Author: Jewel 007

রাজশাহী সংবাদদাতা: বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০ টায় নওগাঁর মান্দা উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২০২৬-২৭ মৌসুমে কৃষি প্রনোদনা সহায়তার উদ্বোধনী অনুষ্ঠান উপজেলা পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জনাব মোছা: আতিয়া খাতুনের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রনোদনা সহায়তার উদ্বোধন করেন ৪৯ নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য জনাব ডা. ইকরামুল বারী টিপু। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সলেহ আকরাম। তিনি বলেন, মান্দা উপজেলায় ধান চাষের পাশাপাশি ফল বাগান স্থাপনের মাধ্যমে ব্যাপক ফল চাষ শুরু হয়েছে। তবে বর্তমানে গম ও তেল ফসলের ব্যাপক আবাদ শুরু হয়েছে। তাই প্রনোদনা সহায়তা পেলে রবি মৌসুমে…

Read More

রাজশাহী সংবাদদাতা: রাজশাহীর পবা উপজেলায় রবি মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় উপজেলার ৮ হাজার ৪৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে। বুধবার (২৫ নভেম্বর) সকালে উপজেলা কৃষি অফিসের সভাকক্ষে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পবা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহম্মদ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরিষা, মসুর, খেসারি ও অড়হরের মতো…

Read More

বাকৃবি সংবাদদাতা : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক শরীফ-আর-রাফি। তিনি অধ্যাপক ড. মো. আবদুল আলীমের স্থলাভিষিক্ত হচ্ছেন। বুধবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশে বলা হয়, অধ্যাপক শরীফ-আর-রাফিকে তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে প্রচলিত শর্তে প্রক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে। অধ্যাপক ড. মো. আবদুল আলীমের স্থলে আদেশ জারির তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে তিনি এ দায়িত্ব পালন করবেন। আদেশ অনুযায়ী, প্রক্টর হিসেবে দায়িত্ব পালনকালে প্রচলিত নিয়মে তিনি মাসিক ৭ হাজার ৫০০ টাকা দায়িত্বভাতা পাবেন। এদিকে অধ্যাপক শরীফ-আর-রাফিকে পূর্ববর্তী দায়িত্ব অর্থাৎ বাংলাদেশ…

Read More

সিলেট সংবাদদাতা: সিলেটের জৈন্তাপুর উপজেলায় মাটি পরীক্ষাভিত্তিক সার সুপারিশ কার্ড বিতরণ, সুষম সার ব্যবস্থাপনা ও মাটির স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি জৈন্তাপুর উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কেন্দ্রে ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষা গবেষণাগার (MSTL) ‘সুরমা’, সিলেটের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে উপজেলার ৫০ জন কৃষক অংশগ্রহণ করেন। সমাবেশে মাটির রাসায়নিক বিশ্লেষণের ভিত্তিতে সার সুপারিশ কার্ড বিতরণ, সুষম মাত্রায় সার প্রয়োগ, ভেজাল সার শনাক্তকরণ, মাটি পরীক্ষার গুরুত্ব এবং মাটির পুষ্টি উপাদানের সঠিক ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. মনোয়ার হোসেন, MSTL সুরমা টিমের টিম লিডার ও আঞ্চলিক গবেষণাগার, কিশোরগঞ্জের…

Read More

নিজস্ব প্রতিবেদক: জনস্বাস্থ্য ও তরুণদের সুরক্ষায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬-এর আলোকে দ্রুততম সময়ে বিধিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক তরুণ। একই সঙ্গে বিধিমালা প্রণয়নে তামাক কোম্পানি যাতে কোন হস্তক্ষেপ করতে না পারে সে বিষয়ে জোরদার পদক্ষেপ গ্রহণেরও দাবি জানিয়েছেন তারা। বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আহছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ এন্ড ওয়েলবিয়িং আয়োজিত ‘তামাকমুক্ত পরিবেশ, তরুণদের অধিকার’ শীর্ষক যুব সেমিনারে এসব দাবি জানানো হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিআইসির সাবেক চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান এবং স্বাস্থ্য…

