উৎপাদন বৃদ্ধি, মানসম্মত প্রোবায়োটিকস ব্যবহার ও লাভজনক চাষ ব্যবস্থাপনায় গুরুত্বারোপ বাগেরহাট সংবাদদাতা: মাছ ও চিংড়ি চাষে উৎপাদন বৃদ্ধি, অপ্রয়োজনীয় ব্যয় কমানো এবং আধুনিক ও বৈজ্ঞানিক খামার ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে বাগেরহাটের যাত্রাপুরে প্রশিক্ষণ কর্মশালা ও মতবিনিময় সভার আয়োজন করেছে এডভান্স এগ্রোটেক বাংলাদেশ। ২৯ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার স্থানীয় পরিবেশক প্রতিষ্ঠান সততা এন্টারপ্রাইজের সহযোগিতায় আয়োজিত এ কর্মশালায় প্রায় ৬০ জন মাছ ও চিংড়িচাষি, হ্যাচারি মালিক, মৎস্য ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্য়াকোয়া প্রোডাক্ট কোম্পানিজ এসোসিয়েশন (বাপকা) -এর সাবেক সভাপতি ও এডভান্স এগ্রোটেক বাংলাদেশ-এর চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান। কারিগরি প্রশিক্ষক হিসেবে ছিলেন প্রতিষ্ঠানের…
Author: Jewel 007
সাভার সংবাদদাতা: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রাণিসম্পদ খাতের টিকার চাহিদা সম্পূর্ণভাবে দেশীয় উৎপাদনের মাধ্যমে পূরণ করতে সংশ্লিষ্ট বিজ্ঞানী ও গবেষকদের কার্যকর ভূমিকা রাখতে হবে। এই উৎপাদন শতভাগে উন্নীত করা সম্ভব হলে দেশের অর্থ সাশ্রয়ের পাশাপাশি আমদানিনির্ভরতা কমবে। আর এজন্য প্রাণিসম্পদের টিকার শতভাগ উৎপাদন দেশে করতে হবে। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর)বিকেলে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) সম্মেলনকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় এ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়, যা পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী…
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পাদনের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে। দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, পারস্পরিক বিনিয়োগ বৃদ্ধি এবং প্রযুক্তি ও ডিজিটাল অর্থনীতিতে সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টির লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিত প্রথম দফার আনুষ্ঠানিক আলোচনা ইতিবাচক পরিবেশে সম্পন্ন হয়েছে। তিন দিনব্যাপী এ আলোচনায় চুক্তির বিভিন্ন অধ্যায়ের খসড়া ও কাঠামোগত বিষয় নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। আলোচনার ধারাবাহিকতায় আগামী ২০২৭ সালের জানুয়ারিতে দ্বিতীয় দফার বৈঠক অনুষ্ঠানের প্রাথমিক লক্ষ্য নির্ধারণ করেছে উভয় পক্ষ। ২৭ অক্টোবর শুরু হওয়া এ আলোচনা বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে শেষ হয়। এতে বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রতিনিধিদল পণ্য ও সেবা…
সিকৃবি সংবাদদাতা: টেকসই কৃষি উন্নয়ন, খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভিদবিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর গবেষণার ওপর গুরুত্বারোপ করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) শুরু হয়েছে দুই দিনব্যাপী উদ্ভিদবিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ৫ম আন্তর্জাতিক সম্মেলন। ‘প্লান্ট সায়েন্স এন্ড টেকনোলজি ফর সাস্টেনেবল এগ্রিকালচার: অপরচুনিটিজ এন্ড চ্যালেন্জ’প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সোসাইটি অব প্ল্যান্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিএসপিএসটি) এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের যৌথ উদ্যোগে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.…
নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে কৃষি বিভাগের আঞ্চলিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১ টায় নগরীর খামারবাড়িতে অবস্থিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) হলরুমে এই সভার আয়োজন করা হয়। ডিএই বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মুখ্য প্রশিক্ষক মনতোষ শিকদার, ডিএই ভোলার উপপরিচালক মো. খায়রুল ইসলাম মল্লিক, বরগুনার উপপরিচালক এস এম বদরুল আলম, বরিশালের উপপরিচালক মোসাম্মৎ মরিয়ম, পটুয়াখালীর উপপরিচালক ড. মোহাম্মদ আমানুল ইসলাম, ঝালকাঠির উপপরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন, হর্টিকালচার সেন্টারের উপপরিচালক মো. অলিউল আলম, এসএসিপি রেইনস্ প্রকল্পের রিজিওনাল প্রজেক্ট অফিসার মো. রিফাত শিকদার, পিরোজপুরের অতিরিক্ত উপপরিচালক…
