Author: Jewel 007

সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) একাডেমিক কাউন্সিলের ৪৯ তম সভায় ভোটারদের প্রত্যক্ষ ভোটে ২জন নতুন সিন্ডিকেট সদস্য নির্বাচিত হয়েছেন । তন্মধ্যে সর্বাধিক ৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার এবং দ্বিতীয় সর্বোচ্চ ৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন প্যারাসাইটোলজি বিভাগের প্রফেসর ড. কাজী মেহেতা জুল ইসলাম। মঙ্গলবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় ১৪৯ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। শিক্ষকদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত দুইজন সিন্ডিকেট সদস্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও নীতি নির্ধারণী কার্যক্রমে গতিশীলতা আনবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।এদিকে ২জন শিক্ষক প্রতিনিধি সিন্ডিকেট সদস্য নির্বাচিত…

Read More

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের স্বল্প-কার্বন ও জলবায়ু-সহনশীল উন্নয়ন নিশ্চিত করতে প্রমাণভিত্তিক, বাস্তবসম্মত এবং দীর্ঘমেয়াদি জ্বালানি পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, এমপি। মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের রাইজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত “ইউনিভার্সিটি ডায়ালগ অন পিপল-লেড এলটি-এলইডিএস: বাংলাদেশ’স লো-কার্বন ফিউচার” শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘বাংলাদেশের এলটি-এলইডিএসের জন্য জ্বালানি ব্যবস্থা ও বিদ্যুৎ পরিকল্পনা’ প্রতিপাদ্যে সংলাপটি আয়োজন করে ‘ইয়ুথ ফর এনডিসিস’। আয়োজনে সহযোগিতা করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ইনস্টিটিউট অব এনার্জি অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট (আইইএসডি), বুয়েট এবং জার্মান দূতাবাস, ঢাকা। প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, এলটি-এলইডিএসকে আরেকটি জলবায়ু নথি হিসেবে…

Read More

সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সা.)-২০২৬ উদযাপন করা হয়েছে।পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে শিক্ষার্থী ও শিশু-কিশোরদের অংশগ্রহণে কেরাত, হামদ্ ও নাতে রাসুল (সা.) উপস্থিত বক্তৃতা, রচনা ও কুইজসহ বিভিন্ন ইসলামিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সিকৃবি কেন্দ্রীয় মসজিদ পরিচালনা কমিটির সদস্য প্রফেসর ড. মো. রুহুল আমিন এর সঞ্চালনায় ও সভাপতি প্রফেসর ড. মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগীয় চেয়ারম্যান, বিভিন্ন…

Read More

নিজস্ব প্রতিবেদক: খরা সহনশীলতা জোরদারে আঞ্চলিক সহযোগিতা, ন্যায্য পানি বণ্টন ও প্রযুক্তি হস্তান্তরের আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি। মঙ্গলবার (২৫ আগস্ট) মঙ্গোলিয়ার উলানবাটরে অনুষ্ঠিত জাতিসংঘের মরুকরণ প্রতিরোধ কনভেনশন (UNCCD)-এর ১৭তম কনফারেন্স অব দ্য পার্টিজ (COP17)-এর “Accelerating Drought Resilience” শীর্ষক মন্ত্রী পর্যায়ের সংলাপে মন্ত্রী এই আহ্বান জানান। তিনি খরা মোকাবিলায় কার্যকর আঞ্চলিক সহযোগিতা, ন্যায্য পানি বণ্টন, টেকসই পানি ব্যবস্থাপনা এবং উন্নত প্রযুক্তি হস্তান্তরের ওপর গুরুত্বারোপ করেছেন। মন্ত্রী বলেন, বাংলাদেশে খরা ও ভূমি অবক্ষয় পরস্পর সম্পর্কিত। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে নিয়মিতভাবে খরা ও ভূগর্ভস্থ পানির স্তর হ্রাস পাচ্ছে। অন্যদিকে উপকূলীয় এলাকায় লবণাক্ততার অনুপ্রবেশ কৃষিজমি ও মিঠাপানির উৎসের…

Read More

নিজস্ব প্রতিবেদক: ভূমির সুরক্ষা ছাড়া জলবায়ু সহনশীলতা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি । তিনি বলেন, ভূমিকে পরিবেশগত ব্যয় হিসেবে নয়, অর্থনৈতিক ও উন্নয়নগত অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে। সোমবার (২৪ আগস্ট) মঙ্গোলিয়ার উলানবাটরে জাতিসংঘের মরুকরণ প্রতিরোধ কনভেনশনের ১৭তম কনফারেন্স অব দ্য পার্টিজের (UNCCD COP17) ফাইন্যান্স ডে উপলক্ষে ‘স্বাস্থ্যকর ভূমি ও খরা সহনশীলতায় উদ্ভাবনী অর্থায়ন ব্যবস্থা’ শীর্ষক মন্ত্রী পর্যায়ের সংলাপে বাংলাদেশের পক্ষে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বাংলাদেশ ভূমি অবক্ষয় কমাতে কাজ করছে। এ লক্ষ্যে মাটির উর্বরতা, বনভূমি, জলাবদ্ধতা, পাহাড়ি ভূমিক্ষয়, উপকূলীয়…

