Author: Jewel 007

বাকৃবি সংবাদদাতা: তরুণ উদ্যোক্তা তৈরি ও বেসরকারি খাতের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় তরুণ উদ্যোক্তাদের অর্থায়ন, এসএমই ও কৃষি খাতে ঋণপ্রবাহ বাড়ানো, ঋণখেলাপি ও অর্থপাচার রোধসহ ব্যাংকিং খাতের বিভিন্ন বিষয় উঠে আসে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। ‘বেসরকারি খাতের উন্নয়নে বাংলাদেশ ব্যাংক ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা’ শীর্ষক এ আয়োজনে প্রথম পর্বে প্রণোদনা প্যাকেজের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পরে ব্যাংক কর্মকর্তা ও উদ্যোক্তাদের অংশগ্রহণে মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের ময়মনসিংহ অঞ্চলের…

Read More

Mr. Shah Fahad Habib, Director of Planet Pharma Ltd., represented Bangladesh at the exclusive 3-Day MBC Poultry Masterclass held in Ghent, Belgium, from September 22 to 24, 2026. Organized by Innovad, the event served as a premier global platform bringing together international industry experts, academia, veterinarians, nutritionists, and production leaders from around the globe to exchange knowledge and share best practices. The intensive program focused on critical global poultry production challenges, spanning key areas such as mycotoxicosis, Bacteriosis, intestinal health, laying hen metabolic disorders, and coccidiosis control. Hosted alongside distinguished scholars from Ghent University and industry leaders, the event featured…

Read More

নিজস্ব প্রতিবেদক: মানুষ ও হাতির নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে সরকার কার্যকর ও সমন্বিত পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেন, হাতি সংরক্ষণ শুধু একটি প্রাণীর সংখ্যা রক্ষার বিষয় নয়; এর সঙ্গে হাতির আবাসস্থল ও চলাচলের করিডোর, পরিবেশের ভারসাম্য এবং হাতির সঙ্গে বসবাসকারী মানুষের নিরাপত্তা ও জীবিকার বিষয়ও জড়িত। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন ভবনের শৈলপ্রপাত মিলনায়তনে আয়োজিত “হাতি সংরক্ষণ: বিদ্যমান চ্যালেঞ্জ ও করণীয়” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), আইইউসিএন বাংলাদেশ, ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্স, অরণ্যক এবং দীপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন যৌথভাবে…

Read More

বাকৃবি সংবাদদাতা: ক্যাশলেস লেনদেন সম্প্রসারণ ও ‘বাংলা কিউআর’ সম্পর্কে সচেতনতা বাড়াতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রথমবারের মতো ‘মিট দ্য গভর্নর’ অনুষ্ঠিত হয়েছে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যেও প্রথমবারের মতো বাকৃবিতে এ আয়োজন করা হয়। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে ‘এক দেশ এক কিউআর, লেনদেন বাংলা কিউআর’ স্লোগানে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এবং ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাকৃবির ভারপ্রাপ্ত উপাচার্য ও ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান এবং ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. এহতেশামুল হক খান। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন…

Read More

বাকৃবি সংবাদদাতা: আবাসন সংকট নিরসনে নির্মিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১০ তলাবিশিষ্ট বেগম খালেদা জিয়া হল চালুর এক বছর পেরিয়ে গেলেও এখনো লিফট চালু হয়নি। ৩৫০ জন ছাত্রী নিয়ে যাত্রা শুরু করা হলে বর্তমানে আবাসিক শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৫৪৪ জনে দাঁড়িয়েছে। ফলে প্রতিদিন ১০ তলা ভবনে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থীরা। বিশেষ করে ক্লাসের ফাঁকে হলে যাওয়া, খাবার খাওয়া এবং অসুস্থ শিক্ষার্থীদের নিচে নামানো নিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। এ ছাড়া হলে জরুরি প্রয়োজনে রান্নার কোনো ব্যবস্থা নেই। ক্যান্টিন বন্ধ থাকলে কিংবা খাবারের জন্য নিচে নামতে অসুবিধা হলে শিক্ষার্থীদের সমস্যায় পড়তে হয়। ক্যান্টিনের খাবারের মান, বৈচিত্র্য,…

