
পবিপ্রবি সংবাদদাতা: ” Adaptive Delta management for a climate resilient agriculture and food security in South Central and Southwest coastal Bangladesh (ADM-CRAFT)” শীর্ষক প্রকল্পের ইন্সেপশন ওয়ার্কশপটি অনুষ্ঠিত হয় খুলনা বিশ্ববিদ্যালয়ের লিয়াকত আলী অডিটরিয়ামে।
উক্ত ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস -চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান। অনুষ্ঠানে ভাইস – চ্যান্সেলর মহোদয় বলেন জলবায়ু অভিঘাত নিয়ন্ত্রণে অভিযোজন জোড়দার করার কোন বিকল্প নেই।
প্রফেসর ড মো হারুনুর রশীদ খান,প্রো-ভাইস চ্যান্সেলর, খুলনা বিশ্ববিদ্যালয় ও প্রফেসর মোঃ আব্দুল লতিফ, ট্রেজারার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথিগণ বক্তব্যে উক্ত প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন।
নেদারল্যান্ড এম্বাসি, ঢাকার ডেলিগেটেড প্রতিনিধি নীলচে কিলেন গেস্ট অফ অনার হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড মো. রেজাউল করিম উক্ত অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন।
জলবায়ু অভিযোজন সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে তিনি কৃষক, বিজ্ঞানী, কৃষি সম্প্রসারণ বিভাগ ও এনজিওকে একত্রে কাজ করার গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে কি নোট প্রেজেন্টেশন ও সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন।



