Author: Jewel 007

পরিবর্তিত বাস্তবতায় বাংলাদেশের কৃষিবাংলাদেশের কৃষি আজ এক জটিল বাস্তবতার মুখোমুখি। জনসংখ্যা এখনো বছরে প্রায় ১.১২ শতাংশ হারে বাড়ছে, কিন্তু আবাদি জমি কমছে প্রায় ০.২৪ শতাংশ হারে। স্বাধীনতার সময় মাথাপিছু জমির পরিমাণ ছিল ২৮ শতক; এখন তা ১০ শতকের নিচে নেমে গেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে জমির উর্বরতা কমে যাওয়া, নগরায়ণ, শিল্পায়ন আর জলবায়ু পরিবর্তনের নানা প্রভাব। লবণাক্ততা বাড়ছে উদ্বেগজনক হারে। ২০০০ সালে দেশে লবণাক্ত জমির পরিমাণ ছিল প্রায় ১০ লাখ হেক্টর, এখন তা ১২ লাখ হেক্টর ছাড়িয়েছে। উপকূলীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা গত কয়েক দশকে বছরে গড়ে ৩.৮ থেকে ৫.৮ মিলিমিটার হারে বাড়ছে। এমনকি দেশের ভেতরেও লবণাক্ততা ঢুকে পড়ছে। তাপমাত্রা বৃদ্ধিও…

Read More

নিজস্ব প্রতিবেদক: প্রতি বছর ঈদকে কেন্দ্র করে দেশের মহাসড়কগুলোতে ভয়াবহ দুর্ঘটনা ঘটে, যা বহু প্রাণ কেড়ে নেয়। ঈদযাত্রায় সড়কে বেপরোয়া হয়ে ওঠে যানবাহন। বাসের পাশাপাশি পাল্লা দিয়ে সড়কে ছুটে চলে মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন। অসতর্কভাবে চলে পথচারী। ঈদে প্রতিবারই রোডক্র্যাশের পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে যায়। গত ঈদেও তার ব্যতিক্রম হয়নি। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ- বিআরটিএ’র তথ্যমতে গত ঈদুল ফিতরের আট দিনের ছুটিতে সারাদেশে ১১০টি সড়ক দুর্ঘটনায় অন্তত ১৩২ জন নিহত এবং ২০৮ জন আহত হয়। ২০২৩ সালের ঈদুল ফিতরে রোডক্র্যাশে ১৫ দিনে ২৩৯ জনের মৃত্যু হয়। ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে প্রায় ১৯ শতাংশ বেশি নিহত হয় বলে বিআরটিএ সুত্রে জানা যায়।…

Read More

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে সামুদ্রিক ও মিঠাপানি মাছ চাষে উদ্ভূত সমস্যাগুলো নিয়ে সার্ক কৃষি কেন্দ্র মঙ্গলবার (১০ মার্চ) একটি আঞ্চলিক ওয়েবিনার আয়োজন করেছে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিশেষজ্ঞরা জলবায়ুর প্রভাব, অভিযোজন কৌশল এবং টেকসই মাছ চাষ ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেছেন। ওয়েবিনারের মূল আলোচক ছিলেন ড. সেভ্যান্ডি জয়াকোডি, চেয়ার প্রফেসর, মাছচাষ ও মৎস্যবিজ্ঞান বিভাগ, ওয়ায়াম্বা বিশ্ববিদ্যালয়, শ্রীলঙ্কা এবং ড. বি কে দাস, পরিচালক, ইন্ডিয়ান কাউন্সিল অব এগ্রিকালচারাল রিসার্চ – সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট (ভারতীয় কৃষি গবেষণা পরিষদ – কেন্দ্রীয় মিঠাপানি মৎস্য গবেষণা ইনস্টিটিউট), বারাকপুর, ভারত। ড. দাস মিঠাপানি মাছ চাষ মাছ চাষে জলবায়ু পরিবর্তনের প্রভাব, নদীর প্রবাহ ও বাসস্থানের…

Read More

রাজশাহী সংবাদদাতা: জলবায়ু পরিবর্তনের ফলে ‘’Assrssing climate Risks and Implementation of Adaptation Measures in the Agricalture with a Module on design of Gender Sensitive Value Chain and Agribusiness Linkage” শীর্ষক দুই দিন ব্যাপি প্রশিক্ষণ (০৮-০৯ মার্চ) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় এবং Bullding Climate Resilient Livelihoods in Vulnerable Landscapes in Bangladesh project in Department of Environment এর আওতায় অতিরিক্ত পরিচালক রাজশাহী অঞ্চল এর হলরুমে অনুষ্ঠিত হয়। পরিবেশ অধিদপ্তরের ন্যাশনাল প্রজেক্ট ডিরেক্টর রাজিনারা বেগম এর সভাপত্বিতে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ড. মো. আজিজুর রহমান অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চল, রাজশাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত…

