নিজস্ব প্রতিবেদক : বিমানবন্দরে বিদ্যমান কার্গো জট নিরসনে স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত ছুটির দিনেও কাস্টমস ও সংশ্লিষ্ট সেবা কার্যক্রম চালু রাখার ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেছেন, “শুক্র ও শনিবার কার্যক্রম সীমিত থাকায় বিমানবন্দরে জমে থাকা কার্গোর পরিমাণ কমছে না। স্থায়ী অবকাঠামো গড়ে ওঠার আগ পর্যন্ত ছুটির দিনেও কাস্টমসসহ সংশ্লিষ্ট সেবা চালু রাখা জরুরি।” আজ বৃহস্পতিবার (২৫ জুন) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ উৎসাহিত করার লক্ষ্যে ইইউ উত্থাপিত নন-ট্যারিফ ব্যারিয়ার বিষয়ক সমস্যাসমূহের মধ্যে বিমানবন্দরের কার্গো হ্যান্ডলিং সংকট ও এর সমাধান নিয়ে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।…
Author: Jewel 007
রাজশাহী সংবাদদাতা: “করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস” এবং “করব কাজ, গড়ব দেশ সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে তিন দিনব্যাপী ফল ও আম মেলা-২০২৫-২৬ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টায় রাজশাহী রেলগেট এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং ‘রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্প (প্রথম সংশোধিত)’-এর সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়। উদ্বোধনের পর অতিথিরা মেলায় স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহীর সম্মেলন কক্ষে ফল ও আম মেলা উপলক্ষে এক আলোচনা সভা…
নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সরকারি চিংড়ি এস্টেটকে আরও আধুনিক ও উৎপাদনশীল করে গড়ে তুলতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে। ব্যবসায়ী, মৎস্যচাষী এবং সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এ খাতকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার (২৫ জুন) কক্সবাজারের মাতামুহুরী উপজেলার রামপুর মৌজায় অবস্থিত সরকারি চিংড়ি এস্টেট পরিদর্শন শেষে স্থানীয় চিংড়ি চাষি এবং ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, “আমরা এই প্রকল্পকে কীভাবে আরও এগিয়ে নেওয়া যায়, সে বিষয়েই এখানে এসেছি। ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের বিভিন্ন মতামত ও সমস্যার কথা শুনেছি। বিশেষ করে নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থার বিষয়ে যেসব বিষয়…
পাবনা সংবাদদাতা: পাবনা’য় ‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ প্রতিপাদ্যে ০৩ দিনব্যাপী ফল মেলা ২০২৬ শুরু হয়েছে। ২৪ জুন পাবনা সদর উপজেলা পরিষদ চত্বরে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলার উদ্বোধন করেন পাবনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনা’র উপপরিচালক কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম প্রামানিক, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম, প্রেস ক্লাব পাবনা’র সভাপতি আখতারুজ্জামান আখতার, উপজেলা নির্বাহী অফিসার তামারা তাসবিহা, মাননীয় সংসদ সদস্য এর প্রতিনিধি এ কে এম মূসা, পার্টনার প্রকল্পের বগুড়া অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মাসুদ আহমেদ, পাবনা সদর উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ…
পাবনা সংবাদদাতা: প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, স্বাধীনতার পর পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা ছিল প্রায় ৭ কোটি। তখন খাদ্যের অভাবে দেশে দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছিলো। কিন্তু এখন দেশে দ্বিগুণের বেশি মানুষ বৃদ্ধি পেয়েছে। অথচ আজ একজন মানুষও না খেয়ে মারা যায় না। এক সময় উত্তরাঞ্চল মঙ্গা কবলিত ছিলো, সেটিকেও জাদুঘরে পাঠাতে সক্ষম হয়েছি। আর এ অর্জন ও সাফল্য এসেছে সম্মানিত কৃষক এবং কৃষি বিভাগের হাত ধরেই। এটিকে আমাদের স্বীকৃতি দিতে হবে। তিনি আরো বলেন, একসময় ফসলের উৎপাদন বৃদ্ধি ও সুরক্ষার জন্য ইচ্ছেমতো অনৈতিকভাবে বালাইনাশক ও ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করা হয়েছে। এখন সময় এসেছে সেখান থেকে বের হয়ে আসার। যেহেতু আমরা…
