Author: Jewel 007

গাজীপুর সংবাদদাতা: বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার টেকসই কৃষির অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ নাইট্রোজেন ব্যবস্থাপনা বিষয়ে “দক্ষিণ এশিয়ার কৃষিতে নাইট্রোজেন পরিস্থিতি: ক্ষয়, ব্যবহার দক্ষতা এবং নাইট্রোজেন অপচয় অর্ধেকে নামিয়ে আনার সম্ভাবনা” শীর্ষক একটি সেমিনার বুধবার (১৯ আগস্ট) গাজীপুরস্থ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মৃত্তিকা বিজ্ঞান সমিতির সভাপতি ড. মো. মনোয়ার করিম খানের সভাপতিত্বে সেমিনারে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান, ব্রির মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলাম, দেশের প্রখ্যাত মৃত্তিকা বিজ্ঞানী ড. মো. শহিদুল ইসলাম, অধ্যাপক ড. এম. জহিরউদ্দীন, ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. আমিনুল ইসলাম আলোচনায় অংশগ্রহণ করেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন…

Read More

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে ইউনিসেফ বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রতিনিধি জিলিয়ান মেলসপ সাক্ষাৎ করেছেন। বুধবার (১৯ আগস্ট) মন্ত্রীর অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে শিশু ও কিশোর-কিশোরীদের সুরক্ষা এবং শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধিসহ অপরিহার্য সামাজিক সেবাগুলোকে জলবায়ু-সহনশীল করে গড়ে তোলার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। মন্ত্রী বলেন, শিশু ও তরুণেরাই আজ ও আগামী দিনের জলবায়ু-সহনশীল বাংলাদেশের কারিগর। তাই, জলবায়ু কর্মপরিকল্পনায় শিশু ও তরুণ প্রজন্মকে অগ্রাধিকার দিতে হবে। তিনি জানান, এ সংক্রান্ত পরিকল্পনা বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা অনুসারে মন্ত্রণালয় কাজ করছে। ইউনিসেফ বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রতিনিধি জিলিয়ান মেলসপ ‘সীসামুক্ত…

Read More

বাকৃবি সংবাদদাতা: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অবসরপ্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পেনশন ও বিভিন্ন ভাতা প্রাপ্তির প্রক্রিয়া সহজ করতে অটোমেশন পদ্ধতি চালুর সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃক গঠিত কমিটি। মঙ্গলবার (১৮ আগস্ট) কমিটির প্রতিবেদন ও সুপারিশ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার কাছে হস্তান্তর করা হয়েছে। কমিটির সুপারিশ অনুযায়ী, পেনশন, উৎসব ভাতা ও বাংলা নববর্ষ ভাতা প্রদানের পুরো প্রক্রিয়া অনলাইন বা অটোমেশন সফটওয়্যারের মাধ্যমে পরিচালনা করা হবে। এতে পেনশনভোগীদের প্রতি মাসে আলাদাভাবে বিল ফরম হিসাব শাখায় জমা দেওয়ার বাধ্যবাধকতা তুলে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অবসরপ্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অনেকে দেশের বিভিন্ন জেলা এবং…

Read More

বাকৃবি সংবাদদাতা: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কর্মকর্তাদের নতুন সংগঠন বিএইউ ডাইরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশন’-এর প্রথম আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে পরীক্ষা শাখার অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক কৃষিবিদ ওয়াহিদা ইয়াসমিন লিপিকে আহ্বায়ক এবং কৃষি মিউজিয়ামের ভারপ্রাপ্ত পরিচালক কৃষিবিদ মনির উদ্দীন আহাম্মেদকে সদস্যসচিব করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) কমিটি ঘোষণার মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন সংস্থাপন শাখার অতিরিক্ত রেজিস্ট্রার ড. মো. নাজমুল হক, শিক্ষা শাখার অতিরিক্ত রেজিস্ট্রার ড. ফারুক আহম্মদ, পরিকল্পনা ও উন্নয়ন শাখার অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ শফিউল্যাহ (রুবেল), পানি সরবরাহ, গ্যাস ও স্যানিটেশন বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রকৌশলী মো. মনিরুজ্জামান, হিসাব শাখার অতিরিক্ত ট্রেজারার…

