Author: Jewel 007

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিস্তৃত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির (সিইপিএ) খসড়া আগামী ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করার বিষয়ে একমত হয়েছে দুই দেশ। খসড়া চূড়ান্ত হওয়ার পর উচ্চপর্যায়ে আনুষ্ঠানিক স্বাক্ষরের প্রস্তুতি নেয়া হবে। মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি হুনের দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়ে মতৈক্য হয়। বৈঠকে বাণিজ্যমন্ত্রী কোরিয়ান বিনিয়োগকারীদের পরিচালনাগত ও আমদানি সংক্রান্ত সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশ্বাস দেন। একই সঙ্গে জাহাজ নির্মাণ খাতে যৌথ বিনিয়োগ এবং স্থানীয় প্রকৌশলী ও জনবলকে কাজে লাগাতে বাংলাদেশে বিশেষায়িত ‘ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার’ গড়ে তোলার প্রস্তাব দেন তিনি। দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক…

Read More

ড. মোছা: আমেনা খাতুন : “গাছ লাগান, পরিবেশ বাঁচান” এই কথাটি আমরা সবাই জানি। কিন্তু সত্যিকারের প্রশ্ন হলো কোন গাছ লাগাবো, কীভাবে লাগাবো এবং কেন লাগাবো? এই সহজ প্রশ্নের উত্তর না জেনে গাছ লাগালে পরিবেশের উপকার হয় না, বরং ক্ষতিও হতে পারে। বাংলাদেশে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য কমপক্ষে ২৫% বনভূমি থাকা প্রয়োজন, অথচ বর্তমানে তার অর্ধেকও নেই। এই সংকট থেকে উত্তরণের জন্য সরকার ও সমাজের প্রতিটি মানুষকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। তাই ‘সামাজিক বনায়ন’ হতে পারে সহজ মাধ্যেম। যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ও সমাজ স্বীকৃত পদ্ধতি, যেখানে সরকার ও সাধারণ মানুষ একসাথে কাজ করে দেশের বনভূমি বাড়িয়ে পরিবেশ রক্ষা করতে পারে।সামাজিক…

Read More

আনতালিয়া (তুরস্ক) : জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঐক্যবদ্ধ উদ্যোগ জরুরি বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশের সুপেয় পানি, খাদ্যনিরাপত্তা, আবাসন ও অবকাঠামো মারাত্মক হুমকির সম্মুখীন হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় বৈশ্বিক দক্ষিণের দেশসমূহ এবং জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে ঐক্যবদ্ধ উদ্যোগ ও কার্যকর আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা জরুরি। প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলো সম্মিলিতভাবে আন্তর্জাতিক ফোরামে নিজেদের দাবি ও অগ্রাধিকার তুলে ধরতে পারলে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, সুপেয় পানির প্রাপ্যতা এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন সম্ভব হবে। সোমবার…

Read More

Agrinews24 Desk: An inception workshop on validating and scaling up aflatoxin biocontrol technology in maize-growing areas of Bangladesh was held on Monday (9 November 2026) at the Conference Room of the Cotton Development Board (CDB), Dhaka. The workshop, titled “Validation and Scaling-Up of Field Application of Formulated Aflatoxin Biocontrol Products in Selected Maize-Growing Areas of Bangladesh”, was jointly organized by Bangladesh Agricultural University (BAU), Mymensingh, and CIMMYT Bangladesh under the global initiative “Harnessing Corn Science and Innovation for Improving Food Security in the Indo-Pacific.” Md. Harun-Or-Rashid, Research Associate at CIMMYT Bangladesh, delivered the welcome address. Dr. Md. Manjurul Kadir, Director…

Read More

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা’ হিসেবে ঘোষণা করার প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হওয়ায় বাংলাদেশ পাবলিক হেলথ অ্যাডভোকেটস এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে। বাংলাদেশ পাবলিক হেলথ অ্যাডভোকেটস মনে করে, জাতীয় সংসদ দেশের সর্বোচ্চ আইনসভা এবং গণতান্ত্রিক চর্চার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও এর চত্বরকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণা করা জনস্বাস্থ্য সুরক্ষা, তামাক নিয়ন্ত্রণ এবং সুস্থ পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করবে। তামাকের ধোঁয়া শুধু ধূমপায়ীদের নয়, অধূমপায়ীদের জন্যও মারাত্মক স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে। পরোক্ষ ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে সংসদ সদস্য, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, দর্শনার্থীসহ সংসদ চত্বরে আগত সকলকে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশ পাবলিক…

