রাজশাহী সংবাদদাতা : কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকের চাহিদা অনুযায়ী সারের সরবরাহ নিশ্চিত করতে এ বছর সারের আমদানিও বাড়ানো হবে। মন্ত্রী আজ বুধবার (৪ নভেম্বর) রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে রাজশাহী বিভাগের সার, বীজ, সেচ এবং মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সার্বিক ব্যবস্থাপনা নিয়ে অংশীজনের সাথে মতবিনিময় সভা প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, কৃষি উৎপাদন বাড়াতে যত সারের প্রয়োজন হবে, সরকার তা সরবরাহ করবে। কোনো অবস্থাতেই কৃষক যাতে সারের সংকটে না পড়েন, সে বিষয়ে সরকার সজাগ রয়েছে। কৃষিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে গত বছরের একই সময়ের তুলনায় প্রায়…
Author: Jewel 007
সাভার সংবাদদাতা : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রাণিসম্পদ খাতে অপ্রয়োজনীয় ও অপরিকল্পিত অ্যান্টিবায়োটিকের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। বিশেষ করে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) মোকাবিলায় সচেতনতা বাড়াতে হবে। প্রান্তিক খামারিদের অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার থেকে বিরত রাখতে প্রশিক্ষণ ও উদ্বুদ্ধকরণ কার্যক্রম জোরদার করতে হবে। অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহার নিশ্চিত করা গেলে জনস্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি প্রাণিসম্পদ উৎপাদন ব্যয়ও কমানো সম্ভব হবে। আজ বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) সম্মেলন কক্ষে আয়োজিত বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, প্রাণিসম্পদ খাতে বর্তমানে দেশের চাহিদার মাত্র ১৫ শতাংশ ভ্যাকসিন দেশীয়ভাবে…
মোছা. সুমনা আক্তারী (রাজশাহী) : সুস্থ, সচেতন ও পুষ্টিসমৃদ্ধ সমাজ গঠনের লক্ষ্যে নাটোরের গুরুদাসপুর উপজেলায় শিক্ষক, কৃষক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে তিন দিনব্যাপী স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বারটান) আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে গত ১ থেকে ৩ নভেম্বর এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে শিক্ষক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কৃষকসহ মোট ৬০ জন অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের বিভিন্ন সেশন পরিচালনা করেন নাটোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, গুরুদাসপুর উপজেলা প্রাণিসম্পদ ও মৎস্য বিভাগের কর্মকর্তারা এবং বারটানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এম এ মজিদ মন্ডল ও সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মশিউর রহমান। প্রশিক্ষণ কার্যক্রম মনিটরিং…
নিজস্ব প্রতিবেদক: পোল্ট্রি, গরুর মাংস ও ফল সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে মূল্য স্থিতিশীল রাখা এবং পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে এবং সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রয় নিশ্চিতে দেশব্যাপী বিশেষ তদারকি কার্যক্রম পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঢাকা মহানগরসহ দেশের ৩৭টি জেলায় অধিদপ্তর কর্তৃক পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ১০৭টি প্রতিষ্ঠানকে মোট ১১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (০৩ নভেম্বর) অধিদপ্তরের ৫৬টি টিম একযোগে পাইকারি ও খুচরা পর্যায়ের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে এ অভিযান পরিচালনা করে। অধিদপ্তর জানিয়েছে, বাজারে ফল, গরুর মাংস ও পোল্ট্রিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, গ্যাস সিলিন্ডারের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা এবং সরকার নির্ধারিত…
Jakarta, November 2026 — Indonesia’s fisheries and aquaculture industry presents promising opportunities for international trade and investment, supported by the country’s production capacity and ongoing efforts to strengthen the value added of its marine and aquaculture commodities. Connecting these capabilities with global market demand is essential to expanding export opportunities and strengthening Indonesia’s position in the international seafood industry. One area with significant potential is seaweed, particularly Gracilaria, which is increasingly receiving attention through initiatives to improve cultivation productivity and develop downstream processing. According to Indonesia’s Ministry of Marine Affairs and Fisheries (KKP), national seaweed production reached 9.8 million tonnes,…
