Author: Jewel 007

সিলেট সংবাদদাতা: বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির উদ্যোগে মঙ্গলবার (১৯ মে) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে জাতীয় বাজেট ২০২৬-২৭: বাংলাদেশে কৃষির টেকসই উন্নয়ন শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন,পণ্যের চাহিদার পরিমাণ উৎপাদনকারীরা না জানায় একদিকে যেমন সমস্যা, ঠিক তেমনি ভোক্তাও সঠিক দামে পণ্য কিনতে পারছেন না। আসলে কৃষির মূল সমস্যা পরিকল্পনাতেই-এ কথা জানিয়ে তিনি আরও বলেন, কৃষককে বাঁচাতে কয়েক হাজার মিনি কোল্ডস্টোরেজ তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে বর্তমান সরকার। এতে কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাবে। বাজেটের অপচয় না হলে যে বাজেট বরাদ্দ হয় তা দিয়েও কৃষির…

Read More

নিজস্ব প্রতিবেদক: কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, কৃষকের অর্থনীতি শক্তিশালী করতে সরকার কাজ করছে। মন্ত্রী আজ (১৯ মে) রাধানীর খামারবাড়িস্থ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি আয়োজিত ‘জাতীয় বাজেট ২০২৬-২৭: বাংলাদেশে কৃষির টেকসই উন্নয়ন” শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন। বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির সভাপতি মোঃ আহসানুজ্জামান লিন্টুর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জোনায়েদ আব্দুর রহমান সাকি এমপি। কৃষি মন্ত্রী বলেন, বর্তমানে কৃষি পণ্যের চাহিদার প্রকৃত তথ্য না থাকায় চাহিদার চেয়ে…

Read More

আসাদুল্লাহ (ফরিদপুর) : মসলার উন্নত জাত ও আধুনিক প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের উদ্বুদ্ধ করতে ফরিদপুরে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) ফরিদপুরের ৩ নম্বর নর্থচ্যানেল ইউনিয়নের জহিরউদ্দিন মাতুব্বর ডাঙ্গী এলাকায় এ মাঠ দিবসের আয়োজন করে হর্টিকালচার সেন্টার ভাজনডাঙ্গা, ফরিদপুর। অনুষ্ঠানে অর্থায়ন করে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প, খামারবাড়ি, ঢাকা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা। সম্মানিত অতিথি ছিলেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) ফরিদপুরের অধ্যক্ষ বাবলু কুমার সূত্রধর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুরের উপপরিচালক মো. শাহাদুজ্জামান, সদর উপজেলার কৃষি কর্মকর্তা…

Read More

মো. গোলাম আরিফ (পাবনা) : পাবনা সদর উপজেলার ভজেন্দ্রপুর গ্রামে আজ মঙ্গলবার (১৯ মে) পার্টনার প্রকল্পের আওতায় ক্লাস্টার এডব্লিউডি প্রযুক্তি প্রদর্শনীর ব্রি ধান ১০২ জাতের নমুনা ফসল কর্তন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চণের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ আব্দুল ওয়াদুদ। এসময় আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনা’র উপপরিচালক কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম প্রামানিক, জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মোঃ রাফিউল ইসলাম, পার্টনার প্রকল্পের বগুড়া অঞ্চলের লীড ফেসিলেটেটর ও সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মাসুদ আহমেদ, পাবনা সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাকিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ…

Read More

নিজস্ব প্রতিবেদক : খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের কৃষিপণ্য আমদানিতে আগ্রহ দেখিয়েছে সিঙ্গাপুর। দেশটি মনে করছে, কৃষিপণ্যের একটি সম্ভাবনাময় উৎস হিসেবে বাংলাদেশ ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, যা দুই দেশের বাণিজ্য ঘাটতি কমাতেও সহায়ক হবে। আজ সোমবার (১৯ মে) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানান সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো। বৈঠকে তিনি বলেন, সিঙ্গাপুর বর্তমানে তাজা কৃষিপণ্য ও খাদ্যপণ্য আমদানির জন্য অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও জাপানসহ বিভিন্ন দেশের ওপর নির্ভরশীল। তবে ভৌগোলিক অবস্থান ও কৃষি উৎপাদন সক্ষমতার কারণে বাংলাদেশও দেশটির জন্য একটি সম্ভাবনাময় অংশীদার হয়ে উঠতে পারে। ডেরেক লো বলেন, কৃষিপণ্য আমদানির মাধ্যমে…

