মো. আমিনুল ইসলাম (রাজশাহী): রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী এলাকায় পার্টনার প্রকল্প ও ব্রি অঙ্গের অর্থায়নে জিংকসমৃদ্ধ ধানের উৎপাদন ও পুষ্টিগুণ সম্পর্কে কৃষকদের অবগত করতে “জিংক সমৃদ্ধ ব্রি ধান-১০২“ জাতের ফসল কর্তন ও মাঠ দিবস করা হয়েছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের সহযোগিতা ও বাস্তবায়নে উচ্চ ফলনশীল ব্রি ধান ১০২ জাতের ১৮ মে (সোমবার) বিকেলে ব্রি, রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আনিসুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রি, রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের প্রধান এবং সিএসও ড. মোহাম্মদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আলামিন হোসেন। এছাড়াও উপস্থিত…
Author: Jewel 007
গাজীপুর সংবাদদাতা: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর কীটতত্ত্ব বিভাগের আয়োজনে আজ মঙ্গলবার (১৯ মে) কীটতত্ত্ব বিভাগের সেমিনার রুমে ৩ দিন ব্যাপী ”সমন্বিত বালাই ব্যবস্থাপনা এবং জৈব কীটনাশক ব্যবহার” শীর্ষক কর্মশালা শুরু হয়েছে। কীটতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নির্মল কুমার দত্ত এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র মহাপরিচালক ড. মুহাম্মদ আতাউর রহমান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র পরচিালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. রেশমা সুলতানা; এপিডি (পার্টনার, এপিসিইউ-বিএআরসি) ড. মো. আশরাফুল আলম; বাংলাদেশ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ (সিএবিআই) ড. মো. সালেহ আহমেদ। উক্ত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বারি’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (কীটতত্ত্ব বিভাগ) ড. কোহিনূর বেগম। অনুষ্ঠানটি…
নিজস্ব প্রতিবেদক: বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি, গবেষণা, উন্নত বীজ উৎপাদন এবং বহুমুখী পাটপণ্যের প্রসারের মাধ্যমে দেশের পাট খাতকে বর্তমান প্রায় ১ বিলিয়ন ডলারের রপ্তানি আয় থেকে ৫ থেকে ৭ বিলিয়ন ডলারের শক্তিশালী শিল্পে পরিণত করা সম্ভব। আজ মঙ্গলবার (১৯ মে) ঢাকার ফার্মগেটে জুট ডাইভারসিফিকেশন প্রোমোশন সেন্টারে আয়োজিত বহুমুখী পাটপণ্য মেলা-২০২৬–এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরিফুল আলম। বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, স্বাধীনতার পর ১৯৭২-৭৩ অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানি আয়ের…
ফরিদপুর সংবাদদাতা: ফরিদপুরে আর্থিক ও অফিস ব্যবস্থাপনা বিষয়ক ডিএই, ফরিদপুর অঞ্চলের কর্মকর্তা/কর্মচারীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ফরিদপুর অঞ্চল ফরিদপুরের উদ্যোগে অত্র কার্যালয়ের হল রুমে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চল ফরিদপুরের অতিরিক্ত পরিচালক, মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা। দিনব্যাপী প্রশিক্ষণে বিভিন্ন ধরনের ছুটি ও ভবিষ্যৎ তহবিল আইন সম্পর্কে ধারনা, সরকারি কর্মচারি (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা ২০১৮, বেতন নির্ধারণ, বেতন ও ভ্রমন ভাতা বিল প্রস্তুত সংক্রান্ত, দাপ্তরিক ও আর্থিক ব্যবস্থাপনা (বিভিন্ন খাতে বাজেট প্রাপ্তি, বরাদ্দ রেজিস্ট্রারে লিপিবদ্ধ, বিল ভাউচার তৈরি, স্টক এন্ট্রি প্রদান ও ক্যাশ…
পাবনা সংবাদদাতা: কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয়, পাবনা এর উদ্যোগে “কৃষিতে তথ্য প্রযুক্তির ব্যবহারে কৃষক কার্ডের ভূমিকা” বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) উথলি উচ্চ বিদ্যালয় শিবগঞ্জ, বগুড়া’য় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মো. আব্দুল ওয়াদুদ, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চল, বগুড়া। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার কৃষকের জীবনযাত্রার মানোন্নয়ন, কৃষিকে আধুনিকায়ন, লাগসই, টেকসই ও লাভজনক করার জন্য কাজ করে যাচ্ছেন। এরই মধ্যে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের সরাসরি সহায়তা দিতে সরকার প্রি পাইলটিং কার্যক্রম হিসেবে কৃষক কার্ড চালু করেছেন। এর মাধ্যমে কৃষক কার্ডভূক্ত কৃষক-কৃষানীদের প্রশিক্ষণ,…
