Author: Jewel 007

বাকৃবি সংবাদদাতা : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসের অভ্যন্তরে রেললাইনে ট্রেনের নিচে কাটা পড়ে এক অজ্ঞাতনামা নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) বিকেল পৌনে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি বাকৃবি ক্যাম্পাসের অভ্যন্তর দিয়ে যাওয়ার সময় ওই নারী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ময়মনসিংহ রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং পরবর্তী আইনগত কার্যক্রম শুরু করে। ময়মনসিংহ রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) পলাশ ব্যানার্জি বলেন, এখন পর্যন্ত মরদেহটির পরিচয় শনাক্ত…

Read More

নিজস্ব প্রতিবেদক : বীজের ট্যাগ জালিয়াতি কিংবা কোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে বীজ প্রত্যয়ন এজেন্সি। একই সঙ্গে আন্তর্জাতিক মানদণ্ডে বীজের গুণগত সনদ প্রদান এবং বৈশ্বিক বাজারে বাংলাদেশের বীজ রপ্তানির সম্ভাবনা কাজে লাগাতে প্রতিষ্ঠানটিতে একটি অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছে সংস্থাটি। সোমবার (১৫ জুন) রাজধানীর খামারবাড়িস্থ আ.কা.মু. গিয়াস উদ্দীন মিলকী অডিটোরিয়ামে আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিস আয়োজিত ‘মানসম্পন্ন বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ এবং বাজার মনিটরিং’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বীজ প্রত্যয়ন এজেন্সির পরিচালক ড. মো. জাকির হোসেন। তিনি বলেন, বীজের মান নিয়ন্ত্রণ নিশ্চিত করা গেলে দেশের বাইরে বীজ রপ্তানির ব্যাপক সুযোগ সৃষ্টি হবে।…

Read More

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য মৎস্যসম্পদের সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণ নিশ্চিত করতে সরকার ১৫ এপ্রিল থেকে ১১ জুন ২০২৬ পর্যন্ত মোট ৫৮ (আটান্ন) দিন দেশের সামুদ্রিক জলসীমায় সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক যে কোনো প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করেছে- বলে দাবী করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। আজ সোমবার (১৫ জুন) মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, নিষেধাজ্ঞা কার্যক্রমের আওতায় চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের ১৪টি উপকূলীয় জেলার ৬৭টি উপকূলীয় উপজেলা এবং চট্টগ্রাম মহানগর অন্তর্ভুক্ত ছিল। এ সময় ১৪টি উপকূলীয় জেলা ও সংশ্লিষ্ট উপজেলায় ৬০টি টাস্কফোর্স কমিটির…

Read More

মো. এমদাদুল হক (রাজশাহী) : রাজশাহীর ঐতিহ্যবাহী বানেশ্বর হাটকে ঘিরে দীর্ঘদিনের যানজট ও জনদুর্ভোগ নিরসনে অবশেষে কঠোর অবস্থানে যাচ্ছে জেলা প্রশাসন। সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত হিসেবে আমের বাজারকে মূল সড়ক থেকে সরিয়ে চারঘাট সড়কের নির্ধারিত স্থানে পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। এর মাধ্যমে বানেশ্বর হাট এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বিঘ্ন যান চলাচলের পথ সুগম হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। এ লক্ষ্যে জেলা প্রশাসন, রাজশাহীর উদ্যোগে গত ১৪ জুন (রোববার) বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম। সভায়…

Read More

নিজস্ব প্রতিবেদক : কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, খাদ্য নিরাপত্তা জোরদারে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার। মন্ত্রী আজ (১৫ জুন) রাজধানীর একটি হোটেলে ”Repurposing Agricultural Public Spending for Quality Growth and Jobs in Bangladesh’s Agrifood System.” শীর্ষক প্রতিবেদন বিতরণ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ খাতগুলোতে সরকারের উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে। বরাদ্দকৃত অর্থ কতটুকু কার্যকরভাবে প্রবৃদ্ধি, কর্মসংস্থান ও আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখছে, সে বিষয়ে গবেষণা ও মূল্যায়নকে সরকার সবসময় ইতিবাচকভাবে গ্রহণ…

