Author: Jewel 007

বাকৃবি সংবাদদাতা: বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ হাওর অঞ্চল প্রতিবছরই জলবায়ুজনিত নানা ঝুঁকির মুখে পড়ে। সমুদ্রপৃষ্ঠের তুলনায় নিচু ভূপ্রকৃতির কারণে সামান্য বৃষ্টিপাত বা উজান থেকে নেমে আসা পানির চাপেই এই অঞ্চল দ্রুত প্লাবিত হয়ে যায়। ফলে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে এবং কৃষি ব্যবস্থা দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় এখানে অনেক বেশি অনিশ্চয়তার মধ্যে থাকে। হাওরের প্রধান ফসল বোরো ধান হলেও এই অঞ্চলের কৃষি উৎপাদন নিয়মিতভাবে আগাম বন্যা, শিলাবৃষ্টি, খরা এবং তাপমাত্রাজনিত চাপের মতো প্রাকৃতিক প্রতিবন্ধকতার মুখে পড়ে। এর মধ্যে আগাম ও আকস্মিক বন্যা সবচেয়ে বেশি ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। প্রতি বছর হাজারো কৃষক তাদের পাকা ধান ঘরে তুলতে না পেরে মারাত্মক আর্থিক…

Read More

বিশেষ সংবাদদাতা: ডেমরা স্টাফ-কোয়ার্টার যাত্রাবাড়ী ও গুলশান জোনের উদ্যোগে আধুনিক পদ্ধতিতে পেঁপে চাষ ও টেকসই কৃষি ব্যবস্থাপনা বিষয়ে কৃষকদের নিয়ে দিনব্যাপী ব্র্যাক নার্সারির উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় ডেমরাস্থ হোটেল আলমের কনভেনশন হলে। প্রশিক্ষণে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫০ পঞ্চাশ জনের বেশি কৃষক/কৃষানী স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। ৩রা মে সকাল থেকে দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণ কর্মশালায় হাইব্রিড ও দেশি পেঁপের বৈশিষ্ট্য, উন্নত জাত নির্বাচন, মাটি ও সার ব্যবস্থাপনা, জমি প্রস্তুতি, আগাছা দমন, সেচ ও পানি নিষ্কাশন পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া চারা রোপণের উপযুক্ত সময়, পরিচর্যা, সুষম সার প্রয়োগ এবং ফুল ও ফল ঝরা রোধে করণীয়…

Read More

চট্টগ্রাম সংবাদদাতা : “পুরো চট্টগ্রাম নগরী ভেজাল খাবারের স্বর্গরাজ্যে পরিণত—এমন উদ্বেগজনক মন্তব্য উঠে এসেছে ভোক্তা অধিকার বিষয়ক এক সেমিনারে। বক্তারা বলেন, ভেজাল ও অসাধু ব্যবসায়িক চর্চার বিরুদ্ধে কার্যকর প্রতিবাদ না থাকায় পরিস্থিতি দিন দিন আরও জটিল হচ্ছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ব্যবসায়ীরা যদি নীতি-নৈতিকতা মেনে ব্যবসা না করেন এবং ভোক্তারা প্রতারিত হলেও প্রতিবাদী না হন, তাহলে ভোক্তা অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি উল্লেখ করেন, নগরকে গ্রিন, হেলদি ও টেকসই করতে কাজ চললেও যত্রতত্র দোকান বসানো ও নালা-নর্দমায় ময়লা ফেলার কারণে পরিবেশ নষ্ট হচ্ছে। তিনি আরও বলেন, মানুষ ভেজাল খাবার খেয়ে অসুস্থ হলেও অনেক সময় নীরব থাকে।…

Read More

নিজস্ব প্রতিবেদক: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে কাঁচা চামড়া সংরক্ষণে বিশেষ কর্মপরিকল্পনার ঘোষণা দিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, “একটিও চামড়া যাতে নষ্ট না হয়, সে লক্ষ্যে জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে মসজিদ-মাদ্রাসা সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেওয়া হবে। সরকারিভাবে লবণ সরবরাহ, সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং গণমাধ্যমে প্রচারণা চালানো হবে।” তিনি আরও জানান, কোরবানির পরবর্তী সাতদিন চামড়া পরিবহন নিয়ন্ত্রণ করে স্থানীয়ভাবে সংরক্ষণ নিশ্চিত করা হবে, যাতে চামড়ার অপচয় কমে এবং বাজারে সুষ্ঠু সরবরাহ বজায় থাকে। আজ সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের চতুর্থ অধিবেশন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে…

Read More

গাজীপুর সংবাদদাতা: দেশের বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ড. আমিনুল ইসলাম আজ সোমবার (০৪ মে) বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (BRRI) এর মহাপরিচালক (রুটিন দায়িত্ব) পদে দায়িত্ব গ্রহণ করেছেন। এ পদে যোগদানের পূর্বে তিনি ব্রি আঞ্চলিক কার্যালয়, সোনাগাজীর চীফ সাইন্টিফিক অফিসার ও প্রধান হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৯৮ সালের ২০ আগস্ট এ ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগদান করে প্রায় ২৮ বছর ধরে বিভিন্ন পদে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। ড. আমিনুল ইসলাম ১৯৭১ সালের ১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার চুউরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৪ সালে এসএসসি (বিজ্ঞান বিভাগ) এবং ১৯৮৬ সালের এইচএসসি (প্রথম বিভাগ) পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি বাংলাদেশ কৃষি…