Aquaculture productivity largely depends on maintaining a stable and healthy aquatic environment. Poor water quality, excessive organic waste accumulation, ammonia toxicity, and harmful microbial proliferation are among the major challenges faced in intensive fish and shrimp farming systems. Modern aquaculture therefore increasingly relies on environmentally friendly biological solutions that improve pond ecology while supporting fish and shrimp health and their growth performance. One of the most effective approaches is the use of multi-strain probiotic and mineral-based pond conditioning products. These formulations generally contain beneficial bacteria, nitrifying microorganisms, denitrifying agents, organic matter degraders, and essential minerals that work together to improve…
ড. মো. শরীফুল ইসলাম : বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির নীরব বিপ্লবগুলোর মধ্যে কোরবানির পশু উৎপাদনে স্বনির্ভরতা অন্যতম। একসময় কোরবানির ঈদ ঘনিয়ে এলেই সীমান্তপথে বিদেশি গরুর প্রবেশ ছিল সাধারণ দৃশ্য। দেশের বাজার অনেকাংশেই নির্ভর করত বাইরের পশুর ওপর। কিন্তু সময় বদলেছে। আজ বাংলাদেশ শুধু কোরবানির পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ নয়, বরং উদ্বৃত্ত উৎপাদনের সক্ষমতাও অর্জন করেছে। এটি নিছক কৃষি বা প্রাণিসম্পদ খাতের সাফল্য নয়; এটি গ্রামীণ উন্নয়ন, যুব উদ্যোক্তা সৃষ্টি, নারীর অংশগ্রহণ এবং জাতীয় অর্থনীতির এক অনন্য অর্জনের গল্প। ২০২৫ সালের কোরবানির ঈদে বাংলাদেশে প্রায় ৯১ লাখ ৩৬ হাজার ৭৩৪টি পশু কোরবানি হয়েছে। এর মধ্যে প্রায় ৪৭ লাখ ৫ হাজার গরু ও মহিষ…
নিজস্ব প্রতিবেদক : তামিম এগ্রো ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পোদ্যোক্তা মো. শাহজাহান আলী বাংলাদেশ রাইস ব্রান অয়েল মিলস অ্যাসোসিয়েশন (Bangladesh Rice Bran Oil Mills Association – BRBOMA) -এর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। দেশের রাইস ব্রান অয়েল শিল্পের উন্নয়ন, আধুনিকায়ন এবং খাতসংশ্লিষ্ট উদ্যোক্তাদের স্বার্থ সংরক্ষণে তাঁর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। মো. শাহজাহান আলী দীর্ঘদিন ধরে দেশের কৃষিভিত্তিক শিল্প, প্রাণিখাদ্য, ভোজ্যতেল এবং উৎপাদন খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তাঁর নেতৃত্বে তামিম গ্রুপ দেশের শিল্পখাতে কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে উল্লেখযোগ্য অবস্থান তৈরি করেছে। এদিকে, তাঁর এই নতুন দায়িত্বপ্রাপ্তিতে টিম কেয়ারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। এক শুভেচ্ছা…
পাবনা সংবাদদাতা : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের রপ্তানি সক্ষমতা বৃদ্ধি ও বৈদেশিক বাজারে মাংস রপ্তানিকে উৎসাহিত করার ব্যাপারে সরকার গুরুত্ব দিচ্ছে। আজরবিবার (১৮ মে)পাবনায় বেঙ্গল মিট প্রসেসিং কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রান্তিক জনগোষ্ঠী ও কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কাজ করে যাচ্ছেন। সরকার দেশের উৎপাদিত পণ্য ও খামারভিত্তিক উৎপাদন বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন এবং দেশের চাহিদা পূরণের বিষয়টিও গুরুত্ব দিচ্ছে। প্রতিমন্ত্রী বলেন, “আমাদের প্রচুর সম্পদ রয়েছে। সেগুলোকে কাজে লাগিয়ে আগামী দিনে দেশের অর্থনীতিকে কীভাবে আরও শক্তিশালী করা যায়, বিশেষ…
মো. জুলফিকার আলী (সিলেট) : সিলেটের কোম্পানীগঞ্জে ‘কৃষি ও কৃষকের সুরক্ষায় করণীয়’ শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয়, সিলেট এর আয়োজনে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কোম্পানীগঞ্জ এর সহযোগিতায় কৃষক প্রশিক্ষণ হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কৃষি তথ্য সার্ভিস,আঞ্চলিক কার্যালয়, সিলেট এর আঞ্চলিক বেতার কৃষি অফিসার কৃষিবিদ ফাহমিদা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি তথ্য সার্ভিসের পরিচালক কৃষিবিদ মো. মসীহুর রহমান। তিনি দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন- বর্তমান সরকার কৃষি ও কৃষকের সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে ‘কৃষক কার্ড’ প্রি-পাইলটিং কার্যক্রম ও কৃষকের ঋণ মওকুফ করেছে। কৃষি তথ্য প্রাপ্তি…



