Author: Jewel 007

নিজস্ব প্রতিবেদক: দেশের ভোজ্যতেল সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং বাজারে কোনো ধরনের সংকট বা অস্থিরতা যাতে সৃষ্টি না হয় তা নিশ্চিত করতে সরকার দ্রুত কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ রবিবার (১২ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশের ভোজ্যতেল সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত এক বৈঠকে ব্যবসায়ী নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বিশেষ করে মধ্যপ্রাচ্য পরিস্থিতির প্রভাবে জ্বালানি ও সরবরাহ ব্যবস্থায় যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা বিবেচনায় রেখে সরকার বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তিনি বলেন, “আমরা ব্যবসায়ীদের সমস্যাগুলো শুনেছি। এগুলো নিয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে খুব দ্রুত একটি বাস্তবসম্মত…

Read More

মো. গোলাম আরিফ (পাবনা) : আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বোরো ধান প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ১২ এপ্রিল ২০২৬ পবনা সদর উপজেলার শাহাপুর ব্লকে এ মাঠ দিবসের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ ড. এস. এম. হাসানুজ্জামান।  প্রধান অতিথির বক্তব্যে প্রকল্প পরিচালক বলেন, ব্রি ধান১০৪ হলো বোরো মৌসুমের একটি উন্নত, বাসমতি-টাইপ সুগন্ধি ধানের জাত। চাল লম্বা, চিকন, সাদা এবং সুগন্ধিযুক্ত। হোটেল রেস্তোরায় এ চালে চাহিদা অনেক বেশি। এই জাতের জীবনকাল ১৫০ দিনের মধ্যে। এটি উচ্চ ফলনশীল ও রোগবালাই সহনশীল জাত ৷ সঠিক সময়ে চাষাবাদ করলে ৭…

Read More

বিশেষ সংবাদদাতা : প্রাণিসম্পদ অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক কৃষিবিদ মো. শাহজামান খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি-এর এগ্রোভেট ডিভিশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। সাক্ষাৎটি ছিল আন্তরিকতা, পারস্পরিক শ্রদ্ধা ও ভবিষ্যৎ সহযোগিতার প্রত্যাশায় পরিপূর্ণ। আজ রবিবার ( ১২ এপ্রিল) রাজধানীর খামারখাড়িতে অবস্থিত প্রাণিসম্পদ অধিদপ্তরে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে স্কয়ার এগ্রোভেট ডিভিশনের জেনারেল ম্যানেজার জয়ন্ত দত্ত গুপ্ত মহাপরিচালককে ফুল ও অভিনন্দন কার্ড প্রদান করে শুভেচ্ছা জানান। প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন মো. আবদুল্লাহ আল নোমান (সিনিয়র এক্সিকিউটিভ, রেগুলেটরি অ্যাফেয়ার্স অ্যান্ড লজিস্টিকস), মো. রনিসুজ্জামান (প্রোডাক্ট এক্সিকিউটিভ, প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট) এবং অ্যাডভোকেট জহির (সিনিয়র লিগ্যাল কাউন্সেলর)। আলোচনায় মহাপরিচালক স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি-এর এগ্রোভেট ডিভিশনকে দেশের প্রাণিসম্পদ খাতের…

Read More

বাকৃবি সংবাদদাতা: বিশ্ব পোষা প্রাণী দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিড়ালপ্রেমীদের মিলনমেলা ও বর্ণাঢ্য ‘ক্যাট শো’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাডে ‘পেট লাভার্স অফ বিএইউ’র উদ্যোগে এই ক্যাট শো আয়োজিত হয় । এতে ‘যেমন খুশি তেমন সাজো’, প্রদর্শনী ও র‍্যাম্প শোতে অংশ নেয় ময়মনসিংহ নগরীর বিভিন্ন প্রান্ত থেকে আসা বিড়ালপ্রেমীরা। প্রাণি অধিকার নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং বিড়ালের প্রতি মমত্ববোধ ছড়িয়ে দিতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান আয়োজকরা। বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত…

Read More

নিজস্ব প্রতিবেদক: দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী তামিম গ্রুপ অব কোম্পানিজ-এর অঙ্গ প্রতিষ্ঠান জোভিয়াল ফার্মাসিউটিক্যাল লিমিটেড (Jovial Pharmaceuticals Limited) তাদের বিক্রয় কাঠামোকে আরও শক্তিশালী করতে হেড অব ইনস্টিটিউট সেলস পদে এন. আর. এম. জাকারিয়া খানকে নিয়োগ দিয়েছে। আজ শনিবার (১১ এপ্রিল) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে সেলস ও মার্কেটিং খাতে কাজের অভিজ্ঞতা নিয়ে জাকারিয়া খান এই নতুন দায়িত্বে যোগ দিলেন। তার পেশাগত জীবনে বিক্রয় ব্যবস্থাপনা, বাজার বিশ্লেষণ, নতুন বাজার সম্প্রসারণ, গ্রাহক সম্পর্ক উন্নয়ন এবং টিম নেতৃত্বে উল্লেখযোগ্য দক্ষতার পরিচয় পাওয়া যায়। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পোল্ট্রি সায়েন্সে স্নাতকোত্তর এবং অ্যানিমেল হাজব্যান্ড্রিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন,…

