সিকৃবি সংবাদদাতা:সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে কেন্দ্রীয় লাইব্রেরী ভবনের ই-রিসোর্স সেন্টারে সিকৃবি শিক্ষক, কর্মকর্তাদের দুই দিনব্যাপি ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। ১ মে (শুক্রবার) সিকৃবি আইকিউএসির পরিচালক প্রফেসর ড. এম. রাশেদ হাসনাতের সভাপতিত্বে এবং কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. আব্দুর রশিদ সরকার, অতিরিক্ত পরিচালক, আইকিউএসি এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবি রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ আসাদ-উদ-দৌলা । দুই দিনব্যাপি প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিকৃবি ভিসি প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেন, প্রচলিত কাগজনির্ভর নথি ব্যবস্থাপনা…
Author: Jewel 007
বাকৃবি সংবাদদাতা : দেশে প্রচলিত বালাইনাশক ব্যবহারে ঝুঁকি কমাতে সামাজিক ও আচরণগত পরিবর্তন নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মুহাম্মদ গোলাম আলী ফকির সীড প্যাথলজি সেন্টারে দুইদিন ব্যাপী কর্মশালাটি শুরু হয়। ‘পিআরআর এসবিসিসি ইমপ্লেমেন্টিং পার্টনার্স ট্রেনিং অ্যান্ড ফিল্ড আউটরীচ এক্টিভিটিস’ শীর্ষক পরিকল্পনা বিষয়ক এ কর্মশালা সেন্টার ফর এগ্রিকালচার অ্যান্ড বায়োসায়েন্সেস ইন্টারন্যাশনাল (ক্যাবই)-এর প্ল্যান্টওয়াইজ প্লাস প্রোগ্রামের আওতায় কর্মশালাটি আয়োজন করা হয়। এটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্ল্যান্ট প্রোটেক্টিং উইং ও ক্যাবই প্ল্যান্ট ওয়াইজ প্লাস প্রোগ্রামের যৌথ উদ্যোগে আয়োজিত হয়। কর্মশালা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড জি এম মুজিবর রহমান।…
এখন ফসল হারানোর কারণে কৃষকদের ঘরে খাবার নেই। হাতে টাকাকড়ি কিছুই নেই। কীভাবে তারা বাঁচবেন সেই দুর্ভাবনায়, দুঃশ্চিন্তায় নিথর মনপ্রাণ হাওরবাসীর। প্রশ্ন হলো- এ বিপর্ষয় কি শুধুই হাওরবাসীর। বাংলাদেশের কেন নয়? হাওরের ধান আর মাছ তো কেবল হাওরবাসীর নয়- সারা বাংলাদেশের। তাহলের হাওরাঞ্চলের দুর্যোগ মোকবিলায় সবার এগিয়ে আসা উচিত নয়কি? এস.এম. মুকুল: অতিবৃষ্টির কারণে পানিতে ডুবে গেল কৃষকের প্রাণ-হাওরের ধান। কৃষকের মাথায় হাত উঠেছে। ঋণ পরিশোধ আর সারাবছরের খোড়াকির চিন্তায় কপালে ভাজ পড়েছে। ডুবে যাওয়া ফসলের জমিতে বৃদ্ধ কৃষকের আহাজারি আর বিলাপের ভিডিওচিত্র ভাইরাল হয়েছে। এই বিপুল ক্ষয়ক্ষতির পরিমাণের একটা গাণিতিক হিসাব হয়তোবা পাওয়া যাবে- কিন্তু কৃষকের ভাগ্যের দুর্দশার ভাগ…
মো. গোলাম আরিফ (পাবনা) : পাবনা’র ঈশ্বরদী উপজেলায় বিনা উদ্ভাবিত বোরো ধানের উচ্চ ফলনশীল ও প্রিমিয়াম কোয়ালিটির উন্নত জাত বিনা ধান২৫ এর সাথে ব্রি ধান১০৮ এবং হাইব্রিড এসএল ৮ এর প্রায়োগিক পরীক্ষণ মূল্যায়ন ও চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র ঈশ্বরদী লক্ষীকুন্ডা গ্রামে ২৯ এপ্রিল ২০২৬ এই মাঠ দিবস এর আয়োজন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিনা উপকেন্দ্র ঈশ্বরদীর পিএসও এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মুহাম্মদ ফেরদৌস ইকবাল। এ সময় সম্মানিত অতিথিরি বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আব্দুল মমিন; কৃষি তথ্য সার্ভিস, পাবনা’র সহকারী তথ্য অফিসার বাদল চন্দ্র সরকার ও বৈজ্ঞানিক…
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের ভোজ্যতেলের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে আজ (২৯ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ ভেজিটেবল রিফাইনার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিভিআরএমএ) ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনার পর আন্তর্জাতিক বাজারদরের সাথে সমন্বয় রেখে সয়াবিন তেলের নতুন মূল্য নির্ধারণে সম্মত হন সংশ্লিষ্টরা। নতুন এই দাম আগামী ২৯ এপ্রিল থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৫ টাকা থেকে বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে, যা ভোক্তাদের জন্য বড় ধরনের বৃদ্ধি। ৫ লিটার বোতলজাত…
