টাঙ্গাইল সংবাদদাতা : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি বলেন, কার্যকর ব্যবস্থাপনা ও সমন্বিত উদ্যোগের ফলে এবার মহাসড়কে কোনো যানজট হবে না। আজ বুধবার (১৮ মার্চ) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকারের গৃহীত সর্বাত্মক ব্যবস্থার ফলে যাত্রীরা যানজট ছাড়াই স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছাতে পারবেন। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে তাদের প্রতি সরকারের দায়বদ্ধতা রয়েছে। আর এ দায়িত্ববোধ থেকেই জনভোগান্তি কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়কে সক্রিয়ভাবে…
Author: Jewel 007
কুমিল্লা সংবাদদাতা: খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, কৃষকদের উৎপাদিত ফসলকে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি থেকে সুরক্ষা দিতে ফসল ইনসুরেন্স (বীমা) চালুর উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, বন্যা বা প্রাকৃতিক দুর্যোগে ফসল ক্ষতিগ্রস্ত হলে বীমার মাধ্যমে কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হবে, যাতে তারা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন না হন। আজ বুধবার (১৮ মার্চ) দুপুরে কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের শ্যামপুর উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্য মন্ত্রণালয়ের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়। মন্ত্রী বলেন, নির্বাচনের আগে সরকার যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, তা…
নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার ইতোমধ্যেই কার্যক্রম শুরু করেছে। মানুষের ভোটের কালি মোছার আগেই সরকারের ঘোষিত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার (১৬ মার্চ) দুপুরে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার গোলাবাড়ি এলাকায় রাজখাল খনন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে মানুষের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে এবং কৃষকদের সহায়তায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। তিনি বলেন, ইতোমধ্যে কৃষকদের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। এছাড়া আগামী ১৪ই এপ্রিল টাঙ্গাইল স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর…
নিজস্ব প্রতিবেদক: খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে সরকার প্রমাণ করেছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুধু কথার রাজনীতি করে না, বরং বাস্তব কাজের মাধ্যমে মানুষের প্রত্যাশা পূরণে কাজ শুরু করেছে। সোমবার (১৬ মার্চ) দুপুরে লালমাই উপজেলার দোশারীচোঁ মৌজাস্হ ডাকাতিয়া নদীর শাখা খাল পুনঃখনন কাজের উদ্বোধন এবং খাল সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কৃষি মন্ত্রী বলেন, নির্বাচনের আগেই বিএনপি দরিদ্র ও অসহায় নারীদের সহায়তার জন্য ফ্যামিলি কার্ড বিতরণের ঘোষণা দিয়েছিল এবং নির্বাচন শেষে খুব অল্প সময়ের মধ্যেই সেই কার্যক্রম বাস্তবায়ন শুরু হয়েছে।…
নিজস্ব প্রতিবেদক: সার্ক কৃষি কেন্দ্র অমর একুশে বইমেলা ২০২৬–এ কৃষি উন্নয়ন ও টেকসই খাদ্যব্যবস্থা বিষয়ক দুটি গুরুত্বপূর্ণ প্রকাশনার মোড়ক উন্মোচন করেছে। শনিবার (১৪ মার্চ) বইমেলা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে বই দুটির আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। উন্মোচিত বই দুটি হলো “দক্ষিণ এশিয়ায় সমন্বিত খাদ্য নিরাপত্তা মানদ-ের মাধ্যমে কৃষি বাণিজ্য জোরদার” এবং “দক্ষিণ এশিয়ায় কৃষি-খাদ্য ব্যবস্থার টেকসই রূপান্তরের জন্য আগ্রোইকোলজিক্যাল পদ্ধতির প্রসার”। প্রকাশনাগুলোতে দক্ষিণ এশিয়ায় কৃষি বাণিজ্য, খাদ্য নিরাপত্তা মানদ- এবং টেকসই কৃষি ব্যবস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (সিরড্যাপ)–এর মহাপরিচালক ড. পি. চন্দ্র শেখারা।…
বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি।বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান খুবই সামান্য—প্রায় ০.৪ শতাংশ অথচ জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব সবচেয়ে বেশি ভোগ করতে হচ্ছে এই দেশকেই। ঘূর্ণিঝড়, বন্যা, খরা, লবণাক্ততা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত অথবা হঠাৎ অতিবৃষ্টি, বন্যা, জলোচ্ছ্বাস —এসবের সরাসরি প্রভাব পড়ছে কৃষি, খাদ্য নিরাপত্তা এবং গ্রামীণ অর্থনীতির ওপর। বাংলাদেশের বাস্তবতায় টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে এখনই জলবায়ু পরিবর্তনের সাথে অভিযোজিত কৃষি ব্যবস্থা গড়ে তোলা এবং এর সাথে যুক্ত নতুন নতুন পেশা সৃষ্টি করা অত্যন্ত জরুরি। বাংলাদেশের অর্থনীতিতে কৃষি এখনও একটি গুরুত্বপূর্ণ খাত; দেশের মোট জিডিপির প্রায় ১১–১২ শতাংশ আসে কৃষি থেকে এবং প্রায় ৪০ শতাংশ মানুষের জীবিকা…
নিজস্ব প্রতিবেদক: প্রাণিজ আমিষ খাতের অগ্রগতিতে গণমাধ্যমের অবদান অনস্বীকার্য। এ খাতের সংবাদকর্মীগণ ছাড়াও নিজ প্রতিষ্ঠানের সহকর্মীদের পারস্পরিক সম্পর্ক আন্তরিক ও সুদৃঢ় করতে সিগমা বাংলাদেশ প্রতি বছর বিশেষ ইফতার ও নৈশভোজের আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় আজ (১৪ মার্চ) রাজধানীর এক অভিজাত হোটেলে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়ে। অনুষ্ঠানে সিগমা বাংলাদেশ-এর সিইও মো. আনোয়ার হোসেন, ডিজিএম মো. রিয়াজুল ইসলাম (বিজনেস ডেভেলপমেন্ট), ওয়াপসা-বিবি’র সাধারণ সম্পাদক এবং এ্যাভান্স এশিয়া লি. এর ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়জুর রহমান, কেমিন ইন্ডাস্ট্রিজ এর কান্ট্রি ম্যানেজার ডা. মো. গোলাম মোর্শেদ ছাড়াও সিগমা বাংলাদেশের অন্যান্য কর্মকর্তাগণ ছাড়াও প্রাণিজ আমিষ সেক্টরের সাংবাদিকরা এবং সংশ্লিষ্ট অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ…
বাকৃবি সংবাদদাতা: জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং অপচয় রোধে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সংগঠনটির আহ্বায়ক কৃষিবিদ মো আতিকুর রহমানের উদ্যোগে ক্যাম্পাসজুড়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় বিষয়ে সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শনিবার (১৪ মার্চ) কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, অনুষদ, একাডেমিক ভবন এবং গুরুত্বপূর্ণ স্থানে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় সংক্রান্ত বিভিন্ন স্লোগান, পোস্টার ও বার্তা প্রচার করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের অপ্রয়োজনীয়ভাবে বৈদ্যুতিক বাতি, ফ্যান ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। এছাড়া বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন দোকানপাট ও ব্যবসায়িক প্রতিষ্ঠানকেও বিদ্যুৎ ব্যবহারে সংযমী হওয়ার অনুরোধ…
কুমিল্লা সংবাদদাতা : খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর দেশের মানুষ একটি বাস্তব পরিবর্তনের সুযোগ পেয়েছে। একটি নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করেছে। এখন দেশের মানুষের একটাই প্রত্যাশা—তারা আর অন্যায় দেখতে চায় না; তারা চায় একটি সুশাসিত ও সুন্দর বাংলাদেশ। আজ শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় কুমিল্লা নগরীর টুলিপাড়া ফান টাউনে মানবকল্যাণে নিবেদিত সংগঠন ‘বিবেক’-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি নিয়োগ ও দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করছেন। তিনি সবসময় একটি বিষয়েই গুরুত্ব দেন…
রাজবাড়ী সংবাদদাতা: ২০২৫-২০২৬ অর্থ বছরে বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায়, ১৪ মার্চ শনিবার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গোয়ালন্দের আয়োজনে দেবগ্রাম ইউনিয়নে, তেনা পচা গ্রামে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক, মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক, মো. আব্দুর রহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি মন্ত্রণালয়, পিপিসি উইং এর যুগ্মসচিব, কামরুল হাসান; রাজবাড়ী জেলা উপপরিচালক, মো. শহিদুল ইসলাম। মাঠ দিবসে দেড় শতাধিক কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন। প্রধান অতিথি পরবর্তীতে কৃষক কার্ড প্রবর্তনের নিমিত্ত প্রি – পাইলটিং এর আওতায় তথ্য সংগ্রহের অগ্রগতি পর্যালোচনার জন্য মতবিনিময়…