Read More

মানিকগঞ্জ সংবাদদাতা: মানিকগঞ্জ শহরের গণকল্যাণ ট্রাস্ট মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশন এর আয়োজনে ‘Public Meeting on Participatory Guarantee System (PGS) at District Level শীর্ষক একটি সভা আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে।‘দি গ্রিন ইভোলিউশন: বাংলাদেশ, ভারত ও নেপালে খাদ্য ব্যবস্থার রূপান্তরের পথ’ প্রকল্পের আওতায় আয়োজিত সভায় সহযোগিতা করে ওয়েল্টহাঙ্গারহিলফে বাংলাদেশ ও জার্মান কো-অপারেশন। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাহজাহান সিরাজ। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ মজিবুর রহমান। সভা সঞ্চালনা করেন প্রকল্পটির সমন্বয়কারী কৃষিবিদ মোহাম্মদ আনিসুর রহমান। গণসভায় কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য বিভাগের কর্মকর্তা, স্থানীয় কৃষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার অংশীজনেরা অংশ নেন। মুক্ত আলোচনায়…

Read More

নাহিদ বিন রফিক (বরিশাল): বরগুনায় কৃষি বিভাগের মাসিক সভা গতকাল (২৪ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। শহরের খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ডিএই বরগুনার উপপরিচালক এস এম বদরুল আলম। অতিক্তি উপপরিচালক (উদ্যান) সিএম রেজাউল করিমের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিক্তি উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মো. ফরিদুজ্জামান, অতিক্তি উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) অনিমেষ বালা, পাথরঘাটার উপজেলা কৃষি অফিসার শিপন চন্দ্র ঘোষ, বেতাগীর উপজেলা কৃষি অফিসার সানজিদ আরা শাওন, তালতলীর উপজেলা কৃষি অফিসার আবু জাফর মো. ইলিয়াস, আমতলীর উপজেলা কৃষি অফিসার মো. রাসেল, বামনার উপজেলা কৃষি অফিসার মোসা. ফরজানা তাসমিন, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও রপ্তানিমুখী শিল্পে রূপ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টি, গ্রামীণ অর্থনীতির সচলতা এবং মানুষের প্রোটিনের চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা অত্যন্ত বিস্তৃত। আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণিতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের হালাল মাংস, দুগ্ধজাত পণ্য, পোলট্রি পণ্য এবং চামড়াজাত পণ্য রপ্তানির ব্যাপক সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ ইতোমধ্যে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে বাচ্চা উৎপাদনক্ষম উর্বর ডিম (হ্যাচিং এগ) রপ্তানি করেছে। প্রাণিসম্পদ খাতকে বাংলাদেশের অন্যতম প্রধান চালিকাশক্তি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দুধ, মাংস ও ডিমের মতো প্রাণিজ আমিষের জোগান দেওয়ার…

Read More

নিজস্ব প্রতিবেদক : ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশে আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬। ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত প্রাণিসম্পদ সপ্তাহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে সারাদেশে উদযাপিত হবে। আজ বুধবার (২৫ নভেম্বর) বিকেলে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি, মন্ত্রণালয়ের সচিব মো: দেলোয়ার হোসেন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো: শাহজামান খানসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিতব্য ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ মেলা ২০২৬’-এর সার্বিক প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তাঁরা…

Read More

ফরিদপুর সংবাদদাতা: মঙ্গলবার (২৪ নভেম্বর) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ফরিদপুরের আয়োজনে উপপরিচালকের কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা। সভায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুরের উপপরিচালক, মো. শাহাদুজ্জামান। সভায় ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলার উপজেলা কৃষি অফিসার, অতিরিক্ত কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এ সময় কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা আসাদুল্লাহ, উপস্থিত ছিলেন সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পরিচালক, মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা বলেন সারের সুষ্ঠু বিপণন ও বিতরণ ব্যবস্থা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি সারের বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখা, নির্ধারিত মূল্যে…

Read More