নিজস্ব প্রতিবেদক: আজ (২৯ এপ্রিল) কৃষি খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও জাপানের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক রাজধানীর খামারবাড়িস্থ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে অনুষ্ঠিত হয়। আলোচ্যসূচিতে জাপান আন্তঃমন্ত্রণালয় সমন্বয় জোরদার এবং বেসরকারি খাতের অংশগ্রহণ বৃদ্ধি করার ওপর গুরুত্বারোপ করে। একইসাথে, জাপান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়ন এগিয়ে নেওয়ার আহ্বান জানায়। আলোচনায় জাপানের ওয়াগিউ গরুর মাংস রপ্তানি ও হালাল খাদ্য খাতে সম্ভাব্য সহযোগিতার বিষয়ও আলোচনায় উঠে আসে। এছাড়া, জাপান টেকসই কৃষি উন্নয়নে যৌথ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করে এবং যৌথ ঋণ ব্যবস্থা (জয়েন্ট ক্রেডিট মেকানিজম) এর মতো কাঠামোর আওতায় সহযোগিতা জোরদারের কথাও উল্লেখ করে। আলোচনায় বাংলাদেশ উন্নত কৃষি গবেষণায় সহযোগিতা বৃদ্ধির ওপর…
বাকৃবি সংবাদদাতা: প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেছেন, সার্ককে শক্তিশালী করার মাধ্যমে দক্ষিণ এশিয়ার কৃষিকে আরও শক্তিশালী করা সম্ভব। তিনি বলেন, কৃষি এ অঞ্চলের অর্থনীতির মূলভিত্তি এবং এর টেকসই উন্নয়নে আধুনিকায়নের কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে এ খাতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান। বর্তমানে নির্বাচিত বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দক্ষিণ এশিয়াসহ বিশ্বের সকল দেশের সাথে সম্পর্ক জোরদার করার ব্যাপারে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবন্ধ। তারই অংশ হিসাবে সা কার্যক্রম পুনরিজ্জীবিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। মঙ্গলবার…
নিজস্ব প্রতিবেদক: অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হলো বেসরকারি খাতের বিকাশের মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা। রপ্তানি বাণিজ্যে বৈচিত্র্য আনতে তৈরি পোশাক শিল্পের মতো অন্যান্য সম্ভাবনাময় যেমন: স্বর্ণ ও হীরা শিল্প খাতকেও তৈরি পোশাক শিল্পের সমপর্যায়ের সুযোগ-সুবিধা প্রদান করা হবে। আজ বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাও হোটেলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও এফবিসিসিআই এর যৌথ উদ্যোগে আয়োজিত জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শ কমিটির ৪৬ তম সভায় প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বাংলাদেশের গার্মেন্টস খাত দারুণ সফল হলেও স্বর্ণ বা হীরা শিল্পের মতো অন্যান্য খাতগুলো পিছিয়ে রয়েছে।…
যশোর সংবাদদাতা: আমান ফিড পিএলসি’র উদ্যোগে আজ বুধবার (২৯ এপ্রিল) যশোরের কায়েমকোলায় স্থানীয় খামারিদের অংশগ্রহণে “আধুনিক খামার ব্যবস্থাপনা” শীর্ষক একটি তথ্যবহুল ও প্রাণবন্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। খামার ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি, সঠিক পুষ্টি এবং টেকসই উৎপাদন পদ্ধতি নিয়ে সচেতনতা বাড়াতেই এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে সহযোগিতা করে মেসার্স মা এন্টারপ্রাইজ। মেসার্স মা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জিল্লুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমান ফিডের জোনাল হেড ডা. চিন্ময় মৈত্র। তিনি তাঁর বক্তব্যে বলেন, খামারের উৎপাদনশীলতা বাড়াতে মানসম্মত ফিড এবং বৈজ্ঞানিক ব্যবস্থাপনার বিকল্প নেই। বিশেষ অতিথি হিসেবে টেকনিক্যাল হেড ডা. মোনায়েম হোসেনসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত থেকে খামারিদের বাস্তবভিত্তিক বিভিন্ন…
নিজস্ব প্রতিবেদক : “Aquatic Veterinary Medicine” কোর্স প্রসঙ্গে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের সাম্প্রতিক এক স্মারক জারিকে কেন্দ্র করে দেশজুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। কাউন্সিলের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. গোপাল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত গত ওই বিজ্ঞপ্তিতে (স্মারক নম্বর:০৪.০০০০.১০৪.৩৪.৫৮) দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রণীত কারিকুলামে জলজ প্রাণীস্বাস্থ্য বিষয়ক কোর্স অন্তর্ভুক্তির হার জরুরি ভিত্তিতে জানাতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন-২০১৯ অনুযায়ী “প্রাণী” বলতে মানুষ ব্যতীত সকল প্রাণীকে বোঝায়। একইসঙ্গে বিশ্ব প্রাণিস্বাস্থ্য সংস্থা (WOAH)-এর Aquatic Animal Health Code অনুসারে মাছসহ সব ধরনের প্রাণীর স্বাস্থ্যসেবা প্রদানে ভেটেরিনারি প্র্যাকটিশনারদের ভূমিকা তুলে ধরা হয়। আন্তর্জাতিক মান বজায় রাখতে দেশের ১৫টি বিশ্ববিদ্যালয়ে BVC Standard for Veterinary Education…



