বাকৃবি সংবাদদাতা: দীর্ঘ বিরতির পর নতুন কমিটির হাত ধরে আবারও সক্রিয় হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাংস্কৃতিক সংগঠন ‘মিউজিক্যাল রেজিমেন্ট’। নতুন কমিটির প্রথম আয়োজন হিসেবে ‘ফেরা’ শিরোনামে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটি নতুন যাত্রা শুরু করেছে। শুক্রবার (০২ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের আমতলায় এ আয়োজন অনুষ্ঠিত হয়। ‘পুরনো পথে নতুন পথ চলা’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে দেশি-বিদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে মোট ১৮টি গান পরিবেশিত হয়। সংগঠনটির সাধারণ সম্পাদক রিভু কুমার সাহা বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব ও সংগঠনের আয়োজনে মিউজিশিয়ানদের নিয়মিত অংশগ্রহণ ও গান পরিবেশনের সুযোগ সীমিত থাকায় ক্যাম্পাসের সংগীতপ্রতিভাবান শিক্ষার্থীদের জন্য একটি স্বতন্ত্র প্ল্যাটফর্ম তৈরির প্রয়োজন থেকেই মিউজিক্যাল রেজিমেন্টের যাত্রা শুরু হয়।…
Author: Jewel 007
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের পেট সেক্টর আগামী দিনে দেশের অন্যতম সম্ভাবনাময় শিল্পখাতে পরিণত হবে বলে মন্তব্য করেছেন এসিআই পিএলসির গ্রুপ অ্যাডভাইজার ড. এফএইচ আনসারী। তিনি বলেন, মানুষের জীবনযাত্রা ও পারিবারিক কাঠামোর পরিবর্তনের সঙ্গে দেশে পোষা প্রাণীর প্রতি আগ্রহ ও সম্পৃক্ততা দ্রুত বাড়ছে। একই সঙ্গে বাড়ছে পোষা প্রাণীর স্বাস্থ্যসেবা, পুষ্টি, চিকিৎসা ও সংশ্লিষ্ট পণ্যের চাহিদা। এ সম্ভাবনাকে কাজে লাগাতে প্রাণিচিকিৎসা, পুষ্টি, ভ্যাকসিন, রোগ নির্ণয়, গবেষণা, প্রশিক্ষণ ও আধুনিক ক্লিনিক্যাল সেবার সমন্বিত উন্নয়ন প্রয়োজন। আজ শুক্রবার (২ অক্টোবর) কক্সবাজারে প্রথমবারের মতো আয়োজিত ‘1st BASAVA Pet Summit 2026’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ স্মল অ্যানিমাল ভেটেরিনারি অ্যাসোসিয়েশন (BASAVA) আয়োজিত…
নিজস্ব প্রতিবেদক: পোষা প্রাণীর স্বাস্থ্যসেবায় নতুন সংযোজন হিসেবে কৃমিনাশক ওষুধ ‘Prazinex’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে দেশের প্রাণিস্বাস্থ্য সেবা খাতের অন্যতম স্বনামধন্য কোম্পানি এসিআই এনিমেল হেলথ। আন্তর্জাতিক মান বজায় রেখে উৎপাদিত এ কৃমিনাশক ওষুধটি পোষা প্রাণীর চিকিৎসা ও পরিচর্যায় দেশীয় উৎপাদন সক্ষমতায় বাংলাদেশে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। আজ শুক্রবার (২ অক্টোবর) কক্সবাজারে প্রথমবারের মতো আয়োজিত ‘1st BASAVA PET SUMMIT 2026’-এর উদ্বোধনী অনুষ্ঠানে ‘Prazinex’ আনুষ্ঠানিকভাবে যাত্রা ঘোষণ করা হয়। কক্সবাজারের হোটেল দ্য কক্স টুডে-তে আয়োজিত অনুষ্ঠানে পোষা প্রাণীপ্রেমী, ভেটেরিনারিয়ান, প্রাণিসম্পদ খাতের পেশাজীবী এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। এসিআই এনিমেল হেলথ উক্ সামিটের কো-পার্টনার হিসেবে…
বাকৃবি সংবাদদাতা : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাংস্কৃতিক সংগঠন অংকুরের ২০২৬-২৭ মেয়াদের কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। নিজেদের অরাজনৈতিক সংগঠন হিসেবে দাবি করা অংকুরের কমিটিতে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত একজনকে সাধারণ সম্পাদক পদ দেওয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়। সমালোচনার মুখে বৃহস্পতিবার (১ অক্টোবর) অংকুরের পক্ষ থেকে কমিটিটি স্থগিত করা হয়। শুক্রবার (২ অক্টোবর) সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে কমিটি গঠনে ‘ভুল’ হয়েছে বলে স্বীকার করা হয়। গত ২৮ সেপ্টেম্বর অংকুরের ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে সাধারণ সম্পাদক পদে প্রান্ত সাহা প্রহরকে দায়িত্ব দেওয়া হয়। তিনি ২০১৯ সালে ছাত্রলীগের বাকৃবি শাখার কমিটিতে…
মো. এমদাদুল হক (রাজশাহী) : কৃষক কার্ড হাতে থাকলে, সেবা পাবেন সাথে সাথে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের প্রান্তিক কৃষকদের সরকারি সেবার আওতায় আনতে কৃষক স্মার্ট কার্ড বিতরণ ও কৃষি উপকরণ সহায়তা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী জেলার ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় পর্যায়ের এ কার্যক্রমের উদ্বোধন করেন। এর অংশ হিসেবে একই সময়ে রাজশাহীর পুঠিয়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে স্থানীয় কর্মসূচি অনুষ্ঠিত হয়। জাতীয় এ উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে অনলাইনে যুক্ত হন দেশের ৫৬ জেলা ও ৭৭ উপজেলার স্থানীয় কর্মকর্তা ও কৃষকেরা। পুঠিয়া উপজেলার তারাপুর ব্লকে মোট…
