গাজীপুর সংবাদদাতা: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) নবান্ন উৎসব উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার (১৬ নভেম্বর) সকালে গাজীপুরস্থ ব্রির প্রশাসনিক ভবনের সামনে বেলুন উড়িয়ে নবান্ন উৎসবের উদ্বোধন করা হয়। এরপর সেখানে উপস্থিত অতিথিবৃন্দ ব্রি ক্যাম্পাসের গবেষণা মাঠে ধান কর্তন উৎসবে অংশগ্রহণ করেন। ধান কর্তন শেষে একটি বর্ণাঢ্য নবান্ন উৎসব শোভাযাত্রা ব্রির সদর দপ্তরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে ব্রি মিলনায়তনে নবান্ন উৎসবের উপর একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া নবান্ন উৎসব উদ্যাপনের অংশ হিসেবে ব্রি মিলনায়তনের সামনে পিঠা উৎসবের আয়োজন করা হয় এবং ব্রির সকল বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের মাঝে পিঠা ও পায়েস দিয়ে আপ্যায়ন করা…
Author: Jewel 007
পাবনা সংবাদদাতা: পাবনা’র ঈশ্বরদীতে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই) এর ৩ দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি পরিকল্পনা কর্মশালা ২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ১৪ নভেম্বর শুরু হওয়া এ কর্মশালা ১৬ নভেম্বর ২০২৬ সমাপ্ত হয়। ইনস্টিটিউটের ইয়াছিন আলী প্রশিক্ষণ হলে আয়োজিত এ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. কবির উদ্দিন আহমেদ। সমাপনী অনুষ্ঠানে মহাপরিচালক তাঁর বক্তব্যে বলেন, দেশে চিনি, গুড় ও মধু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, আমদানিনির্ভরতা কমানো এবং আখচাষিসহ সংশ্লিষ্ট কৃষকদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সময়োপযোগী, বাস্তবমুখী ও মাঠপর্যায়ে কার্যকর গবেষণার কোনো বিকল্প নেই। এ লক্ষ্য অর্জনে উচ্চফলনশীল ও রোগবালাইসহনশীল জাত উদ্ভাবন, উৎপাদন ব্যয় হ্রাস,…
নিজস্ব প্রতিবেদক: জলবায়ু খাতে সরকারের উদ্যোগের ফলাফল সুনির্দিষ্ট সংখ্যা ও পরিমাপযোগ্য অর্জনের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ। তিনি বলেন, বর্তমান সরকার বাস্তব পরিবর্তন আনতে এবং প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে। সোমবার (১৬ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় কপ৩১ সম্মেলনের বাংলাদেশ প্যাভিলিয়নে ‘স্থানীয় নেতৃত্বে অভিযোজন ও কৃষি-খাদ্যব্যবস্থার রূপান্তরে জলবায়ু অর্থায়ন ত্বরান্বিত করা এবং বাংলাদেশে বিনিয়োগের পথ’ নিয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (GAIN) এবং সুইজারল্যান্ডের সহায়তাপুষ্ট CALL কনসোর্টিয়াম যৌথভাবে…
গাজীপুর সংবাদদাতা: ইন্টারন্যাশনাল পটেটো সেন্টার (সিআইপি)-এর মহাপরিচালক সাইমন হেক (Simon Heck) এর নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেন। প্রতিনিধি দলটি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে এসে পৌঁছালে তাদের স্বাগত জানান ইনস্টিটিউটের বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ। কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) মহাপরিচালকের সভাকক্ষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত মত বিনিময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বারি’র মহাপরিচালক ড. মো. মন্জুরুল কাদির| সভাq ইনস্টিটিউটের বর্তমান গবেষণা কার্যক্রম বিস্তরিত ভাবে তথ্য তুলে ধরেন পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. নির্মল কুমার দত্ত। এসময় উপস্থিত ছিলেন বারি’র পরচিালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. রেশমা সুলতানা; পরিচালক (গবেষণা) ড. কাওছার উদ্দিন আহাম্মদ; পরিচালক (পরিকল্পনা…
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের বস্ত্র ও পোশাকশিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করার পাশাপাশি উৎপাদনশীলতা ও পরিবেশগত স্থায়িত্ব বাড়াতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, আন্তর্জাতিক ক্রেতাদের পরিবর্তিত চাহিদা এবং নতুন বাণিজ্যিক ও পরিবেশগত মানদণ্ড পূরণে শিল্পকারখানাগুলোকে এখন থেকেই প্রস্তুত হতে হবে। বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত অর্জিত ফলাফলগুলো আমাদের ভিত্তি মাত্র, শেষ গন্তব্য নয়। একটি কমপ্লায়েন্ট ও প্রতিযোগিতামূলক বস্ত্র খাত গড়ে তুলতে শিল্পমালিক, শ্রমিক এবং অংশীদারদের সঙ্গে নিয়ে আমাদের এই ভিত্তির ওপর দাঁড়িয়ে আরও এগিয়ে যেতে হবে।’ রোববার (১৫ নভেম্বর) ঢাকার একটি হোটেলে ‘স্কিলস ফর সেলফ-মনিটরিং অ্যান্ড কমপ্লায়েন্স উইথ ক্লিন অ্যান্ড ফেয়ার প্রোডাকশন…