আহমেদ আলী (পাবনা) : জয়পুরহাটের কালাই উপজেলায় রাসায়নিক সারের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণ এবং মাটির চাহিদা অনুযায়ী সঠিক মাত্রায় সার প্রয়োগে কৃষকদের সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) বিকেলে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কালাই, জয়পুরহাটের উদ্যোগে উপজেলার উদয়পুর ইউনিয়নে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হারুনুর রশিদ। সভায় বক্তারা তাদের বক্তব্যে বলেন, কৃষি জমির উর্বরতা ও উৎপাদনশীলতা ধরে রাখতে মাটির চাহিদা অনুযায়ী সুষম সার প্রয়োগের কোনো বিকল্প নেই। অধিক ফলনের আশায় জমিতে অতিরিক্ত…
মো. গোলাম আরিফ (পাবনা) : পাবনার সুজানগরে সুস্বাস্থ্য অর্জন ও পুষ্টিসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক’ ০৩ দিনব্যাপী (৩-৫ নভেম্বর) প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) আঞ্চলিক কার্যালয়, সিরাজগঞ্জ সুজানগর উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ হলে এ প্রশিক্ষণের আয়োজন করেন। এ সময় উপস্থিত ছিলেন সুজানগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আসাদুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ আলমগীর হোসেন, উপজেলা মৎস্য অফিসার মোঃ সাইফুল ইসলাম ও সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মশিউর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পুষ্টির জ্ঞান কাজে লাগিয়ে দৈনন্দিন জীবনে সঠিক ও সুষম খাদ্য নির্বাচন এবং গ্রহণের বাস্তব প্রক্রিয়াকে ফলিত পুষ্টি বলা হয়।…
বাকৃবি সংবাদদাতা: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নবনিযুক্ত ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আবদুল আলীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় শিক্ষার্থীদের বিনোদনের সুযোগ সম্প্রসারণে ক্যাম্পাসে কনসার্ট, আবাসিক হলগুলোতে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন এবং জব্বার মোড় থেকে প্রথম গেট পর্যন্ত সড়ক পুনর্নির্মাণসহ বিভিন্ন দাবি তুলে ধরেন তারা। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে নবনিযুক্ত ছাত্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে এসব দাবি জানানো হয়। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ মো. আতিকুর রহমান, সদস্যসচিব কৃষিবিদ মো. শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কৃষিবিদ এ এম শোয়াইবসহ বিভিন্ন হলের নেতাকর্মীরা। এ সময় ছাত্রদলের…
বিশেষ সংবাদদাতা: জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলা করে দক্ষিণ এশিয়ার ক্ষুদ্র কৃষকদের সক্ষমতা ও সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে তিন দিনব্যাপী আঞ্চলিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে সার্ক কৃষি কেন্দ্র, বাংলাদেশ। মঙ্গলবার (৩ নভেম্বর) ভার্চুয়ালি এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের কৃষি বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, গবেষক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। প্রশিক্ষণে জলবায়ু-সহনশীল কৃষি প্রযুক্তি, অভিজ্ঞতা বিনিময় এবং কৃষির অভিযোজন সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হচ্ছে।, নীতিনির্ধারক, গবেষক এবং কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে জলবায়ু-সহনশীল কৃষি পদ্ধতি, প্রযুক্তি ও কৌশল সম্প্রসারণ করা এবং দক্ষিণ…
নিজস্ব প্রতিবেদক: উপকূলীয় লবণাক্ত এলাকায় ধান উৎপাদনে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) উদ্ভাবিত উচ্চফলনশীল ও লবণসহনশীল নতুন জাত ‘ব্রি ধান১১৯’। আধুনিক প্রজনন কৌশল ব্যবহার করে মাত্র ৭.৫ বছরে উদ্ভাবিত এ জাতটি রোপা আমন ও বোরো—দুই মৌসুমেই চাষের সম্ভাবনা তৈরি করেছে। বিশেষ করে লবণাক্ত উপকূলীয় এলাকার পতিত বা কম উৎপাদনশীল জমিকে ধান চাষের আওতায় আনার ক্ষেত্রে জাতটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গত ২৮ অক্টোবর ২০২৬ জাতীয় বীজ বোর্ডের (NSB) ১১৬তম সভায় রোপা আমন মৌসুমে চাষের জন্য ‘ব্রি ধান১১৯’-এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। ব্রির উদ্ভিদ প্রজনন বিভাগের গবেষকরা লোকেশন স্পেসিফিক টেকনোলজি ডেভেলপমেন্ট (এলএসটিডি) প্রকল্পের অর্থায়নে জাতটি উদ্ভাবন করেন।…

