Author: Jewel 007

কুমিল্লা সংবাদদাতা:  মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুতের কাজ চলছে। তালিকা প্রণয়ন সম্পন্ন হলে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন ও কৃষি কার্যক্রম দ্রুত স্বাভাবিক করতে সরকার প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। আজ শনিবার (১১ জুলাই) দুপুরে কুমিল্লা টাউন হল মাঠে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বন্যাকবলিত এলাকার ক্ষতিগ্রস্ত কৃষক ও চাষিদের সঠিক তথ্য সংগ্রহে স্থানীয় প্রশাসন কাজ করছে। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে তালিকা প্রস্তুতের পর সরকার তাদের প্রয়োজন অনুযায়ী সহায়তা প্রদান করবে। মন্ত্রী বলেন, সরকার বৃক্ষরোপণ…

Read More

নিজস্ব প্রতিবেদক: উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি। মন্ত্রী বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে যেখানে উন্নয়ন হবে প্রকৃতির সাথে সহাবস্থানে। অর্থনৈতিক প্রবৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং মানব কল্যাণ হবে একই পথের সহযাত্রী। শুক্রবার (১০ জুলাই) বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে ব্র্যাক ব্যাংক এবং তরুপল্লব আয়োজিত ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক-২০২৫’ অনুষ্ঠানে পদক প্রাপ্তদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন পরিবেশমন্ত্রী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “প্রকৃতি সংরক্ষণ এখন আর কোনো বিকল্প নয়; এটি আমাদের জাতীয় দায়িত্ব। আজকের সম্মাননাপ্রাপ্তরা প্রমাণ করেছেন, একজন…

Read More

ফরিদপুর সংবাদদাতা: বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই)-এর উদ্যোগে ফরিদপুরে শুক্রবার (১০ জুলাই) সকাল ১০:৩০ ঘটিকায় ব্রাক লার্নিং সেন্টার “ফরিদপুরের পাট: GI (Geographical Indication) পণ্যের স্বীকৃতি থেকে বৈশ্বিক সম্ভাবনা” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ফরিদপুরের জেলা প্রশাসক, জনাব মাজহারুল ইসলাম-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. রাশিদা ফেরদৌস, এনডিসি, অতিরিক্ত সচিব, কৃষি মন্ত্রণালয়।​কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড. মো.আবদুছ ছালাম, নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল; মো. আব্দুর রহিম, মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর; ড. নার্গীস আক্তার, মহাপরিচালক, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট; মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চল ফরিদপুর।স্বাগত বক্তব্য প্রদান করেন, মো. মোসলেম উদ্দিন, পরিচালক,…

Read More

পাবনা প্রতিনিধি: “জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা” প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, পাবনার যৌথ উদ্যোগে বৃহস্পতিবার পাবনায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বেলুন উড়িয়ে উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি, বৃক্ষরোপণ অভিযান, আলোচনা সভা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সকাল ১০টায় পাবনা কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসক আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান এবং সিভিল সার্জন মো. আবুল কালাম আজাদ বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে কালেক্টরেট চত্বরে বৃক্ষরোপণের মাধ্যমে বৃক্ষরোপণ অভিযানের শুভ সূচনা করা…

Read More

নিজস্ব প্রতিবেদক: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এর সাথে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। আজ বৃহস্পতিবার (০৯ জুলাই) আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক, বিনিয়োগ সম্ভাবনা এবং বিদ্যমান নন-ট্যারিফ বাধাগুলো অপসারণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়াও এলডিসি গ্রাজুয়েশন পেছানো ও বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে এফটিএ চুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উত্থাপিত বিভিন্ন উদ্বেগ দূর করতে সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করছে। এসব বিষয়ে ইতোমধ্যে কিছু অগ্রগতিও হয়েছে। রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নের পাশাপাশি এমন একটি পরিবেশ গড়ে তোলা হচ্ছে, যাতে বিদেশি…

Read More

নিজস্ব প্রতিবেদক : বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান। একই সঙ্গে তিনি মন্ত্রণালয়ে সুশৃঙ্খল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। বুধবার (৮ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের সাংস্কৃতিক ও কল্যাণ পরিষদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বাণিজ্য সচিব বিদায়ী কমিটির সদস্যদের ধন্যবাদ জানান। তিনি বলেন, সাংস্কৃতিক ও কল্যাণ পরিষদ গণতান্ত্রিক প্রক্রিয়া, সদস্যদের অংশগ্রহণ এবং ইতিবাচক কর্মসংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। তিনি আরও বলেন, এ পরিষদের লক্ষ্য…

Read More

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৯ জুলাই বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৬’ এবং ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি। বুধবার (৮ জুলাই) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব পরিবেশ দিবস, পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। পরিবেশমন্ত্রী বলেন, এবারের জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ।” রাজধানীতে মাসব্যাপী জাতীয় বৃক্ষমেলার পাশাপাশি দেশের সাতটি বিভাগীয় শহরে ১৫ দিনব্যাপী, ৫৬টি জেলা সদরে…

Read More

নিজস্ব প্রতিবেদক: টানা অতিভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম, কক্সবাজার এবং পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় আগামী ১১ জুলাই পর্যন্ত এসব অঞ্চলে দফায় দফায় অতিভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় পাহাড়ি ঢল, পাহাড়ধস এবং নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। ইতোমধ্যে প্লাবিত এলাকাগুলোতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কাও রয়েছে। বিশেষ করে পাহাড়ি এলাকায় বসবাসকারী এবং অবস্থানরত মানুষের জন্য এ সময়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এরই মধ্যে কয়েকটি স্থানে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে এ…

Read More

নিজস্ব প্রতিবেদক: সর্বজনীন পেনশন স্কিমে মাসিক চাঁদা জমা আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতে জাতীয় পেনশন কর্তৃপক্ষ এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি পরিচালিত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘উপায়’-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই ) রাজধানীর ফার্স হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর ফলে সর্বজনীন পেনশন স্কিমে নিবন্ধিত গ্রাহকরা ‘উপায়’ অ্যাপ এবং সারা দেশে বিস্তৃত ‘উপায়’-এর এজেন্ট নেটওয়ার্কের মাধ্যমে সহজেই মাসিক চাঁদা জমা দিতে পারবেন। অনুষ্ঠানে জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মোঃ সুরাতুজ্জামান বলেন, সর্বজনীন পেনশন স্কিমকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং সেবাকে আরও সহজ ও প্রযুক্তিনির্ভর করতে জাতীয় পেনশন কর্তৃপক্ষ…

Read More

সাভার সংবাদদাতা : প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘পাঁচ বছরে পঁচিশ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেছে এগ্রিকালচারিস্টস’ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)। মঙ্গলবার (৭ জুলাই) সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) প্রাঙ্গণে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরেই পরিবেশ সংরক্ষণকে রাষ্ট্রীয় অগ্রাধিকারের বিষয় হিসেবে বিবেচনা করে আসছেন। প্রধানমন্ত্রী হওয়ার আগেই তিনি পরিবেশবান্ধব নীতি ও উদ্যোগের পক্ষে ছিলেন এবং তারই বাস্তব প্রতিফলন ‘পাঁচ বছরে পঁচিশ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি। তিনি বলেন, শুধু কর্মসূচি…

Read More