Author: Jewel 007

নিজস্ব প্রতিবেদক: কৃষকদের ঝুঁকি কমাতে জলবায়ু-সহনশীল বিকল্প ফসল ব্যবস্থা গ্রহণের ওপর জোর দিয়ে একটি ওয়েবিনার আয়োজন করেছে সার্ক কৃষি কেন্দ্র। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) অনুষ্ঠিত এই ওয়েবিনারে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের দেড় শতাধিক বিশেষজ্ঞ ও অংশীজনেরা অংশ নেন। ওয়েবিনারের শুরুতে সার্ক কৃষি কেন্দ্রের সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (ক্রপস) ড. সিকান্দার খান তানভীর স্বাগত বক্তব্য দেন। তিনি বলেন, পরিবর্তিত জলবায়ু ও বাড়তি অনিশ্চয়তার প্রেক্ষাপটে কৃষকদের জীবিকা সুরক্ষায় অভিযোজনযোগ্য ও টেকসই ফসল ব্যবস্থার বিকল্প নেই। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সার্ক কৃষি কেন্দ্রের পরিচালক ড. মো. হারুনূর রশীদ এবং ভারতের আইসিএআর–আইআইএফএসআর-এর সিনিয়র বিজ্ঞানী (এগ্রোনমি) ড. মেরাজ আলম আনসারি। ড. মো. হারুনূর রশীদ তাঁর বক্তব্যে ফসল…

Read More

ফরিদপুর সংবাদদাতা: কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আঞ্চলিক সভা বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আঞ্চলিক ধান গবেষণা কেন্দ্র ভাঙ্গার কনফারেন্স রুমে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর অঞ্চল ফরিদপুরের উদ্যেগে সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন, কৃষিবিদ মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ ফরিদপুর অঞ্চল, ফরিদপুর। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুরের উপপরিচালক, মো. শাহাদুজ্জামান; বিনা উপকেন্দ্র গোপালগঞ্জের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, ড. মো. হারুন অর রশিদ; ধান গবেষণার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, ড. মো. মোফাজ্জল হোসেন; রাজবাড়ীর উপপরিচালক, কৃষিবিদ ড. মোঃ শহিদুল ইসলাম; শরিয়তপুরের উপপরিচালক, কৃষিবিদ মোস্তফা কামাল হোসেন; গোপালগঞ্জের উপপরিচালক, ড. মো. মামুনুর রহমান; ফরিদপুরের জেলা প্রত্যয়ন অফিসার, মো. জাহিদুল আলম; হর্টিকালচার সেন্টার…

Read More

চট্টগ্রাম সংবাদদাতা: বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা ও মধ্যপ্রাচ্যকেন্দ্রিক ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রভাব সরাসরি এসে পড়ছে বাংলাদেশের অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তায়—এমন উদ্বেগ তুলে ধরে “পরিবেশ ও প্রতিবেশ ফোরাম-চট্টগ্রাম” এক সংবাদ সম্মেলনে বিস্তৃত বিশ্লেষণ ও করণীয় তুলে ধরা হয়েছে। সংবাদ সম্মেলনে বিশেষজ্ঞরা বলছেন, ইরান যুদ্ধকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক উত্তেজনা এবং হরমুজ প্রণালীর অনিশ্চয়তা বাংলাদেশের মতো আমদানিনির্ভর দেশের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে। এই পরিস্থিতি মোকাবিলায় মাননীয় প্রধান মন্ত্রীর নেতৃত্বে বিভিন্ন স্তরের পেশাজীবি ও বিশেষজ্ঞদের সমন্বয়ে জ্বালানী সাশ্রয়ী নীতি ঘোষনা, সংকট মোকাবেলায় অগ্রাধিকার ভিত্তিক কার্যকর ব্যবস্থা গ্রহন, এখনই একই সাথে জ্বালানী সংকটের সময় বিকল্প জ্বালানি হিসাবে নবায়নেোযাগ্য জ্বালানী বিশেষ করে সৌরশক্তি…

Read More

নিজস্ব প্রতিবেদক : প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও সেবার মান আরও গতিশীল করার প্রত্যাশায় প্রাণিসম্পদ অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক শাহজামান খানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে দেশের প্রাণিস্বাস্থ্য সেবা খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি (এগ্রোভেট ডিভিশন)। আজ বুধবার (১৫ এপ্রিল) রাজধানীর ফার্মগেটে অবস্থিত প্রাণিসম্পদ অধিদপ্তরের কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠানে পপুলার ফার্মাসিউটিক্যালসের একটি প্রতিনিধিদল অংশ নেয়। অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ডা. মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দলটি মহাপরিচালকের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি খাত সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন সেলস ম্যানেজার বিপ্লবী আবদুল্লাহ আল মামুন, ডেপুটি সেলস ম্যানেজার রাফিউল আলম, অ্যাসিস্ট্যান্ট সেলস…

