Planet Pharma marked a strong presence at VIV Select China 2026, held from August 19–21 at the Shanghai World Expo Exhibition & Convention Center. As one of the premier global trade platforms for animal health, nutrition, and livestock technology, this year’s exhibition served as a major convergence point for international industry leaders looking to bridge emerging markets with advanced production solutions. Mr. Shah Fahad Habib, Director of Planet Pharma, alongside a delegation of key Bangladeshi industry leaders, joined the premier global event to build strong commercial ties with leading Chinese exporters. A major highlight was Planet Pharma’s strategic engagement with Team…
Author: Jewel 007
রাজশাহী সংবাদদাতা: রবি ২০২৬-২৭ মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধি, কৃষকদের প্রয়োজনীয় কৃষি প্রযুক্তি ও উপকরণ সরবরাহ এবং সমন্বিতভাবে কৃষি কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে রাজশাহীতে জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহীর আয়োজনে উপপরিচালকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় রবি ২০২৬-২৭ মৌসুমের কর্মপরিকল্পনা উপস্থাপন, পর্যালোচনা, বিস্তারিত আলোচনা ও অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহীর উপপরিচালক কৃষিবিদ মোস্তফা কামাল হোসেন। এতে জেলার বিভিন্ন উপজেলার কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তা, সরকারি-বেসরকারি কৃষি প্রতিষ্ঠান, কৃষি উদ্যোক্তা এবং অন্যান্য অংশীজন অংশগ্রহণ করেন। সভায় রবি মৌসুমের ফসল উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন, উন্নত জাত ও প্রযুক্তি…
পাবনা সংবাদদাতা: বুধবার (২৬ আগস্ট) পাবনা সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষকদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও শাকসবজি বীজ, সার এবং এয়ার ফ্লো মেশিন ক্রয়ের চেক বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ প্রণোদনা বিতরণ করা হয়। এ প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পাবনা-০৫ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ শামছুর রহমান শিমুল বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা সদর উপজেলা নির্বাহী অফিসার তামারা তাসবিহা। স্বাগত বক্তব্য প্রদান করেন পাবনা সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাকিরুল ইসলাম। অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ সিরাজুম মুর্শিদা এর সঞ্চালনায় আরো উপস্থিত…
নিজস্ব প্রতিবেদক: চারণভূমি সুরক্ষা ও টেকসই ভূমি ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি। বুধবার (২৬ আগস্ট) মঙ্গোলিয়ার উলানবাটরে জাতিসংঘ মরুকরণ প্রতিরোধ কনভেনশনের (UNCCD) ১৭তম কনফারেন্স অব দ্য পার্টিজ (COP17)-এর “Restoration of Rangelands and the Well-being of Pastoralist Communities” শীর্ষক মন্ত্রী পর্যায়ের সংলাপে তিনি এ আহ্বান জানান। খাস ও কমিউনিটি জমির সুরক্ষা নিশ্চিত করা এবং গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি। মন্ত্রী বলেন, বাংলাদেশ প্রচলিত অর্থে বিস্তীর্ণ চারণভূমির দেশ নয়। তবে দেশের গ্রামীণ অর্থনীতি ও জীবিকায় প্রাণিসম্পদ খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফসল কাটার পর কৃষিজমি, পতিত জমি,…
সিলেট সংবাদদাতা: মঙ্গলবার (২৫ আগস্ট) বিকাল ৩.০০টায় জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট এর আয়োজনে সিলেট সার্কিট হাউসের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং সভাপতিত্ব করেন- সিলেট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন।সভায় মন্ত্রী বলেন – সিলেটের কৃষি ক্ষেত্রে বিশাল সম্ভাবনা লুকায়িত আছে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে সঠিক পরিকল্পনার মাধ্যমে এগোলে সিলেটের কৃষি হবে সমৃদ্ধ ও বাণিজ্যিক কৃষি। মাটির ধরণের উপর ভিত্তি করে ম্যাপিং করার মাধ্যমে স্হানভেদে নির্দিষ্ট ফসল উৎপাদনের উপর গুরুত্ব দেন তিনি। সিলেটের কৃষিতে…