চট্টগ্রাম সংবাদদাতা : মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উৎপাদন বাড়ানো, খামারিদের উৎপাদন ব্যয় হ্রাস, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং রপ্তানি আয় বাড়াতে কর্মকর্তাদের প্রতি মাঠপর্যায়ের কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। আজ শুক্রবার (২ অক্টোবর) চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, প্রান্তিক পর্যায়ের খামারিদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা দিতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। খামারিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময়ের মাধ্যমে উৎপাদন বাড়ানোর পাশাপাশি অপ্রয়োজনীয় ব্যয় কমানো সম্ভব।…
মো. দেলোয়ার হোসেন (টিপি): ‘কৃষক কার্ড হাতে থাকলে, সেবা পাবেন সাথে সাথে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের প্রান্তিক কৃষকদের সরকারি সেবার আওতায় আনতে কৃষক স্মার্ট কার্ড বিতরণ ও কৃষি উপকরণ সহায়তা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী জেলার ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় পর্যায়ের এ কার্যক্রমের উদ্বোধন করেন। এর অংশ হিসেবে একই দিন নওগাঁর আত্রাই উপজেলার পতিসর ব্লকের কৃষকদের নিয়ে উপজেলা পরিষদ হলরুমে স্থানীয়ভাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে অনলাইনে যুক্ত হয়ে স্থানীয় পর্যায়ের কার্যক্রমে অংশ নেন কর্মকর্তারা ও কৃষকেরা। উপজেলা কৃষি অফিসের আয়োজনে ও কৃষি মন্ত্রণালয়ের…
নিজস্ব প্রতিবেদক : ঢাকার স্থানীয়দের ঐতিহ্যবাহী সংগঠন ঢাকা সাংবাদিক ফোরাম (ডিএসএফ)-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটির সভাপতি পদে রাজধানী টেলিভিশনের নির্বাহী পরিচালক রাশেদ আলী এবং সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক কালবেলার বিশেষ প্রতিনিধি মো. হুমায়ূন কবীর নির্বাচিত হয়েছেন। শুক্রবার রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটি গঠন করা হয়। ২০২৬-২৮ মেয়াদে আগামী দু’বছরের জন্য ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। নির্বাচিতদের নাম ঘোষণা করেন বিশিষ্ট কবি, শিশুসাহিত্যিক ও দৈনিক আগামীর সময়ের ডিরেক্টর–ক্লাব অ্যান্ড ওয়েলফেয়ার সাইদুজ্জামান রওশন (দন্ত্যস রওশন)। নতুন কমিটিতে সিনিয়র সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন এনটিভির জাহিদ রহমান, সহসভাপতি দৈনিক সংগ্রামের এ কে এম কামরুজ্জামান (হিরু),…
মো. গোলাম আরিফ (পাবনা) : পাবনা সদর উপজেলায় কৃষক-কৃষাণীদের কৃষি উপকরণ কেনার জন্য ‘কৃষক কার্ড’ কর্মসূচির আওতায় ২ হাজার ৩০৯ জনের প্রত্যেককে ২ হাজার ৫০০ টাকা করে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) পাবনা সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে কৃষক-কৃষাণীদের হাতে ‘কৃষক কার্ড’ ও নগদ সহায়তা তুলে দেওয়া হয়। সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ‘কৃষক কার্ড’ কর্মসূচির জাতীয় পর্যায়ের উদ্বোধন একই দিন ফেনী জেলায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর ধারাবাহিকতায় দেশের বিভিন্ন এলাকার মতো পাবনা সদর উপজেলাতেও কর্মসূচিটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পাবনা সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান…
নাহিদ বিন রফিক: ফেনীর ফুলগাজিতে আজ প্রধানমন্ত্রী কৃষক কার্ড বিতরণ করেন। এ উপলক্ষ্যে দেশের অন্য ৭৬ উপজেলার ন্যায় বরিশালের হিজলায়ও এক ভার্চুয়ালি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বলেন, কৃষক কার্ড হবে কৃষকের আশীর্বাদ। তারা সরকারিভাবে বিভিন্ন সুবিধা পাবেন। এর মাধ্যমে নতুন নতুন কৃষি উদ্যোক্তা সৃষ্টি হবে। হবে শস্য উৎপাদন বৃদ্ধি। এছাড়া তিনি মা ইলিশ রক্ষায় আগামী ৮ তারিখ হতে বাইশ দিন নদীতে মাছ না ধরার আহ্বান জানান। একই সাথে ইলিশ পরিবহন, ক্রয়, বিপণন এবং সংরক্ষণে বিরত থাকার অনুরোধ করেন। এতে আরো বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোসাম্মৎ মরিয়ম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা…



