Author: Jewel 007

লক্ষ্মীপুর সংবাদদাতা:  মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন,  মৎস্যজীবীদের জীবনমান উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। তিনি বলেন, জাটকা রক্ষা করা গেলে দেশে ইলিশের উৎপাদন ব্যাপক হারে বৃদ্ধি পাবে, যার প্রকৃত সুফল জেলেরাই ভোগ করবেন। আজ শনিবার (৪ এপ্রিল) বিকেলে লক্ষ্মীপুর জেলা পরিষদ প্রাঙ্গণে ইলিশ অভয়াশ্রমে মাছ ধরা নিষিদ্ধকালীন জেলেদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ‘নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী কৃষি ঋণ মওকুফ ও ফ্যামিলি কার্ড বিতরণের পাশাপাশি মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সরকার বদ্ধপরিকর। বিশেষ করে জেলেদের সংকটকালীন সময়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাকে এই মুহূর্তের অন্যতম অগ্রাধিকার হিসেবে দেখছে…

Read More

বগুড়া সংবাদদাতা: পোল্ট্রি খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান তামিম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ‘কেয়ার ফিড’-এর মাসিক বিক্রয় সভা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) বগুড়ার ব্যুরো ট্রেনিং সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। নতুন লক্ষ্য ও উদ্যম নিয়ে সাফল্যের পথে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় কেয়ার টিমের মধ্যে সভাজুড়ে প্রতিফলিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেয়ার ফিড অ্যান্ড চিকস-এর পরিচালক (বিক্রয় ও বিপণন) মোহাম্মদ আরিফুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন চিফ অপারেটিং অফিসার এম এ মালেক, মহাব্যবস্থাপক কাজী শহিদুজ্জামান, মহাব্যবস্থাপক (ডিস্ট্রিবিউশন) মো. আব্দুস সালাম, উপ-মহাব্যবস্থাপক ডা. মো. রওশন আলম এবং সহকারী মহাব্যবস্থাপক (ফিড মিল) ডা. মো. মোমিনুল ইসলামসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।…

Read More

মো. খোরশেদ আলম জুয়েল: মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার অস্থিরতার প্রভাব যখন বিশ্বজুড়ে পোল্ট্রি খাতে চাপ তৈরি করছে, ঠিক তখনই বাংলাদেশের এই খাতকে মোকাবিলা করতে হচ্ছে অভ্যন্তরীণ একাধিক সংকটের। ফলে সামগ্রিকভাবে শিল্পটি এখন একটি জটিল ও স্পর্শকাতর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বৃদ্ধি এবং পরিবহন ব্যয় বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে দেশের বেশ কয়েকটি ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠান ইতোমধ্যেই উৎপাদন খরচ বৃদ্ধির কথা উল্লেখ করে ফিডের দাম বাড়িয়েছে। ভুট্টা, সয়াবিন মিল ও আমদানিনির্ভর অন্যান্য উপকরণের ওপর দামের চাপ বাড়ায় ফিডমিলারদের ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে, যার প্রভাব পড়ছে খামারিদের ওপর। তবে খাত সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান সংকট শুধু খরচ বৃদ্ধির…

Read More

অপ্রচলিত, গৃহস্থালি, হস্তশিল্প ও ভেষজ পণ্যে খুলবে গ্রামীণ কর্মসংস্থানের নতুন দিগন্ত বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি দীর্ঘদিন ধরে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদের উপর নির্ভরশীল হলেও বর্তমান সময়ে টেকসই কর্মসংস্থান সৃষ্টির জন্য নতুন চিন্তা ও সমন্বিত মডেলের প্রয়োজন দেখা দিয়েছে। অপ্রচলিত পণ্য, গৃহস্থালি পণ্য, হস্তশিল্প পণ্য এবং ভেষজ পণ্যের প্রক্রিয়াজাতকরণ—এর সাথে সমবায়ভিত্তিক উৎপাদন এবং সার্কুলার ইকোনমির সমন্বয়—গ্রামীণ উন্নয়নের একটি শক্তিশালী ও সময়োপযোগী পথ হতে পারে। অপ্রচলিত পণ্য বলতে এমন সব স্থানীয় সম্পদকে বোঝায় যেগুলো এখনো পুরোপুরি বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়নি; যেমন—শামুক, কাঁকড়া, বনজ মধু, দেশীয় ফল (করমচা, চালতা ইত্যাদি), কচুরিপানা, শেওলা, বিভিন্ন লতাপাতা ইত্যাদি। গৃহস্থালি পণ্য হিসেবে আচার, মোরব্বা, পিঠা, ঘি, শুঁটকি ও মশলা…

Read More

সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমসমূহে সংশ্লিষ্ট সকলের কার্যকর অংশগ্রহণের পাশাপাশি শিক্ষার গুণগত মানোন্নয়নে ভূমিকা রাখতে হবে। ২ এপ্রিল (বৃহস্পতিবার) সিকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বার্তা বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাহউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিকৃবি‘র ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, ডিন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. নির্মল চন্দ্র রায়, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, রেজিস্ট্রার (অ.দা.) প্রফেসর ড. মোঃ আসাদ-উদ-দৌলা, বিভিন্ন অনুষদীয়…

