রংপুর সংবাদদাতা :রংপুরের পীরগঞ্জ উপজেলায় উৎপাদিত ‘সানশাইন’ জাতের আলু রপ্তানির মাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। বাংলাদেশ উত্তম কৃষি চর্চা (GAP) মানদণ্ড অনুসরণ করে উৎপাদিত এই আলু মালয়েশিয়া ও দুবাইয়ের বাজারে যাচ্ছে, যা স্থানীয় কৃষকদের জন্য নতুন স্বপ্ন দেখাচ্ছে। আজ বুধবার (১৫ এপ্রিল) উপজেলার রামনাথপুর ইউনিয়নের খেজমতপুর ব্লকের অংশীজন সংগঠনের সদস্য মো. বেলাল প্রধানের খামার থেকে ২৬ মেট্রিক টন ‘সানশাইন’ আলু মালয়েশিয়ায় রপ্তানি করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও হর্টেক্স ফাউন্ডেশনের সহযোগিতায় থিংকস টু সাপ্লাই এবং স্মার্ট সাপ্লাই বাংলাদেশ লিমিটেড যৌথভাবে এ রপ্তানি কার্যক্রম বাস্তবায়ন করছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, পর্যায়ক্রমে আরও আলু রপ্তানি করা হবে। রপ্তানি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি…
Author: Jewel 007
মো. গোলাম আরিফ (পাবনা) : প্রধানমন্ত্রী তারেক রহমান পহেলা বৈশখা, মঙ্গলবার (১৪ এপ্রিল) টাঙ্গাইল জেলায় সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত “কৃষক কার্ড” কার্যক্রমের প্রি-পাইলটিং উদ্বোধন ও কৃষকদের মাঝে বিতরণ করেন। এরই ধারাবাহিকতায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলি উচ্চ বিদ্যালয় মাঠে একই কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়ার মহাপরিচালক মো. আব্দুল…
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম ‘ক্যাপাসিটি বিল্ডিং অব বিএইটিই অ্যাক্রেডিটেশন প্রসেস’শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে বলেছেন, বর্তমান বিশ্বায়নের যুগে উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ একটি অপরিহার্য অঙ্গীকার। এ প্রেক্ষাপটে অ্যাক্রেডিটেশন প্রক্রিয়া কেবল আনুষ্ঠানিক মূল্যায়ন নয়, বরং শিক্ষা, গবেষণা ও পেশাগত দক্ষতার ধারাবাহিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় মানসম্মত শিক্ষা ও গবেষণায় সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। বিএইটিই এর নির্ধারিত মানদণ্ড অনুসরণ এবং অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম আরও উন্নত ও আন্তর্জাতিক মানসম্পন্ন হবে। তিনি আরও বলেন, কেবল ডিগ্রি প্রদানই নয়, শিক্ষার্থীদের দক্ষ, উদ্ভাবনী ও বৈশ্বিকভাবে প্রতিযোগিতামূলক করে গড়ে তোলাই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য।…
নিজস্ব প্রতিবেদক : বঙ্গোপসাগরে সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ৪৭৫ প্রজাতির মাছের অবাধ প্রজনন ও উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে সরকার ৫৮ দিনের জন্য মৎস্য আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে। এই সিদ্ধান্ত অনুযায়ী, আজ বুধবার (১৫ এপ্রিল) মধ্যরাত থেকে আগামী ১১ জুন পর্যন্ত সাগরে সব ধরনের মাছ ধরা সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। মেরিন ফিশারিজ অর্ডিন্যান্স অনুযায়ী, ২০১৫ সাল থেকে প্রতিবছর ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন বঙ্গোপসাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করে আসছিল সরকার। শুরুতে এই আদেশ কেবল ইন্ডাস্ট্রিয়াল ফিশিং ট্রলারের জন্য প্রযোজ্য হলেও, ২০১৯ সাল থেকে উপকূলীয় সকল ইঞ্জিনচালিত ট্রলার ও নৌকাকেও এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়। তবে দীর্ঘ ৬৫…
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের পরিবেশ বান্ধব পাটপণ্যের প্রশংসা করে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন বলেন, তুরস্কে পাটপণ্যের কদর রয়েছে। এসময় তিনি জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় খন্দকার আব্দুল মুক্তাদিরকে আন্তরিক অভিনন্দন জানান। আজ বুধবার (১৫ এপ্রিল )সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দপ্তরে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এর সাথে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ মন্তব্য করেন। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে কাজে লাগিয়ে বাণিজ্য ও বিনিয়োগ আরও সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে। তিনি বিশেষ করে তৈরি পোশাক, টেক্সটাইল, কৃষিভিত্তিক শিল্প এবং লাইট ইঞ্জিনিয়ারিং খাতে…