নিজস্ব প্রতিবেদক : জনস্বাস্থ্য সুরক্ষায় ও পরোক্ষ ধূমপানের ক্ষতি থেকে সাধারণ মানুষকে রক্ষায় ও তামাক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) তামাক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে ডিএসসিসি বলে জানিয়েছেন ডিএসসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান। বুধবার বিকেলে (২৮ অক্টোবর) ডিএসসিসি’র সভা কক্ষে ঢাকা আহছানিয়া মিশনে ও ডিএসসিসি’র যৌথ আয়োজনে ‘ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনে শতভাগ ধূমোপান ও তামাকমুক্ত পরিবেশ নিশ্চিতকরণে করণীয়’ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। সভায় তামাক নিয়ন্ত্রণে ডিএসসিসি’র বিভিন্ন কার্যক্রম সম্পর্কে প্রেজেন্টেশন প্রদান করেন সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর হোসেন।এ সময় তিনি তামাক নিয়ন্ত্রণে ডিএসসিসি’র ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে…
মো. খোরশেদ আলম জুয়েল : অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াইয়ে এবার নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ভায়োলেট-ব্লু আলো। যুক্তরাজ্যের এক গবেষণায় দেখা গেছে, বিশেষ ধরনের নীল-বেগুনি আলো ব্যবহার করে পোল্ট্রি শিল্পের অন্যতম উদ্বেগের জীবাণু ক্যাম্পিলোব্যাক্টর নিষ্ক্রিয় করা সম্ভব। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো—অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী বিভিন্ন স্ট্রেইনের বিরুদ্ধেও এই প্রযুক্তি কার্যকর হয়েছে। সম্প্রতি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব রিডিং ও অ্যানিম্যাল অ্যান্ড প্ল্যান্ট হেলথ এজেন্সি (APHA)-এর গবেষকরা এ প্রযুক্তি নিয়ে গবেষণার ফল প্রকাশ করেছেন। গবেষণায় যুক্তরাজ্যের পোল্ট্রি খাতের নজরদারি কর্মসূচি থেকে সংগৃহীত ক্যাম্পিলোব্যাক্টরের ৬৪টি ফিল্ড আইসোলেট পরীক্ষা করা হয়। এর মধ্যে Campylobacter jejuni, Campylobacter coli ও Campylobacter lari—এই তিন প্রজাতির বিভিন্ন অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী ও সংবেদনশীল স্ট্রেইন ছিল। পরীক্ষায়…
নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পণ্য আমদানির পাইপলাইনে রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, রমজানকে কেন্দ্র করে বাজারে পণ্যের সংকট তৈরি হওয়ার আশঙ্কা নেই। একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন, এই মুহূর্তে ভোজ্যতেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। বুধবার (২৮ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আমদানিকারক ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির উদ দৌলাসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমদানিকারক ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের…
নিজস্ব প্রতিবেদক: দেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ, নতুন আন্তর্জাতিক বাজারের সন্ধান এবং বিদেশি ক্রেতাদের সঙ্গে বাংলাদেশি উৎপাদক ও রপ্তানিকারকদের সংযোগ জোরদার করার লক্ষ্য নিয়ে আগামী ১৫ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ঢাকা ২০২৬’। এবারের দ্বিতীয় আয়োজনে আগের বছরের আটটি খাতের পরিবর্তে ১২টি খাতকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে প্রায় দুই শতাধিক প্রতিষ্ঠানের অংশগ্রহণের প্রত্যাশা করছে আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ। আগামী ১৫ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিগ ওয়েভ) এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।…
আসাদুল্লাহ (ফরিদপুর) : কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আঞ্চলিক সভা আজ বুধবার (২৮ অক্টোবর) এডিএই, ফরিদপুরের সম্মেলন কক্ষে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর অঞ্চল ফরিদপুরের উদ্যেগে সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন, কৃষিবিদ মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ ফরিদপুর অঞ্চল,ফরিদপুর সভায় ফরিদপুর অঞ্চলের আওতাধীন বিভিন্ন জেলার কৃষি কার্যক্রমের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হয়। বিশেষ করে আধুনিক কৃষি প্রযুক্তির বিস্তার ও সম্প্রসারণ, কৃষকদের মাঝে কৃষক কার্ডের সঠিক ব্যবহার নিশ্চিতকরণ এবং সার ব্যবস্থাপনা ও মনিটরিং জোরদার করতে মোবাইল কোর্ট পরিচালনার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।সভায় বক্তারা বলেন, কৃষকদের দোরগোড়ায় আধুনিক কৃষি সেবা পৌঁছে দিতে এবং সারের বাজারমূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখতে…

