Author: Jewel 007

আহমেদ আলী (পাবনা) : জয়পুরহাটের কালাই উপজেলায় রাসায়নিক সারের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণ এবং মাটির চাহিদা অনুযায়ী সঠিক মাত্রায় সার প্রয়োগে কৃষকদের সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) বিকেলে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কালাই, জয়পুরহাটের উদ্যোগে উপজেলার উদয়পুর ইউনিয়নে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হারুনুর রশিদ। সভায় বক্তারা তাদের বক্তব্যে বলেন, কৃষি জমির উর্বরতা ও উৎপাদনশীলতা ধরে রাখতে মাটির চাহিদা অনুযায়ী সুষম সার প্রয়োগের কোনো বিকল্প নেই। অধিক ফলনের আশায় জমিতে অতিরিক্ত…

Read More

মো. গোলাম আরিফ (পাবনা) : পাবনার সুজানগরে সুস্বাস্থ্য অর্জন ও পুষ্টিসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক’ ০৩ দিনব্যাপী (৩-৫ নভেম্বর) প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) আঞ্চলিক কার্যালয়, সিরাজগঞ্জ সুজানগর উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ হলে এ প্রশিক্ষণের আয়োজন করেন। এ সময় উপস্থিত ছিলেন সুজানগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আসাদুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ আলমগীর হোসেন, উপজেলা মৎস্য অফিসার মোঃ সাইফুল ইসলাম ও সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মশিউর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পুষ্টির জ্ঞান কাজে লাগিয়ে দৈনন্দিন জীবনে সঠিক ও সুষম খাদ্য নির্বাচন এবং গ্রহণের বাস্তব প্রক্রিয়াকে ফলিত পুষ্টি বলা হয়।…

Read More

বাকৃবি সংবাদদাতা: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নবনিযুক্ত ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আবদুল আলীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় শিক্ষার্থীদের বিনোদনের সুযোগ সম্প্রসারণে ক্যাম্পাসে কনসার্ট, আবাসিক হলগুলোতে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন এবং জব্বার মোড় থেকে প্রথম গেট পর্যন্ত সড়ক পুনর্নির্মাণসহ বিভিন্ন দাবি তুলে ধরেন তারা। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে নবনিযুক্ত ছাত্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে এসব দাবি জানানো হয়। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ মো. আতিকুর রহমান, সদস্যসচিব কৃষিবিদ মো. শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কৃষিবিদ এ এম শোয়াইবসহ বিভিন্ন হলের নেতাকর্মীরা। এ সময় ছাত্রদলের…

Read More

বিশেষ সংবাদদাতা: জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলা করে দক্ষিণ এশিয়ার ক্ষুদ্র কৃষকদের সক্ষমতা ও সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে তিন দিনব্যাপী আঞ্চলিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে সার্ক কৃষি কেন্দ্র, বাংলাদেশ। মঙ্গলবার (৩ নভেম্বর) ভার্চুয়ালি এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের কৃষি বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, গবেষক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। প্রশিক্ষণে জলবায়ু-সহনশীল কৃষি প্রযুক্তি, অভিজ্ঞতা বিনিময় এবং কৃষির অভিযোজন সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হচ্ছে।, নীতিনির্ধারক, গবেষক এবং কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে জলবায়ু-সহনশীল কৃষি পদ্ধতি, প্রযুক্তি ও কৌশল সম্প্রসারণ করা এবং দক্ষিণ…

Read More

নিজস্ব প্রতিবেদক: উপকূলীয় লবণাক্ত এলাকায় ধান উৎপাদনে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) উদ্ভাবিত উচ্চফলনশীল ও লবণসহনশীল নতুন জাত ‘ব্রি ধান১১৯’। আধুনিক প্রজনন কৌশল ব্যবহার করে মাত্র ৭.৫ বছরে উদ্ভাবিত এ জাতটি রোপা আমন ও বোরো—দুই মৌসুমেই চাষের সম্ভাবনা তৈরি করেছে। বিশেষ করে লবণাক্ত উপকূলীয় এলাকার পতিত বা কম উৎপাদনশীল জমিকে ধান চাষের আওতায় আনার ক্ষেত্রে জাতটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গত ২৮ অক্টোবর ২০২৬ জাতীয় বীজ বোর্ডের (NSB) ১১৬তম সভায় রোপা আমন মৌসুমে চাষের জন্য ‘ব্রি ধান১১৯’-এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। ব্রির উদ্ভিদ প্রজনন বিভাগের গবেষকরা লোকেশন স্পেসিফিক টেকনোলজি ডেভেলপমেন্ট (এলএসটিডি) প্রকল্পের অর্থায়নে জাতটি উদ্ভাবন করেন।…

