নিজস্ব প্রতিবেদক: উপকূলীয় লবণাক্ত এলাকায় ধান উৎপাদনে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) উদ্ভাবিত উচ্চফলনশীল ও লবণসহনশীল নতুন জাত ‘ব্রি ধান১১৯’। আধুনিক প্রজনন কৌশল ব্যবহার করে মাত্র ৭.৫ বছরে উদ্ভাবিত এ জাতটি রোপা আমন ও বোরো—দুই মৌসুমেই চাষের সম্ভাবনা তৈরি করেছে। বিশেষ করে লবণাক্ত উপকূলীয় এলাকার পতিত বা কম উৎপাদনশীল জমিকে ধান চাষের আওতায় আনার ক্ষেত্রে জাতটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গত ২৮ অক্টোবর ২০২৬ জাতীয় বীজ বোর্ডের (NSB) ১১৬তম সভায় রোপা আমন মৌসুমে চাষের জন্য ‘ব্রি ধান১১৯’-এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। ব্রির উদ্ভিদ প্রজনন বিভাগের গবেষকরা লোকেশন স্পেসিফিক টেকনোলজি ডেভেলপমেন্ট (এলএসটিডি) প্রকল্পের অর্থায়নে জাতটি উদ্ভাবন করেন।…
Author: Jewel 007
নিজস্ব প্রতিবেদক: কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, সার ব্যবস্থাপনায় অনিয়ম পেলে ডিলারশীপ বাতিল, কর্মকর্তা জড়িত থাকলে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। আজ সোমবার (০২ নভেম্বর) মন্ত্রী সচিবালয়স্থ কৃষি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আসন্ন রবি মৌসুমে সার সরবরাহ বিষয়ে জেলা প্রশাসক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন। কৃষি মন্ত্রণালয়ের সচিব মো: সেলিম খানের সভাপতিত্বে সভায় দেশের সকল জেলার জেলা প্রশাসক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকগণ অনলাইনে যুক্ত ছিলেন। মন্ত্রী বলেন, সার বিতরণ ও ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা কৃষক হয়রানির অভিযোগ পাওয়া গেলে নতুন নিয়োগপ্রাপ্ত সার ডিলারের…
নিজস্ব প্রতিবেদক: বৈশ্বিক বাজারে নিরাপদ পোল্ট্রি পণ্যের ক্রমবর্ধমান চাহিদা, খাদ্য নিরাপত্তা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং টেকসই উৎপাদনব্যবস্থার গুরুত্ব বিবেচনায় বাংলাদেশের পোল্ট্রি শিল্পকে আন্তর্জাতিক মানে এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে শুরু হয়েছে ‘১৪তম আন্তর্জাতিক পোল্ট্রি শো ও সেমিনার-২০২৭’-এর আনুষ্ঠানিক প্রস্তুতি। এ উপলক্ষে আজ সোমবার (২ নভেম্বর) রাজধানীর ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশ শাখার (WPSA-BB) কার্যালয়ে পোল্ট্রি ও কৃষিভিত্তিক সাংবাদিকদের নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে আয়োজকরা আসন্ন আন্তর্জাতিক আয়োজনের বিভিন্ন প্রস্তুতি, কর্মসূচি ও বিশেষ আকর্ষণের তথ্য তুলে ধরেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন WPSA-BB-এর প্রেসিডেন্ট শামসুল আরেফিন খালেদ, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ ফয়জুর রহমান, ১৪তম আন্তর্জাতিক পোল্ট্রি শো অ্যান্ড সেমিনার-২০২৭-এর মিডিয়া ম্যানেজমেন্ট কমিটির…
বাকৃবি সংবাদদাতা: ডিএনএ বিশ্লেষণের কাজ আরও সহজ ও দ্রুত করতে নতুন একটি সফটওয়্যার তৈরি করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গবেষকরা। তাঁদের দাবি, জনপ্রিয় সফটওয়্যার ‘মেগা’র তুলনায় নতুন সফটওয়্যারটি ৫৫ থেকে ১ হাজার ৭৪৭ গুণ দ্রুত কাজ করতে পারে। পাশাপাশি প্রচলিত অন্যান্য পদ্ধতির তুলনায় ৩০ থেকে ৯৯ শতাংশ কম কম্পিউটার মেমোরি ব্যবহার করে। সফটওয়্যারটি কম্পিউটারের পাশাপাশি ওয়েবসাইটের মাধ্যমেও ব্যবহার করা যাবে। সোমবার (২ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক কর্মশালায় এসব তথ্য জানান গবেষকরা। গবেষক দলের নেতৃত্ব দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিকস (সিএসএম) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মেছবাহ উদ্দিন। গবেষক দলে আরও ছিলেন…
সিকৃবি সংবাদদাতা: বর্ণাঢ্য আয়োজনে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) দিবসটি জাঁকজমক ভাবে উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের তত্ত্বাবধানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাণী প্রচার করা হয় পাশাপাশি জাতীয় দিবস উদযাপন কমিটি-২০২৬ কর্তৃক জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, বেলুন ও সাদা পায়রা উড্ডয়ন, কেক কাটা, বৃক্ষরোপণ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ‘সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: প্রতিষ্ঠা, অর্জন ও সম্ভাবনা’শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় দিবস উদযাপন কমিটি-২০২৬-এর সভাপতি ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মাহবুব ইকবাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও…