Read More

বাকৃবি সংবাদদাতা: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৬৬তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে শহীদ নাজমুল আহসান হল। মঙ্গলবার (১৮ আগস্ট) হল প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় হল প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। প্রতিষ্ঠা দিবসের কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ বৃক্ষরোপণের মাধ্যমে হলের পরিবেশকে আরও সবুজ, সুন্দর ও নান্দনিক করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, শহীদ নাজমুল আহসান হলের প্রভোস্ট অধ্যাপক ড. কাজী কামরুল ইসলাম এবং হলের শিক্ষার্থীরা অংশ নেন। অধ্যাপক ড. কাজী কামরুল ইসলাম বলেন, বৃক্ষরোপণ পরিবেশের ভারসাম্য রক্ষার…

Read More

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, দেশের মৎস্য খাত বর্তমানে অভ্যন্তরীণ চাহিদা পূরণে সক্ষমতা অর্জন করেছে। এখন মৎস্য ও মৎস্যজাত পণ্যের রপ্তানি বাড়ানোর দিকে গুরুত্ব দিতে হবে। মঙ্গলবার (১৮ আগস্ট) মৎস্য অধিদপ্তর আয়োজিত অধিদপ্তরের সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় মৎস্য পক্ষের কেন্দ্রীয় আয়োজন ঢাকার বাইরে কিশোরগঞ্জে করার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, মৎস্য উৎপাদনে হাওরাঞ্চলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশের মিঠাপানির মাছের একটি বড় অংশ হাওরাঞ্চল থেকে আসে। তাই প্রান্তিক পর্যায়ের মৎস্যচাষি, জেলে ও মৎস্য খাতের সঙ্গে সম্পৃক্ত মানুষের কাছে কর্মসূচির বার্তা পৌঁছে দিতে ঢাকার বাইরে…

Read More

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশাল ও ফরিদপুর অঞ্চলে ডাল ফসলের গবেষণা সম্প্রসারণ ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা মঙ্গলবার (১৮ আগস্ট) মাদারীপুরে শুরু হয়েছে। এ উপলক্ষ্যে শহরের আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের হলমুমে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই) মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির। ডাল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএআরআইর পরিচালক (গবেষণা) ড. ফারুক আহমেদ, পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. মোশাররফ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) ফরিদপুরের অতিরিক্ত পরিচালক মো. খয়ের উদ্দিন মোল্লা এবং বরিশালের আঞ্চলিক গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম কিবরিয়া।…

Read More

বাকৃবি সংবাদদাতা: বর্ণাঢ্য র‌্যালি, কবুতর ও মাছের পোনা অবমুক্ত এবং বৃক্ষরোপণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৬৬তম প্রতিষ্ঠাদিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দিনব্যাপী এসব কর্মসূচির আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাদিবস উদযাপন কমিটি। দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও আবাসিক হলগুলোতে জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০টায় প্রশাসনিক ভবন সংলগ্ন চত্বর থেকে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার নেতৃত্বে একটি আনন্দ র‌্যালি বের হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও এলাকাবাসী অংশ নেন। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হেলিপ্যাডে গিয়ে শেষ হয়। পরে প্রতিষ্ঠাদিবস উদযাপন…

Read More

নাহিদ বিন রফিক (বরিশাল): করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস- এই প্রতিপাদ্য নিয়ে বরিশালে শুরু হলো জাতীয় ফলমেলা ২০২৬।  আজ নগরীর খামারবাড়ির চত্বরে মেলা উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খলিল আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলাম, জেলা প্রশাসক মো. মামুন খন্দকার, জেলা পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোসাম্মৎ মরিয়ম, সহকারী আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার রথীন্দ্র নাথ বিশ্বাস, কৃষি উন্নয়ন কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী চঞ্চল কুমার মিস্ত্রী, বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বারটান) ঊধর্বতন বৈজ্ঞানিক…

Read More

নিজস্ব প্রতিবেদক: মাছ চাষে অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত ব্যবহারে উদ্বেগ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এম.পি। প্রতিমন্ত্রী বলেন, অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহারে একদিকে খামারিরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে খাদ্যনিরাপত্তা ঝুঁকিতে পড়ছে। এ বিষয়ে খামারিদের সচেতন করতে জেলাভিত্তিক সেমিনার ও কর্মশালা আয়োজনের উদ্যোগ নেওয়া হবে। আজ সোমবার ( ১৭ আগস্ট) বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) কতৃক আয়োজিত বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে ‘স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে মৎস্যসম্পদ: বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ করণীয়’- শীর্ষক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএফআরআই এর মহাপরিচালক ড. মো: লতিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী…

Read More