নীলফামারী সংবাদদাতা: নীলফামারীর জলঢাকা উপজেলায় সজিনা চাষ সম্প্রসারণ ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে উদ্বুদ্ধকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ৮০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের মাঠ-সংযুক্তির অংশ হিসেবে বসতবাড়ি ও রাস্তার ধারে সজিনা চারা/কাটিং রোপণ কার্যক্রমের শুভ সূচনা করা হয়। মঙ্গলবার (১২ মে) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মো. মিজানুর রহমান। এ সময় কৃষি বিভাগের কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা, প্রশিক্ষণার্থী ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সজিনা একটি পুষ্টিগুণসমৃদ্ধ ও বহুমুখী উপকারী গাছ। এর পাতা, ফুল ও ফল মানবদেহের জন্য অত্যন্ত উপকারী। বসতবাড়ি ও রাস্তার ধারে…
Author: Jewel 007
সিকৃবি সংবাদদাতা: মঙ্গলবার (১২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আয়োজনে ‘ট্রান্সফর্মিং হায়ার এডুকেশন ইন বাংলাদেশ: রোডম্যাপ টু সাসটেইনেবল এক্সিলেন্স’ শীর্ষক কর্মশালা প্রধানমন্ত্রী তারেক রহমান এম.পি উদ্বোধন করেন। কর্মশালায় একজন বিষয় বিশেষজ্ঞ হিসেবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম অংশগ্রহণ করেন। দলগত আলোচনায় একজন বিষয় বিশেষজ্ঞ হিসেবে সিকৃবি ভিসি প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেন, স্নাতকদের কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন এবং চাহিদা-ভিত্তিক শিক্ষার মতো বিষয়গুলিতে ইউজিসি-র উচিত সরকারি ও বেসরকারি উভয় বিশ্ববিদ্যালয়ের জন্য সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে উদ্যোগ নেওয়া, যাতে মানসম্মত ও চাহিদা-ভিত্তিক স্নাতক তৈরি করা যায়। তাত্ত্বিক শিক্ষার চেয়ে ব্যবহারিক শিক্ষার উপর বেশি জোর দেওয়া…
International recognition highlights company’s commitment to quality, sustainability and safe animal nutrition solutions Agrinews24 International: Rossari Biotech Limited has earned the internationally acclaimed GMP+ certification, a major achievement that reinforces the company’s position as a trusted player in the global animal nutrition and feed safety industry. The certification, issued by the internationally recognized certification authority Royal International Register (RIR), confirms that Rossari Biotech’s manufacturing systems and quality management practices comply with globally accepted Good Manufacturing Practice (GMP+) standards for feed safety assurance. Issued on May 8, 2026 under certificate number GMPRBL08526407, the certification covers the company’s research, development, manufacturing and…
নিজস্ব প্রতিবেদক : সর্বজনীন পেনশন স্কিমের অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মঙ্গলবার (১২ মে) বিকেলে উচ্চপর্যায়ের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীতে অর্থমন্ত্রীর সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সভায় জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মোঃ সুরাতুজ্জামান সর্বজনীন পেনশন স্কিমের বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত উপস্থাপনা তুলে ধরেন। এতে জানানো হয়, চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা—এই চারটি স্কিমে মোট ৩ লাখ ৭৭ হাজার ৫৪৫ জন নাগরিক নিবন্ধিত হয়েছেন। পেনশন তহবিলে জমা হয়েছে প্রায় ২৫৫ কোটি ৭০ লাখ টাকা এবং মুনাফাসহ বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ২৭৯ কোটি ৭৪ লাখ টাকা। সভায়…
নিজস্ব প্রতিবেদক: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, Bangladesh Foreign Trade Institute (বিএফটিআই)-কে একটি কার্যকর, আধুনিক ও টেকসই প্রতিষ্ঠানে পরিণত করা হবে, যা দেশের আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, প্রতিষ্ঠানটিকে এমনভাবে গড়ে তোলা হবে যাতে ভবিষ্যতে এটি নিজস্ব আর্থিক সক্ষমতা অর্জন করে একটি স্বনির্ভর জ্ঞানকেন্দ্রে পরিণত হয়। আজ মঙ্গলবার (১২ মে) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিএফটিআই-এর ৬২তম বোর্ড সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাণিজ্যের জটিলতা মোকাবিলায় বাংলাদেশকে আরও দক্ষ ও প্রস্তুত হতে হবে। বিশেষ করে World Trade Organization (ডব্লিউটিও)-এর বিরোধ নিষ্পত্তি, বাণিজ্য নীতি বিশ্লেষণ এবং দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বাণিজ্য চুক্তির আলোচনায়…
