Author: Jewel 007

চট্টগ্রাম সংবাদদাতা: ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের সময়সীমা শেষ হতে আর মাত্র চার বছর বাকি। অথচ এখন পর্যন্ত নির্ধারিত লক্ষ্যমাত্রার মাত্র ১৯ শতাংশ সঠিক পথে রয়েছে বলে জানিয়েছে আয়োজকেরা। এ অবস্থায় এসডিজি বাস্তবায়নে গতি বাড়ানো, পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করা এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়ন পরিকল্পনার মূলধারায় অন্তর্ভুক্ত করা, দারিদ্র্য ও বৈষম্য কমাতে দেশের সব মানুষের জন্য কার্যকর ও সর্বজনীন সামাজিক সুরক্ষা নিশ্চিত করার দাবি উঠেছে চট্টগ্রামে অনুষ্ঠিত আঞ্চলিক জনসম্মিলনে। একই সঙ্গে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) বাস্তবায়নে অর্থনৈতিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) চট্টগ্রামে কারিতাস কার্যালয়ে ‘Regional People’s…

Read More

নিজস্ব প্রতিবেদক: ঢাকার মিরপুরে অবস্থিত কেন্দ্রীয় মুরগি খামারে উন্নত জাতের মুরগির বাচ্চা (ডিওসি) উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি। একই সাথে খামারের ব্যবস্থাপনা আরও কার্যকর করা, অনুপযোগী শেড দ্রুত সংস্কার এবং জনবল সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি। শনিবার (১৯ সেপ্টেম্বর) আকস্মিকভাবে কেন্দ্রীয় মুরগি খামার পরিদর্শনে গিয়ে এসব নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী খামারের বিভিন্ন শেড, হ্যাচারি, ফিড কারখানা ও অন্যান্য কার্যক্রম ঘুরে দেখেন। উন্নত জাতের মুরগির বাচ্চা উৎপাদন, বাচ্চা ও ডিম বিক্রি এবং মুরগির খাবার উৎপাদনসহ সার্বিক কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেন। প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, উন্নয়নের…

Read More

বাকৃবি সংবাদদাতা: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি সায়েন্স অনুষদের ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ৬০তম ব্যাচের ১৭৯ শিক্ষার্থী ইন্টার্নশিপে অংশ নিচ্ছেন। এর মধ্যে ৩৫ জন শিক্ষার্থী মালয়েশিয়া, থাইল্যান্ড, জাপান ও নেপালের বিভিন্ন প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করছেন। অন্য শিক্ষার্থীরা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে ডিভিএম ৬০তম ব্যাচের ২৩তম ইন্টার্নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। এবার বিদেশে ইন্টার্নশিপে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে মালয়েশিয়ায় ১৬ জন, থাইল্যান্ডে ১২ জন, জাপানে চারজন এবং নেপালে তিনজন রয়েছেন। একই অনুষ্ঠানে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ডিভিএম ৫৯তম ব্যাচের সেরা ফলাফল অর্জনকারী আট শিক্ষার্থীকে অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড-২০২৬ দেওয়া হয়। অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন…

Read More

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধি করতে সরকার সারাদেশে মাছ অবমুক্তকরণ কার্যক্রম পরিচালনা করছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা লেকে মৎস্য অধিদপ্তর কর্তৃক ২০২৬-২৭ অর্থবছরে ঢাকা মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কিশোরগঞ্জ থেকে প্রধান মন্ত্রী তারেক রহমান এ কর্মসূচির উদ্বোধন করেছেন এবং এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় মাছের পোনা অবমুক্ত করা হচ্ছে। তিনি বলেন, স্থানীয় সংসদ সদস্য, জনপ্রতিনিধি ও মৎস্য বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে এ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। গণমাধ্যমের…

Read More

নিজস্ব প্রতিবেদক: দেশের ক্রমবর্ধমান প্রাণিজ প্রোটিনের চাহিদা পূরণ এবং টেকসই ও সাশ্রয়ী মৎস্য ও পশুখাদ্য উৎপাদনের লক্ষ্যে রাজধানীতে ‘Feed for Growth: Supporting Bangladesh’s Protein Demand’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন বাংলাদেশ (FIAB) এবং ইউ.এস. সয়াবিন এক্সপোর্ট কাউন্সিল (USSEC)-এর যৌথ উদ্যোগে রাজধানীর একটি হোটেলে দিনব্যাপী এ সেমিনারের আয়োজন করা হয়। এতে দেশের পোল্ট্রি, লাইভস্টক ও অ্যাকুয়াকালচার খাতের শীর্ষস্থানীয় উদ্যোক্তা, দেশি-বিদেশি পুষ্টিবিদ, গবেষক এবং নীতিনির্ধারকেরা অংশ নেন। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। তিনি বলেন, “একটি সুস্থ ও মেধাভিত্তিক জাতি গঠনে প্রাণিজ প্রোটিনের ভূমিকা অপরিসীম। তবে নিরাপদ ও মানসম্মত…