Read More

নিজস্ব প্রতিবেদক: কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, সার ব্যবস্থাপনায় অনিয়ম পেলে ডিলারশীপ বাতিল, কর্মকর্তা জড়িত থাকলে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। আজ সোমবার (০২ নভেম্বর) মন্ত্রী সচিবালয়স্থ কৃষি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আসন্ন রবি মৌসুমে সার সরবরাহ বিষয়ে জেলা প্রশাসক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন। কৃষি মন্ত্রণালয়ের সচিব মো: সেলিম খানের সভাপতিত্বে সভায় দেশের সকল জেলার জেলা প্রশাসক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকগণ অনলাইনে যুক্ত ছিলেন। মন্ত্রী বলেন, সার বিতরণ ও ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা কৃষক হয়রানির অভিযোগ পাওয়া গেলে নতুন নিয়োগপ্রাপ্ত সার ডিলারের…

Read More

নিজস্ব প্রতিবেদক: বৈশ্বিক বাজারে নিরাপদ পোল্ট্রি পণ্যের ক্রমবর্ধমান চাহিদা, খাদ্য নিরাপত্তা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং টেকসই উৎপাদনব্যবস্থার গুরুত্ব বিবেচনায় বাংলাদেশের পোল্ট্রি শিল্পকে আন্তর্জাতিক মানে এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে শুরু হয়েছে ‘১৪তম আন্তর্জাতিক পোল্ট্রি শো ও সেমিনার-২০২৭’-এর আনুষ্ঠানিক প্রস্তুতি। এ উপলক্ষে আজ সোমবার (২ নভেম্বর) রাজধানীর ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশ শাখার (WPSA-BB) কার্যালয়ে পোল্ট্রি ও কৃষিভিত্তিক সাংবাদিকদের নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে আয়োজকরা আসন্ন আন্তর্জাতিক আয়োজনের বিভিন্ন প্রস্তুতি, কর্মসূচি ও বিশেষ আকর্ষণের তথ্য তুলে ধরেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন WPSA-BB-এর প্রেসিডেন্ট শামসুল আরেফিন খালেদ, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ ফয়জুর রহমান, ১৪তম আন্তর্জাতিক পোল্ট্রি শো অ্যান্ড সেমিনার-২০২৭-এর মিডিয়া ম্যানেজমেন্ট কমিটির…

Read More

বাকৃবি সংবাদদাতা: ডিএনএ বিশ্লেষণের কাজ আরও সহজ ও দ্রুত করতে নতুন একটি সফটওয়্যার তৈরি করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গবেষকরা। তাঁদের দাবি, জনপ্রিয় সফটওয়্যার ‘মেগা’র তুলনায় নতুন সফটওয়্যারটি ৫৫ থেকে ১ হাজার ৭৪৭ গুণ দ্রুত কাজ করতে পারে। পাশাপাশি প্রচলিত অন্যান্য পদ্ধতির তুলনায় ৩০ থেকে ৯৯ শতাংশ কম কম্পিউটার মেমোরি ব্যবহার করে। সফটওয়্যারটি কম্পিউটারের পাশাপাশি ওয়েবসাইটের মাধ্যমেও ব্যবহার করা যাবে। সোমবার (২ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক কর্মশালায় এসব তথ্য জানান গবেষকরা। গবেষক দলের নেতৃত্ব দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিকস (সিএসএম) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মেছবাহ উদ্দিন। গবেষক দলে আরও ছিলেন…

Read More

সিকৃবি সংবাদদাতা: বর্ণাঢ্য আয়োজনে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) দিবসটি জাঁকজমক ভাবে উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের তত্ত্বাবধানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাণী প্রচার করা হয় পাশাপাশি জাতীয় দিবস উদযাপন কমিটি-২০২৬ কর্তৃক জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, বেলুন ও সাদা পায়রা উড্ডয়ন, কেক কাটা, বৃক্ষরোপণ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ‘সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: প্রতিষ্ঠা, অর্জন ও সম্ভাবনা’শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় দিবস উদযাপন কমিটি-২০২৬-এর সভাপতি ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মাহবুব ইকবাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও…

Read More

নিজস্ব প্রতিবেদক: পাবনার একটি গোয়ালঘরে অপরিপক্ব কলায় নিষিদ্ধ রাসায়নিক প্রয়োগ করে মাত্র ২৪ ঘণ্টায় পাকিয়ে বাজারজাত করার প্রক্রিয়া শনাক্ত করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে রাসায়নিক প্রয়োগ করা প্রায় ১২ হাজার কলা জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। একই দিনে ভোজ্যতেলসহ নিত্যপণ্যের বাজারে অনিয়ম ও নকল-ভেজাল পণ্য প্রতিরোধে দেশব্যাপী বিশেষ অভিযানে ২৭ জেলার ৭২টি প্রতিষ্ঠানকে মোট ৭ লাখ ৬৩ হাজার টাকা জরিমানা করেছে অধিদপ্তর। রোববার (১ নভেম্বর) ঢাকা মহানগরসহ দেশের ২৭টি জেলায় অধিদপ্তরের ৪০টি তদারকি দল একযোগে পাইকারি ও খুচরা বাজারে এ অভিযান পরিচালনা করে। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা এবং ভোক্তাদের নিরাপদ…

Read More