Author: Jewel 007

নিজস্ব প্রতিবেদক : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, নিরাপদ খাদ্য উৎপাদনে মাছ, মাংস, দুধ ও ডিমের পাশাপাশি উৎপাদনে ব্যবহৃত উপকরণও নিরাপদ করতে হবে। বিশেষ করে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে নবীন কর্মকর্তাদের কার্যকর ভূমিকা রাখতে হবে। খাদ্যের মাধ্যমে অ্যান্টিবায়োটিকের অবশিষ্টাংশ মানবদেহে প্রবেশ করায় অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের (এএমআর) ঝুঁকি বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহার নিশ্চিত করা জরুরি। আজ রবিবার (১ নভেম্বর)মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ৪৫তম বিসিএস মৎস্য ও পশুসম্পদ ক্যাডারের নবযোগদানকৃত কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, নবীন কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি…

Read More

নিজস্ব প্রতিবেদক : কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, সময়মতো ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে হবে। মন্ত্রী আজ রবিবার (১ নভেম্বর) রাজধানীর গাবতলীতে ৬ হাজার মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন সার গুদাম উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, কৃষক সময়মতো প্রয়োজনীয় সার না পেলে উৎপাদন ব্যাহত হবে, উৎপাদন ব্যয় বাড়বে এবং ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হবে। তাই সার সংগ্রহ, মজুদ, পরিবহন ও বিতরণের প্রতিটি পর্যায়ে কার্যকর সমন্বয়, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। মন্ত্রী আরও বলেন, শুধু গুদামে পর্যাপ্ত সার মজুদ থাকলেই হবে না, তা যথাসময়ে কৃষকের হাতে পৌঁছে দিতে হবে।…

Read More

নিজস্ব প্রতিবেদক: ইলিশের উৎপাদন বৃদ্ধি ও টেকসই সংরক্ষণ নিশ্চিত করতে শনিবার (৩১ অক্টোবর) মধ্যরাত থেকে সাগর ও নদীতে শুরু হচ্ছে জাটকা আহরণে নিষেধাজ্ঞা। আগামী ৩০ জুন ২০২৭ পর্যন্ত চলবে এই ৮ মাস মেয়াদি নিষেধাজ্ঞা। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে এ নিষেধাজ্ঞার আওতায় ২৫ সেন্টিমিটারের ছোট ইলিশ (জাটকা) আহরণ, পরিবহণ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এর আগে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ (২৩ আশ্বিন থেকে ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ) পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুমে প্রজননক্ষম ইলিশ রক্ষায় ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ বাস্তবায়ন করা হয়। এ সময় ডিমওয়ালা ইলিশ থেকে নিঃসৃত ডিমের পরিস্ফুটনের মাধ্যমে উৎপাদিত…

Read More

বাগেরহাট সংবাদদাতা: মাছ ও চিংড়ি চাষে উৎপাদন বৃদ্ধি, রোগ প্রতিরোধ এবং সঠিক খামার ব্যবস্থাপনা এবং খামারের ব্যয় নিয়ন্ত্রণে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার গুরুত্ব, ও পুকুরের পরিবেশ, পানির গুণগত মান, তুলে ধরে বাগেরহাটের সাইনবোর্ড এলাকায় এডভান্স এগ্রোটেক বাংলাদেশ-এর উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (৩০ অক্টোবর) এডভান্স এগ্রোটেক বাংলাদেশ-এর উদ্যোগে স্থানীয় পরিবেশক প্রতিষ্ঠান হাবিব এন্টারপ্রাইজের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রায় ৫০ জন স্থানীয় মাছ ও চিংড়িচাষি, খামারি, হ্যাচারি মালিক ও মৎস্য ব্যবসায়ী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা গাজী মনিরুল ইসলাম। স্থানীয় আয়োজনে সহযোগিতা করেন হাবিব এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ হাবিবুল্লাহ। মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ…

Read More

উৎপাদন বৃদ্ধি, মানসম্মত প্রোবায়োটিকস ব্যবহার ও লাভজনক চাষ ব্যবস্থাপনায় গুরুত্বারোপ বাগেরহাট সংবাদদাতা: মাছ ও চিংড়ি চাষে উৎপাদন বৃদ্ধি, অপ্রয়োজনীয় ব্যয় কমানো এবং আধুনিক ও বৈজ্ঞানিক খামার ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে বাগেরহাটের যাত্রাপুরে প্রশিক্ষণ কর্মশালা ও মতবিনিময় সভার আয়োজন করেছে এডভান্স এগ্রোটেক বাংলাদেশ। ২৯ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার স্থানীয় পরিবেশক প্রতিষ্ঠান সততা এন্টারপ্রাইজের সহযোগিতায় আয়োজিত এ কর্মশালায় প্রায় ৬০ জন মাছ ও চিংড়িচাষি, হ্যাচারি মালিক, মৎস্য ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্য়াকোয়া প্রোডাক্ট কোম্পানিজ এসোসিয়েশন (বাপকা) -এর সাবেক সভাপতি ও এডভান্স এগ্রোটেক  বাংলাদেশ-এর চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান। কারিগরি প্রশিক্ষক হিসেবে ছিলেন প্রতিষ্ঠানের…