Read More

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, মাঠ প্রশাসনের সঙ্গে জনগণের সরাসরি সংযোগ থাকায় কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে জেলা প্রশাসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এ খাতগুলোর উন্নয়নে জেলা প্রশাসকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। মন্ত্রী আজ সোমবার (৪ মে)রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলন ২০২৬-এ মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি এবং খাদ্য মন্ত্রণালয়-সংক্রান্ত অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষিখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে এবং নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী কৃষকদের সহায়তায় কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, ঋণ সুবিধা, প্রণোদনা এবং বিনামূল্যে সার, বীজ ও কীটনাশক বিতরণ কার্যক্রম চালু রেখেছে।…

Read More

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান বলেছেন, মেলা শুধু দেখার জিনিস নয়। শিক্ষণীয় আছে অনেক। আর সেটা যদি কৃষি মেলা হয়, তাহলে এর গুরুত্ব্ আরো বেশি। কেননা, সেখানে প্রদর্শিত পণ্য, ফসলের জাত এবং প্রযুক্তি সম্পর্কে বিস্তারিত জানা যায়। এগুলো মাঠে প্রয়োগ করলে উৎপাদন বাড়ে আশানুরূপ। তিনি আজ সোমবার (০৪ এপ্রিল) নগরীর খামারবাড়িতে কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা উদ্বোধনকালে এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমরা সবুজ ও সুন্দর বাংলাদেশ দেখতে চাই; যেখানে থাকবে শস্যভান্ডারে ভরপুর। তা অবশ্যই কৃষিবিদ এবং কৃষকের মেধা- শ্রমের মাধ্যমে বাস্তবায়ন হবে। চাষিরা রোদে পুড়েন। বৃষ্টিতে ভেজেন। ওই মাঠে খান। ওখানেই…

Read More

বিশেষ সংবাদদাতা: সেদিন সকালটা একটু অন্যরকম ছিল। গত ৩০ এপ্রিল (বৃহস্পতিবার) ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ স্টুডেন্ট ইন এগ্রিকালচারাল এন্ড রিলেটেড সাইন্সেস বাংলাদেশ আইইউবিএটি সংগঠনের শিক্ষার্থীরা-ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির কৃষি অনুষদের -এর প্রায় ৫৫ জন  সদস্য সেদিন শ্রেণিকক্ষে যাননি। তাঁদের ক্লাস হবে বাইরে, কারখানার মেঝেতে, যেখানে তত্ত্ব আর বাস্তবতা মুখোমুখি হয়। গাজীপুরের কাপাসিয়ায় দুই দশকেরও বেশি সময় ধরে দাঁড়িয়ে আছে ডায়মন্ড এগ লিমিটেড এবং এর সহযোগী প্রতিষ্ঠান ডায়মন্ড অ্যাগ্রো অ্যান্ড গ্রেইনস লিমিটেড। একটি সাধারণ লেয়ার খামার হিসেবে যাত্রা শুরু হলেও ধীরে ধীরে এটি রূপ নিয়েছে দেশের অন্যতম প্রযুক্তিনির্ভর পোল্ট্রি কমপ্লেক্সে-যেখানে স্বয়ংক্রিয় ডিম সংগ্রহ, আধুনিক হ্যাচারি এবং বৃহৎ ফিড মিল…

Read More

বান্দরবন সংবাদদাতা: বান্দরবনের রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়ন পরিষদ ভবনের হলরুমে কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় একটি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় কৃষকদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে ধারণা প্রদান এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার সম্মানিত উপপরিচালক কৃষিবিদ আবু নঈম মুহাম্মদ সাইফুদ্দিন। এছাড়াও প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ এহসানুল হক এবং কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ পাপন সরকার। তারা কাজুবাদাম ও কফি চাষের আধুনিক প্রযুক্তি, রোগ-বালাই ব্যবস্থাপনা, নার্সারি তৈরি, পরিচর্যা এবং বাজারজাতকরণ বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে…

Read More

নিজস্ব প্রতিবেদক: ভোজ্যতেলের দাম আন্ত‍র্জাতিক বাজারে কমলে দেশের বাজারে সমন্বয় করে কমানো হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মন্ত্রী বলেন, “ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার নিবিড়ভাবে কাজ করছে। ইতোমধ্যে সরবরাহ অনেকটাই স্বাভাবিক হয়েছে। ডিলার ও কোম্পানিগুলোর সঙ্গে একাধিক বৈঠক করা হয়েছে। বৈশ্বিক বাজার পরিস্থিতির কারণে মূল্য সমন্বয় করতে হয়েছে। তবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে দেশেও তা সমন্বয় করে কমানো হবে।” রবিবার (৩ মে) বিকেলে বাণিজ্যমন্ত্রী কারওয়ান বাজারের চিকেন মার্কেট এলাকায় আকস্মিক পরিদর্শনে যান এবং বিভিন্ন দোকান ঘুরে দেখেন তিনি। এ সময় মন্ত্রী ডিলার, পাইকারি ও খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে সরবরাহ ব্যবস্থা ও বাজার পরিস্থিতির খোঁজখবর নেন…

Read More