Read More

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধ করতে হবে। তিনি বলেন, পোল্ট্রি শিল্পে উৎপাদন ব্যয় কমানো, মানসম্মত খাদ্য নিশ্চিত করা এবং ভোক্তাদের নিরাপদ খাদ্য সরবরাহে খামারি, ফিড উৎপাদনকারী ও সরকারের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এই সমন্বয় নিশ্চিত করা গেলে একদিকে যেমন খামারিরা লাভবান হবেন, অন্যদিকে ভোক্তারা সাশ্রয়ী মূল্যে নিরাপদ প্রোটিন পাবেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে গাজীপুর সদরের পিটিআই অডিটোরিয়ামে “নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন ও রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০ বাস্তবায়ন ও মান নিয়ন্ত্রণ জোরদারকরণ”- শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, দেশের…

Read More

রাজশাহী সংবাদদাতা: কৃষি তথ্য সার্ভিস রাজশাহীর আয়োজনে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কৃষি তথ্য সার্ভিস রাজশাহীর কনফারেন্স রুমে কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র-এর (এআইসিসি) সদস্য ও কৃষি উদ্যোক্তাদের নিয়ে “নিরাপদ খাদ্য উৎপাদনে স্মার্ট কৃষি উদ্যোগ ও উদ্যোক্তা উন্নয়ন” শীর্ষক শিরোনামে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন রাজশাহী অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মো: আজিজুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা কামাল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী কৃষি তথ্য সার্ভিসের আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মোছা: ফরিদা ইয়াছমিন। প্রধান অতিথি তিনি তার আলোচনায় বলেন, কৃষকের দোরগোড়ায় কৃষি…

Read More

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ, প্রযুক্তিগত সহযোগিতা ও ব্যবসায়িক অংশীদারিত্ব বাড়ানোর লক্ষ্যে সম্ভাব্য ইতালি সফর নিয়ে আলোচনা করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। এ সময় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর উপস্থিত ছিলেন। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সম্ভাব্য ইতালি সফরের মূল লক্ষ্য হবে নতুন বিনিয়োগকারী আকর্ষণ, প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশের চামড়া শিল্পে আন্তর্জাতিক অংশীদারিত্ব সম্প্রসারণ। বৈঠকে ইতালির রাষ্ট্রদূত বাংলাদেশের চামড়া শিল্পের সক্ষমতা, পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা ও বিনিয়োগ সম্ভাবনা ইতালির ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সামনে তুলে ধরতে মিলান, ফ্লোরেন্স ও রোম সফরের প্রস্তাব দেন। তিনি বলেন, মিলানে ব্যবসায়ী সংগঠনের…

Read More

রাজশাহী সংবাদদাতা: রাজশাহীর মোহনপুরে খামারি অ্যাপের মাধ্যমে সুষম মাত্রায় সার ব্যবহার ও মাটির স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে কৃষক-কৃষাণীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জাহানাবাদ ইউনিয়নের তশোপাড়া ও নওনগর গ্রামের কৃষকদের নিয়ে এ উঠান বৈঠকের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মোহনপুর। উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা কামাল হোসেন। এ সময় অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোমিনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহা. আব্দুল মতিন ও উপসহকারী কৃষি কর্মকর্তা খাদিজাতুজ্জোহরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন, ফসলের প্রয়োজন অনুযায়ী সঠিক মাত্রায়, সঠিক সময়ে ও সঠিক পদ্ধতিতে সার প্রয়োগ করতে হবে। বেশি…

Read More

লক্ষ্মীপুর সংবাদদাতা : সামাজিক অবক্ষয় রোধ, দূর্নীতি প্রতিরোধ ও দেশের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি। আজ (মঙ্গলবার) দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে লক্ষ্মীপুর জেলার আইন-শৃঙ্খলা, জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ সরকারি কার্যাবলীর তদারকি ও সমন্বয় সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। পরিবেশ মন্ত্রীর লক্ষীপুর জেলার তদারকির দায়িত্ব পাওয়ার পর আজ প্রথম সভা অনুষ্ঠিত হয়। তিনি বলেন, সামাজিক অবক্ষয় একদিনে ঘটে না। প্রযুক্তির উদ্ভাবনের সাথে সাথে সঠিকভাবে সমাজকে খাপ খাওয়াতে হয়। এর দায়িত্ব পিতা মাতা, শিক্ষক, সচেতন নাগরিক ও রাষ্ট্রের। কিশোর গ্যাং নিয়ন্ত্রণে পরিবার, সমাজ ও রাষ্ট্রের…

Read More