Author: Jewel 007

রাউজান (চট্টগ্রাম):   মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন,  হালদা নদীর জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধি এবং সক্রিয় অংশগ্রহণও সমানভাবে প্রয়োজন। আজ শনিবার (৪ জুলাই) দুপুরে চট্টগ্রামের রাউজানে হালদা নদীর তীরবর্তী ছাত্তারঘাট এলাকায় হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়)-এর আওতায় হালদা নদীর মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, হালদা নদীতে মাছের পোনা আহরণকারীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে খুব শিগগিরই তাদের মধ্যে স্পিডবোট বিতরণ করা হবে। তবে এ সহায়তার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে…

Read More

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন,কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। কৃষি কার্ডের মাধ্যমে উৎপাদন, প্রণোদনা, ভর্তুকি ও বাজার ব্যবস্থাপনাকে একটি সমন্বিত কাঠামোর আওতায় এনে কৃষকের স্বার্থ সুরক্ষিত করা হবে। শনিবার (০৪ জুলাই) সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রীর সঙ্গে মৎস্য অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর এবং কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। চট্টগ্রাম বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বিশ্বাস করে এবং দেশের সাধারণ…

Read More

চট্টগ্রাম সংবাদদাতা :  মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, গভীর সমুদ্রে মৎস্য আহরণে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি এবং ব্লু ইকোনমির সম্ভাবনাকে কাজে লাগাতে মেরিন ফিশারিজ একাডেমিকে বিশ্বমানের দক্ষ মেরিন পেশাজীবী গড়ে তুলতে হবে। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে। মন্ত্রী আজ শুক্রবার (৩ জুলাই)বিকেলে চট্টগ্রামের মেরিন ফিশারিজ একাডেমি পরিদর্শনকালে একাডেমির কর্মকর্তা, শিক্ষক ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন। মন্ত্রী বলেন, দেশের বিশাল সমুদ্রসীমার সম্পদ আহরণ, সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় দক্ষ মানবসম্পদ গড়ে তুলতেই এ একাডেমি প্রতিষ্ঠিত হয়েছে। একাডেমির বিদ্যমান সমস্যা ও সীমাবদ্ধতার বিষয়গুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। সমস্যাগুলো…

Read More

বিশেষ সংবাদদাতা: বাংলাদেশে প্রাণিসম্পদ, পোল্ট্রি ও মৎস্য খাতে প্রতিবছর প্রায় ৭ হাজার ৫০০ কোটি টাকার ভ্যাকসিনের বাজার থাকলেও এর বড় একটি অংশ এখনও আমদানিনির্ভর। সরকারি ও বেসরকারি উদ্যোগ মিলিয়ে দেশে বর্তমানে মাত্র ৩০০ থেকে ৪০০ কোটি টাকার ভ্যাকসিন উৎপাদিত হয়, বিপরীতে প্রায় ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ কোটি টাকার ভ্যাকসিন বিদেশ থেকে আমদানি করতে হয়। তবে বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক সহযোগিতা, আধুনিক প্রযুক্তি ও গবেষণা অবকাঠামোর উন্নয়ন নিশ্চিত করা গেলে বাংলাদেশ শুধু নিজস্ব চাহিদা পূরণেই সক্ষম হবে না, বরং ভবিষ্যতে ভ্যাকসিন রপ্তানিকারক দেশ হিসেবেও আত্মপ্রকাশ করতে পারবে। এমন সম্ভাবনাকে সামনে রেখে বাংলাদেশ ও কানাডার মধ্যে প্রাণিসম্পদ, পোল্ট্রি এবং মানবস্বাস্থ্য খাতে…

Read More

নেত্রকোণা সংবাদদাতা: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, হাওরাঞ্চলের মৎস্যজীবীদের জীবন- জীবিকা সুরক্ষায় দেশের সকল উন্মুক্ত জলাশয়ে প্রকৃত মৎস্যজীবীদের অবাধ মাছ আহরণ নিশ্চিত করবে সরকার। আজ শুক্রবার(৩ জুলাই)সকালে নেত্রকোণা সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার প্রকৃত মৎস্যজীবীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। ‘জাল যার, জলা তার’- এই নীতিকে সামনে রেখে দেশের উন্মুক্ত জলাশয়ে প্রকৃত মৎস্যজীবীদের অবাধ মাছ আহরণের সুযোগ নিশ্চিত করা হয়েছে, যাতে তারা নির্বিঘ্নে জীবিকা নির্বাহ করতে পারেন এবং দেশের মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা আরও সুসংহত হয়। ইজারা প্রথার কারণে সৃষ্ট সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, ইজারা দেওয়ার ফলে প্রভাবশালীরা যেভাবে…