Read More

সাভার সংবাদদাতা: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রাণিসম্পদ খাতের টিকার চাহিদা সম্পূর্ণভাবে দেশীয় উৎপাদনের মাধ্যমে পূরণ করতে সংশ্লিষ্ট বিজ্ঞানী ও গবেষকদের কার্যকর ভূমিকা রাখতে হবে। এই উৎপাদন শতভাগে উন্নীত করা সম্ভব হলে দেশের অর্থ সাশ্রয়ের পাশাপাশি আমদানিনির্ভরতা কমবে। আর এজন্য প্রাণিসম্পদের টিকার শতভাগ উৎপাদন দেশে করতে হবে। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর)বিকেলে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) সম্মেলনকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় এ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়, যা পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী…

Read More

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পাদনের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে। দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, পারস্পরিক বিনিয়োগ বৃদ্ধি এবং প্রযুক্তি ও ডিজিটাল অর্থনীতিতে সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টির লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিত প্রথম দফার আনুষ্ঠানিক আলোচনা ইতিবাচক পরিবেশে সম্পন্ন হয়েছে। তিন দিনব্যাপী এ আলোচনায় চুক্তির বিভিন্ন অধ্যায়ের খসড়া ও কাঠামোগত বিষয় নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। আলোচনার ধারাবাহিকতায় আগামী ২০২৭ সালের জানুয়ারিতে দ্বিতীয় দফার বৈঠক অনুষ্ঠানের প্রাথমিক লক্ষ্য নির্ধারণ করেছে উভয় পক্ষ। ২৭ অক্টোবর শুরু হওয়া এ আলোচনা বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে শেষ হয়। এতে বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রতিনিধিদল পণ্য ও সেবা…

Read More

সিকৃবি সংবাদদাতা: টেকসই কৃষি উন্নয়ন, খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভিদবিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর গবেষণার ওপর গুরুত্বারোপ করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) শুরু হয়েছে দুই দিনব্যাপী উদ্ভিদবিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ৫ম আন্তর্জাতিক সম্মেলন। ‘প্লান্ট সায়েন্স এন্ড টেকনোলজি ফর সাস্টেনেবল এগ্রিকালচার: অপরচুনিটিজ এন্ড চ্যালেন্জ’প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সোসাইটি অব প্ল্যান্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিএসপিএসটি) এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের যৌথ উদ্যোগে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.…

Read More

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে কৃষি বিভাগের আঞ্চলিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১ টায় নগরীর খামারবাড়িতে অবস্থিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) হলরুমে এই সভার আয়োজন করা হয়। ডিএই বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মুখ্য প্রশিক্ষক মনতোষ শিকদার, ডিএই ভোলার উপপরিচালক মো. খায়রুল ইসলাম মল্লিক, বরগুনার উপপরিচালক এস এম বদরুল আলম, বরিশালের উপপরিচালক মোসাম্মৎ মরিয়ম, পটুয়াখালীর উপপরিচালক ড. মোহাম্মদ আমানুল ইসলাম, ঝালকাঠির উপপরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন, হর্টিকালচার সেন্টারের উপপরিচালক মো. অলিউল আলম, এসএসিপি রেইনস্ প্রকল্পের রিজিওনাল প্রজেক্ট অফিসার মো. রিফাত শিকদার, পিরোজপুরের অতিরিক্ত উপপরিচালক…

Read More

নিজস্ব প্রতিবেদক : জনস্বাস্থ্য সুরক্ষায় ও পরোক্ষ ধূমপানের ক্ষতি থেকে সাধারণ মানুষকে রক্ষায় ও তামাক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) তামাক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে ডিএসসিসি বলে জানিয়েছেন ডিএসসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান। বুধবার বিকেলে (২৮ অক্টোবর) ডিএসসিসি’র সভা কক্ষে ঢাকা আহছানিয়া মিশনে ও ডিএসসিসি’র যৌথ আয়োজনে ‘ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনে শতভাগ ধূমোপান ও তামাকমুক্ত পরিবেশ নিশ্চিতকরণে করণীয়’ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। সভায় তামাক নিয়ন্ত্রণে ডিএসসিসি’র বিভিন্ন কার্যক্রম সম্পর্কে প্রেজেন্টেশন প্রদান করেন সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর হোসেন।এ সময় তিনি তামাক নিয়ন্ত্রণে ডিএসসিসি’র ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে…

Read More