Read More

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ায় জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে টেকসই কৃষি ব্যবস্থার সম্ভাবনা তুলে ধরে “Potentials of Agroforestry for Rural Development and Climate Resilient Farming in South Asia” শীর্ষক একটি নতুন গবেষণাগ্রন্থ প্রকাশ করেছে সার্ক সার্ক কৃষি কেন্দ্র। সোমবার (৯ মার্চ) ঢাকার অমর একুশে বইমেলায় আয়োজিত এক অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়। বইটি সম্পাদনা করেছেন ড. রাজা উল্লাহ খান, ড. মো. হারুনুর রশিদ, পলাশ চন্দ্র গোস্বামী এবং মো. আবুল বাশার। এতে দক্ষিণ এশিয়ায় গ্রামীণ জীবিকা উন্নয়ন ও জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থায় আগ্রোফরেস্ট্রির গুরুত্ব তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. মো.…

Read More

বাকৃবি সংবাদদাতা: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিদেশি শিক্ষার্থীদের নিয়ে দোয়া ও ‘ইফতার ইভেনিং-২০২৬’ আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাকৃবি শাখা। সোমবার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের আবাসিক বিদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের বাকৃবি শাখার সেক্রেটারি আব্দুল্লাহ আল মঈন। এছাড়াও সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় অর্ধশতাধিক নেপালি শিক্ষার্থীসহ হলের প্রথম বর্ষের শিক্ষার্থীরা ইফতারে অংশ নেন। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে বক্তারা রমজানের তাৎপর্য, শিক্ষার্থীদের নৈতিকতা ও ইসলামী সংস্কৃতি নিয়ে বক্তব্য প্রদান করেন। ইফতারের আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সুস্থতা কামনা এবং বিশ্ববিদ্যালয়কে সব ধরনের বিপদ থেকে মুক্ত রাখার জন্য বিশেষ দোয়া করা…

Read More

বাকৃবি সংবাদদাতা: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘একুশের চেতনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করে বাকৃবি অফিসার পরিষদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক এবং প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম। এছাড়াও অফিসার পরিষদের তিন শতাধিক কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন। প্রধান অতিথির বক্তব্যে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন,…

Read More

সাভার সংবাদদাতা: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, দেশের প্রোটিন চাহিদা পূরণে পোলট্রি ও ডেইরি খাতের পাশাপাশি মহিষ পালন সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। মহিষের মাংস পুষ্টিকর এবং দুধ উৎপাদনেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ কারণে মহিষ পালনে উদ্যোক্তাদের আগ্রহ বাড়াতে প্রশিক্ষণ ও সহায়তা প্রদান করা হচ্ছে।  আজ সোমবার (৯ মার্চ) বিকেলে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) – এর সম্মেলন কক্ষে আয়োজিত বাণিজ্যিকভাবে মহিষ পালনে উদ্যোক্তা উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, পোলট্রি ও ডেইরি খাতের প্রবৃদ্ধি বাড়িয়ে প্রোটিনসমৃদ্ধ খাদ্য গ্রামাঞ্চলের মানুষের কাছে সহজলভ্য করা এবং এ খাতকে একটি…

Read More

নিজস্ব প্রতিবেদক: অসংক্রামক রোগ প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’ কাগজে সীমাবদ্ধ না রেখে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আইন হিসেবে পাসের দাবি জানিয়েছে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা। তারা জানান, সংসদের প্রথম অধিবেশনে আইন পাস না হলে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশটি অকার্যকর হয়ে পড়বে। এতে বাড়বে মৃত্যু মিছিল, বাড়বে চিকিৎসা ব্যায়, বাধাগ্রস্থ্য হবে এসডিজি অর্জনের লক্ষমাত্রা, তৈরী হবে তামাসক্ত তরুণ প্রজন্ম। সোমবার (৯ মার্চ) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ঢাকা আহছানিয়া মিশন কর্তৃক আয়োজিত ‘অসংক্রমক রোগ প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইনের গুরুত্ব’ শীর্ষক মতবিনময় সভায় এমন দাবি জানান তারা। বক্তারা…

Read More

নিজস্ব প্রতিবেদক: কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এর সাথে সচিবালয়স্থ কৃষি মন্ত্রণালয়ের অফিসকক্ষে আজ (০৯ মার্চ) জাতিসংঘের কৃষি ও সংস্থার প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিনিধিদলের নেতৃত্ব ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) প্রতিনিধি ড. জিয়াওকুন শি। সাক্ষাৎকালে বাংলাদেশের কৃষি, মৎস ও প্রাণিসম্পদ খাতে অগ্রগতি ও টেকসই ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। শুরুতে মন্ত্রী প্রতিনিধিদলকে স্বাগত জানান। প্রতিনিধিদলের প্রধান ড. জিয়াওকুন শি সংস্থাটির মহাপরিচালকের পক্ষে মন্ত্রীকে শুভেচ্ছা বার্তা হস্তান্তর করেন এবং অভিনন্দন জানান। সাক্ষাৎকালে মন্ত্রী দেশের কৃষিখাত নিয়ে বর্তমান সরকারের অগ্রাধিকারে থাকা বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন। দেশের খাদ্য নিরাপত্তা, কৃষি পণ্য প্রক্রিজাতকরণ, রপ্তানী,…

Read More