টাঙ্গাইল সংবাদদাতা: টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় কৃষি বিভাগের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মো. আশেক পারভেজ উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ির টাঙ্গাইল। সভাপতিত্ব করেন মঞ্জুরুল মোর্শেদ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোপালপুর, টাঙ্গাইল। এ সময় বক্তব্য রাখেন কৃষিবিদ রমজান আলী, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি মো. জয়নাল আবেদীন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওমর ফারুক এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে। কংগ্রেসে কৃষক পার্টনার…
গাজীপুর সংবাদদাতা: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর প্রশিক্ষণ ও যোগাযোগ উইং এর আয়োজনে বুধবার (২৪ জুন) বারি’র সেমিনার রুমে ১৪ দিন ব্যাপী নতুন উদ্ভাবিত প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রশিক্ষণ সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র মহাপরিচালক ড. মো. মন্জুরুল কাদরি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এজেন্সি প্রোগ্রাম ডাইরেক্টর পার্টনার (বারি অংগ) ড. জগদীশ চন্দ্র বর্মন। প্রশিক্ষণটি সমন্বয় করেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. বজলুর রহমান ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো, মিজানুর রহমান। প্রশিক্ষণে বারি’র মোট ৬০ জন বিজ্ঞানী অংশগ্রহণ করেন। এছাড়াও সমাপনি অনুষ্ঠানে বারি’র বিভিন্ন…
রাজশাহী সংবাদদাতা: মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১১টায় রফতানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোরের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় কানাইখালী মিনি স্টেডিয়ামে তিন দিনব্যাপী আম প্রদর্শনী ও ফল মেলা-২০২৬ শুভ উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এড, এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু মাননীয় সংসদ সদস্য, নাটোর-২ আসন ও মাননীয় হুইপ বাংলাদেশ জাতায়ী সংসদ সদস্য অনুপস্থিত থাকায় প্রধান অতিথির আসন গ্রহন করেন নাটোর জেলার জেলা প্রশাসক আসমা শাহীন। অনুষ্ঠানের প্রধান অতিথি ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে মেলার স্টলসমূহ পরিদর্শন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তাব্যে বলেন, একজন মানুষের প্রতিদিন ১১৫-১৩৫ গ্রাম ফল খাওয়া…
নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশের টেকসই উন্নয়ন ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিজ্ঞানীদের বাজেটনির্ভর নয়, বরং খাদ্যের পুষ্টিগুণ, নিরাপত্তা ও জনস্বাস্থ্যের বিষয়কে গুরুত্ব দিয়ে মৌলিক, উদ্ভাবনী ও মানসম্পন্ন গবেষণায় আত্মনিয়োগ করতে হবে। তাই গবেষণার কোনো বিকল্প নেই। বুধবার (২৪ জুন) বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে কনফারেন্স কক্ষে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী গবেষণার প্যাটেন্ট গ্রহণ এবং কৃষিকে যুগোপযোগী করতে উৎপাদনশীল প্রকল্প গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, কৃষি এগিয়ে গেলেই দেশ এগিয়ে যাবে। নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করলে দেশ আরও এগিয়ে যাবে। মন্ত্রী আরো বলেন,…
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খামারবাড়িতে অবস্থিত প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে নবনিযুক্ত মহাপরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মোঃ শাহজামান খানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ এগ্রো ফিড ইনগ্রিডিয়েন্টস ইম্পোর্টার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন (বাফিটা)। একইসঙ্গে দেশের প্রাণিসম্পদ ও ফিড শিল্পের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাঁর কাছে একটি স্মারকলিপিও প্রদান করেছে সংগঠনটি। আজ বুধবার (২৪ জুন) সকাল ১১টায় অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বাফিটার সভাপতি সুধীর চৌধুরী এবং মহাসচিব মোঃ গিয়াস উদ্দিন খানের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করে। সাক্ষাৎকালে বাফিটার নেতৃবৃন্দ মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মোঃ শাহজামান খানকে অভিনন্দন জানান এবং তাঁর নেতৃত্বে দেশের প্রাণিসম্পদ খাত নতুন গতি পাবে বলে আশাবাদ…



