Author: Jewel 007

নিজস্ব প্রতিবেদক : দেশে ব্যবসা শুরু করতে বর্তমানে গড়ে ৩৫৫ দিন সময় লাগলেও তা কমিয়ে মাত্র ১৪ দিনের মধ্যে নতুন কোম্পানিকে মেশিনপত্র আমদানির জন্য এলসি খোলার পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে লাইসেন্স, ক্লিয়ারেন্স ও পারমিট প্রক্রিয়ায় বড় ধরনের সংস্কার আনার কথাও জানিয়েছে সরকার। রোববার (২৮ জুন) জাতীয় সংসদ-এ ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ তথ্য জানান খন্দকার আবদুল মুক্তাদির। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে একটি ব্যবসা শুরু থেকে পূর্ণাঙ্গ কার্যক্রমে যেতে প্রায় ৩৫৫ দিন সময় লাগে, যা বিনিয়োগের জন্য বড় প্রতিবন্ধকতা। এই সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে একটি…

Read More

বাকৃবি সংবাদদাতা : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষকদের পাঠদান, গবেষণা ও প্রযুক্তিনির্ভর জ্ঞানচর্চায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। রোববার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) শ্রেণিকক্ষে ‘পাঠদান ও গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার’ শীর্ষক এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। জিটিআইয়ের পরিচালক অধ্যাপক ড. মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রুহুল আমিন। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকরা অংশগ্রহণ করেন। বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. রুহুল আমিন বলেন, শিক্ষকদের…

Read More

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রাণিসম্পদ খাত আন্তর্জাতিক বাজারে প্রবেশের আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল। দেশের ইতিহাসে প্রথমবারের মতো নাইজেরিয়ায় রপ্তানি হলো প্যারেন্ট হ্যাচিং এগ (ডিম ফুটিয়ে বাচ্চা উৎপাদনের উপযোগী ডিম), যা দেশের প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরের পথে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আজ রবিবার (২৮ জুন)বাংলাদেশ থেকে প্রথমবারের মতো নাইজেরিয়ায় হ্যাচিং এগ রপ্তানি কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে আন্তর্জাতিক বাজারে প্রাণিসম্পদ খাতের পণ্য রপ্তানি করাই সরকারের অন্যতম লক্ষ্য। রপ্তানি বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত…

Read More

যশোর সংবাদদাতা: নিরাপদ ও লাভজনক পশুপালনের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করার লক্ষ্যে যশোরে অনুষ্ঠিত হয়ে গেল ‘আধুনিক খামার ব্যবস্থাপনা’ বিষয়ক এক বিশেষ সেমিনার। দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আমান গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আমান ফিড পিএলসি-এর আয়োজনে এই সেমিনারের আয়োজন করা হয়। স্থানীয় পরিবেশক মেসার্স সরদার এন্টারপ্রাইজ-এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। সেমিনারে আধুনিক পদ্ধতিতে গবাদি পশু ও হাঁস-মুরগি পালন, রোগবালাই প্রতিরোধ এবং খামারের সঠিক রক্ষণাবেক্ষণ বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়। এতে বসুন্দিয়া উপজেলার প্রায় ১৭৫ জন উদ্যোমী ও পেশাদার খামারি অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী মতিয়ার রহমান। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমান ফিড পিএলসি-এর জোনাল হেড…

Read More

পবিপ্রবি সংবাদদাতা: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) জনসংযোগ ও প্রকাশনা বিভাগের  প্রথম পরিচালক হিসেবে  যোগদান করলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সচিবালয়ে কর্মরত ডেপুটি রেজিস্ট্রার ড. রাহাত মাহমুদ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস.এম. হেমায়েত জাহানের অনুমোদনক্রমে রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ড. রাহাত মাহমুদকে তাঁর বর্তমান কর্মস্থলের দায়িত্বের পাশাপাশি জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালকের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, নতুন দায়িত্ব পালনের মাধ্যমে রাহাত মাহমুদ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যক্রম, তথ্য প্রচার ও প্রকাশনা কার্যক্রম আরও গতিশীল করতে ভূমিকা রাখবেন। এ ব্যাপারে ড. রাহাত মাহমুদ বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন আমার ওপর…

Read More

নিজস্ব প্রতিবেদক: কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কেন্দ্রিক চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদ করায় কৃষিবিদ ডাঃ শাহাদাত হোসেন পারভেজের ওপর হামলার অভিযোগে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সামনে আয়োজিত এ সমাবেশে এ্যাবের সাবেক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, পেশাজীবী ও বিভিন্ন পর্যায়ের কৃষিবিদরা অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক খন্দকার আসাদুজ্জামান কিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন প্রফেসর ড. মো. হুমায়ুন কবির, প্রফেসর ড. মাহবুব ইসলাম, কৃষিবিদ মো. সাইফুল্লাহ আজাদ (সাবেক সভাপতি, ছাত্রদল, শেকৃবি), কৃষিবিদ ড. মমতাজ আলী (সাবেক সাধারণ সম্পাদক, ছাত্রদল, শেকৃবি), কৃষিবিদ মো. এমদাদুল হক দুলু (সাবেক সভাপতি, ছাত্রদল, শেকৃবি), কৃষিবিদ মো. লুৎফুর রহমান মৃদুল (সাবেক…

