নিজস্ব প্রতিবেদক: দেশের প্রাণিসম্পদ খাতে অভিজ্ঞতা, নেতৃত্ব এবং উদ্ভাবনী উদ্যোগের সমন্বয়ে সুপরিচিত পেশাজীবী ডা. সমলেন্দু সাহা সম্প্রতি দেশের অন্যতম স্বনামধন্য কৃষি ও প্রাণিসেবাভিত্তিক শিল্পগোষ্ঠী নাফকো গ্রুপের (Naafco Group) অঙ্গ প্রতিষ্ঠান নাফকো এগ্রোভেট লিমিটেড -এর হেড অব বিজনেস অপারেশন পদে যোগদান করেছেন। তাঁর এই যোগদানকে প্রতিষ্ঠানটির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে, যা ভবিষ্যতে কোম্পানির ব্যবসায়িক সম্প্রসারণ, প্রযুক্তিনির্ভর সেবা এবং টেকসই প্রবৃদ্ধিকে আরও বেগবান করবে বলে সংশ্লিষ্ট মহল আশা করছে। ডা. সমলেন্দু সাহা দীর্ঘদিন ধরে দেশের পোল্ট্রি, লাইভস্টক ও অ্যানিম্যাল হেলথ সেক্টরে দক্ষতা ও সাফল্যের সঙ্গে কাজ করে আসছেন। প্রায় দুই দশকেরও বেশি সময়ের কর্মজীবনে তিনি বিভিন্ন বহুজাতিক ও…
Author: Jewel 007
নিজস্ব প্রতিবেদক: বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থার সাথে তাল মিলিয়ে চলতে এবং বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)-এর নোটিফিকেশন সংক্রান্ত বাধ্যবাধকতা যথাযথভাবে পালনের জন্য সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ সোমবার (২৬ এপ্রিল) সকালে রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত “ন্যাশনাল ট্রেনিং অন ডব্লিউটিও নোটিফিকেশন রিকয়ারমেন্টস” শীর্ষক চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, ডব্লিউটিও-এর নিয়ম মেনে চলতে, হালনাগাদ থাকতে এবং বৈশ্বিক অগ্রগতির সাথে তাল মিলিয়ে চলতে হলে নোটিফিকেশন একটি অপরিহার্য উপাদান। তিনি উল্লেখ করেন, নোটিফিকেশন ডব্লিউটিও-এর টুলবক্সের একটি গুরুত্বপূর্ণ অংশ—এটি সঠিকভাবে বজায় রাখতে পারলেই আমরা আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থায় আরও কার্যকরভাবে অংশগ্রহণ করতে পারব।…
আজ (সোমবার) বিকেলের মধ্যে দেশের বিভিন্ন বিভাগে দফায় দফায় বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টীম লি. আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, বিকালের মধ্যে খুলনা বিভাগ ও বরিশাল বিভাগ-এর বেশকিছু জেলায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, ঢাকা বিভাগ এবং রাজশাহী বিভাগ-এর বিভিন্ন এলাকায় আরও ১ থেকে ২ দফা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, এসব এলাকায় বজ্রবৃষ্টির পাশাপাশি তীব্র বজ্রপাতের আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, যা জনজীবন ও কৃষি কার্যক্রমে সাময়িক বিঘ্ন সৃষ্টি করতে পারে। এ অবস্থায় সংশ্লিষ্ট এলাকাগুলোর বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে…
নিজস্ব প্রতিবেদক: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এর সাথে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত Reto Renggli বৈঠক করেছেন। আজ (২৬ এপ্রিল) রবিবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বৈঠকে উল্লেখ করা হয়, বাংলাদেশ ও সুইজারল্যান্ড দীর্ঘদিন ধরে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে আসছে এবং জিএসপি সুবিধার আওতায় বাংলাদেশ সুইস বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার ভোগ করছে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ সুইস পণ্যের উচ্চ গুণগতমান সম্পর্কে অবহিত।বাংলাদেশের জনসংখ্যার একটি উল্লেখ যোগ্য অংশ মধ্যবিত্ত শ্রেণির উল্লেখ করে তিনি বলেন, সুইস পণ্যের দাম প্রতিযোগিতামূলক হলে তাঁরা বেশি…
ফরিদপুর সংবাদদাতা: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুরের বিভাগীয় মাসিক সভা রবিবার (২৬ এপ্রিল) নগরীর খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুরের উদ্যোগে সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুরের উপপরিচালক, কৃষিবিদ মো. শাহাদুজ্জামান। সভার শুরুতেই উপজেলা ভিত্তিক এজেন্ডা উপস্থাপনা করা হয়। উপস্থাপনা করেন অতিরিক্ত উপপরিচালক (পিপি), আবুল হোসেন মিয়া। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার, মো. জাহীদুল আলম। অতিরিক্ত উপপরিচালক, (শস্য) মো. রইচ উদ্দিন সভায় সিদ্ধান্তসমুহ: সারের বরাদ্দ, উত্তোলন ও মজুদ পরিস্থিতির রিপোর্ট যথাসময়ে প্রেরণ করতে হবে। ভেজাল সারের নমুনা সংক্রান্ত রিপোর্ট জমা প্রদান। ইউরিয়া নন ইউরিয়া সারের মূল্য, মনিটরিং সংক্রান্ত মোবাইল কোর্ট পরিচালনা করতে নির্দেশ…