Read More

নিজস্ব প্রতিবেদক : বাগেরহাটে হজরত খানজাহান (রহ.)-এর মাজারসংলগ্ন দিঘিতে কুমিরের মুখে একটি কুকুরের মর্মান্তিক মৃত্যুর ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ঘটনাস্থলে উপস্থিত অনেকেই ভিডিও ধারণে ব্যস্ত থাকলেও অসহায় প্রাণীটিকে রক্ষায় কেউ এগিয়ে না আসায় মানবিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি দৃষ্টিগোচর হয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি’র। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছেন। প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেন, বাগেরহাটের ঘটনাটি তাকে গভীরভাবে ব্যথিত করেছে। শুধু সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন মানুষ হিসেবেও তিনি মর্মাহত। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই দেশে মানুষ এবং সকল প্রাণের বসবাসের অভয়ারণ্য হিসাবে…

Read More

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রাণিসম্পদ ও ভেটেরিনারি ফার্মাসিউটিক্যাল খাতে প্রায় আড়াই দশকের অভিজ্ঞ পেশাজীবী এস. এ. মাসুম পারভেজ নতুন কর্মযাত্রা শুরু করেছেন। তিনি দেশের অন্যতম শিল্পগোষ্ঠী তামিম গ্রুপ অব কোম্পানিজ-এর অঙ্গ প্রতিষ্ঠান জোভিয়াল ফার্মাসিউটিক্যাল লিমিটেড-এ হেড অব সেলস হিসেবে আজ (১১ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। দীর্ঘ ২৬ বছরের পেশাগত জীবনে মাসুম পারভেজ ভেটেরিনারি ফার্মাসিউটিক্যাল সেক্টরের বিক্রয়, বিপণন ও মাঠ পর্যায়ের কার্যক্রমে এক অনন্য অভিজ্ঞতা অর্জন করেছেন। ২০০০ সালে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড-এর ভেটেরিনারি ডিভিশনের সূচনালগ্নে তার কর্মজীবনের সূচনা হয়। প্রতিষ্ঠানের শুরুর সময় থেকেই তিনি বিক্রয় নেটওয়ার্ক গড়ে তোলা, ডিস্ট্রিবিউশন চ্যানেল সম্প্রসারণ এবং মাঠ পর্যায়ে টিম গঠন ও পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা…

Read More

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রাণিস্বাস্থ্য সেবা খাতের অন্যতম প্রতিষ্ঠান জোভিয়াল ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিজেদের কার্যক্রমকে আরও গতিশীল ও আধুনিকায়নের লক্ষ্যে নতুন পরিকল্পনার অংশ হিসেবে দুইজন কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছে। রাজধানীর একটি অভিজাত রেস্টুরেন্টে আজ শনিবার (১১ এপ্রিল) আয়োজিত অনুষ্ঠানে এ বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। সদ্য নিয়োগপ্রাপ্ত দুই কর্মকর্তা হলেন – এস. এ. মাসুম পারভেজ (হেড অব সেলস) এবং এন. আর. এম. জাকারিয়া খান (হেড অব ইনস্টিটিউট সেলস)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল হাসান, তামিম এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ও জোভিয়ালের উপদেষ্টা এম. এ. মালেক, জোভিয়ালের মহাব্যবস্থাপক ডা. এম. বি. এইচ. ফারুক এবং সহকারী মহাব্যবস্থাপক ডা.…

Read More

সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেছেন, একটি জাতির উন্নয়ন চিন্তাশক্তি, গবেষণা ও বৈজ্ঞানিক দক্ষতার ওপর নির্ভর করে। জীববিজ্ঞান অলিম্পিয়াড শিক্ষার্থীদের মধ্যে বৈজ্ঞানিক কৌতূহল জাগিয়ে তুলবে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত করবে। এখানে জয়-পরাজয়ের চেয়ে শেখার আগ্রহ, চেষ্টা ও অভিজ্ঞতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকের এই প্রতিযোগিতা তোমাদের আত্মবিশ্বাস বাড়াবে ও ভবিষ্যতের পথ দেখাবে। জীববিজ্ঞান অলিম্পিয়াড মেধাবী শিক্ষার্থীদের জন্য একটি চমৎকার প্ল্যাটফর্ম, যেখানে তোমরা জ্ঞান ও দক্ষতা যাচাই করে আন্তর্জাতিক পর্যায়ের জন্য নিজেদের প্রস্তুত করতে পারবে। ১১ এপ্রিল (শনিবার) বিকাল আড়াইটায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কেন্দ্রীয় অডিটোরিয়ামে আঞ্চলিক জীববিজ্ঞান উৎসব ২০২৬ এর পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে…

Read More

চট্টগ্রাম সংবাদদাতা: ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি এবং জ্বালানী তেল নিয়ে কৃত্রিম সংকট তৈরি করে পুরো দেশে নৈরাজ্য সৃষ্টি করা, ভোজ্য তেলের দাম বৃদ্ধির লক্ষ্যে বাজার থেকে ভোজ্যতেল উধাও এর প্রতিবাদে শনিবার (১১ এপ্রিল) চট্টগ্রাম প্রেসক্লাব চত্ত্বরে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগ ও মহানগর কমিটির উদ্যোগে প্রতিবাদি মানববন্ধন  অনুষ্ঠিত হয়। ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইনের সভাপতিত্বে ও চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সদস্য চ্যানেল আই চট্টগ্রামের ব্যুরোচীপ চৌধুরী ফরিদ, সাংবাদিক সিরাজুল মনির, সাংবাদিক এম এ হোসেন, ক্যাব চট্টগ্রাম মহানগরের যুগ্ন সম্পাদক…

Read More