বগুড়া সংবাদদাতা: দেশের শীর্ষস্থানীয় পোল্ট্রি, ফিশ ও ক্যাটল ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠান আমান ফিড পিএলসি’র উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী ‘পল্লী চিকিৎসক সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে। গবাদিপশুর স্বাস্থ্য সুরক্ষা এবং আধুনিক পুষ্টি ব্যবস্থাপনা সম্পর্কে প্রান্তিক খামারি ও পল্লী চিকিৎসকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ আয়োজন করা হয়। আজ বুধবার (১৫ এপ্রিল) বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাটফুলবাড়ী এলাকায় আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন মেসার্স এম.আর পোল্ট্রি ফিড হাউসের স্বত্বাধিকারী মোঃ আবু নাসের (রিকো)। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আমান ফিড পিএলসি’র জোনাল হেড ডাঃ জাহিদুজ্জামান। তিনি গবাদিপশুর উন্নত জাত গঠন, দুধ উৎপাদন বৃদ্ধি এবং সুষম খাদ্য ব্যবস্থাপনার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সেমিনারে উপজেলার অভিজ্ঞ পল্লী…
বিশেষ সংবাদদাতা : দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ভেটেরিনারি ডিভিশনের একটি প্রতিনিধি দল আজ বুধবার (১৫ এপ্রিল) প্রাণিসম্পদ অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে শুভেচ্ছা বিনিময় করেছে। সাক্ষাৎকালে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানের সহকারী জেনারেল ম্যানেজার রাশিদুর রহমান রঞ্জু। এ সময় উপস্থিত ছিলেন ভেটেরিনারি ডিভিশনের ন্যাশনাল সেলস ম্যানেজার কৃষিবিদ মো. আফতাব আলী, মার্কেটিং ডিভিশনের সিনিয়র ম্যানেজার মুকুট দাশ শর্মা এবং প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা। প্রতিনিধি দল নবনিযুক্ত মহাপরিচালককে দায়িত্ব গ্রহণ উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি দেশের প্রাণিসম্পদ ও পোল্ট্রি খাতের টেকসই উন্নয়ন, নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন এবং আধুনিক ভেটেরিনারি সেবার সম্প্রসারণে সরকারি ও বেসরকারি…
বিশেষ সংবাদদাতা: জোভিয়াল ফার্মাসিউটিক্যালস লিমিটেড (Jovial Pharmaceuticals Ltd.) এর পক্ষ থেকে সদ্য যোগদানকৃত প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক শাহজামান খানকে আজ বুধবার (১৫ এপ্রিল) ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। তামিম গ্রুপ অব কোম্পানিজ-এর নির্বাহী পরিচালক এবং জোভিয়াল ফার্মাসিউটিক্যালস লিমিটেড -এর ব্যবস্থাপনা পরিচালক ড. কামরুল হাসান এর নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন জোভিয়াল ফার্মাসিউটিক্যালস লিমিটেড -এর মহাব্যবস্থাপক ডা. বিপ্লব হাসান ফারুক, হেড অব সেলস এস. এ. মাসুম পারভেজ এবং হেড অব ইনস্টিটিউট সেলস এন. আর. এম. জাকারিয়া খান। সাক্ষাৎকালে নতুন মহাপরিচালক শাহজামান খান জোভিয়াল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কার্যক্রমের প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানের ধারাবাহিক অগ্রযাত্রার জন্য শুভকামনা জানান। একই সঙ্গে দেশের প্রাণিসম্পদ…
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রম ইউনিয়নের তেনাপচাঁ ব্লকে কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের প্রি-পাইলট কর্মসূচি শুরু হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা জনাব ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ-১৪৩৩ উপলক্ষে দুপুরে এ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়। এদিন টাঙ্গাইলের শহিদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বেলা সোয়া ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। উদ্বোধনকালে তিনি স্থানীয় ১৫ জন কৃষক–কৃষাণীর হাতে কৃষক কার্ড ও গাছের চারা তুলে দেন। প্রধানমন্ত্রীর উদ্বোধনের সঙ্গে সঙ্গতি রেখে গোয়ালন্দ উপজেলা উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানে লাইভ…
নাহিদ বিন রফিক (বরিশাল): পিরোজপুরের নেছারাবাদে প্রধান অতিথি হিসেবে কৃষক কার্ড বিতরণ করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। এ উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. আলমগীর হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার, কৃষি মন্ত্রণালয়ের উপকরণ-২ শাখার উপসচিব মোহাম্মদ সুহেল মাহমুদ এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিএই ক্রপস উইংয়ের অতিরিক্ত পরিচালক মো. মনিরুল ইসলাম, পিরোজপুরের উপপরিচালক সৌমিত্র সরকার, উপজেলা নির্বাহী অফিসার অমিত দত্ত, পিরোজপুর…



