বাকৃবি সংবাদদাতা : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে নতুন ওয়েবসাইট উদ্বোধন এবং বাউরেসের বিভিন্ন কার্যক্রমের ডিজিটাল রূপান্তর কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হলে বাউরেস ও আইসিটি সেলের যৌথ উদ্যোগে আয়োজিত `নতুন ওয়েবসাইট উদ্বোধন ও বাউরেস কার্যক্রমের ডিজিটাল রূপান্তর’ শীর্ষক অনুষ্ঠানে এসব কার্যক্রমের উদ্বোধন করা হয়। বাউরেসের পরিচালক অধ্যাপক ড. এম. হাম্মাদুর রহমানের সভাপতিত্বে এবং আইসিটি সেলের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। এসময় কৃষি অনুষদের ডিন. অধ্যাপক…
Author: Jewel 007
নজরুল ইসলাম তোফা (রাজশাহী) : কোরবানির ঈদের আনন্দ যখন চারদিকে ছড়িয়ে পড়েছে, ঠিক তখনই রাজশাহীর বাঘা উপজেলার একটি অসহায় পরিবারের নিরব কান্নার গল্প সামনে এনেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফুড ফর অল’। ঈদের পরদিন কাঁচা মাংস বিতরণ কার্যক্রম পরিচালনা করতে গিয়ে সংগঠনটির সদস্যরা খুঁজে পান ক্যান্সারে আক্রান্ত এক পরিবারের বেদনাদায়ক বাস্তবতা। রাজশাহী জেলার বাঘা উপজেলার জোতজয়রাম গ্রামের বাসিন্দা আবুল কালাম আজাদের দ্বিতীয় সন্তান লালন দীর্ঘদিন ধরে দুরারোগ্য বনমেরু (বোন ম্যারো) ক্যান্সারে আক্রান্ত। স্ত্রী, দুই সন্তান এবং বৃদ্ধ মাকে নিয়ে একটি ভাঙাচোরা মাটির ঘরে বসবাস করেন তিনি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় এতদিন ভ্যান চালিয়ে সংসারের খরচ চালাতেন লালন। তবে ক্যান্সারের কারণে বর্তমানে…
ফকির শহিদুল ইসলাম (খুলনা) : সরকারের ভর্তুকি দেওয়া কম্বাইন হারভেস্টার খুলনার দাকোপে একটি চক্র বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এ চক্রের নামে বেনামে রয়েছে একাধিক কম্বাইন হারভেস্টার। আর কৃষি অধিদপ্তরের কতিপয় দূর্নীতি পরায়ন কর্মকর্তা এ কাজে সহযোগিতা করেছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০১৯ সাল হতে ২০২২ সাল পর্যন্ত এই চার বছরে এই উপজেলায় মোট ৩২টি কম্বাইন হারভেস্টার দেওয়া হয়েছে। সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ শীর্ষক প্রকল্পের আওতায় উন্নয়ন সহায়তায় এ কৃষি যন্ত্র সরবরাহ করা হয়। এর মধ্যে ৩০ লাখ টাকার এসিআই কোম্পানির কম্বাইন হারভেস্টারে প্রতি কৃষক সরকারি ভর্তুকি পেয়েছেন ২১ লাখ ১৪ হাজার…
নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে পার্টনার প্রকল্পাধীন কৃষি বিপণন অধিদপ্তরের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শহরতলী কাশিপুরে অবস্থিত ব্র্যাক লার্নিং সেন্টারে এই কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খলিল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) প্রশিক্ষণ উইংয়ের পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ ও পল্লী উন্নয়ন বিভাগের প্রফেসর ড. মো. মামুন-উর-রশিদ এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহম্মাদ আশিক ইকবাল খান। সভাপতিত্ব করেন কৃষি বিপণন অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক এসএম মাহবুব আলম। ড্যামের মাঠ কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ…
বিশেষ সংবাদদাতা: শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে আজ বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) শুরু হয়েছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)ভুক্ত দেশগুলোর প্রধান ভেটেরিনারি কর্মকর্তাদের (সিভিও) দশম ফোরাম সভা। দুই দিনব্যাপী এ সভার যৌথ আয়োজক সার্ক সচিবালয়ের কৃষি ও পল্লী উন্নয়ন বিভাগ, শ্রীলঙ্কার প্রাণিসম্পদ উৎপাদন ও স্বাস্থ্য বিভাগ (ডিএপিএইচ), বিশ্ব প্রাণিস্বাস্থ্য সংস্থা এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা। সভায় বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার প্রধান ভেটেরিনারি কর্মকর্তারা অংশ নিয়েছেন। পাশাপাশি বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত রয়েছেন। দক্ষিণ এশিয়ায় টেকসই প্রাণিসম্পদ উন্নয়ন, খাদ্যনিরাপত্তা এবং গ্রামীণ জীবিকার উন্নয়নে ভেটেরিনারি সেবার আঞ্চলিক সমন্বয় ও সহযোগিতা জোরদার করাই এ সভার মূল উদ্দেশ্য। উদ্বোধনী…
