Author: Jewel 007

গাজীপুর সংবাদদাতা: জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা), বাংলাদেশ -এর চীফ রিপ্রেজেন্টেটিভ মি. ইচিগুচি তমোহাইডে ০৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি. বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেন। জাইকা, বাংলাদেশের চীফ রিপ্রেজেন্টেটিভ মি. ইচিগুচি তমোহাইডে বারি সদর দপ্তরের সামনে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান ইনস্টিটিউটের বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ। পরে বারি মহাপরিচালকের সভাকক্ষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত মত বিনিময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বারি পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. রেশমা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (তৈলবীজ) ড. মো. মন্জুরুল কাদির। ইনস্টিটিউটের বর্তমান কার্যক্রম, অগ্রগতি ও সাফল্যের পর সংক্ষিপ্ত উপস্থাপনা করেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (মহাপরিচালকের দপ্তর) ড. মো. বজলুর রহমান। এসময় উপস্থিত ছিলেন এবং বারি’র…

Read More

অঞ্জন মজুমদার : জাতীয় নিরাপদ খাদ্য দিবস আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে—আমরা কি সত্যিই নিরাপদ খাদ্য প্রাপ্তির পথে এগোচ্ছি, নাকি শুধু প্রতি বছর দিবস পালনেই সীমাবদ্ধ থেকে যাচ্ছি? বাংলাদেশের খাদ্য নিরাপত্তার আলোচনায় লাইভস্টক খাতকে আলাদা করে দেখার সুযোগ নেই। ডিম, দুধ, মাংস—এই প্রাণিজ আমিষই গুলোই প্রতিদিন দেশের কোটি মানুষের পুষ্টির চাহিদা পূরণ করছে। ফলে লাইভস্টক খাতের দুর্বলতা মানেই সরাসরি জনস্বাস্থ্য ঝুঁকি। বাংলাদেশের বর্তমান বাস্তবতায় ওয়ান হেলথ এপ্রোচ আজ আর তাত্ত্বিক ধারণা নয় বরং সময়ের অপরিহার্য কৌশল।মানুষ, প্রাণী ও পরিবেশ—এই তিনটির স্বাস্থ্য একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। খামারে অস্বাস্থ্যকর উৎপাদন ব্যবস্থা, অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার কিংবা পরিবেশ দূষণ—সবশেষে এর প্রভাব…

Read More

নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র রমজান মাসে সাধারণ জনগণ যেন সহজেই প্রাণিজ আমিষের চাহিদা পূরণ করতে পারেন, সে লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে মাসব্যাপী সুলভ মূল্যে দুধ, ডিম, গরুর মাংস ও ড্রেসড ব্রয়লার বিক্রি করবে সরকার। পবিত্র রমজান মাসকে সামনে রেখে মাংস, ডিম ও দুধের নিরবচ্ছিন্ন সরবরাহ এবং বাজারমূল্য স্থিতিশীল রাখার বিষয়ে করণীয় নির্ধারণে রবিবার (১ ফেব্রুয়ারি) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। সভায় বিস্তারিত আলোচনার পর সিদ্ধান্ত গৃহীত হয়, রমজানের আগের দিন থেকে ২৫ রমজান পর্যন্ত মোট ২৬ দিন ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের…

Read More

বান্দরবান সংবাদদাতা : কৃষি উৎপাদন বৈচিত্র্য বাড়ানো, পুষ্টি নিরাপত্তা জোরদার এবং পার্বত্য এলাকার কৃষকদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলার উদ্যোগে ২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে এক গুরুত্বপূর্ণ মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ২০২৫–২০২৬ অর্থবছরের “মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্প”-এর আওতায় আয়োজিত এ কর্মসূচিতে কৃষক-কৃষাণী ও উদ্যোক্তাদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়। মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। তিনি তাঁর উপস্থিতি ও দিকনির্দেশনামূলক বক্তব্যের মাধ্যমে কর্মসূচির গুরুত্ব আরও তাৎপর্যপূর্ণ করে তোলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা…

Read More

খুলনা সংবাদদাতা : ব্যবসায়িক সম্পর্ক সুদৃঢ়করণ, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং কর্মস্পৃহা উজ্জীবিত করার লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় ফিড প্রস্তুতকারী প্রতিষ্ঠান পদ্মা ফিড অ্যান্ড চিকস লিমিটেড তাদের ডিলার ও কর্মকর্তাদের নিয়ে দুই ধাপে এক বর্ণাঢ্য ও স্মরণীয় সুন্দরবন ভ্রমণের আয়োজন করে। প্রথম ধাপ অনুষ্ঠিত হয় ২৭ থেকে ৩০ ডিসেম্বর ২০২৪ এবং দ্বিতীয় ধাপ ২৬ থেকে ২৯ জানুয়ারি ২০২৬। পুরো আয়োজনটি ছিল সুপরিকল্পিত, নান্দনিক ও প্রাণবন্ত, যা অংশগ্রহণকারীদের মধ্যে গভীর ইতিবাচক প্রভাব ফেলে। ভ্রমণে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল হক, জেনারেল ম্যানেজার (অপারেশন) মো. শাহীনুর আলম, ডিরেক্টর (অপারেশন) সৌরভ সাহা, ডিরেক্টর মো. রাশেদুজ্জামান এবং এজিএম (অ্যাডমিন) অমিত সাহা উপস্থিত থেকে পুরো কার্যক্রমকে নেতৃত্ব…