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) একাডেমিক কাউন্সিলের ৪৯ তম সভায় ভোটারদের প্রত্যক্ষ ভোটে ২জন নতুন সিন্ডিকেট সদস্য নির্বাচিত হয়েছেন । তন্মধ্যে সর্বাধিক ৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার এবং দ্বিতীয় সর্বোচ্চ ৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন প্যারাসাইটোলজি বিভাগের প্রফেসর ড. কাজী মেহেতা জুল ইসলাম। মঙ্গলবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় ১৪৯ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। শিক্ষকদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত দুইজন সিন্ডিকেট সদস্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও নীতি নির্ধারণী কার্যক্রমে গতিশীলতা আনবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।এদিকে ২জন শিক্ষক প্রতিনিধি সিন্ডিকেট সদস্য নির্বাচিত…
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের স্বল্প-কার্বন ও জলবায়ু-সহনশীল উন্নয়ন নিশ্চিত করতে প্রমাণভিত্তিক, বাস্তবসম্মত এবং দীর্ঘমেয়াদি জ্বালানি পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, এমপি। মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের রাইজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত “ইউনিভার্সিটি ডায়ালগ অন পিপল-লেড এলটি-এলইডিএস: বাংলাদেশ’স লো-কার্বন ফিউচার” শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘বাংলাদেশের এলটি-এলইডিএসের জন্য জ্বালানি ব্যবস্থা ও বিদ্যুৎ পরিকল্পনা’ প্রতিপাদ্যে সংলাপটি আয়োজন করে ‘ইয়ুথ ফর এনডিসিস’। আয়োজনে সহযোগিতা করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ইনস্টিটিউট অব এনার্জি অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট (আইইএসডি), বুয়েট এবং জার্মান দূতাবাস, ঢাকা। প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, এলটি-এলইডিএসকে আরেকটি জলবায়ু নথি হিসেবে…
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সা.)-২০২৬ উদযাপন করা হয়েছে।পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে শিক্ষার্থী ও শিশু-কিশোরদের অংশগ্রহণে কেরাত, হামদ্ ও নাতে রাসুল (সা.) উপস্থিত বক্তৃতা, রচনা ও কুইজসহ বিভিন্ন ইসলামিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সিকৃবি কেন্দ্রীয় মসজিদ পরিচালনা কমিটির সদস্য প্রফেসর ড. মো. রুহুল আমিন এর সঞ্চালনায় ও সভাপতি প্রফেসর ড. মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগীয় চেয়ারম্যান, বিভিন্ন…
নিজস্ব প্রতিবেদক: খরা সহনশীলতা জোরদারে আঞ্চলিক সহযোগিতা, ন্যায্য পানি বণ্টন ও প্রযুক্তি হস্তান্তরের আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি। মঙ্গলবার (২৫ আগস্ট) মঙ্গোলিয়ার উলানবাটরে অনুষ্ঠিত জাতিসংঘের মরুকরণ প্রতিরোধ কনভেনশন (UNCCD)-এর ১৭তম কনফারেন্স অব দ্য পার্টিজ (COP17)-এর “Accelerating Drought Resilience” শীর্ষক মন্ত্রী পর্যায়ের সংলাপে মন্ত্রী এই আহ্বান জানান। তিনি খরা মোকাবিলায় কার্যকর আঞ্চলিক সহযোগিতা, ন্যায্য পানি বণ্টন, টেকসই পানি ব্যবস্থাপনা এবং উন্নত প্রযুক্তি হস্তান্তরের ওপর গুরুত্বারোপ করেছেন। মন্ত্রী বলেন, বাংলাদেশে খরা ও ভূমি অবক্ষয় পরস্পর সম্পর্কিত। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে নিয়মিতভাবে খরা ও ভূগর্ভস্থ পানির স্তর হ্রাস পাচ্ছে। অন্যদিকে উপকূলীয় এলাকায় লবণাক্ততার অনুপ্রবেশ কৃষিজমি ও মিঠাপানির উৎসের…
নিজস্ব প্রতিবেদক: ভূমির সুরক্ষা ছাড়া জলবায়ু সহনশীলতা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি । তিনি বলেন, ভূমিকে পরিবেশগত ব্যয় হিসেবে নয়, অর্থনৈতিক ও উন্নয়নগত অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে। সোমবার (২৪ আগস্ট) মঙ্গোলিয়ার উলানবাটরে জাতিসংঘের মরুকরণ প্রতিরোধ কনভেনশনের ১৭তম কনফারেন্স অব দ্য পার্টিজের (UNCCD COP17) ফাইন্যান্স ডে উপলক্ষে ‘স্বাস্থ্যকর ভূমি ও খরা সহনশীলতায় উদ্ভাবনী অর্থায়ন ব্যবস্থা’ শীর্ষক মন্ত্রী পর্যায়ের সংলাপে বাংলাদেশের পক্ষে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বাংলাদেশ ভূমি অবক্ষয় কমাতে কাজ করছে। এ লক্ষ্যে মাটির উর্বরতা, বনভূমি, জলাবদ্ধতা, পাহাড়ি ভূমিক্ষয়, উপকূলীয়…