মো. জুলফিকার আলী (সিলেট) : এবারের প্রতিপাদ্য “করব মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস” সারা দেশের ন্যায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, সিলেট আয়োজনে খামারবাড়ি, সিলেটের চত্বরে বৃহস্পতিবার (১৮ -২০জুন) তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। ফল মেলার শুভ উদ্বোধন করেন- সিলেট অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মো. মোশাররফ হোসেন। আরো উপস্থিত ছিলেন মো: শামসুজ্জামান, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ, অধিদপ্তর, সিলেট । মেলায় সিলেট জেলার বিভিন্ন এলাকায় উৎপাদিত নানা জাতের দেশি-বিদেশি ফল প্রদর্শিত হচ্ছে। ফলমেলার স্টলে আম, লিচু, জামরুল, লটকন, কলা, পেয়ারা, পেঁপে, জাম, কুল, ডালিম, লেবু, ড্রাগন, সফেদা, বেল, তাল, খেজুর, বরই, করমচা, অ্যাভোকাডোসহ…
গাজীপুর সংবাদদাতা : দেশের স্বনামধন্য কৃষি বিজ্ঞানী ড. মো. মন্জুরুল কাদির বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) নতুন মহাপরিচালক (রুটিন দায়িত্ব) হিসেবে নিয়োগ পেয়েছেন। কৃষি মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়। নতুন দায়িত্ব গ্রহণের আগে তিনি বারির তৈলবীজ গবেষণা কেন্দ্রের পরিচালক হিসেবে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেন। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে কৃষি গবেষণায় অবদান রাখা ড. মন্জুরুল কাদির ১৯৯২ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি নিয়মিত পদোন্নতির মাধ্যমে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এবং সর্বশেষ তৈলবীজ গবেষণা কেন্দ্রের পরিচালক পদে দায়িত্ব পালন…
নিজস্ব প্রতিবেদক: ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন পারভেজের ওপর হামলার ঘটনায় জাতীয়তাবাদী ধারার কৃষিবিদ ও পেশাজীবীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। জানা যায়, গত ৪ জুন ২০২৬ বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-এর প্রধান ফটকের সামনে সংঘটিত একটি চাঁদাবাজির ঘটনার প্রতিবাদকে কেন্দ্র করে ডা. শাহাদাত হোসেন পারভেজের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে। সম্প্রতি এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নতুন করে আলোচনায় আসে এবং জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী কৃষিবিদদের…
নিজস্ব প্রতিবেদক: কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, বাংলাদেশ ফল উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে। মন্ত্রী আজ বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর ফার্মগেটস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ (কেআইবি) প্রাঙ্গণে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, ফল নিয়ে মেলা প্রতিবছর হয়। বাংলাদেশ ফল উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে। মেলা ঘুরে দেখলে বোঝা যাবে। বিলুপ্ত প্রজাতির দেশীয় ফল উঠিয়ে আনা হয়েছে। বিদেশি যেসব ফল দেশে উৎপাদন হয় সেগুলোও মেলায় প্রদর্শন করা হয়েছে। বিদেশি ফল দেশে উৎপাদন হওয়ায় আমদানি কমেছে। ভবিষ্যতে আমদানি করতে হবে না। মন্ত্রী বলেন, ‘আম, আনারস, কাঁঠাল রপ্তানি শুরু হয়েছে। এ বছর…
নিজস্ব প্রতিবেদক:‘চা শিল্পের উন্নতি, সবুজ হোক অর্থনীতি’ প্রতিপাদ্যে আগামী শনিবার (২০ জুন) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় চা দিবস ২০২৬ উদযাপন ও জাতীয় চা পুরস্কার ২০২৬ প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ চা বোর্ড। শ্রীমঙ্গল অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হলে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান, এনডিসি অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। বাংলাদেশ চা বোর্ড সূত্রে জানা গেছে, প্রতিবছর ২১ মে জাতীয় চা দিবস পালনের সিদ্ধান্ত থাকলেও চলতি বছর দিবসটির আনুষ্ঠানিক উদযাপন ২০ জুন অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ, এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। বিশেষ অতিথি…



