মো. গোলাম আরিফ (পাবনা) : পাবনা সদর উপজেলায় কৃষক-কৃষাণীদের কৃষি উপকরণ কেনার জন্য ‘কৃষক কার্ড’ কর্মসূচির আওতায় ২ হাজার ৩০৯ জনের প্রত্যেককে ২ হাজার ৫০০ টাকা করে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) পাবনা সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে কৃষক-কৃষাণীদের হাতে ‘কৃষক কার্ড’ ও নগদ সহায়তা তুলে দেওয়া হয়। সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ‘কৃষক কার্ড’ কর্মসূচির জাতীয় পর্যায়ের উদ্বোধন একই দিন ফেনী জেলায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর ধারাবাহিকতায় দেশের বিভিন্ন এলাকার মতো পাবনা সদর উপজেলাতেও কর্মসূচিটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পাবনা সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান…
Author: Jewel 007
নাহিদ বিন রফিক: ফেনীর ফুলগাজিতে আজ প্রধানমন্ত্রী কৃষক কার্ড বিতরণ করেন। এ উপলক্ষ্যে দেশের অন্য ৭৬ উপজেলার ন্যায় বরিশালের হিজলায়ও এক ভার্চুয়ালি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বলেন, কৃষক কার্ড হবে কৃষকের আশীর্বাদ। তারা সরকারিভাবে বিভিন্ন সুবিধা পাবেন। এর মাধ্যমে নতুন নতুন কৃষি উদ্যোক্তা সৃষ্টি হবে। হবে শস্য উৎপাদন বৃদ্ধি। এছাড়া তিনি মা ইলিশ রক্ষায় আগামী ৮ তারিখ হতে বাইশ দিন নদীতে মাছ না ধরার আহ্বান জানান। একই সাথে ইলিশ পরিবহন, ক্রয়, বিপণন এবং সংরক্ষণে বিরত থাকার অনুরোধ করেন। এতে আরো বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোসাম্মৎ মরিয়ম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা…
Special Correspondent : The abstract submission deadline for the 14th International Poultry Seminar 2027 has been extended to October 7, 2026, giving researchers, academics, students and poultry industry professionals additional time to submit their research contributions to the international scientific forum. The two-day seminar, organized by the World’s Poultry Science Association–Bangladesh Branch (WPSA-BB), will be held on March 16–17, 2027, at Le Méridien Dhaka under the theme “Safe Poultry for Global Markets.” The extension is expected to provide prospective contributors with further opportunity to prepare and submit research abstracts addressing emerging challenges, scientific developments and technological advances relevant to the…
নিজস্ব প্রতিবেদক: দেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ কার্যক্রম আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে প্রশাসনিক জটিলতা কমানো এবং সংশ্লিষ্ট সেবাগুলো সমন্বিত করার ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিজনেস প্রসেস সহজীকরণ সংক্রান্ত এক বৈঠকে তিনি এ গুরুত্বারোপ করেন। বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে Registrar of Joint Stock Companies and Firms (RJSC) এবং Invest Bangladesh Authority (IBA)-এর কর্মকর্তারা অংশ নেন। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান উপস্থিত ছিলেন। বৈঠকে ব্যবসা নিবন্ধন, প্রয়োজনীয় অনুমোদন এবং সংশ্লিষ্ট সরকারি সেবা গ্রহণের বিদ্যমান প্রক্রিয়া পর্যালোচনা করা হয়। একই সঙ্গে অপ্রয়োজনীয় ধাপ ও সময় কমিয়ে…
The fifth edition brings regional and international suppliers, industry experts, and decision-makers together across poultry, dairy, and agriculture International Desk: VIV Africa 2026 returns to the Kigali Convention Centre, Rwanda, on October 7–8, bringing together the complete feed to food value chain for the poultry, dairy, and agriculture industries in Sub-Saharan Africa. The exhibition will be preceded by the VIV Africa Leadership Conference on October 6, creating three consecutive days of industry exchange, knowledge sharing, and business connections in Kigali. With poultry at its core and a growing focus on dairy, the 2026 edition will feature over 150 exhibitors across…
