Author: Jewel 007

সিকৃবি সংবাদদাতা : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কৃষি অনুষদের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে “এগ্রিফেস্টিভ্যাল ২০২৬”। ফেস্টিভ্যাল উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়। বৃহস্পতিবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এগ্রিফেস্টিভ্যাল ২০২৬-এর শুভ উদ্বোধন করেন। দুপুর ১২ টায় উদ্বোধনের পর কৃষি অনুষদ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় কৃষি অনুষদে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা কৃষি শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের বিভিন্ন বার্তাসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন। পরে দুপুর ১২টা ৩০ মিনিটে কৃষি অনুষদের ব্যবহারিক…

Read More

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) সংবাদদাতা :   মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ক্ষুদ্র ও নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়নে প্রাণিসম্পদ খাতকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ জুন) বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অবস্থিত বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) আঞ্চলিক কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে নাইক্ষ্যংছড়ির এ খামারটি প্রতিষ্ঠিত হয়েছিল। এর অন্যতম বিশেষত্ব ছিল গয়াল সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধি এবং পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে এসব প্রাণী বিতরণের ব্যবস্থা…

Read More

নিজস্ব প্রতিবেদক : বিমানবন্দরে বিদ্যমান কার্গো জট নিরসনে স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত ছুটির দিনেও কাস্টমস ও সংশ্লিষ্ট সেবা কার্যক্রম চালু রাখার ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেছেন, “শুক্র ও শনিবার কার্যক্রম সীমিত থাকায় বিমানবন্দরে জমে থাকা কার্গোর পরিমাণ কমছে না। স্থায়ী অবকাঠামো গড়ে ওঠার আগ পর্যন্ত ছুটির দিনেও কাস্টমসসহ সংশ্লিষ্ট সেবা চালু রাখা জরুরি।” আজ বৃহস্পতিবার (২৫ জুন) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ উৎসাহিত করার লক্ষ্যে ইইউ উত্থাপিত নন-ট্যারিফ ব্যারিয়ার বিষয়ক সমস্যাসমূহের মধ্যে বিমানবন্দরের কার্গো হ্যান্ডলিং সংকট ও এর সমাধান নিয়ে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।…

Read More

রাজশাহী সংবাদদাতা: “করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস” এবং “করব কাজ, গড়ব দেশ সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে তিন দিনব্যাপী ফল ও আম মেলা-২০২৫-২৬ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টায় রাজশাহী রেলগেট এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং ‘রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্প (প্রথম সংশোধিত)’-এর সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়। উদ্বোধনের পর অতিথিরা মেলায় স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহীর সম্মেলন কক্ষে ফল ও আম মেলা উপলক্ষে এক আলোচনা সভা…

Read More

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সরকারি চিংড়ি এস্টেটকে আরও আধুনিক ও উৎপাদনশীল করে গড়ে তুলতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে। ব্যবসায়ী, মৎস্যচাষী এবং সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এ খাতকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার (২৫ জুন) কক্সবাজারের মাতামুহুরী উপজেলার রামপুর মৌজায় অবস্থিত সরকারি চিংড়ি এস্টেট পরিদর্শন শেষে স্থানীয় চিংড়ি চাষি এবং ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, “আমরা এই প্রকল্পকে কীভাবে আরও এগিয়ে নেওয়া যায়, সে বিষয়েই এখানে এসেছি। ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের বিভিন্ন মতামত ও সমস্যার কথা শুনেছি। বিশেষ করে নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থার বিষয়ে যেসব বিষয়…

Read More

পাবনা সংবাদদাতা: পাবনা’য় ‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ প্রতিপাদ্যে ০৩ দিনব্যাপী ফল মেলা ২০২৬ শুরু হয়েছে। ২৪ জুন পাবনা সদর উপজেলা পরিষদ চত্বরে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলার উদ্বোধন করেন পাবনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনা’র উপপরিচালক কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম প্রামানিক, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম, প্রেস ক্লাব পাবনা’র সভাপতি আখতারুজ্জামান আখতার, উপজেলা নির্বাহী অফিসার তামারা তাসবিহা, মাননীয় সংসদ সদস্য এর প্রতিনিধি এ কে এম মূসা, পার্টনার প্রকল্পের বগুড়া অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মাসুদ আহমেদ, পাবনা সদর উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ…

Read More

পাবনা সংবাদদাতা: প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, স্বাধীনতার পর পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা ছিল প্রায় ৭ কোটি। তখন খাদ্যের অভাবে দেশে দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছিলো। কিন্তু এখন দেশে দ্বিগুণের বেশি মানুষ বৃদ্ধি পেয়েছে। অথচ আজ একজন মানুষও না খেয়ে মারা যায় না। এক সময় উত্তরাঞ্চল মঙ্গা কবলিত ছিলো, সেটিকেও জাদুঘরে পাঠাতে সক্ষম হয়েছি। আর এ অর্জন ও সাফল্য এসেছে সম্মানিত কৃষক এবং কৃষি বিভাগের হাত ধরেই। এটিকে আমাদের স্বীকৃতি দিতে হবে। তিনি আরো বলেন, একসময় ফসলের উৎপাদন বৃদ্ধি ও সুরক্ষার জন্য ইচ্ছেমতো অনৈতিকভাবে বালাইনাশক ও ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করা হয়েছে। এখন সময় এসেছে সেখান থেকে বের হয়ে আসার। যেহেতু আমরা…

Read More

টাঙ্গাইল সংবাদদাতা: টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় কৃষি বিভাগের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মো. আশেক পারভেজ উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ির টাঙ্গাইল। সভাপতিত্ব করেন মঞ্জুরুল মোর্শেদ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোপালপুর, টাঙ্গাইল। এ সময় বক্তব্য রাখেন কৃষিবিদ রমজান আলী, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি মো. জয়নাল আবেদীন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওমর ফারুক এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে। কংগ্রেসে কৃষক পার্টনার…

Read More

গাজীপুর সংবাদদাতা: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর প্রশিক্ষণ ও যোগাযোগ উইং এর আয়োজনে বুধবার (২৪ জুন) বারি’র সেমিনার রুমে ১৪ দিন ব্যাপী নতুন উদ্ভাবিত প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রশিক্ষণ সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র মহাপরিচালক ড. মো. মন্জুরুল কাদরি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এজেন্সি প্রোগ্রাম ডাইরেক্টর পার্টনার (বারি অংগ) ড. জগদীশ চন্দ্র বর্মন। প্রশিক্ষণটি সমন্বয় করেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. বজলুর রহমান ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো, মিজানুর রহমান। প্রশিক্ষণে বারি’র মোট ৬০ জন বিজ্ঞানী অংশগ্রহণ করেন। এছাড়াও সমাপনি অনুষ্ঠানে বারি’র বিভিন্ন…

Read More

রাজশাহী সংবাদদাতা: মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১১টায় রফতানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোরের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় কানাইখালী মিনি স্টেডিয়ামে তিন দিনব্যাপী আম প্রদর্শনী ও ফল মেলা-২০২৬ শুভ উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এড, এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু মাননীয় সংসদ সদস্য, নাটোর-২ আসন ও মাননীয় হুইপ বাংলাদেশ জাতায়ী সংসদ সদস্য অনুপস্থিত থাকায় প্রধান অতিথির আসন গ্রহন করেন নাটোর জেলার জেলা প্রশাসক আসমা শাহীন। অনুষ্ঠানের প্রধান অতিথি ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে মেলার স্টলসমূহ পরিদর্শন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তাব্যে বলেন, একজন মানুষের প্রতিদিন ১১৫-১৩৫ গ্রাম ফল খাওয়া…

Read More