বিশেষ সংবাদদাতা: সেদিন সকালটা একটু অন্যরকম ছিল। গত ৩০ এপ্রিল (বৃহস্পতিবার) ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ স্টুডেন্ট ইন এগ্রিকালচারাল এন্ড রিলেটেড সাইন্সেস বাংলাদেশ আইইউবিএটি সংগঠনের শিক্ষার্থীরা-ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির কৃষি অনুষদের -এর প্রায় ৫৫ জন সদস্য সেদিন শ্রেণিকক্ষে যাননি। তাঁদের ক্লাস হবে বাইরে, কারখানার মেঝেতে, যেখানে তত্ত্ব আর বাস্তবতা মুখোমুখি হয়। গাজীপুরের কাপাসিয়ায় দুই দশকেরও বেশি সময় ধরে দাঁড়িয়ে আছে ডায়মন্ড এগ লিমিটেড এবং এর সহযোগী প্রতিষ্ঠান ডায়মন্ড অ্যাগ্রো অ্যান্ড গ্রেইনস লিমিটেড। একটি সাধারণ লেয়ার খামার হিসেবে যাত্রা শুরু হলেও ধীরে ধীরে এটি রূপ নিয়েছে দেশের অন্যতম প্রযুক্তিনির্ভর পোল্ট্রি কমপ্লেক্সে-যেখানে স্বয়ংক্রিয় ডিম সংগ্রহ, আধুনিক হ্যাচারি এবং বৃহৎ ফিড মিল…
Author: Jewel 007
বান্দরবন সংবাদদাতা: বান্দরবনের রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়ন পরিষদ ভবনের হলরুমে কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় একটি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় কৃষকদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে ধারণা প্রদান এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার সম্মানিত উপপরিচালক কৃষিবিদ আবু নঈম মুহাম্মদ সাইফুদ্দিন। এছাড়াও প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ এহসানুল হক এবং কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ পাপন সরকার। তারা কাজুবাদাম ও কফি চাষের আধুনিক প্রযুক্তি, রোগ-বালাই ব্যবস্থাপনা, নার্সারি তৈরি, পরিচর্যা এবং বাজারজাতকরণ বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে…
নিজস্ব প্রতিবেদক: ভোজ্যতেলের দাম আন্তর্জাতিক বাজারে কমলে দেশের বাজারে সমন্বয় করে কমানো হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মন্ত্রী বলেন, “ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার নিবিড়ভাবে কাজ করছে। ইতোমধ্যে সরবরাহ অনেকটাই স্বাভাবিক হয়েছে। ডিলার ও কোম্পানিগুলোর সঙ্গে একাধিক বৈঠক করা হয়েছে। বৈশ্বিক বাজার পরিস্থিতির কারণে মূল্য সমন্বয় করতে হয়েছে। তবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে দেশেও তা সমন্বয় করে কমানো হবে।” রবিবার (৩ মে) বিকেলে বাণিজ্যমন্ত্রী কারওয়ান বাজারের চিকেন মার্কেট এলাকায় আকস্মিক পরিদর্শনে যান এবং বিভিন্ন দোকান ঘুরে দেখেন তিনি। এ সময় মন্ত্রী ডিলার, পাইকারি ও খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে সরবরাহ ব্যবস্থা ও বাজার পরিস্থিতির খোঁজখবর নেন…
নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর গলাচিপায় আমান ফিড পিএলসি’র উদ্যোগে “আধুনিক খামার ব্যবস্থাপনা” শীর্ষক এক তথ্যবহুল ও অংশগ্রহণমূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় পরিবেশক মেসার্স ভাই ভাই পোল্ট্রি ফিডের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ সেমিনারে প্রায় ২০০ জন অভিজ্ঞ ও নবাগত খামারি অংশগ্রহণ করেন, যা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। সেমিনারে পোল্ট্রি শিল্পের উন্নয়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তিনির্ভর খামার ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন খাতের বিশেষজ্ঞরা। আমান ফিড পিএলসি’র ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থেকে খামারিদের বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমান ফিড পিএলসি’র বরিশাল ডিভিশনের জোনাল হেড (সিনিয়র ডিজিএম) উজ্জ্বল কান্তি রাহা। সভাপতিত্ব করেন মেসার্স ভাই ভাই পোল্ট্রি ফিডের…
মো. এমদাদুল হক (রাজশাহী): বাংলাদেশে সবচেয়ে বেশি পরিমাণ জমিতে যে ফসল উৎপাদন হয় সেটি ধান। আর ধান থেকে যে চাল হয়, সে চাল বিশ্বের মানুষের কাছে সবচেয়ে পুষ্টিসমৃদ্ধ ও প্রিয় খাবার। ভাত ছাড়া বাঙালির তো চলেই না। ভাত খাওয়ার মাধ্যমে আমাদের শরীরের অধিকাংশ পুষ্টি চাহিদা পূরণ হয়। বাংলার মানুষ ভাত ছাড়া অন্য বিকল্প খাবারের কথা ভাবতেই পারে না। আমাদের দেশের চাষিরা জমির অবস্থা ও পরিবেশগত পরিস্থিতির কারণে অনেক জমিতে ধান চাষের বিকল্প কোনো ফসলের কথাও ভাবতে পারে না। চাষির এই দুর্বলতার সুযোগে নীতিনির্ধারকদের কারণে ধানের বাজার ব্যবস্থাপনা বেহাল দশায় পরিণত হয়েছে। চাষি পর্যায়ে ধানের ফলন প্রতি বিঘায় প্রায় ১৮ মণ…