Read More

রংপুর সংবাদদাতা :রংপুরের পীরগঞ্জ উপজেলায় উৎপাদিত ‘সানশাইন’ জাতের আলু রপ্তানির মাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। বাংলাদেশ উত্তম কৃষি চর্চা (GAP) মানদণ্ড অনুসরণ করে উৎপাদিত এই আলু মালয়েশিয়া ও দুবাইয়ের বাজারে যাচ্ছে, যা স্থানীয় কৃষকদের জন্য নতুন স্বপ্ন দেখাচ্ছে। আজ বুধবার (১৫ এপ্রিল) উপজেলার রামনাথপুর ইউনিয়নের খেজমতপুর ব্লকের অংশীজন সংগঠনের সদস্য মো. বেলাল প্রধানের খামার থেকে ২৬ মেট্রিক টন ‘সানশাইন’ আলু মালয়েশিয়ায় রপ্তানি করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও হর্টেক্স ফাউন্ডেশনের সহযোগিতায় থিংকস টু সাপ্লাই এবং স্মার্ট সাপ্লাই বাংলাদেশ লিমিটেড যৌথভাবে এ রপ্তানি কার্যক্রম বাস্তবায়ন করছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, পর্যায়ক্রমে আরও আলু রপ্তানি করা হবে। রপ্তানি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি…

Read More

মো. গোলাম আরিফ (পাবনা) : প্রধানমন্ত্রী তারেক রহমান পহেলা বৈশখা, মঙ্গলবার (১৪ এপ্রিল) টাঙ্গাইল জেলায় সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত “কৃষক কার্ড” কার্যক্রমের প্রি-পাইলটিং উদ্বোধন ও কৃষকদের মাঝে বিতরণ করেন। এরই ধারাবাহিকতায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলি উচ্চ বিদ্যালয় মাঠে একই কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়ার মহাপরিচালক মো. আব্দুল…

Read More

সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম ‘ক্যাপাসিটি বিল্ডিং অব বিএইটিই অ্যাক্রেডিটেশন প্রসেস’শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে বলেছেন, বর্তমান বিশ্বায়নের যুগে উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ একটি অপরিহার্য অঙ্গীকার। এ প্রেক্ষাপটে অ্যাক্রেডিটেশন প্রক্রিয়া কেবল আনুষ্ঠানিক মূল্যায়ন নয়, বরং শিক্ষা, গবেষণা ও পেশাগত দক্ষতার ধারাবাহিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় মানসম্মত শিক্ষা ও গবেষণায় সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। বিএইটিই এর নির্ধারিত মানদণ্ড অনুসরণ এবং অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম আরও উন্নত ও আন্তর্জাতিক মানসম্পন্ন হবে। তিনি আরও বলেন, কেবল ডিগ্রি প্রদানই নয়, শিক্ষার্থীদের দক্ষ, উদ্ভাবনী ও বৈশ্বিকভাবে প্রতিযোগিতামূলক করে গড়ে তোলাই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য।…

Read More

নিজস্ব প্রতিবেদক : বঙ্গোপসাগরে সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ৪৭৫ প্রজাতির মাছের অবাধ প্রজনন ও উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে সরকার ৫৮ দিনের জন্য মৎস্য আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে। এই সিদ্ধান্ত অনুযায়ী, আজ বুধবার (১৫ এপ্রিল) মধ্যরাত থেকে আগামী ১১ জুন পর্যন্ত সাগরে সব ধরনের মাছ ধরা সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। মেরিন ফিশারিজ অর্ডিন্যান্স অনুযায়ী, ২০১৫ সাল থেকে প্রতিবছর ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন বঙ্গোপসাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করে আসছিল সরকার। শুরুতে এই আদেশ কেবল ইন্ডাস্ট্রিয়াল ফিশিং ট্রলারের জন্য প্রযোজ্য হলেও, ২০১৯ সাল থেকে উপকূলীয় সকল ইঞ্জিনচালিত ট্রলার ও নৌকাকেও এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়। তবে দীর্ঘ ৬৫…

Read More

নিজস্ব  প্রতিবেদক: বাংলাদেশের পরিবেশ বান্ধব পাটপণ্যের প্রশংসা করে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন বলেন, তুরস্কে পাটপণ্যের কদর রয়েছে। এসময় তিনি জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় খন্দকার আব্দুল মুক্তাদিরকে আন্তরিক  অভিনন্দন জানান। আজ বুধবার (১৫ এপ্রিল )সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দপ্তরে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এর সাথে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ মন্তব্য করেন। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে কাজে লাগিয়ে বাণিজ্য ও বিনিয়োগ আরও সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে। তিনি বিশেষ করে তৈরি পোশাক, টেক্সটাইল, কৃষিভিত্তিক শিল্প এবং লাইট ইঞ্জিনিয়ারিং খাতে…

Read More

বগুড়া সংবাদদাতা: দেশের শীর্ষস্থানীয় পোল্ট্রি, ফিশ ও ক্যাটল ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠান আমান ফিড পিএলসি’র উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী ‘পল্লী চিকিৎসক সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে। গবাদিপশুর স্বাস্থ্য সুরক্ষা এবং আধুনিক পুষ্টি ব্যবস্থাপনা সম্পর্কে প্রান্তিক খামারি ও পল্লী চিকিৎসকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ আয়োজন করা হয়। আজ বুধবার (১৫ এপ্রিল) বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাটফুলবাড়ী এলাকায় আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন মেসার্স এম.আর পোল্ট্রি ফিড হাউসের স্বত্বাধিকারী মোঃ আবু নাসের (রিকো)। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আমান ফিড পিএলসি’র জোনাল হেড ডাঃ জাহিদুজ্জামান। তিনি গবাদিপশুর উন্নত জাত গঠন, দুধ উৎপাদন বৃদ্ধি এবং সুষম খাদ্য ব্যবস্থাপনার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সেমিনারে উপজেলার অভিজ্ঞ পল্লী…

Read More