মো. জুলফিকাল আলী (সিলেট) : সুনামগঞ্জে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্রের আয়োজনে উচ্চ ফলনশীল ও সুগন্ধি জাত ‘বিনাধান-২৮’ এর মাঠ দিবস এবং পহেলা অগ্রহায়ণ উপলক্ষে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিনা উপকেন্দ্র, সুনামগঞ্জ এর মাঠে দিবস ও নবান্ন উৎসব পালিত হয়। বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান মানিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. উমর ফারুক। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ‘বিনাধান-২৮’ জাতের উদ্ভাবক, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট এর উদ্ভিদ প্রজনন বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ মাহমুদুল হাসান। তিনি…
Author: Jewel 007
বাকৃবি সংবাদদাতা:শিক্ষা, গবেষণা ও প্রযুক্তির মেলবন্ধনে দেশের মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের(বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদ এবং ফিশটেক (বাংলাদেশ) লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। আজ সোমবার ১৬ নভেম্বর ২০২৬ বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সরদার। বাকৃবির মাৎস্যবিজ্ঞান অনুষদের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক এবং ফিশটেক (বাংলাদেশ) লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির গবেষণা ও উন্নয়ন (R&D) বিভাগের পরিচালক মোহাম্মদ তারিক সরকার। এসময় উক্ত অনুষদের বিভাগীয়…
বাকৃবি সংবাদদাতা: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেছেন, ‘গণহত্যাকারী, পালিয়ে যাওয়া কোনো ফ্যাসিস্ট সরকার পুনরায় ফিরে এসেছে, এমন নজির পৃথিবীতে নেই। ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি তার ফাঁকা বুলি। আমরা দেশপ্রেমিক ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা সবাই ঐক্যবদ্ধ থেকে এর মোকাবিলা করব।’ সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন সংলগ্ন করিডোরে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। সারা দেশে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকদের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। বাকৃবির এনিমেল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. আবুল হাশেমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক…
গাজীপুর সংবাদদাতা: ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) আজ সোমবার (১৬ নভেম্বর) সচেতনতামূলক র্যালি এবং লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ব্রির ‘ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক কমিটি’ এ কর্মসূচির আয়োজন করে। ব্রির মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলামের নেতৃত্বে সকালে গাজীপুরস্থ ব্রির প্রশাসনিক ভবনের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে সদর দপ্তরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপস্থিত সকলের মাঝে ডেঙ্গু রোগ প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম, ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. আমিনুল ইসলাম, খামার যন্ত্রপাতি ও ফলনোত্তর প্রযুক্তি বিভাগের প্রিন্সিপাল সাইন্টিফিক…
গাজীপুর সংবাদদাতা: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) নবান্ন উৎসব উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার (১৬ নভেম্বর) সকালে গাজীপুরস্থ ব্রির প্রশাসনিক ভবনের সামনে বেলুন উড়িয়ে নবান্ন উৎসবের উদ্বোধন করা হয়। এরপর সেখানে উপস্থিত অতিথিবৃন্দ ব্রি ক্যাম্পাসের গবেষণা মাঠে ধান কর্তন উৎসবে অংশগ্রহণ করেন। ধান কর্তন শেষে একটি বর্ণাঢ্য নবান্ন উৎসব শোভাযাত্রা ব্রির সদর দপ্তরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে ব্রি মিলনায়তনে নবান্ন উৎসবের উপর একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া নবান্ন উৎসব উদ্যাপনের অংশ হিসেবে ব্রি মিলনায়তনের সামনে পিঠা উৎসবের আয়োজন করা হয় এবং ব্রির সকল বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের মাঝে পিঠা ও পায়েস দিয়ে আপ্যায়ন করা…