মো. এমদাদুল হক (রাজশাহী) :রাজশাহীর গোদাগাড়ী উপজেলা চত্বরে গত সোমবার (১১ মে) সকালে কৃষকদের মাঝে আউশ ধানের বীজ ও সার বিতরণের উদ্বোধন অনুষ্ঠিত হয়। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫–২০২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন/প্রণোদনা সহায়তা খাতে খরিপ-১ মৌসুমে উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার এবং মৌ-খামারিদের মাঝে বিনামূল্যে মৌ-বক্স বিতরণ করা হয়। চলতি মৌসুমে আউশ ধানের উৎপাদন বৃদ্ধি এবং মৌ-চাষে উৎসাহিত করতে সরকারের পক্ষ থেকে এই বিশেষ প্রণোদনা সহায়তা প্রদান করা হয়। প্রণোদনার আওতায় উফশী আউশ ধানের বীজ এবং মৌ-চাষিদের মধু উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১০ জন চাষিকে মৌ-বক্সসহ অন্যান্য উপকরণ…
নিজস্ব প্রতিবেদক : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, সরকার ঘোষিত কর্মসূচির সফল বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যকর তদারকি নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার নির্দেশনা প্রদান করেন তিনি। আজ মঙ্গলবার (১২ মে) সকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-এর সম্মেলন কক্ষে সরকার ঘোষিত ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন বিষয়ে মন্ত্রণালয়ের যুগ্মসচিববৃন্দ ও তদূর্ধ্ব কর্মকর্তা এবং বিভিন্ন প্রকল্প পরিচালকদের সঙ্গে অনুষ্ঠিত এক আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার ঘোষিত ১৮০ দিনের কর্মসূচি একটি অত্যন্ত জনকল্যাণমূলক ও গুরুত্বপূর্ণ উদ্যোগ। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত উন্নয়ন পরিকল্পনা এবং সরকারের দলীয় কমিটমেন্ট বাস্তবায়নের…
মো. খোরশেদ আলম জুয়েল: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে গভীর সংকটে পড়েছে ইরানের পোলট্রি শিল্প। ফিডের দাম কয়েকগুণ বেড়ে যাওয়ায় গত কয়েক সপ্তাহে দেশটির খামারিরা প্রায় ২ কোটি ৫০ লাখ ডিমপাড়া মুরগি ৫০ সপ্তাহ বয়স পূর্ণ হওয়ার আগেই বিক্রি করতে বাধ্য হয়েছেন। এ তথ্য জানিয়েছেন ইরানের কাজভিন প্রদেশ লেয়ার চিকেন চেইনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নাসের নাবিপুর। স্থানীয় সংবাদমাধ্যম তাবনাক-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বছরের শুরু থেকেই দুর্বল অবস্থায় থাকা ইরানের পোলট্রি খাত এখন ভয়াবহ সংকটের মুখে দাঁড়িয়ে আছে। বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে চলতি বছরের শেষ নাগাদ বহু খামার কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হতে পারে।ঋণের সুদ…
বান্দরবান সংবাদদাতা: বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ কংগ্রেসে কৃষক-কৃষাণীদের অংশগ্রহণে প্রাণবন্ত আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ আবু নঈম মুহাম্মদ সাইফুদ্দিন, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বান্দরবান। সভাপতিত্ব করেন জনাব তাজমিন আলম তুলি, উপজেলা নির্বাহী অফিসার, রোয়াংছড়ি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন কৃষিবিদ মোঃ এহসানুল হক, উপজেলা কৃষি অফিসার, রোয়াংছড়ি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব পাপন সরকার, কৃষি সম্প্রসারণ অফিসার, রোয়াংছড়ি। এছাড়াও উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মেহ্লা অং মারমা এবং তারাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব উনুমং মারমা। কংগ্রেসে…
নিজস্ব প্রতিবেদক: অর্থ সচিব অর্থ বিভাগ ড. মো. খায়েরুজ্জামান মজুমদার বলেছেন, টেকসই সামাজিক নিরাপত্তা কাঠামো গড়ে তোলা এখন সময়ের দাবি। একটি কল্যাণ মূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দেশের সর্বস্তরের জনগণকে পেনশন কাঠামোতে অন্তর্ভুক্তিকরণ বিশেষভাবে প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন ১৮ বছরের অধিক বয়স্ক জনগোষ্ঠীকে সর্বজনীন পেনশন স্কিম সমূহ প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতায় অন্তর্ভুক্ত করা গেলে সুসংগঠিত সামাজিক ও আর্থিক নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে। এ বিষয়ে প্রচার কার্যক্রম জোরদার, সেমিনার ও ওয়ার্কশপ আয়োজনসহ সকল গোষ্ঠিকে অন্তর্ভুক্তির লক্ষ্যে সভা আয়োজনের জন্য জাতীয় পেনশন কর্তৃপক্ষকে নির্দেশনা দেন তিনি। এছাড়া কার্যকর যোগাযোগ কৌশল তৈরীর প্রয়োজনীয়তা উল্লেখ করেন। এ ক্ষেত্রে তিনি অর্থ বিভাগের সকল সহযোগিতার আশ্বাস…



