাখতে ২০২৬ সালের ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ করেছে জেলা প্রশাসন। ঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী আগামী ১৫ মে থেকে জেলার গুটি আম সংগ্রহ ও বাজারজাত শুরু হবে। গত রোববার (১০ মে) বিকেল ৩টায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “আম পরিবহন, সংগ্রহ ও বাজারজাতকরণ” বিষয়ক এক মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে এ ক্যালেন্ডার প্রকাশ করা হয়। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম। মতবিনিময় সভার শুরুতেই জেলা প্রশাসক ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ করেন। ঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী, গুটি আম ১৫ মে,…
সিলেট সংবাদদাতা : দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জাতীয় অর্থনীতির অগ্রযাত্রা সচল রাখতে কৃষক সমাজের অবদান সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট-এর উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ শামসুজ্জামান। রবিবার (১০ মে) সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে ব্র্যাক সীড এন্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ এর উদ্যোগে আয়োজিত দিনব্যাপী “উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন” শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, কৃষকরাই দেশের কৃষি উন্নয়নের অগ্রসৈনিক। সিলেট অঞ্চলে সবজি উৎপাদন বৃদ্ধির জন্য বন্যা-সহিষ্ণু প্রযুক্তি, উঁচু বেড পদ্ধতি এবং হাওর ও পতিত জমিকে চাষাবাদের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার,…
নিজস্ব প্রতিবেদক: পোলট্রি শিল্পে কক্সিডিওসিস নিয়ন্ত্রণ, অন্ত্রের স্বাস্থ্য সুরক্ষা এবং উৎপাদন দক্ষতা বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তি ও পুষ্টিভিত্তিক ব্যবস্থাপনা নিয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের অংশগ্রহণে রাজধানীতে এক ব্যতিক্রমধর্মী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (০৯ মে) রাজধানীর লে মেরিডিয়ান হোটেলে আয়োজিত “Coccidiosis: Impact on Gut Health Integrity” শীর্ষক এ সেমিনারে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা পোলট্রির অন্ত্রের স্বাস্থ্য ব্যবস্থাপনা, অ্যান্টিকক্সিডিয়াল সমাধান এবং টেকসই উৎপাদন প্রযুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। নেচার কেয়ার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি লিমিটেডের আয়োজনে এবং নোভেশন (Novation) ও হুইমু (Huimu) অ্যানিমেল হেলথের সহযোগিতায় অনুষ্ঠিত এ সেমিনারে দেশের পোলট্রি শিল্পের সঙ্গে জড়িত উদ্যোক্তা, কনসালট্যান্ট, পুষ্টিবিদ, ভেটেরিনারিয়ান, খামারি এবং বিভিন্ন কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত…