পাবনা সংবাদদাতা: পাবনা’র ঈশ্বরদীতে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই) এর ৩ দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি পরিকল্পনা কর্মশালা ২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ১৪ নভেম্বর শুরু হওয়া এ কর্মশালা ১৬ নভেম্বর ২০২৬ সমাপ্ত হয়। ইনস্টিটিউটের ইয়াছিন আলী প্রশিক্ষণ হলে আয়োজিত এ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. কবির উদ্দিন আহমেদ। সমাপনী অনুষ্ঠানে মহাপরিচালক তাঁর বক্তব্যে বলেন, দেশে চিনি, গুড় ও মধু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, আমদানিনির্ভরতা কমানো এবং আখচাষিসহ সংশ্লিষ্ট কৃষকদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সময়োপযোগী, বাস্তবমুখী ও মাঠপর্যায়ে কার্যকর গবেষণার কোনো বিকল্প নেই। এ লক্ষ্য অর্জনে উচ্চফলনশীল ও রোগবালাইসহনশীল জাত উদ্ভাবন, উৎপাদন ব্যয় হ্রাস,…
নিজস্ব প্রতিবেদক: জলবায়ু খাতে সরকারের উদ্যোগের ফলাফল সুনির্দিষ্ট সংখ্যা ও পরিমাপযোগ্য অর্জনের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ। তিনি বলেন, বর্তমান সরকার বাস্তব পরিবর্তন আনতে এবং প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে। সোমবার (১৬ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় কপ৩১ সম্মেলনের বাংলাদেশ প্যাভিলিয়নে ‘স্থানীয় নেতৃত্বে অভিযোজন ও কৃষি-খাদ্যব্যবস্থার রূপান্তরে জলবায়ু অর্থায়ন ত্বরান্বিত করা এবং বাংলাদেশে বিনিয়োগের পথ’ নিয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (GAIN) এবং সুইজারল্যান্ডের সহায়তাপুষ্ট CALL কনসোর্টিয়াম যৌথভাবে…
গাজীপুর সংবাদদাতা: ইন্টারন্যাশনাল পটেটো সেন্টার (সিআইপি)-এর মহাপরিচালক সাইমন হেক (Simon Heck) এর নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেন। প্রতিনিধি দলটি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে এসে পৌঁছালে তাদের স্বাগত জানান ইনস্টিটিউটের বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ। কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) মহাপরিচালকের সভাকক্ষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত মত বিনিময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বারি’র মহাপরিচালক ড. মো. মন্জুরুল কাদির| সভাq ইনস্টিটিউটের বর্তমান গবেষণা কার্যক্রম বিস্তরিত ভাবে তথ্য তুলে ধরেন পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. নির্মল কুমার দত্ত। এসময় উপস্থিত ছিলেন বারি’র পরচিালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. রেশমা সুলতানা; পরিচালক (গবেষণা) ড. কাওছার উদ্দিন আহাম্মদ; পরিচালক (পরিকল্পনা…
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের বস্ত্র ও পোশাকশিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করার পাশাপাশি উৎপাদনশীলতা ও পরিবেশগত স্থায়িত্ব বাড়াতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, আন্তর্জাতিক ক্রেতাদের পরিবর্তিত চাহিদা এবং নতুন বাণিজ্যিক ও পরিবেশগত মানদণ্ড পূরণে শিল্পকারখানাগুলোকে এখন থেকেই প্রস্তুত হতে হবে। বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত অর্জিত ফলাফলগুলো আমাদের ভিত্তি মাত্র, শেষ গন্তব্য নয়। একটি কমপ্লায়েন্ট ও প্রতিযোগিতামূলক বস্ত্র খাত গড়ে তুলতে শিল্পমালিক, শ্রমিক এবং অংশীদারদের সঙ্গে নিয়ে আমাদের এই ভিত্তির ওপর দাঁড়িয়ে আরও এগিয়ে যেতে হবে।’ রোববার (১৫ নভেম্বর) ঢাকার একটি হোটেলে ‘স্কিলস ফর সেলফ-মনিটরিং অ্যান্ড কমপ্লায়েন্স উইথ ক্লিন অ্যান্ড ফেয়ার প্রোডাকশন…
চট্টগ্রাম সংবাদদাতা: খামারিদের আধুনিক ও লাভজনক খামার পরিচালনায় উদ্বুদ্ধ করতে এবং তাদের সাথে সরাসরি মতবিনিময় করার লক্ষ্যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী হাটহাজারী থানার অন্তর্গত সিটি প্যালেস কনভেনশন হলে এক জমকালো সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দেশের শীর্ষস্থানীয় ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠান আমান ফিড পিএলসি-এর আয়োজনে এবং এক্সক্লুসিভ এজেন্ট আलिফ এগ্রো কমপ্লেক্স-এর সার্বিক সহযোগিতায় এই সেমিনার সম্পন্ন হয়। এতে প্রায় ৮ শতাধিক উৎসাহী খামারি স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সেমিনারে সভাপতিত্ব করেন আলিফ এগ্রো কমপ্লেক্সের সম্মানিত ব্যবসায়িক পার্টনার জনাব মোঃ জামাল। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন আলিফ এগ্রো কমপ্লেক্সের মোঃ হোসেন। উক্ত সেমিনারে আমান ফিড পিএলসি-এর উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে খামারিদের বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ…