চট্টগ্রাম সংবাদদাতা: খামারিদের আধুনিক ও লাভজনক খামার পরিচালনায় উদ্বুদ্ধ করতে এবং তাদের সাথে সরাসরি মতবিনিময় করার লক্ষ্যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী হাটহাজারী থানার অন্তর্গত সিটি প্যালেস কনভেনশন হলে এক জমকালো সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দেশের শীর্ষস্থানীয় ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠান আমান ফিড পিএলসি-এর আয়োজনে এবং এক্সক্লুসিভ এজেন্ট আलिফ এগ্রো কমপ্লেক্স-এর সার্বিক সহযোগিতায় এই সেমিনার সম্পন্ন হয়। এতে প্রায় ৮ শতাধিক উৎসাহী খামারি স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সেমিনারে সভাপতিত্ব করেন আলিফ এগ্রো কমপ্লেক্সের সম্মানিত ব্যবসায়িক পার্টনার জনাব মোঃ জামাল। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন আলিফ এগ্রো কমপ্লেক্সের মোঃ হোসেন। উক্ত সেমিনারে আমান ফিড পিএলসি-এর উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে খামারিদের বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ…
আনতালিয়া (তুরস্ক) : জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা, নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ এবং জলবায়ু সহনশীল উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-৩১)-এর এক দ্বিপাক্ষিক বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের আন্তর্জাতিক বিষয়াবলি ও জলবায়ু অর্থায়নবিষয়ক পরিচালক ডায়না অ্যাকোনিয়ার (Diana Acconia) সঙ্গে আলোচনাকালে তিনি এ আহ্বান জানান। বৈঠকে জলবায়ু অর্থায়ন, জ্বালানি রূপান্তর, নবায়নযোগ্য জ্বালানি এবং জলবায়ু অভিযোজন কার্যক্রমে সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বৈঠকে প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের অগ্রাধিকার ও পরিকল্পনা তুলে ধরে বলেন, বাংলাদেশ আগামী পাঁচ বছরে সৌরবিদ্যুৎ থেকে…
মো. আমিনুল ইসলাম (রাজশাহী) : রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের চাষাবাদে উৎসাহিত করতে রাজশাহীর মোহনপুরে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় ৬ হাজার ৪৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে ৫০ জন কৃষকের মধ্যে একটি করে এয়ার ফ্লো মেশিন এবং ঘর স্থাপনের জন্য প্রত্যেককে সাত হাজার টাকা করে আর্থিক সহায়তা বিতরণ করা হয়। শনিবার (১৪ নভেম্বর) উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত…
নিজস্ব প্রতিবেদক: COP31 সম্মেলনে ‘Ambition on Melting Ice’ (AMI) উদ্যোগে ২৬তম দেশ হিসেবে বাংলাদেশের যোগ দিয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, বৈশ্বিক উষ্ণায়নের ফলে হিমবাহ ও মেরু অঞ্চলের বরফ গলে যাওয়ার ঝুঁকি হ্রাস এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো দীর্ঘমেয়াদি জলবায়ু সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা সুদৃঢ় করার লক্ষ্যে বাংলাদেশ এ উদ্যোগে অংশগ্রহণ করেছে। শুক্রবার (১৩ নভেম্বর) COP31 সম্মেলন ভেন্যুতে বাংলাদেশ সরকারের পক্ষে এ উদ্যোগে অন্তর্ভুক্তির আনুষ্ঠানিক ঘোষণাপত্রে স্বাক্ষর করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। এ সময় AMI সেক্রেটারিয়েটের পরিচালক ড. প্যাম পিয়ারসন (Dr.…
পাবনা সংবাদদাতা: পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই) এর বার্ষিক গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি পরিকল্পনা কর্মশালা-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ থেকে ১৬ নভেম্বর) তিন দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই), ঈশ্বরদী, পাবনা। ইনস্টিটিউটের এএসএম কামাল উদ্দিন মেমোরিয়াল হলে আয়োজিত কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকার। প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, খাদ্য শিল্পে চিনি এবং গুড় অপরিহার্য উপাদান হিসেবে ব্যবহৃত হয়। যা কেবল মিষ্টতা প্রদান করে না বরং খাবারের মান, গঠন এবং সংরক্ষণেও বড় ভূমিকা রাখে। চিনি ও গুড় উৎপাদনে বিএসআরআই…