মাগুরা সংবাদদাতা: আধুনিক পদ্ধতিতে পেঁপে চাষ ও টেকসই কৃষি ব্যবস্থাপনা বিষয়ে কৃষকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) ব্র্যাক লার্নিং সেন্টার যশোরে প্রশিক্ষণের আয়োজন করে মাগুরা ব্র্যাক নার্সারি। দিনব্যাপী প্রশিক্ষণে মাগুরার শ্রীপুর, ফরিদপুরের মধুখালী ও রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ৫০ জন কৃষক অংশ নেন। প্রশিক্ষক ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরার উপপরিচালক কৃষিবিদ তাজুল ইসলাম। কর্মশালায় হাইব্রিড ও দেশি পেঁপের বৈশিষ্ট্য, উন্নত জাত নির্বাচন, মাটি ও সার ব্যবস্থাপনা, জমি প্রস্তুতি, আগাছা দমন, সেচ ও পানি নিষ্কাশন পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া চারা রোপণের উপযুক্ত সময়, পরিচর্যা, সুষম সার প্রয়োগ এবং ফুল ও ফল ঝরা রোধে করণীয় বিষয়গুলো হাতে-কলমে…
নিজস্ব প্রতিবেদক : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে দেশীয় খামারিদের স্বার্থ রক্ষায় সীমান্তবর্তী পশুর হাট বন্ধের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, অতীতে সীমান্তঘেঁষা কিছু হাটের মাধ্যমে বিদেশি পশু প্রবেশ করে দেশীয় খামারিরা ক্ষতির সম্মুখীন হয়েছেন। এ পরিস্থিতি বন্ধে বর্ডার এলাকায় হাট না বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রী আজ রবিবার (৩ মে) দুপুরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে আয়োজিত পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষ্যে কোরবানির পশুর চাহিদা নিরূপণ, সরবরাহ এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে কোরবানির পশুর অবাধ চলাচল ও পরিবহন পরিস্থিতি বিষয়ক ব্রিফিংয়ে এসব কথা বলেন। তিনি জানান, দেশে কোরবানিযোগ্য পশুর…
রাঙামাটি সংবাদদাতা: রাঙামাটির নানিয়ারচর উপজেলা-এ কৃষি উন্নয়ন ও পুষ্টি-নির্ভর উদ্যোক্তা তৈরির লক্ষ্যে “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে। ২০২৫–২০২৬ অর্থবছরের PARTNER Program প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়। শনিবার (২ মে) নানিয়ারচর উপজেলা পরিষদ হল রুম-এ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-এর নানিয়ারচর উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে কংগ্রেসটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মনিরুজ্জামান, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙামাটি জেলা। তিনি তার বক্তব্যে নিরাপদ খাদ্য উৎপাদনে কম্পোস্ট সারের গুরুত্ব তুলে ধরে বলেন, এর কোনো বিকল্প নেই এবং কৃষকদের অতিরিক্ত হরমোন প্রয়োগ থেকে বিরত থাকতে হবে। তিনি আরও উল্লেখ করেন, নানিয়ারচরে উৎপাদিত আনারসসহ বিভিন্ন ফলমূলের গুণগত মান উন্নয়ন করা…
বাকৃবি সংবাদদাতা: মাছ উৎপাদনে দেশের শীর্ষ জেলা ময়মনসিংহে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ সম্প্রসারণে খামারিদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নারিশ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেডের উদ্যোগে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে পাঁচ দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।‘গুণগত খাদ্য পরিমিত পরিমাণ, মাছের বৃদ্ধি চাষির লাভ’ প্রতিপাদ্যে আয়োজিত কর্মশালায় সার্বিক সহযোগিতা করে ইউএস গ্রেইনস অ্যান্ড বায়োপ্রোডাক্টস কাউন্সিল (ইউএসজিবিসি)। আয়োজক সূত্রে জানা যায়, ময়মনসিংহের ফুলপুর, মুক্তাগাছা, সদর (শম্ভুগঞ্জ) ও ফুলবাড়িয়া এবং নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পৃথকভাবে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রতিদিন ৭০ জন করে মোট ৩৫০ জন মৎস্যচাষী, ফিড ডিলার ও খুচরা বিক্রেতা এতে অংশগ্রহণ করেন।প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের দুই ধাপে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান দেওয়া হয়। আন্তর্জাতিক মৎস্য…
টাঙ্গাইল সংবাদদাতা: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, নদীতে পানি প্রবাহ স্বাভাবিক থাকলে কৃষিকাজ সহজ হবে এবং মৎস্য সম্পদও বৃদ্ধি পাবে, যা স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে সহায়ক হবে। অতীতে নদী থেকে মানুষ তাদের জীবিকা নির্বাহ করত, কিন্তু বর্তমানে সেই সুযোগ সীমিত হয়ে পড়েছে। আজ শনিবার (২ মে) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের খুদিরামপুর এলাকায় ধলেশ্বরী ও লৌহজং নদী পুনঃখনন এবং টাঙ্গাইল পৌর এলাকা নদী তীর প্রতিরক্ষা কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সারাদেশে খাল-নদী খনন ও পুনরুদ্ধার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে তা বাস্তবায়িত হচ্ছে। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, দেশের…