শেকৃবি সংবাদদাতা : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণ করায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ ও ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ সফি উল্লাহ মজুমদারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে তাঁর নিজ বিভাগ। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ ও ইনফরমেশন সিস্টেম বিভাগের চেয়ারম্যানের কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভাগের পক্ষ থেকে অধ্যাপক ড. মুহাম্মদ সফি উল্লাহ মজুমদারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. রঞ্জন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, অধ্যাপক ড. মোহাম্মদ জামশেদ আলম, অধ্যাপক…
আসাদুল্লাহ (ফরিদপুর) : রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের আড়কান্দি ব্লকে কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০১ অক্টোবর) বিকাল ৩ টায় কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী, জনাব তারেক রহমান, ফেনী জেলার ফুলগাজী উপজেলায়, ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এর মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে বিকাল ৩টার দিকে আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। উদ্বোধনকালে তিনি স্থানীয় ১০ জন কৃষক–কৃষাণীর হাতে কৃষক কার্ড তুলে দেন। সারাদেশে একযোগে কৃষক কার্ড বিতরণ ও উদ্বোধনী কার্যক্রমের মাধ্যমে ৫৬টি জেলার ৭৭টি উপজেলার ৭৭টি ব্লকের ১ লক্ষ্য ১০ হাজার ১৬৫ জন কৃষককে কৃষক কার্ড বিতরণ করা হবে এবং মসজিদের ইমাম,…
বিধান চন্দ্র রায় (নীলফামারী): পরিবর্তিত জীবনযাপন ও ব্যস্ততার কারণে দ্রুত প্রস্তুত করা এবং রেস্টুরেন্টের খাবারের ওপর মানুষের নির্ভরতা বাড়ছে। এ অবস্থায় খাবারের উপকরণ, রান্নার পদ্ধতি ও তেল ব্যবহারে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা। বৃহস্পতিবার (১ অক্টোবর) নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে কৃষি মন্ত্রণালয়ের বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)-এর উদ্যোগে ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, পরিবর্তিত জীবনযাত্রা ও ব্যস্ততার কারণে দ্রুত প্রস্তুত করা এবং রেস্টুরেন্টের খাবারের ওপর নির্ভরতা বাড়ছে। এ অবস্থায় খাবারের উপকরণ, রান্নার পদ্ধতি ও তেল ব্যবহারে সচেতন হওয়া প্রয়োজন। তিনি বলেন, সময়ের…
বাকৃবি সংবাদদাতা: আন্তর্জাতিক মঞ্চে আবারও সাফল্যের স্বাক্ষর রেখেছেন বাংলাদেশের তরুণ শিক্ষার্থীরা। নেদারল্যান্ডসে আয়োজিত ‘ফুড সিস্টেমস ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৬’-এ বিশ্বের ১১৯টি দলের সঙ্গে প্রতিযোগিতা করে শীর্ষ ছয়ে জায়গা করে নিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের দল ‘দ্য গোল্ডেন লুপ’। পাট ও পাটজাত বর্জ্য ব্যবহার করে টেকসই খাদ্যব্যবস্থার উদ্ভাবনী সমাধান তুলে ধরে আন্তর্জাতিক এ স্বীকৃতি অর্জন করেছে দলটি। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন দলের অন্যতম সদস্য নুর আয়শা চৌধুরী। আট সদস্যের ‘দ্য গোল্ডেন লুপ’ দলে রয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থী। তারা হলেন মোছাঃ মুর্শিদা জাহান মিতু, নুর আয়শা চৌধুরী, মো. আরকানুল ইসলাম আকিক, সাদিয়া ইসলাম বাঁধন, সায়ফা সাবা হোসেন ও…
মো. গোলাম আরিফ (পাবনা) : সুস্থ, কর্মক্ষম ও পুষ্টিসমৃদ্ধ জনগোষ্ঠী গড়ে তুলতে খাদ্যভিত্তিক পুষ্টি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বারটান আঞ্চলিক কার্যালয় সিরাজগঞ্জের আয়োজনে তিন দিনব্যাপী খাদ্যভিত্তিক পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কলেজের শিক্ষক-শিক্ষিকাদের অংশগ্রহণে ২৮-৩০ সেপ্টেম্বর ২০২৬ বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) সিরাজগঞ্জের প্রশিক্ষণ কক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সিরাজগঞ্জ মোঃ আমিনুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, একটি দেশের মানুষের সুস্বাস্থ্য শুধু চিকিৎসা ব্যবস্থার ওপর নির্ভর করে না বরং নিরাপদ খাদ্য গ্রহণ, সঠিক খাদ্যাভ্যাস এবং পর্যাপ্ত ও সুষম পুষ্টি নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাদ্যভিত্তিক…