Read More

বিধান চন্দ্র রায় (নীলফামারী) : নীলফামারীর জলঢাকায় সার বিতরণ ব্যবস্থায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কৃষকদের জন্য নতুন উদ্যোগ নিয়েছে উপজেলা কৃষি বিভাগ। আসন্ন রবি মৌসুমকে সামনে রেখে প্রকৃত কৃষকদের ‘সার কার্ড’-এর মাধ্যমে সার বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। উপজেলা কৃষি অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, সার কার্ডে কৃষকের ছবি, নাম, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নম্বর ও জমির পরিমাণের তথ্য সংরক্ষণ করা হবে। প্রতিবার সার নেওয়ার সময় কার্ডে সারের পরিমাণ, ফসলের নাম ও বিতরণের তারিখ উল্লেখ করা হবে। এতে একজন কৃষকের প্রাপ্যতা অনুযায়ী সার পাওয়ার বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি বিতরণে অনিয়মের সুযোগ কমবে বলে আশা করছে কৃষি বিভাগ। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন…

Read More

বাকৃবি সংবাদদাতা : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের এনিমেল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. আবুল হাশেম। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশ অনুযায়ী, এনিমেল ব্রিডিং অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. সামছুল আলম ভূঁঞাকে বাউরেস পরিচালকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে ২৪ সেপ্টেম্বর পূর্বাহ্ন থেকে এ অব্যাহতি কার্যকর হয়েছে। আদেশে আরও বলা হয়, বাউরেসের পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে অধ্যাপক ড. মো. আবুল হাশেম প্রচলিত নিয়ম অনুযায়ী মাসিক ৭ হাজার ৫০০ টাকা দায়িত্বভাতা পাবেন। তিনি আগামী দুই বছর এ…

Read More

মো. জুলফিকার আলী (সিলেট) : কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষিতে উৎসাহিত করার লক্ষ্যে সিলেটে “সিলেট অঞ্চলে কৃষি উৎপাদন বৃদ্ধিতে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার” শীর্ষক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয়, সিলেটের আয়োজনে ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিয়ানীবাজার, সিলেটের কৃষক প্রশিক্ষণ হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মো. মোশররফ হোসেন। বক্তব্যে তিনি বলেন, দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি করতে হবে। কৃষকরা নতুন ও…

Read More

মো. গোলাম আরিফ (পাবনা) : রবি ২০২৬-২৭ মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধি, আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ এবং কৃষকদের কাছে লাগসই প্রযুক্তি পৌঁছে দেওয়ার লক্ষ্যে সিরাজগঞ্জে জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধাবর (২৩ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ হলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, সিরাজগঞ্জের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিরাজগঞ্জের উপপরিচালক কৃষিবিদ এ. কে. এম. মনজুরে মাওলা। সভায় অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মোহাম্মদ রেজাউল হক অনুষ্ঠান সঞ্চালনা করেন। তিনি বিগত সভার রেজুলেশন পাঠের পাশাপাশি জেলার বর্তমান কৃষির উল্লেখযোগ্য কার্যক্রম পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে তুলে ধরেন। পরে বিগত সভার কৃষি…

Read More

মো. আমিনুল ইসলাম(রাজশাহী) : রাজশাহীর মোহনপুরে অসময়ের তরমুজ চাষ করে সফল হয়েছেন তরুণ উদ্যোক্তা মো. সাফিউল ইসলাম। আধুনিক প্রযুক্তি ও কৃষি বিভাগের পরামর্শ কাজে লাগিয়ে উপজেলার বাকশমাইল ইউনিয়নের বিদ্যাধরপুর গ্রামে এক বিঘা জমিতে তরমুজ চাষ করে তিনি পেয়েছেন আশানুরূপ ফলন ও ভালো বাজারমূল্য। তার এ সাফল্য এলাকায় কৃষক ও বেকার তরুণদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করেছে। সাফিউল ইসলাম অনার্স শেষ করে চাকরির পেছনে না ছুটে কৃষিকে পেশা হিসেবে বেছে নেন। শুরুতে নিজের জমিতে আলু চাষ করে পরপর দুই বছর লোকসানের মুখে পড়েন। তবে এতে দমে যাননি তিনি। প্রচলিত ফসলের পাশাপাশি নতুন ও লাভজনক ফসল চাষের সম্ভাবনা খুঁজতে থাকেন। আধুনিক…

Read More