বিধান চন্দ্র রায় (নীলফামারী) : নীলফামারীর জলঢাকায় সার বিতরণ ব্যবস্থায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কৃষকদের জন্য নতুন উদ্যোগ নিয়েছে উপজেলা কৃষি বিভাগ। আসন্ন রবি মৌসুমকে সামনে রেখে প্রকৃত কৃষকদের ‘সার কার্ড’-এর মাধ্যমে সার বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। উপজেলা কৃষি অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, সার কার্ডে কৃষকের ছবি, নাম, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নম্বর ও জমির পরিমাণের তথ্য সংরক্ষণ করা হবে। প্রতিবার সার নেওয়ার সময় কার্ডে সারের পরিমাণ, ফসলের নাম ও বিতরণের তারিখ উল্লেখ করা হবে। এতে একজন কৃষকের প্রাপ্যতা অনুযায়ী সার পাওয়ার বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি বিতরণে অনিয়মের সুযোগ কমবে বলে আশা করছে কৃষি বিভাগ। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন…
Author: Jewel 007
বাকৃবি সংবাদদাতা : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের এনিমেল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. আবুল হাশেম। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশ অনুযায়ী, এনিমেল ব্রিডিং অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. সামছুল আলম ভূঁঞাকে বাউরেস পরিচালকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে ২৪ সেপ্টেম্বর পূর্বাহ্ন থেকে এ অব্যাহতি কার্যকর হয়েছে। আদেশে আরও বলা হয়, বাউরেসের পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে অধ্যাপক ড. মো. আবুল হাশেম প্রচলিত নিয়ম অনুযায়ী মাসিক ৭ হাজার ৫০০ টাকা দায়িত্বভাতা পাবেন। তিনি আগামী দুই বছর এ…
মো. জুলফিকার আলী (সিলেট) : কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষিতে উৎসাহিত করার লক্ষ্যে সিলেটে “সিলেট অঞ্চলে কৃষি উৎপাদন বৃদ্ধিতে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার” শীর্ষক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয়, সিলেটের আয়োজনে ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিয়ানীবাজার, সিলেটের কৃষক প্রশিক্ষণ হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মো. মোশররফ হোসেন। বক্তব্যে তিনি বলেন, দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি করতে হবে। কৃষকরা নতুন ও…
মো. গোলাম আরিফ (পাবনা) : রবি ২০২৬-২৭ মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধি, আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ এবং কৃষকদের কাছে লাগসই প্রযুক্তি পৌঁছে দেওয়ার লক্ষ্যে সিরাজগঞ্জে জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধাবর (২৩ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ হলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, সিরাজগঞ্জের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিরাজগঞ্জের উপপরিচালক কৃষিবিদ এ. কে. এম. মনজুরে মাওলা। সভায় অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মোহাম্মদ রেজাউল হক অনুষ্ঠান সঞ্চালনা করেন। তিনি বিগত সভার রেজুলেশন পাঠের পাশাপাশি জেলার বর্তমান কৃষির উল্লেখযোগ্য কার্যক্রম পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে তুলে ধরেন। পরে বিগত সভার কৃষি…
মো. আমিনুল ইসলাম(রাজশাহী) : রাজশাহীর মোহনপুরে অসময়ের তরমুজ চাষ করে সফল হয়েছেন তরুণ উদ্যোক্তা মো. সাফিউল ইসলাম। আধুনিক প্রযুক্তি ও কৃষি বিভাগের পরামর্শ কাজে লাগিয়ে উপজেলার বাকশমাইল ইউনিয়নের বিদ্যাধরপুর গ্রামে এক বিঘা জমিতে তরমুজ চাষ করে তিনি পেয়েছেন আশানুরূপ ফলন ও ভালো বাজারমূল্য। তার এ সাফল্য এলাকায় কৃষক ও বেকার তরুণদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করেছে। সাফিউল ইসলাম অনার্স শেষ করে চাকরির পেছনে না ছুটে কৃষিকে পেশা হিসেবে বেছে নেন। শুরুতে নিজের জমিতে আলু চাষ করে পরপর দুই বছর লোকসানের মুখে পড়েন। তবে এতে দমে যাননি তিনি। প্রচলিত ফসলের পাশাপাশি নতুন ও লাভজনক ফসল চাষের সম্ভাবনা খুঁজতে থাকেন। আধুনিক…