Read More

গাজীপুর সংবাদদাতা: স্বনামধন্য কৃষি বিজ্ঞানী ড. মুহাম্মদ আতাউর রহমান বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয় জারিকৃত আদেশ বলে তিনি বারি’র মহাপরিচালক (রুটিন দায়িত্ব) পদে নিয়োগপ্রাপ্ত হন। এর আগে ড. মুহাম্মদ আতাউর রহমান বারি’র পরিচালক (গবেষণা) হিসেবে দায়িত্ব পালন করেন। ড. মুহাম্মদ আতাউর রহমান ১৯৯২ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এ বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এরপর তিনি নিয়মিতভাবে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এবং পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) পদে পদোন্নতি প্রাপ্ত হন। তিনি জাপানের কিউসু বিশ^বিদ্যালয় থেকে ২০০৫ সালে Physiological basic of heat tolerance in wheat এর ওপর…

Read More

মো. গোলাম আরিফ (পাবনা) : কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি, পাবনা এর আয়োজনে খরিপ ১/২০২৫-২৬ মৌসুমের কর্মপরিকল্পনা প্রণয়নে জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (০২ ফেব্রুয়ারি)  সকাল ১০ টায় খামারবাড়িস্থ প্রশিক্ষণ হলে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনা’র উপপরিচালক কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম প্রামানিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে জেলার বর্তমান কৃষির উল্লেখযোগ্য কার্যক্রগুলো পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মোঃ রাফিউল ইসলাম। সভায় বিগত রবি ২০২৫-২৬ মৌসুমের কৃষি কার্যক্রম কর্মপরিকল্পনা পর্যালোচনা ও অনুমোদন করা হয়। সভায় আলোচকবৃন্দ বলেন, পাবনা একটি অত্যন্ত…

Read More

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক সময়ে বিভিন্ন জাতীয় দৈনিক, অনলাইন সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ইলিশ মাছের ইনডোর বা কৃত্রিম পরিবেশে চাষ সংক্রান্ত নানা তথ্য, আলোচনা ও দাবি প্রচারিত হওয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। উদ্ভূত পরিস্থিতিতে বিভ্রান্তি নিরসন এবং প্রকৃত অবস্থান পরিষ্কার করতে আজ মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশেষ প্রযুক্তি রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম (RAS) ব্যবহার করে ইনডোর, সম্পূর্ণ নিয়ন্ত্রিত ও নিবিড় পদ্ধতিতে ইলিশসহ বিভিন্ন সামুদ্রিক মাছ চাষের সম্ভাব্যতা নিয়ে পর্যালোচনার উদ্দেশ্যে গতকাল (১ ফেব্রুয়ারি) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়। মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত…

Read More

নাহিদ বিন রফিক (বরিশাল): পটুয়াখালীর কলাপাড়ায় গোলপাতার গুড় উৎপাদন বিষয়ক কৃষক প্রশিক্ষণ গত ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মিঠাগঞ্জে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের (বিএসআরআই) উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমেদ ফয়সল ইমাম। বিএসআরআইর মহাপরিচালক ড. কবির উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. হারুনুর রশীদ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পটুয়াখালীর উপপরিচালক মোহাম্মদ আমানুল ইসলাম, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএসআরআইর প্রশিক্ষণ হস্তান্তর বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. শরিফুল ইসলাম, কলাপাড়ার উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ, উপজেলা কৃষি অফিসার মো. আরাফাত হোসেন, বিএসআরআইর ঊর্ধ্বতন…

Read More

মো: এমদাদুল হক (রাজশাহী) : রাজশাহী অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালকের সম্মেলন কক্ষে খরিপ-১/- ২০২6-২7 মৌসুমের কর্মপরিকল্পনা নিয়ে কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার (29 জানুয়ারি) সকাল ১০টায় উক্ত সভার আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী অঞ্চল, রাজশাহী। সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. মো: ইয়াছিন আলী। এতে রাজশাহী, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃষি সংশ্লিষ্ট অধিদপ্তরের কর্মকর্তা, বেসরকারি কৃষি উদ্যোক্তা ও অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন। সভায় উল্লিখিত জেলার রবি 2025-2026 মৌসুমের কার্যক্রম পর্যালোচনা এবং খরিপ-১/২০২৬-২৭ মৌসুমের কর্মপরিকল্পনা উপস্থাপনা ও বিস্তারিত বিশ্লেষণ আলোচনা করা হয়। এতে কৃষি গবেষণা ইনস্টিটিউট, বিএডিসি, বীজ প্রত্যয়ন…

Read More