Read More

চট্টগ্রাম সংবাদদাতা: ইরান যুদ্ধের কারণে সৃষ্ঠ জ্বালানী সংকট নিয়ে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী ও পেট্রোল পাম্পের মালিকদের লোকচুরি খেলার কারণে সরকার ও বিপিসির তথ্য অনুযায়ী পর্যাপ্ত মজুদ ও সরবরাহ থাকার পরেও গ্রাহকরা পেট্রোল পাম্পে গিয়ে “দেখছেন জিডেল-অকটেন নাই” এধরনের সাইনবোর্ড ঝুলানো আছে। যার কারণে গ্রাহকরা নানা বিঢম্বনায় পড়ছে, তেল সংগ্রহ করতে গিয়ে গাড়ীর মালিক ও ড্রাইবারদেরকে পুরো দিন সময় পার করতে হচ্ছে। এ অবস্থায় জ্বালানী তেলের সরবরাহ, মজুদ ও বিতরণে স্বচ্ছ প্রক্রিয়া অনুসরনের তাগিদ দিয়েছে দেশের ক্রেতা-ভোক্তাদের জাতীয় প্রতিনিধিত্বকারী প্রতিষ্টান কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব) চট্টগ্রাম বিভাগ ও নগর কমিটির নেতৃবৃন্দ। আজ বৃহস্পতিবার (০২ এপ্রিল) গণমাধ্যমে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন ক্যাব…

Read More

বাকৃবি সংবাদদাতা :  সংরক্ষিত ধানে পোকামাকড়ের আক্রমণে প্রতি বছরই উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়তে হয় কৃষকদের। এই ক্ষতি কমাতে আল্ট্রাসনিক প্রযুক্তিনির্ভর নতুন এক উদ্ভাবন নিয়ে কাজ করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল গবেষক। রাসায়নিকমুক্ত নতুন এই প্রযুক্তিটিকে সকলের কাছে পরিচিত করে তুলতে ‘ডেভেলপমেন্ট অব স্মার্ট আল্ট্রাসনিক পেস্ট কন্ট্রোল সিস্টেম ফর পোস্ট-হারভেস্ট লস রিডাকশন ইন স্টোরড প্যাডি’ শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়। বুধবার (০১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার (বাউরিক)। কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল মজিদের সভাপতিত্বে কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন…

Read More

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ  মন্ত্রণালয়ে প্রবেশের সময় ব্যতিক্রমী এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি অন্যদের মতোই লিফটে ওঠার জন্য নিয়ম মেনে সারিতে দাঁড়িয়ে অপেক্ষা করেন, যা উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে। মন্ত্রণালয়ে প্রবেশের পূর্বে মন্ত্রী বলেন, “আমরা যদি ছোট ছোট বিষয়েও আইন মেনে চলি, তাহলে দেশে পরিবর্তন আসতে বাধ্য। শৃঙ্খলা ও নিয়ম মানার সংস্কৃতি গড়ে তুলতে পারলেই পরিবর্তন হবে দেশ। আর এর মাধ্যমে একটি উন্নত ও দায়িত্বশীল সমাজ প্রতিষ্ঠা সম্ভব।” তিনি আরও বলেন, সরকারি দপ্তরে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীর জন্য নিয়ম-শৃঙ্খলা মেনে চলা অত্যন্ত জরুরি।…

Read More

নিজস্ব প্রতিবেদক: কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন কৃষককে সমাজের সর্বোচ্চ মর্যাদায় আসীন করতে সরকার বদ্ধ পরিকর। কৃষক কার্ড হবে কৃষকের মর্যাদার স্বীকৃতি। মন্ত্রী আজ বুধবার (০১ এপ্রিল)সচিবালয়স্থ কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘কৃষক কার্ড’ বিতরণ প্রি-পাইলটিং কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষ্যে আন্তঃমন্ত্রণালয়ে সভায় সভাপতিত্বকালে এসব কথা বলেন। সভায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি ও কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল ই মোহামেদসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে দেশের অর্থনীতি শক্তিশালী হবে। দেশের ৭০ শতাংশ লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। কৃষক কার্ডের মাধ্যমে সকল কৃষক একটি নিয়মের মধ্যে আসবেন…

Read More

সিকৃবি সংবাদাদাতা :‘নিজ ক্যাম্পাস পরিষ্কার রাখি, পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ি’এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘পরিচ্ছন্ন ক্যাম্পাস কার্যক্রম ২০২৬’। ১ এপ্রিল (বুধবার) সকাল ৯ টায় ‘পরিচ্ছন্ন ক্যাম্পাস কার্যক্রম ২০২৬’ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম। ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ জসিম উদ্দিন আহাম্মদ এর সভাপতিত্বে ‘পরিচ্ছন্ন ক্যাম্পাস কার্যক্রম ২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিকৃবি ভিসি প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম। এ সময় তিনি বলেন, পরিচ্ছন্নতা শুধু একটি কর্মসূচি নয়, এটি আমাদের নৈতিক দায়িত্ব ও সামাজিক সচেতনতার প্রতিফলন। ক্যাম্পাস থেকে…

Read More