নিজস্ব প্রতিবেদক: পাবনার একটি গোয়ালঘরে অপরিপক্ব কলায় নিষিদ্ধ রাসায়নিক প্রয়োগ করে মাত্র ২৪ ঘণ্টায় পাকিয়ে বাজারজাত করার প্রক্রিয়া শনাক্ত করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে রাসায়নিক প্রয়োগ করা প্রায় ১২ হাজার কলা জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। একই দিনে ভোজ্যতেলসহ নিত্যপণ্যের বাজারে অনিয়ম ও নকল-ভেজাল পণ্য প্রতিরোধে দেশব্যাপী বিশেষ অভিযানে ২৭ জেলার ৭২টি প্রতিষ্ঠানকে মোট ৭ লাখ ৬৩ হাজার টাকা জরিমানা করেছে অধিদপ্তর। রোববার (১ নভেম্বর) ঢাকা মহানগরসহ দেশের ২৭টি জেলায় অধিদপ্তরের ৪০টি তদারকি দল একযোগে পাইকারি ও খুচরা বাজারে এ অভিযান পরিচালনা করে। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা এবং ভোক্তাদের নিরাপদ…
নিজস্ব প্রতিবেদক : নির্মল বায়ু ও জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক নীতি ও সমন্বিত উদ্যোগ জরুরি বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, ব্ল্যাক কার্বন ও অন্যান্য দূষণ কমাতে গবেষণালব্ধ তথ্যকে নীতিনির্ধারণ ও বাস্তবায়নের সঙ্গে যুক্ত করতে হবে। এ লক্ষ্যে সরকারি প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, গবেষণা সংস্থা ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের মধ্যে কার্যকর সহযোগিতা জোরদার করা প্রয়োজন। আজ রবিবার (১ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘ব্ল্যাক কার্বন ও অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ও স্টকহোম বিশ্ববিদ্যালয় যৌথভাবে এ সংলাপের আয়োজন করে। আয়োজনে সহায়তা দেয় ক্লিন এয়ার…
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা কার্যক্রমকে সহজ, দ্রুত ও গতিশীল করার লক্ষ্যে স্বয়ংক্রিয় তথ্য বুথ (কিয়স্ক মেশিন) উদ্বোধন করা হয়েছে। রবিবার (১ নভেম্বর) এই তথ্য বুথের উদ্বোধন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মাহবুব ইকবাল, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ কাওছার হোসেন, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের পরিচালক, দপ্তর প্রধানসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ । উদ্বোধনী অনুষ্ঠানে সিকৃবি ভিসি প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার বলেন, কিয়স্ক মেশিন স্থাপনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের…
নিজস্ব প্রতিবেদক : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, নিরাপদ খাদ্য উৎপাদনে মাছ, মাংস, দুধ ও ডিমের পাশাপাশি উৎপাদনে ব্যবহৃত উপকরণও নিরাপদ করতে হবে। বিশেষ করে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে নবীন কর্মকর্তাদের কার্যকর ভূমিকা রাখতে হবে। খাদ্যের মাধ্যমে অ্যান্টিবায়োটিকের অবশিষ্টাংশ মানবদেহে প্রবেশ করায় অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের (এএমআর) ঝুঁকি বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহার নিশ্চিত করা জরুরি। আজ রবিবার (১ নভেম্বর)মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ৪৫তম বিসিএস মৎস্য ও পশুসম্পদ ক্যাডারের নবযোগদানকৃত কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, নবীন কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি…
নিজস্ব প্রতিবেদক : কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, সময়মতো ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে হবে। মন্ত্রী আজ রবিবার (১ নভেম্বর) রাজধানীর গাবতলীতে ৬ হাজার মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন সার গুদাম উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, কৃষক সময়মতো প্রয়োজনীয় সার না পেলে উৎপাদন ব্যাহত হবে, উৎপাদন ব্যয় বাড়বে এবং ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হবে। তাই সার সংগ্রহ, মজুদ, পরিবহন ও বিতরণের প্রতিটি পর্যায়ে কার্যকর সমন্বয়, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। মন্ত্রী আরও বলেন, শুধু গুদামে পর্যাপ্ত সার মজুদ থাকলেই হবে না, তা যথাসময়ে কৃষকের হাতে পৌঁছে দিতে হবে।…

