Author: Jewel 007

বিশেষ সংবাদদাতা: হবিগঞ্জ সদর উপজেলায় ব্র্যাক সীড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ-এর উদ্যোগে “উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন” শীর্ষক একদিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দেশের কৃষিকে নিরাপদ, আধুনিক ও টেকসই ধারায় রূপান্তরের লক্ষ্যে এ আয়োজনকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন সংশ্লিষ্টরা। আজ ৬ মে (বুধবার) অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোহাম্মদ আনোয়ারুল হক, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, হবিগঞ্জ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এ.কে.এম. মাকসুদুল হক। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কৃষিবিদ এ.এস.এম. নাজমুল হক, প্রডাক্ট ম্যানেজার (বীজ আলু)। কর্মশালাটি সঞ্চালনা করেন হবিগঞ্জ রিজিওনের রিজিওনাল সেলস ম্যানেজার আনিছুর রহমান। মোট ৭৯ জন অংশগ্রহণকারী—যাদের…

Read More

বান্দরবান সংবাদদাতা: বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)” প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক GAP (Good Agricultural Practices) সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৬ মে) আয়োজিত এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার সম্মানিত উপপরিচালক কৃষিবিদ আবু নঈম মোহাম্মদ সাইফুদ্দিন। তিনি GAP-এর উদ্দেশ্য, গুরুত্ব ও প্রাথমিক ধারণা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং নিরাপদ ও মানসম্মত কৃষিপণ্য উৎপাদনে এর ভূমিকা তুলে ধরেন। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক (পিপি) সুমন কুমার বসাক, রোয়াংছড়ি উপজেলার উপজেলা কৃষি অফিসার মোঃ এহসানুল হক এবং কৃষি সম্প্রসারণ অফিসার পাপন সরকার। প্রশিক্ষণে বক্তারা…

Read More

রাঙ্গামাটি সংবাদদাতা: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যেই সাধারণ জনগণের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদান কার্যক্রম শুরু করেছেন। আর মৎস্য আহরণকারীরাও কৃষক কার্ডের আওতায় আসবেন। (০৬ মে) দুপুরে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণনকেন্দ্রে কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্তকরণ ও মৎস্যজীবীদের মাঝে ভিজিএফ (চাল) বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, কাপ্তাই লেক বাংলাদেশের ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। অতীতে এই লেক থেকে যে পরিমাণ মাছ আহরণ করা হতো, বর্তমানে তা আর পাওয়া যাচ্ছে না। আজ যে পোনা মাছ অবমুক্ত করা…

Read More

নিজস্ব প্রতিবেদক: ড. মো. সুরাতুজ্জামান সম্প্রতি সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নকারী সংস্থা জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৫ তম ব্যাচের একজন মেধাবী কর্মকর্তা। অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন অর্থ বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে ২ (দুই) বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। তিনি সাবেক মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী একান্ত সচিবসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এর পাশাপাশি তিনি বিভিন্ন সমাজকল্যাণমুখী কর্মকান্ড এবং লেখালেখির সাথে জড়িত রয়েছেন।

Read More

নিজস্ব প্রতিবেদক: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সার্কুলার অর্থনীতিতে রূপান্তর এখন আর কেবল পরিবেশগত কোনো আলোচনার বিষয় নয়; এটি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ প্রতিযোগিতা সক্ষমতা, টেকসই প্রবৃদ্ধি এবং বৈশ্বিক বাজারে অবস্থান শক্তিশালী করার অন্যতম প্রধান পূর্বশর্ত। তিনি বলেন, “বিশ্ববাজার দ্রুত পরিবর্তিত হচ্ছে। টেকসই উৎপাদন এখন আন্তর্জাতিক বাণিজ্যে প্রতিযোগিতামূলক সক্ষমতার অন্যতম নির্ধারক। ক্রেতা, বিনিয়োগকারী ও ভোক্তারা এখন এমন উৎপাদন ব্যবস্থার প্রতি আগ্রহী, যা দক্ষতা, দায়িত্বশীলতা ও দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার পরিচয় বহন করে।” আজ বুধবার (৬ মে) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)-এর যৌথ আয়োজনে “বাংলাদেশে SWITCH2CE পাইলট উদ্যোগের মাধ্যমে সার্কুলার অর্থনীতির রূপান্তর ত্বরান্বিতকরণ” শীর্ষক বিশেষ সেমিনারে…