রাজশাহী সংবাদদাতা: গত সোমবার (২০ এপ্রিল) নাটোর জেলার নলডাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বোরো মৌসুমে নলডাঙ্গা উপজেলার হালতি বিল মাঠে নমুনা শস্য কর্তনের বোরো ধান কাটা মাড়াই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, নাটোর জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. হাবিবুল ইসলাম খান। সভাপতি হিসেবে ছিলেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. আল এমরান খাঁন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সবুজ আলী ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মোস্তাক আহম্মেদ। তাঁরা আনুষ্ঠানিকভাবে পাকা সোনালী ধান কেটে মৌসুমের শুভ সূচনা করেন এবং কৃষকদের উৎসাহ প্রদান করেন। উদ্বোধনকালে তিনি বলেন, কৃষকরা হচ্ছেন দেশের প্রাণ। তাদের শ্রমের বিনিময়ে দেশ…
বাকৃবি সংবাদদাতা: “ভেটেরিনারিয়ানরা খাদ্য ও স্বাস্থ্যের অভিভাবক” এই স্লোগানকে সামনে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য এক র্যালির আয়োজন করে ভেটেরিনারি অনুষদ। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন চত্ত্বর থেকে শুরু হয়ে উপাচার্যের বাসভবন, কে.আর মার্কেট হয়ে ভেটেরিনারি টিচিং হাসপাতালে গিয়ে শেষ হয়। র্যালিতে ভেটেরিনারি অনুষদের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। র্যালিশেষে বাকৃবির ভিটিএইচে দিবসটি উপলক্ষে কেক কাটা হয়। এসময় দিবসটি উপলক্ষে হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে ছাগলের পিপিআর ভ্যাক্সিনেশনের আয়োজন করা হয়। বাকৃবির বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৬ উদযাপন কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. মাহমুদুল আলম বলেন, বেলা ১ ঘটিকা…
International Desk: Guybro Animal Health Company Limited has announced the promotion of Dr. Mohammed Ashraf Uddin as Vice President–Bangladesh, marking a significant milestone in the company’s leadership for its operations in the country. For over 25 years, Guybro has been serving the animal health, poultry, and aquaculture industries in Bangladesh with innovative additives and farm solutions. Industry stakeholders believe that this new leadership role will further strengthen the company’s growth and strategic direction in the sector. Dr. Mohammed Ashraf Uddin is a highly respected professional with more than 19 years of extensive experience in poultry, livestock, and aquaculture. He began…
নিজস্ব প্রতিবেদক: প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, দেশের অর্থনীতি মজবুত করতে এ খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এ খাতের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং বিদেশে রপ্তানি বৃদ্ধির জন্য এ খাতের কোনো বিকল্প নেই। আজ শনিবার (২৫ এপ্রিল) সকালে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ বছর “Veterinarians: Guardians of Food and Health” প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২৬। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ আজকের বিশ্বের…
বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা, খাদ্য সুরক্ষা, জনস্বাস্থ্য এবং প্রাণীস্বাস্থ্য রক্ষায় পশুচিকিৎসা পরিষেবার অপরিহার্য ও পদ্ধতিগত ভূমিকা তুলে ধরতে World Veterinary Association (ডব্লিউভিএ) ২০২৬ সালের World Veterinery Day-2026 এর প্রতিপাদ্য হিসেবে “Veterinarians: Guardians of Food and Health (ভেটেরিনারিয়ানরা: খাদ্য ও স্বাস্থ্যের রক্ষক) নির্ধারণ করেছে । এই প্রতিপাদ্য সময়োপযোগী, কারণ বর্তমান বিশ্বে খাদ্যব্যবস্থা ক্রমশ আন্তঃসংযুক্ত হয়ে উঠছে এবং একইসঙ্গে উদীয়মান রোগ, জলবায়ু পরিবর্তনজনিত চাপ, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এবং অর্থনৈতিক অস্থিরতার মতো বহুমাত্রিক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। খামার থেকে শুরু করে ভোক্তার খাবার টেবিল পর্যন্ত প্রাণীজ খাদ্য নিরাপদ, পুষ্টিকর এবং দায়িত্বশীলভাবে উৎপাদিত হচ্ছে কিনা—তা নিশ্চিত করার ক্ষেত্রে ভেটেরিনারিয়ানরা অগ্রভাগে কাজ করেন। তাদের নিরলস প্রচেষ্টা শুধু ভোক্তা…