Read More

আসাদুল্লাহ (ফরিদপুর): কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,পার্টনার প্রকল্পের অর্থায়নে ১৪ (জুন) মাদারীপুরে হর্টিকালচার সেন্টারে টিওটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর অঞ্চল ফরিদপুরের, অতিরিক্ত পরিচালক, মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা। প্রধান অতিথি বলেন, উপসহকারী কৃষি কর্মকর্তা আমাদের সম্মুখ ভাগের যোদ্ধা। আপনারা সরাসরি কৃষককের সঙ্গে কাজ করেন। আপনাদের দ্বারা এদেশের কৃষক এবং কৃষির উন্নয়ন সম্ভব। আপনারা ২ মাস ব্যাপী যে প্রশিক্ষণ গ্রহন গ সেটা বাস্তবায়ন করবেন মাঠে এবং যখনই মাঠে বাস্তবায়ন করতে পারবেন তখনই আপনাদের প্রশিক্ষণ গ্রহন পরিপূর্ণ হবে। আমি আশা রাখি নিরাপদ ফসল উৎপাদনে মাঠে কৃষকের সকল প্রকারের সেবা নিশ্চিতের মাধ্যমে দেশের অর্থনীতিতে অগ্রণী ভূমিকা…

Read More

সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) গাভীর মাস্টাইটিস  রোগে ফেজ থেরাপি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ জুন) সিকৃবি’র ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে হিট প্রকল্পের ‘গাভীর মাস্টাইটিস (স্তনের প্রদাহ) রোগে ফেজ থেরাপি- স্তনস্বাস্থ্যের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, লাভজনক দুগ্ধখামার ব্যবস্থাপনা এবং ওয়ান হেলথ ভিত্তিক টেকসই উন্নয়নের একটি বিকল্প সমাধান’। শীর্ষক উপ প্রকল্পের ইনসেপশন সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের কৃষি অর্থনীতিতে প্রাণিসম্পদ খাত একটি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বিশেষ করে দুগ্ধ শিল্প দেশের পুষ্টি নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে…

Read More

Staff Correspondent : Leading poultry health experts from home and abroad have called for stronger biosecurity, science-based disease management and enhanced disease surveillance to address the growing threat of respiratory diseases in Bangladesh’s poultry sector. The recommendations emerged at the “Bangladesh Poultry Respiratory Health Summit,” an educational initiative jointly organized by Kemin Biologics and *Rafique Medicine Bangladesh, held at *The Westin Dhaka on (June 13) Saturday. The summit brought together poultry industry leaders, veterinarians, academicians, researchers and industry professionals to discuss emerging respiratory health challenges affecting poultry production and profitability. The programme was anchored by Dr. Sohail Al Mahmud, Senior…

Read More

নিজস্ব প্রতিবেদক: শনিবার (১৩ জুন) বাংলাদেশ কৃষি প্রশিক্ষণ একাডেমিতে বাংলাদেশ কৃষি গবেষণা এন্ডাওমেন্ট ট্রাস্ট কর্তৃক আয়োজিত ১৭ তম বার্ষিক সাধারণ সভা আয়োজিত হয়েছে। সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড রফিকুল ই মোহামেদ। উপস্থিত ছিলেন BKGET এর বোর্ড অব ট্রাস্টিজ ড. লুৎফর রহমান, অবসরপ্রাপ্ত অধ্যাপক, কৌলিতত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ড. মো.হাবিবুর রহমান, ডেপুটি গভর্ণর, বাংলাদেশ ব্যাংক,প্রধান কার্যালয়, মোহাম্মদ আবুল হাশেম, অতিরিক্ত সচিব, অর্থ মন্ত্রণালয়, নিরঞ্জন চন্দ্র দেবনাথ, ব্যবস্থাপনা পরিচালক, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ, ড. আলহাজ উদ্দিন আহম্মেদ, সাবেক নির্বাহী পরিচালক, তুলা উন্নয়ন বোর্ড, ড. নাথুরাম সরকার, নির্বাহী পরিচালক, কৃষি গবেষণা ফাউন্ডেশন, মো. সাইফুল আজম,…

Read More

ফরিদপুর সংবাদদাতা: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,পার্টনার প্রকল্পের অর্থায়নে রবিবার (১৪ জুন) মাদারীপুরে হর্টিকালচার সেন্টারে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর অঞ্চল ফরিদপুরের, অতিরিক্ত পরিচালক, মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা। প্রধান অতিথি বলেন, কৃষিতে আমরা অনেক এগিয়ে গিয়েছি। আজ আমরা খাদ্যে স্বয়ংসম্পর্ণ। কিন্তু আমাদের নিরাপদ খাদ্যের ঘাটতি রযেছে। আমরা যদি সবাই নিরাপদ খাদ্য উৎপাদন করতে পারি তাহলে আমরা নিরাপদ জীবনযাপন করতে পারবো। নিরাপদ খাদ্য উৎপাদন করতে হলে আমাদের গ্যাপ, আইপিএম, আইসিএম, অনুসরণ করে ফসল উৎপাদন করলে নিরাপদ ফসল পাওয়া যাবে। উপস্থিত সবাই নিরাপদ খাদ্য উৎপাদনের আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের উপপরিচালক,…

Read More