Read More

বিশেষ সংবাদদাতা: সার্ক কৃষি কেন্দ্র দক্ষিণ এশিয়ায় প্রকৃতি-ভিত্তিক সমাধান নিয়ে একটি আঞ্চলিক ওয়েবিনারের আয়োজন করে। এই অনুষ্ঠানে সার্ক সদস্য রাষ্ট্রগুলোর গবেষক, শিক্ষাবিদ, বিশেষজ্ঞ, নীতিনির্ধারক এবং ছাত্রদের সমন্বয়ে একত্রিত হন। তারা জলবায়ু পরিবর্তন, পরিবেশগত অবক্ষয় এবং দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় টেকসই পন্থাগুলি নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সার্ক কৃষি কেন্দ্রের সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট ড. রাজা উল্লাহ খান। সার্ক কৃষি কেন্দ্রের পরিচালক ড. মো. হারুনূর রশীদ তার উদ্বোধনী বক্তব্যে বলেন, টেকসই প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার জন্য শক্তিশালী আঞ্চলিক সহযোগিতার প্রয়োজনীয়তা অত্যন্ত জরুরি। তিনি বলেন, প্রকৃতি-ভিত্তিক সমাধান জলবায়ু স্থিতিশীলতা বাড়াতে, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে এবং সার্ক অঞ্চলের পারিসংখ্যানভিত্তিক ব্যবস্থা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা…

Read More

মো. আমিনুল ইসলাম (রাজশাহী):  রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী এলাকায় পার্টনার প্রকল্প ও ব্রি অঙ্গের অর্থায়নে জিংকসমৃদ্ধ ধানের উৎপাদন ও পুষ্টিগুণ সম্পর্কে কৃষকদের অবগত করতে “জিংক সমৃদ্ধ ব্রি ধান-১০২“ জাতের ফসল কর্তন ও মাঠ দিবস করা হয়েছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের সহযোগিতা ও বাস্তবায়নে উচ্চ ফলনশীল ব্রি ধান ১০২ জাতের ১৮ মে (সোমবার) বিকেলে ব্রি, রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আনিসুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রি, রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের প্রধান এবং সিএসও ড. মোহাম্মদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আলামিন হোসেন। এছাড়াও উপস্থিত…

Read More

গাজীপুর সংবাদদাতা: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর কীটতত্ত্ব বিভাগের আয়োজনে আজ মঙ্গলবার (১৯ মে) কীটতত্ত্ব বিভাগের সেমিনার রুমে ৩ দিন ব্যাপী ”সমন্বিত বালাই ব্যবস্থাপনা এবং জৈব কীটনাশক ব্যবহার” শীর্ষক কর্মশালা শুরু হয়েছে। কীটতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নির্মল কুমার দত্ত এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র মহাপরিচালক ড. মুহাম্মদ আতাউর রহমান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র পরচিালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. রেশমা সুলতানা; এপিডি (পার্টনার, এপিসিইউ-বিএআরসি) ড. মো. আশরাফুল আলম; বাংলাদেশ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ (সিএবিআই) ড. মো. সালেহ আহমেদ। উক্ত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বারি’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (কীটতত্ত্ব বিভাগ) ড. কোহিনূর বেগম। অনুষ্ঠানটি…

Read More

নিজস্ব প্রতিবেদক: বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি, গবেষণা, উন্নত বীজ উৎপাদন এবং বহুমুখী পাটপণ্যের প্রসারের মাধ্যমে দেশের পাট খাতকে বর্তমান প্রায় ১ বিলিয়ন ডলারের রপ্তানি আয় থেকে ৫ থেকে ৭ বিলিয়ন ডলারের শক্তিশালী শিল্পে পরিণত করা সম্ভব। আজ মঙ্গলবার (১৯ মে) ঢাকার ফার্মগেটে জুট ডাইভারসিফিকেশন প্রোমোশন সেন্টারে আয়োজিত বহুমুখী পাটপণ্য মেলা-২০২৬–এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরিফুল আলম। বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, স্বাধীনতার পর ১৯৭২-৭৩ অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানি আয়ের…

Read More

ফরিদপুর সংবাদদাতা: ফরিদপুরে আর্থিক ও অফিস ব্যবস্থাপনা  বিষয়ক ডিএই, ফরিদপুর অঞ্চলের কর্মকর্তা/কর্মচারীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ফরিদপুর অঞ্চল ফরিদপুরের উদ্যোগে অত্র কার্যালয়ের হল রুমে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চল ফরিদপুরের অতিরিক্ত পরিচালক, মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা। দিনব্যাপী প্রশিক্ষণে বিভিন্ন ধরনের ছুটি ও ভবিষ্যৎ তহবিল আইন সম্পর্কে ধারনা, সরকারি কর্মচারি (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা ২০১৮, বেতন নির্ধারণ, বেতন ও ভ্রমন ভাতা বিল প্রস্তুত সংক্রান্ত, দাপ্তরিক ও আর্থিক ব্যবস্থাপনা (বিভিন্ন খাতে বাজেট প্রাপ্তি, বরাদ্দ রেজিস্ট্রারে লিপিবদ্ধ, বিল ভাউচার তৈরি, স্টক এন্ট্রি প্রদান ও ক্যাশ…

Read More