Read More

বগুড়া সংবাদদাতা: বীজ ব্যবসায়ী ডিলারদের সাথে সরাসরি সংযোগ বৃদ্ধি, উন্নত মানের বীজ সম্পর্কে সচেতনতা এবং বিক্রয় কার্যক্রম জোরদার করার লক্ষ্যে “সুপ্রীম সীড কাস্টমার ডে” অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় কাস্টমারদের সক্রিয় অংশগ্রহণ অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে। মঙ্গলবার (৫ মে) দুপুর ১টায় কালাই-গোমস্তাপুর জোনের অধীন ক্ষেতচাঁচিয়া রিজিওনের বগুড়া জেলার দুপচাঁচিয়া ও গাবতলী এলাকায় উক্ত আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই আগত সুপ্রীম সীড ডিলারদের সঙ্গে একান্ত (ওয়ান-টু-ওয়ান) আলোচনা করে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হয়। পরে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কাস্টমার মেহেদী হাসান এবং পবিত্র গীতা পাঠ করেন কৃষিবিদ মিল্টন চন্দ্র বাইন। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মো. হেলাল উদ্দিন। প্রধান অতিথি হিসেবে…

Read More

মো. জুলফিকার আলী (সিলেট) : মঙ্গলবার (৫ মে) দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ আয়োজনে সুনামগঞ্জ জেলা প্রশাসন এর সহযোগিতায় বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত করচার হাওরের কৃষকদের হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহায়তা তুলে দিয়ে তিন মাসব্যাপী মানবিক সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। এর আগে বেলা সাড়ে ১১ টায় সুনামগঞ্জ সার্কিট হাউসে জেলা পর্যায়ের কর্মকর্তা, রাজনীতিবিদ ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভা সুনামগঞ্জ জেলার চলতি বোরো মৌসুমে অতিবৃষ্টি ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তসহ ধান কর্তনের অগ্রগতি বিষয়ে তথ্য উপস্থাপন করেন-সুনামগঞ্জ কৃষি সস্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ ওমর ফারুক। সভায় প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ…

Read More

ফরিদপুর সংবাদদাতা: ফরিদপুরে আধুনিক পদ্ধতিতে পেঁপে চাষ ও টেকসই কৃষি ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ফরিদপুর সদরের বদরপুরস্থ ব্র্যাক লার্নিং সেন্টারে ব্র্যাক নার্সারির উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় ফরিদপুরের বিভিন্ন এলাকা থেকে ৫০ জনেরও বেশি কৃষক ও কৃষাণী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মঙ্গলবার (৫ মে) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই দিনব্যাপী অধিবেশনে হাইব্রিড ও দেশি পেঁপের বৈশিষ্ট্য, উন্নত জাত নির্বাচন, মাটি ও সার ব্যবস্থাপনা, জমি প্রস্তুতকরণ, আগাছা দমন এবং সেচ ও পানি নিষ্কাশন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণার্থীরা হাতে-কলমে চারা রোপণের সঠিক সময়, নিবিড় পরিচর্যা, সুষম সার প্রয়োগ…

Read More

কুমিল্লা সংবাদদাতা: কুমিল্লায় আধুনিক পদ্ধতিতে পেঁপে চাষ ও টেকসই কৃষি ব্যবস্থাপনা বিষয়ে কৃষকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক নার্সারির উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। সোমবার (০৪ মে) সকাল থেকে কুমিল্লা ব্র্যাক লার্নিং সেন্টারের মধুবন সেমিনার কক্ষে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে কুমিল্লার বিভিন্ন উপজেলার ৫০ জনের বেশি কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালায় হাইব্রিড ও দেশি পেঁপের বৈশিষ্ট্য, উন্নত জাত নির্বাচন, মাটি ও সার ব্যবস্থাপনা, জমি প্রস্তুতি, আগাছা দমন, সেচ ও পানি নিষ্কাশন পদ্ধতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া চারা রোপণের উপযুক্ত সময়, পরিচর্যা, সুষম সার প্রয়োগ এবং ফুল ও ফল ঝরা রোধে…

Read More

বাকৃবি সংবাদদাতা: বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ হাওর অঞ্চল প্রতিবছরই জলবায়ুজনিত নানা ঝুঁকির মুখে পড়ে। সমুদ্রপৃষ্ঠের তুলনায় নিচু ভূপ্রকৃতির কারণে সামান্য বৃষ্টিপাত বা উজান থেকে নেমে আসা পানির চাপেই এই অঞ্চল দ্রুত প্লাবিত হয়ে যায়। ফলে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে এবং কৃষি ব্যবস্থা দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় এখানে অনেক বেশি অনিশ্চয়তার মধ্যে থাকে। হাওরের প্রধান ফসল বোরো ধান হলেও এই অঞ্চলের কৃষি উৎপাদন নিয়মিতভাবে আগাম বন্যা, শিলাবৃষ্টি, খরা এবং তাপমাত্রাজনিত চাপের মতো প্রাকৃতিক প্রতিবন্ধকতার মুখে পড়ে। এর মধ্যে আগাম ও আকস্মিক বন্যা সবচেয়ে বেশি ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। প্রতি বছর হাজারো কৃষক তাদের পাকা ধান ঘরে তুলতে না পেরে মারাত্মক আর্থিক…

Read More