নিজস্ব প্রতিবেদক : চামড়া ও পাদুকা শিল্পের সমস্যা চিহ্নিত করে দেশীয় বাজারের সম্ভাবনা কাজে লাগানো এবং রপ্তানি বাড়াতে বাস্তবায়নযোগ্য রোডম্যাপ তৈরি করছে সরকার। রোডম্যাপের খসড়া বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মো: আতাউর রহমান খান। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর কুড়িলে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় ‘দশম বাংলাদেশ লেদার অ্যান্ড ফুটওয়্যার এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাণিজ্য সচিব বলেন, চামড়া শিল্পের সামগ্রিক উন্নয়নে বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাণিজ্য মন্ত্রণালয় শিল্পটির জন্য কর্মমুখী রোডম্যাপ তৈরির কাজ করছে। ট্যানারির মালিক, প্রস্তুতকারক, ব্যবসায়ী, প্রযুক্তিবিদসহ…
নিজস্ব প্রতিবেদক: কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) পরিদর্শন করেছেন। এ সময় তিনি ব্রির গবেষণা কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত হওয়ার পাশাপাশি গবেষণা মাঠ, জিন ব্যাংক ও কৃষিযান্ত্রিকীকরণ কার্যক্রম পরিদর্শন করেন। দুপুরে ব্রি ক্যাম্পাসে পৌঁছালে কৃষি সচিবকে স্বাগত জানান ব্রির মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলাম। পরে তিনি ব্রি ক্যাম্পাসে একটি গাছের চারা রোপণ করেন। এরপর ব্রির প্রশিক্ষণ ভবনের সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে ‘ব্রির অগ্রগতি, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা’ শীর্ষক কর্মশালা এবং ব্রির ৬ষ্ঠ ও তদূর্ধ্ব গ্রেডের বিজ্ঞানীদের জন্য আয়োজিত ‘আধুনিক অফিস ও আর্থিক ব্যবস্থাপনা এবং প্রকিউরমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন…
নিজস্ব প্রতিবেদক: আমদানি-রপ্তানি পণ্য খালাসের পদ্ধতি সহজ করা, লজিস্টিকস ব্যবস্থার উন্নয়ন এবং বাণিজ্য ব্যয় কমাতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ন্যাশনাল ট্রেড ফ্যাসিলিটেশন কমিটির দশম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বাণিজ্যমন্ত্রী বলেন, পণ্য চালান খালাসের সময় ও ব্যয় কমাতে সরকার দপ্তরগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং বাণিজ্য প্রক্রিয়া সহজ করার কাজ করছে। এসব উদ্যোগের সুফল ব্যবসায়ীদের কাছে পৌঁছাতে সংশ্লিষ্ট সব পক্ষের কার্যকর সমন্বয় প্রয়োজন। সভায় উপস্থাপিত কার্যপত্র অনুযায়ী, বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বাণিজ্য সহজীকরণ চুক্তির আওতায় বাংলাদেশের ৫৪টি পদক্ষেপের মধ্যে ৪৭টি বাস্তবায়িত হয়েছে। এর…
মো. আমিনুল ইসলাম (রাজশাহী) : কৃষকদের মধ্যে সারের সুষম বণ্টন নিশ্চিত ও কৃত্রিম সংকট ঠেকাতে রাজশাহীর পবা উপজেলায় ‘পবা সার ডটকম’ (pabasaar.com) নামে একটি ডিজিটাল সেবা চালু করা হয়েছে। এর মাধ্যমে উপজেলার বিভিন্ন ডিলারের কাছে সারের মজুত, বিক্রি ও অবশিষ্টে এর তথ্য অনলাইনে দেখতে পারবেন সবাই। গত ২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে পবা উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার এম এ মান্নান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে এ সেবার উদ্বোধন করেন রাজশাহীর বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদীন।…
বিশেষ সংবাদদাতা: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, ছাগল-ভেড়ার ভাইরাস জনিত রোগ পিপিআর এবং গবাদিপশুর ভাইরাস জনিত রোগ-এফএমডি নিয়ন্ত্রণে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তবে ট্রান্স বাউন্ডারি অ্যানিম্যাল ডিজিজ এসব রোগের দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণ ও নির্মূলে পিপিআর ও এফএমডির দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণ কোনো একক দেশের পক্ষে সম্ভব নয়। এ লক্ষ্য অর্জনে ডব্লিউওএএইচ, এফএও, উন্নয়ন সহযোগী এবং আঞ্চলিক দেশগুলোর মধ্যে টেকসই অর্থায়ন, কারিগরি সহায়তা এবং শক্তিশালী আঞ্চলিক সহযোগিতা অত্যন্ত জরুরি। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত ‘FAO Global Conference for Actions on One Health in Agrifood Systems’-এর সাইড ইভেন্টে ‘ওয়ান হেলথ এবং সীমান্ত…