Read More

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের কৃষি ও প্রাণিসম্পদভিত্তিক বিশেষায়িত অনলাইন সংবাদমাধ্যম এগ্রিনিউজ২৪.কম আন্তর্জাতিক পরিমণ্ডলে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে। এশিয়ার অন্যতম বৃহৎ প্রাণিসম্পদ, পোল্ট্রি, মৎস্য ও কৃষিভিত্তিক আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘আইএলডেক্স ইন্দোনেশিয়া ২০২৬’ (ILDEX Indonesia 2026) এবং ‘আইএলডেক্স ফিলিপাইনস ২০২৬’ (ILDEX Philippines 2026)-এর অফিসিয়াল মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হয়েছে এগ্রিনিউজ২৪.কম। এ উপলক্ষে আন্তর্জাতিক প্রদর্শনী আয়োজনকারী প্রতিষ্ঠান ভিএনইউ এক্সিবিশনস এশিয়া প্যাসিফিক কোম্পানি লিমিটেড (VNU Exhibitions Asia Pacific Co., Ltd.)-এর সিনিয়র প্রজেক্ট ম্যানেজার মি. সুপানাত ত্রিরাতপিচার্ন (Mr. Supanat Treeratpicharn) এবং এগ্রিনিউজ২৪.কম-এর সম্পাদক ও প্রকাশক মো. খোরশেদ আলমের মধ্যে আনুষ্ঠানিক মিডিয়া পার্টনারশিপ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক প্রদর্শনী দুটির বাংলাদেশভিত্তিক গণমাধ্যম সহযোগী হিসেবে…

Read More

ফরিদপুর সংবাদদাতা : পারিবারিক পর্যায়ে দেশি মুরগি পালনকে কেন্দ্র করে গ্রামীণ নারীদের স্বাবলম্বী ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) উদ্যোগে মাঠ দিবস ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৭ জুন) বিএলআরআই আঞ্চলিক কেন্দ্র, ফরিদপুরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রকল্পের আওতায় গড়ে ওঠা নারী উদ্যোক্তাদের অভিজ্ঞতা, সাফল্য ও সম্ভাবনার নানা দিক উঠে আসে। বাংলাদেশ বিজ্ঞান একাডেমি (বিএএস)-এর আওতায় যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ)-এর অর্থায়নে পরিচালিত ‘স্টাডি অন রুরাল ফ্যামিলি চিকেন এগ্রো-এন্টারপ্রাইজেস মডেলিং’ শীর্ষক প্রকল্পের অধীনে ‘পারিবারিক দেশি মুরগি পালনভিত্তিক গ্রামীণ নারী উদ্যোক্তা উন্নয়ন মডেল’ বাস্তবায়নের অংশ হিসেবে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত…

Read More

নিজস্ব প্রতিবেদক: দেশে বিনিয়োগ বৃদ্ধি, শিল্পায়ন সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি সক্ষমতা শক্তিশালী করতে ব্যবসা শুরু, লাইসেন্স প্রদান, বন্দর ব্যবস্থাপনা ও জ্বালানি খাতে দ্রুতগতির সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার—এ কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার (২৭ জুন) বিকেলে রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত“শিল্পখাতে কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষতা উন্নয়নমূলক উদ্যোগে সহযোগিতা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮৫ শতাংশ আসে তৈরি পোশাক খাত থেকে। তিনি বিজিএমইএ-কে দেশের অন্যতম শক্তিশালী ও সংগঠিত ব্যবসায়িক সংগঠন হিসেবে উল্লেখ করে বলেন, অন্যান্য সম্ভাবনাময় খাত—যেমন চামড়া, পাট, লাইট ইঞ্জিনিয়ারিং ও জাহাজ নির্মাণ—উন্নয়ন হলেও স্বল্পমেয়াদে…

Read More

সিকৃবি সংবাদদাতা: সিলেট কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণী ও ম্যাগাজিন প্রকাশনা উৎসব ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৭ জুন) সিলেট কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি রুহুল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস – চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবির পোস্ট – গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মুক্তার হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) বিভাগের সিলেট অঞ্চলের উপ-পরিচালক ড. মোহাম্মদ আব্দুল কাদির। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিকৃবি ভিসি প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরাই আগামী দিনের বাংলাদেশ। তিনি বলেন,বর্তমান সরকারের…

Read More