Read More

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার অভিন্ন জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, এমপি। সোমবার (২৪ আগস্ট) ঢাকার সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে সাউথ এশিয়া রিজিওনাল ক্লাইমেট কোঅপারেশনের (SARCC) সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, জলবায়ু ঝুঁকি মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা অনেকগুলো কর্মসূচি নিয়ে কাজ করছি। ২৫ কোটি বৃক্ষরোপণের পাশাপাশি দূষণ নিয়ন্ত্রনেও নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। ঢাকার আশেপাশের নদীকে দূষণ মুক্ত করতে নেওয়া হয়েছে মাস্টার প্ল্যান। বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ, বালু নদীকে দূষণমুক্ত করতে নদীতে পতিত দূষণমুখ বন্ধ করতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। সভায় বিশেষ অতিথির বক্তব্যে…

Read More

নওগাঁ সংবাদদাতা: নওগাঁয় জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে গত রোববার (২৩ আগস্ট)। জেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়। নওগাঁ জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভাপতি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নওগাঁর উপপরিচালক কৃষিবিদ মো. মনজুর রহমানের সভাপতিত্বে সভায় কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। সভাপতি সবাইকে স্বাগত জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন। কমিটির সদস্যদের পরিচিতি পর্ব শেষে সভায় মূল উপস্থাপনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নওগাঁর অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মো. খলিলুর রহমান। পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে তিনি নওগাঁ জেলায় আগামী রবি ২০২৬-২৭ মৌসুমের কর্মপরিকল্পনা এবং গত খরিফ-১ ও খরিফ-২ মৌসুমের অর্জন তুলে ধরেন। তিনি আমন ধান, গ্রীষ্মকালীন সবজি,…

Read More

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ায় নারীদের কৃষি ও প্রাণিসম্পদভিত্তিক উদ্যোগকে টেকসই ব্যবসায় রূপ দেওয়া এবং বাজারের সঙ্গে কার্যকর সংযোগ তৈরির লক্ষ্যে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় সোমবার (২৪ আগস্ট) শুরু হয়েছে সার্কের তিন দিনব্যাপী আঞ্চলিক কর্মশালা। এতে বিভিন্ন দেশের নীতিনির্ধারক, সরকারি কর্মকর্তা, পেশাজীবী, কারিগরি বিশেষজ্ঞ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রতিনিধিসহ প্রায় ৪৫ জন অংশ নিচ্ছেন। দক্ষিণ এশিয়ায় কৃষি ও প্রাণিসম্পদভিত্তিক উদ্যোক্তা উন্নয়ন ও বাজারসংযোগের মাধ্যমে নারীর ক্ষমতায়ন শীর্ষক এ কর্মশালা চলবে আগামী ২৬ আগস্ট পর্যন্ত। কর্মশালাটি আয়োজন করছে সার্ক কৃষি কেন্দ্র, শ্রীলঙ্কার প্রাণিসম্পদ উৎপাদন ও স্বাস্থ্য অধিদপ্তর, বাংলাদেশের উন্নত পুষ্টির জন্য বৈশ্বিক জোট এবং বাংলাদেশের টেকসই কৃষি ফাউন্ডেশন। কর্মশালায় বাংলাদেশ, ভুটান,…

Read More

বাকৃবি সংবাদদাতা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) চ্যান্সেলর হিসেবে নির্বাচিত হওয়ায় জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। সোমবার (২৪ আগস্ট) বাকৃবি উপাচার্যের দফতর থেকে পাঠানো এক অভিনন্দন বার্তার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে এই শুভেচ্ছা জানানো হয়। অভিনন্দন বার্তায় উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনের সততা, নিষ্ঠা, প্রজ্ঞা ও দেশপ্রেমের কারণেই তিনি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন হয়েছেন, যা অত্যন্ত যুগোপযোগী ও গৌরবময়। তাঁর আপসহীন পথচলা ও দীর্ঘ সংগ্রামের রাজনৈতিক জীবন নতুন প্রজন্মের…

Read More

বাকৃবি সংবাদদাতা: ময়মনসিংহে ভেটেরিনারি চিকিৎসক ডা. মো. আশিকুর রহমান ও ডা. মো. আব্দুল হান্নানের ওপর হামলা, মারধর ও চেম্বার ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের শিক্ষক- শিক্ষার্থীরা। রোববার (২৩ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. মো. মোশাররফ উদ্দীন ভূঞা ও অধ্যাপক ড. মো. মাহমুদুল আলম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল আলীমসহ ভেটেরিনারি অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। জানা যায়, গত ২১ আগস্ট সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর জিলা স্কুলের পাশে…

Read More