Read More

গাজীপুর সংবাদদাতা: প্রধানমন্ত্রীর নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (০২ জুলাই) বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই)-এর উদ্যোগে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি-২০২৬ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এ বছর এ বিষয়ে বিএআরআই এর থিম শ্লোগান “জলবায়ু পরিবর্তনের সাথে লড়াই, অভিযোজনই হোক কৃষি বিজ্ঞানীদের শ্রেষ্ঠ্ সাফল্য।” একজাতীয় গাছ না লাগিয়ে প্রকৃতিতে কার্যকর ও শোভাবর্ধনকারী বিভিন্ন প্রজাতির মিশ্র উদ্ভিদ, মসলা ও ঔষধি এবং ফলদ গাছের বিভিন্ন চারা রোপণের মাধ্যমে কর্মসূচির শুভ উদ্বোধন করেন বিএআরআই-এর সম্মানিত মহাপরিচালক কৃষিবিদ ড. মো. মন্জুরুল কাদির এবং উদ্বোধন পরবর্তী বক্তব্যে ড. কাদির বলেন, বৃক্ষ রোপণ কর্মসূচির মাধ্যমে কার্বন ক্রেডিট অর্জন…

Read More

নাহিদ বিন রফিক (বরিশাল): ঝালকাঠির রাজাপুরে ফল মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি। ৩০ জুন উপজেলা পরিষদ চত্বরে কৃষি অফিসের উদ্যোগে এই মেলা আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মোসা. শাহিদা শারমিন আফরোজ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রানিসম্পদ অফিসার ডা. মো. আবদুল্লাহ, অতিরিক্ত কৃষি অফিসার মেহেরুননেছা পাপড়ি , সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম রেজা সজিব, কৃষি সম্প্রসারণ অফিসার হোসেন শাহারিয়ার সিফাত, উপজেলা আইসিটি অফিসার মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ। অনুষ্ঠানে দেশি ফলের পুষ্টিগুণ ও খাদ্যগ্রহণের প্রয়োজনীয়তা নিয়ে বক্তারা আলোকপাত করেন। এছাড়াও ফল চাষের প্রযুক্তি সম্পর্কে ধারণা দেওয়া হয়। মেলার বিভিন্ন…

Read More

International Desk:  At Annual General Meeting for FY 2025–2026, held at Hotel Ramada Encore in Indore, Vetline, a division of Simfa Labs Private Limited, announced the launch of Immuity+, a scientifically developed solution aimed at strengthening poultry immunity and improving overall flock health. The key officials present at the product launch included Director Mr. Dilraj Singh Bhatia, Executive Director Mr. Sumeet Singh Bhatia and Dr. Amit Kumar Patra, General Manager (Sales & Marketing) who played a major role in presenting the product and outlining its benefits. The growing need to enhance disease resistance in poultry while minimizing antibiotic dependence has…

Read More

গাজীপুর সংবাদদাতা: জাতীয় প্রতিরক্ষা কোর্স (এনডিসি)-২০২৬ এর ১৪৫ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল আজ বুধবার (০১ জুলাই) গাজীপুরস্থ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) পরিদর্শন করেছেন। প্রতিনিধি দলে ১৮টি দেশের ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তাগণ এ পরিদর্শনে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী দেশগুলো হলো বাংলাদেশ, চীন, ভারত, ইন্দোনেশিয়া, কেনিয়া, সৌদি আরব, কুয়েত, মালয়েশিয়া, মালি, নেপাল, নাইজেরিয়া, ওমান, পাকিস্তান, কাতার, শ্রীলঙ্কা, তানজানিয়া, উগান্ডা এবং জাম্বিয়া। এনডিসি প্রতিনিধি দলটি ব্রি ক্যাম্পাসে পৌঁছালে ব্রির মহাপরিচালক ও কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আফসারী খানমসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ তাদের স্বাগত জানান। এরপর এনডিসি প্রতিনিধি দলের পরিদর্শন উপলক্ষে ইনস্টিটিউটের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন ব্রির মহাপরিচালক। অনুষ্ঠানে ব্রির গবেষণা কার্যক্রম এবং সাম্প্রতিক অর্জন…

Read More

গাজীপুর সংবাদদাতা: ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি), মিরপুর ক্যান্টনমেন্ট, ঢাকা এর 105 (একশত পাঁচ) জনের একটি প্রতিনিধি দল বুধবার (০৭ জুলাই) বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেন। প্রতিনিধি দলে কলেজ থেকে আগত ফ্যাকাল্টি, কোর্স মেম্বার এবং অফিসাররা অংশগ্রহণ করেন। প্রতিনিধি দলটি ইনস্টিটিউটের কাজী বদরুদ্দোজা মিলনায়তনের সামনে এসে পৌঁছালে তাদের স্বাগত জানান বারি’র মহাপরিচালক ড. মো. মন্জুরুল কাদির ও অন্যান্য পরিচালকবৃন্দ। পরে বারি’র কাজী বদরুদ্দোজা মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিমিয় অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রদর্শনের মাধ্যমে ইনস্টিটিউটের বিভিন্ন কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য তুলে ধরেন বারি’র পরিচালক (গবেষণা) ড. ফারুক আহমেদ । এসময় উপস্থিত ছিলেন বারি’র পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. মোশাররফ হোসেন মোল্লা; পরিচালক…

Read More