Read More

নিজস্ব প্রতিবেদক: “প্রতিদিন ডিম, প্রতিদিন শক্তি”- এই স্লোগান নিয়ে সুস্থ ও প্রাণবন্ত প্রজন্ম গড়তে মিরপুরের কসমো স্কুলে অনুষ্ঠিত হলো পুষ্টি সচেতনতামূলক আয়োজন ও রচনা প্রতিযোগিতা ২০২৬-এর সমাপনী পর্ব। Breeders Association of Bangladesh (BAB) এবং Klybeck Life Science AG- এর যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন BAB- এর সভাপতি জনাব মাহবুবুর রহমান। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসমো স্কুলের অধ্যক্ষ জনাব স ম মাহাবুব উল আলম এবং Klybeck Life Science AG-এর এশিয়া প্যাসিফিক রিজিওনাল ম্যানেজার ডা. মো. আবদুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের টিফিনে ডিমের সুষম পুষ্টি নিশ্চিত করার আহ্বান জানিয়ে ‘Power of Tiffin’ সেশন উপস্থাপন করেন…

Read More

গাজীপুর সংবাদদাতা: যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এ শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালন উদ্যাপিত হয়েছে। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার মিলিত বিপ্লব জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সব ষড়যন্ত্র নস্যাত করে দিয়ে দেশপ্রেমের এক অনন্য নজির সৃষ্টি করে। ততকালীন মেজর জেনারেল জিয়াউর রহমানকে (পরে বাংলাদেশের প্রেসিডেন্ট) বন্দিদশা থেকে মুক্ত করে এনে সিপাহি-জনতা তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করে। সংকটময় অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে তিনি দেশে প্রবর্তন করেন বহুদলীয় গণতন্ত্র। সূচনা করেন উন্নয়ন ও উৎপাদনের নবধারার রাজনীতি। সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে একটি অস্থিতিশীল পরিবেশ থেকে দেশ সুশৃঙ্খল পরিবেশে ফিরে আসে সকালে বারি’র মহাপরিচালক…

Read More

‘আগে আসলে, আগে পাবেন’ ভিত্তিতে দেয়া হবে বরাদ্দ! নিজস্ব প্রতিবেদক : ১৪তম আন্তর্জাতিক পোল্ট্রি শো ও সেমিনার-২০২৭ উপলক্ষে সাধারণ প্রদর্শকদের (General Exhibitors) স্টল বুকিং শুরু হচ্ছে আগামীকাল রোববার (৮ নভেম্বর)। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্টল বুকিং ও বরাদ্দ কার্যক্রম চলবে। স্টল বরাদ্দ দেওয়া হবে ‘আগে এলে আগে পাবেন’ (First Come, First Served) ভিত্তিতে এবং তা নির্ভর করবে স্টল প্রাপ্যতার ওপর। বিভিন্ন ক্যাটাগরির স্টলের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (ICCB)-তে আগামী ১৮ থেকে ২০ মার্চ ২০২৭ অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক এ প্রদর্শনী। এর আগে ১৬ ও ১৭ মার্চ লা…

Read More

বাকৃবি সংবাদদাতা : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার বলেছেন, ‘দেশের যখন যা প্রয়োজন হয়েছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেটাই করেছেন।’ একই পরিবারের তিনজন সফলভাবে দেশ পরিচালনার দায়িত্ব পালনের নজির বিশ্বের অন্য কোথাও নেই বলেও মন্তব্য করেন তিনি। শনিবার (৭ নভেম্বর) সকালে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটির উদ্যোগে সকাল সাড়ে ১০টায় শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য’ শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক…

Read More

গাজীপুর সংবাদদাতা: যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) আজ ঐতিহাসিক ৭ নভেম্বর (শনিবার) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি পালনের অংশ হিসেবে সকালে ব্রির সদর দপ্তরের প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর সেখানে দিবসটির ইতিহাস ও তাৎপর্য বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি ব্রির সদর দপ্তরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়। এছাড়া দিবসটি পালন উপলক্ষে ব্রির প্রশাসন ভবনে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। বাদ আসর ব্রি জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া…

Read More